এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • C | ০৩ জুলাই ২০১৩ ০৩:৫৬145740
  • অক্ষ,
    দখিনা বাতাস, রামধনু আর ময়ূরের নৃত্য।

    এই নিদান দিয়েছিলেন যাদুকর পিসিসরকার, তার লেখায় ঋক্ষ সিংহরাজাকে বলেছিল "যান মহারাজ, প্রজাদের সম্পদ মেরে সেই গোপণে বানানো প্রাসাদে গিয়ে দখিনা বাতাস খান, রামধনু দেখুন আর ময়ূরের নাচ উপভোগ করুন, খাবার দাবার কিসসু আর পাবেন না। "
    ঃ-)
  • C | ০৩ জুলাই ২০১৩ ০৩:৫০145739
  • গয়নার বাক্সো শেষ হলো দেখা। সবচেয়ে ভালো লাগলো ভুত-পিসঠাকুমাকে স্কুটারের পিছনে বসিয়ে চৈতালীর চালানো আর নানা ভালো ভালো আলোচনা। ঃ-)
    শীর্ষেন্দুর গপ্পের ভুতেরা খুব এনার্জেটিক আর অ্যাকটিভ। ঃ-)
  • C | ০৩ জুলাই ২০১৩ ০৩:৪৫145738
  • এক্স রে ফোটনগুলো খুব এনার্জেটিক। এগুলো বেশী চালালে খুবলে খুবলে দেয়। হবে না? হাই ফ্রিকোয়েন্সি তো! শর্ট ওয়েভলেংথ। আরেকটু হাই ফ্রিকোয়েন্সিতে গেলেই তো গামা! তখন তো সে আরো সাংঘাতিক।
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ০২:৩৫145735
  • তালে আর কি। গোদা বাংলায় উপোস দাওঃ-)
  • pi | ০৩ জুলাই ২০১৩ ০২:৩৩145734
  • বায়ুতে তো পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন !
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ০২:২৪145733
  • বায়ুভূক!
  • a x | ০৩ জুলাই ২০১৩ ০২:১৮145732
  • সিটি স্ক্যানে ক্যান্সার, জনসন শ্যাম্পুতে ক্যান্সার, গরুর দুধে হর্মোন, মাছে মার্কারি, কোথা যাই!!
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ০২:০৯145730
  • নাহ আমার আপাতত একখানাই এক্ষরে করেছে। তাতে দেখিয়েছে যে পাশের আক্কেল দাঁতটি সাত বছর আগে বিসজ্জন হয়েছিল তার উপরের আক্কেল দাঁতটি নীচের মিসিং পার্টনারের শোকে ঝুলে নেমে এসে নীচের মাড়িকে ক্ষত্বিক্ষত করছেন। অতএব ডাক্তারের নিদান ওটিকেও বিদেয় কর। কেন রে বাপু, যত বলি উকো দিয়ে একটু ঘষে ফেল্যাট করে দাও না, তা কে শোনে কার কথা। হত দেশের ডাক্তার, বলার আগেই দাঁত সাইজমত ট্রিম করে ঝপাৎ করে নাকের ডগায় বিল ধরিয়ে দিত।
  • a x | ০৩ জুলাই ২০১৩ ০২:০৭145729
  • হ্যাঁ এই এত এক্স-রে করাও আমার একদম পছন্দ না, বিশেষ করে ছোট বাচ্চার।
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ০২:০৫145728
  • যেতে কে চায়, যেতে হয় বাধ্য হয়ে। দাঁতের ব্যথায় বাবারে-মা'রে হলে না গিয়ে উপায় কি। ঐ ব্যাটা একখানা আক্কেল দাঁত যত নষ্টের গোড়া। বাকীগুলোকে কেন শুধুমুধু নিয়ে টানাটানি। আমি ঠিক করেছি ডাগদারকে বলব ঐ একখানাই আপাতত তুলতে। পরের গুলো পরে দেখা যাবে।
  • pi | ০৩ জুলাই ২০১৩ ০২:০০145727
  • আমি যেতে না যেতেই ধরে বসিয়ে আঠারোখানা এক্ষরে করিয়েছিল ! আর প্রতিবার করানোর সময়ে সে এক এক বিপত্তি ! এক্ষপি টাকে হরিবল না টেরিবল বলবো ভাবছি।
  • a x | ০৩ জুলাই ২০১৩ ০১:৫৭145726
  • মানে*

    এই সেদিন মেয়ের দাঁতের জন্য গেলাম, বলল পরে এস এই করে দেব, সেই করে দেব, তারমধ্যে একটা দাঁতের মাথায় যে ছোট্ট ইন্ডেন্টেন্শন থাকে তাতে নাকি খাবার জমবে, তাই সিল্যান্ট দিয়ে দেবে। চতুর্দিকে সবাই সারাজীবন ঐ নিয়ে রইল, এদের যত প্যাকনা!
  • a x | ০৩ জুলাই ২০১৩ ০১:৫৫145725
  • হ্যাঁ, এদেশে ডেন্টিস্টরা যত খুশি বেশি বেশি করে বলে। আমিও জীবনে যাইনি আর আমার সব দাঁত অক্ষত। অ্যান্ড, এবং, আমার কোনো আক্কেল দাঁত নেই, মনে কম্পেন্সেট করতে আমার দাঁতের দরকার পড়েনি, বুঝলেন কিনা?
  • pi | ০৩ জুলাই ২০১৩ ০১:৫২145724
  • বিপ্লব রহমান লিখেছেন, in d name of islam an other bloggar was killed yesterday in bd, DEEP was an engineering student n a #shahabag activists!
  • | ০৩ জুলাই ২০১৩ ০১:৩৬145723
  • পুরোটা কি বলবো? কোলকাতায় ও লোকজন হামেশাই বলে বত্রিশ পাটি দাঁত বের করে হাসিস না- পাটি তো দুটো ই। ওটা একটা প্রচলিত কথাঃ)
    যেমন সকালবেলা কিছু লোক মর্নিং ওয়াকে যায়। হামেশাই বলে- শরীরটা ভালো নেই, ডাক্তারের কথামত এখন সকালে মর্নিং ওয়াকে যাই।
    রোজকার কথাবার্তায় এগুলো ঢুকে আছে এই আরকি।
  • pi | ০৩ জুলাই ২০১৩ ০১:৩৪145722
  • টাটা।
    ও বলা হয়নি, পরশু তোমার চিকেন বাটিচচ্চড়িটা করেছিলুম ঃ)
  • nina | ০৩ জুলাই ২০১৩ ০১:২৮145721
  • চল্লুম বাড়ি---আজকের মতন দোকান বন্ধ--টা টা
  • nina | ০৩ জুলাই ২০১৩ ০১:২৭145720
  • ঐ তো বল্লাম--বত্তিশি বলত শুধু----রঞ্জনভাউ বলতে পারবে হয়ত---আমি জানিনা
  • pi | ০৩ জুলাই ২০১৩ ০১:২৩145719
  • নিনাদি, পাটিকে হিন্দিতে কী বলে ?
  • nina | ০৩ জুলাই ২০১৩ ০১:২১145718
  • অ মিঠু পুরোটা বল --সোজা বাংলায়
  • | ০৩ জুলাই ২০১৩ ০১:২০145716
  • আমাদের যাদবজী যেতো। সকালে মর্নিংওয়াক করে বাজার সেরে আসতোঃ)
  • 4z | ০৩ জুলাই ২০১৩ ০১:২০145717
  • *পছন্দ
  • 4z | ০৩ জুলাই ২০১৩ ০১:১৯145715
  • আকাদা সেদিন দৌড়নোর অ্যাপ খুঁজছিল না? এখানে অনেকগুলো আছে, যেটা পচন্দ হয় ডাউনলোড করে নাও।

    https://play.google.com/store/search?q=hiit+training+interval
  • nina | ০৩ জুলাই ২০১৩ ০১:১৫145714
  • বিহারে কথায় কথায় বলত---
    বত্তিশি নিকাল কে ফেঁক দেঙ্গে----পাটি টা তাই অধরা রয়ে গেছে আমার
  • pi | ০৩ জুলাই ২০১৩ ০১:১৪145712
  • নিনাদি, ঃ)
  • nina | ০৩ জুলাই ২০১৩ ০১:১৪145713
  • মিঠু, কে যায় মর্নিং ওয়াকে ---দুপাটি না বত্রিশ পাটি
  • | ০৩ জুলাই ২০১৩ ০১:১২145711
  • নীনাদি,ওটা একটা খুব প্রচলিত কথা। বহুলোক ই বলে। সকালবেলা মর্নিং ওয়াক করতে যায় শোনোনি;)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত