এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১৫ জুন ২০১২ ০৪:৪৯14550
  • পাই, বিভূতিভূষন পঃইঃ সমাজের ছবি দেখিয়েছেন। তিনি নিজে ব্যাক্তিগত জীবনে কি ছিলেন জানি না। তাঁর লেখার শৈলী এমন যে এ নিয়ে কখনও বিরক্তি জাগে নি আমার।
    শরদিন্দুর ক্ষেত্রে সেটা হয়েছে।
  • xi | ১৫ জুন ২০১২ ০৪:৪৮14549
  • আর লেখা নিয়ে, দুটোই বলা যায়। কোথাও হয়তো সমাজের দোষ তুলে ধরেছেন, আবার কোথাও হয়তো নিজের দোষে চরিত্রগুলোকে মাটি করেছেন।
  • hu | ১৫ জুন ২০১২ ০৪:৪৫14547
  • বিসমকামী কোন মেয়েও লিখতে পারে ঃ-)
  • xi | ১৫ জুন ২০১২ ০৪:৪৫14548
  • লালসা নিয়ে বিকৃত করে উপস্থাপন করছে--এটাই আপত্তির। আর হচ্ছে একতরফা, পুরুষ ক্রেতা আর বাজারে নারী বিক্রি হচ্ছে। আপত্তি এখানেই। একপক্ষকে মানুষ ধরা হচ্ছে না, বিক্রেয় সামগ্রী ধরা হচ্ছে।
    পুরুষও বাজারের ঝুড়িতে পড়ুক, তখন তারা পরিষ্কার বুঝবে, আপত্তিটা কোথায়।

    আর ভাস্কর্য ইত্যাদি শিল্প যে এই বিকৃতির কাতারে পড়ে না, সেটা তুমি আমার চেয়ে অনেক ভালো জানো পাই।
  • pi | ১৫ জুন ২০১২ ০৪:৩৯14546
  • না না, পাঠকের বলা নিয়ে কোনই আপত্তি নেই।কিন্তু এই চরিত্রের এই খামতি গুলো লেখকের দোষ ধরবো, নাকি সমাজের দোষগুলোকে লেখক তুলে ধরেছেন, এভাবে ধরবো ?
  • pi | ১৫ জুন ২০১২ ০৪:৩৮14545
  • সমকামী নারী পুরুষ নিয়ে কথা তো বলিনি, সমকামী নারীরাও এমনি লিখতে পারেন, সেজন্য বল্লাম। আপত্তিটা নারীকে নিয়ে লেখা হচ্ছে বলে, নাকি পুরুষ লিখছে বলে, সেটা বোঝার জন্য জিগালাম।

    তো, নগ্ন ছবি, ভাস্কর্য এসবের কী করা উচিত ? ঢেকে দেওয়া ? সিনেমায় ? ঃ)
  • xi | ১৫ জুন ২০১২ ০৪:৩৭14544
  • পাই, জানি আমাকে জিগাও নি, তবু বলি, উপন্যাসের চরিত্রদের আদর্শ হতে হবে না, উপন্যাস জীবনের কথা বলে, সেখানে সব রকমের চরিত্রই থাকে, ভালো ও মন্দ। কিন্তু তারপরে পাঠকের নিশ্চয় কোনটা ভালো লাগলো কোনটা মন্দ লাগলো সেটা বলার অধিকার থাকে। এতে লেখককের বিশেষ দায় নেই, তিনি তার মতন লিখেছেন। কিন্তু পাঠক তার প্রত্যাশার কথা বলতেই পারেন, নয় কি?
  • xi | ১৫ জুন ২০১২ ০৪:৩২14543
  • আরে পাই, আগে তো দ্যাখো এই যে "আহা উহু মরে গেলাম কী যুগান্তকারী কবিতা সব" করতে থাকা পুরুষেরা ঐ সমকামী পুরুষের দেওয়া ভোগী বর্ণনা শুনে কী বলে।
    কথাটা সমকামী পুরুষ বা নারী নিয়ে তো নয়, খোলা বাজারে নিজেদের অঙ্গপ্রত্যঙ্গ উঠলে কেমন লাগে, সেটা বোঝানোর জন্য।
  • pi | ১৫ জুন ২০১২ ০৪:২৮14542
  • হুচে, বিভূতিভূষণ পঃ ইঃ ছিলেন, নাকি পঃ ইঃ সমাজের ছবি দেখিয়েছেন ? আবারো জিগাই, উপন্যাসের সব চরিত্রকেই কি 'আদর্শ' চরিত্র হতে হবে ?

    নিশি, সমকামী নারী এরকম লিখলেও রাগ করবে ? ঃ)
    এনিয়ে এত রাগ কেন ?
  • Du | ১৫ জুন ২০১২ ০৪:১৮14541
  • সত্যবতী মিথ্যে বলে বুঝে যাবার পরেও সেই সংসার আর করতে পারে নি, মিথ্যেকে সত্যবতী ঘৃণা করেছে কিনা চিরকাল।
  • | ১৫ জুন ২০১২ ০৪:০০14539
  • তোমার অ্যাপোলোর মত বুকে মাথা রেখে জল ছুঁয়েছে হাত..
    কি সোন্দর শোনাচ্ছে।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০৪:০০14540
  • সরি ঘুমের চোটে গুলিয়েছি সব। সায়ন্তনী তো নয়, অবন্তিকা। কবিতার নায়িকার নাম অবন্তিকা।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০৩:৫৭14537
  • নিশি, ঃ-))
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০৩:৫৭14538
  • মিঠু, একদম ঠিক বলেছ।
  • xi | ১৫ জুন ২০১২ ০৩:৫৪14536
  • ক টা চ দ ব ল প এইসব লিখলেই যদি কবিতা হতো, তবে তো হয়েই যেতো।
    মাঝে মাঝে ইচ্ছে করে কোনো সমকামী পুরুষ কবি এসে এরকম ধরে ধরে পুরুষ অঙ্গপ্রত্যঙ্গ টানাটানি করে, মুচড়ে ও কাটাছেঁড়া করে লিখুক, তখন দেখবো কতজন তেনাকে যুগান্তকারী কবি বলে।
  • | ১৫ জুন ২০১২ ০৩:৫৩14534
  • ব্যাং, এই কথাটা আমার অনেকবার মনে হয়েছে- সত্য বিশাল সংসারে পড়ে নি, নিজের মত করে ছেলেপিলে নিয়ে একটা সংসার গড়তে পেরেছিলো,তার স্বাধীনতা ছিলো তুলনায় বেশি,ছোটবেলায় সে ঐরকম একজন বাবা পেয়েছিলো আর পেয়েছিলো স্বাধীন অবাধ এক বিচরণ্ভূমি।
    তুলনায় সুবর্ণ শহরে মানুষ, হঠাৎ করে মুক্তকেশীর নেকনজরে না পড়ে গেলে হয়তো লেখাপড়া শিখে সে আরো অন্যরকম হতো। তার স্বাধীন চিন্তাভাবনা তৈরী হচ্ছিলো,কিন্তু পরিস্ফূট হবার আগেই পেবোর হাতে পড়ে গেলো। তার যত রাগজেদ ইত্যাদি ছিলো,তারসঙ্গে সমান কিম্বা বেশি ছিলো অভিমান-হয়তো আরেকটু কৌশলী হলেই সে সংসারযুদ্ধে একটু বেশি জিততে পারতো।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০৩:৫৩14535
  • সায়ন্তনী না কী নাম দিয়ে এক কবিতার নায়িকাকে নিয়ে এক বিখ্যাত কবির কবিতা এখানে পোস্ট করেছিলেন, আমি কি বলব, আর কখনো ওনার কোনো কবিতা পড়ার ইচ্ছে হারিয়েছিলাম, এতটাই বিবমিষা জেগেছিল!!
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০৩:৫১14533
  • নিশি, আমার এইসব কবিতায় সবচেয়ে আপত্তিকর লাগে নিজেকে বলিষ্ঠ কবি প্রমাণের জন্য নারীশরীরের অ্যানাটমি নিয়ে কাটাছেঁড়া। গা গুলিয়ে বমি আসে। ক্ষ্যামতা থাকে তো একটা পুরুষ শরীরে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের অম্নি বর্ননা দিয়ে কবিতা লিখুন এঁরা!
  • xi | ১৫ জুন ২০১২ ০৩:৫০14532
  • এসো ব্যাং, দুগ্গা দুগ্গা।
    আম্মো যাই চাট্টি মুড়ি চানাচুরের ব্যব্স্থা দেখি, সারাটা দিন কয়েক টুকরো আনারস আর পেয়ার ছাড়া কিছু মুখে দেওয়া হলো না।
  • xi | ১৫ জুন ২০১২ ০৩:৪৮14530
  • কাবলিদা, আম্মো টইগুলোর কোনো কোনোটাই ঢুকতেই পারি না। একেবারে বিবমিষা জাগে। কবিতা তাও লাইনে লাইনে শুধু চ দ ব ল। নাকি যুগান্তকারী কবি রা এমন লেখেন। একেবারে যা তা।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০৩:৪৮14531
  • মেনে নিলাম তোমার কথা। জাই।
    ভোর হয়ে এল, এবার আমি যাই?
    ঃ-))
  • xi | ১৫ জুন ২০১২ ০৩:৪৬14527
  • বইতে আছে পেটাতো। বেশ কয়েক জায়্গায় আছে।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০৩:৪৬14528
  • সুবর্ণকে পেটাতো!! এটা বইয়ে আছে? কী জানি, আমি মনে করতে পারছি না। আবার পড়ে দেখতে হবে।
  • xi | ১৫ জুন ২০১২ ০৩:৪৬14529
  • আকা, রিমি আসে না কেন এখানে?
  • কাদা | ১৫ জুন ২০১২ ০৩:৪৫14526
  • আজকাল ভাটিয়ালিতে অনেক ভালো আলোচনা হচ্ছে - খুব ভালো লাগছে। বেশীরভাগ টই'তে তো ঢুকতেই ইচ্ছে করে না।

    কে জানে, আমি হয়তো এতোই শ্যালো!!
  • xi | ১৫ জুন ২০১২ ০৩:৪৪14525
  • হতভাগা পেবো তো সুবর্ণকে রীতিমতন পেটাতো, মুক্তকেশীর চেয়েও আমার বেশী রাগ হয় পেবোর উপরে, সে তো শুরু থেকেই সুবর্ণকে হাতের মুঠোয় পাওয়া একটা খেলানা মনে করেছিলো। সেই বিয়ের সময় থেকেই মনে করো, "কনের মা এসেছে, বাইরে গোল বেঁধেছে", সেই তখনই তার কী দৃষ্টি! যেন চিলের মতন ছো মেরে কেউ নিয়ে গেলো তার শিকারটা। পেবো র বুদ্ধিশুদ্ধি বিদ্যেসাধ্যি ও অত্যন্ত পরচর্চাপ্রবণ খাটো সংসারকীটের মতন, অথচ তার থেকে অনেক বেশি ভালো করে স্বচ্ছ উদার চিন্তা করতে পারা স্ত্রীকে সে কোনোদিন সেই সম্মানটুকু দেয় নি। ভিন্ন হয়ে আলাদা সংসার পাতা তার নিজের স্বার্থে, গ্যাঞ্জাম থেকে বার করে এনে বৌকে আরো সুবিধায় ভোগ করার জন্য।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০৩:৪০14524
  • উফ্ফ আর না।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০৩:৩৯14523
  • নাঃ এবার যাই। বড্দ বানান ভুল হছে। গুডনাইট/মর্নিং। আচ্ছা এই সময়টাকেই কি ব্রাহ্মমুহুর্ত বলে?
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০৩:৩৭14522
  • আহাহা বানানের কি ছিরি আমার! মরে যাই!
    আমার কয়েকটা
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০৩:৩৬14521
  • য়ামার কয়েক্তা পোস্টের আগের পোস্টে আমি সত্যর বড় ছেলের নাম লিখে ফেলেছি সুবোধ। সুবোধ ছিল না ওর বড় ছেলের নাম। নাম ছিল সাধন। সাধন, সরল, সুবর্ণ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত