এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nita | ০৩ জুলাই ২০১৩ ২০:২৫145919
  • তোলার পরে খাবে না কেনো? তরল যে কোনো জিনিস খেতে পারবে।
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ২০:২৫145920
  • নীতা, আপনি যে বললেন জেনেরাল অ্যানেস্থেশিয়া দিয়ে ৪ খানাই তুলিয়েছেন, তাতে অসুবিধা হয় নি? আর, ৪ খানার সব কয়টাই কি বেগড়বাঁই করছিল নাকি প্রিভেন্টিভ মেজর হিসেবে সব কটার উৎপাটন?
  • nita | ০৩ জুলাই ২০১৩ ২০:২১145916
  • একসাথে তুললে খরচা কম হয়। কুমু ঠিক।
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ২০:২১145917
  • অ কুমুদি, দাঁত তোলার ছ ঘন্টা আগে থেকে কিছুটি খেতে না করেছে। জলও না। আর তোলার পরে তো আরোই খেতে পারব না। একটা গোটা দিন উপুস! ভাবলে আরোই বুক কাঁপে। আমি একদম খিদে সইতে পারি না। খিদে যত বাড়ে, পাল্লা দিয়ে রাগও বাড়ে। ঐজন্য উপোস কাপাস হল না আমার দ্বারা সরস্বতী পূজো টুকুন ছাড়া। সেও নেহাত সকাল সকাল পূজো সারা হয়ে যায় তাই।
  • | ০৩ জুলাই ২০১৩ ২০:২১145918
  • সিকি, মনে হয় সেই কলেজ লাইফের দাঁত তোলা থেকে শুরু করবে। সেই উত্তরবঙ্গ থেকে ...:-) .

    কুমু, :-)
  • nita | ০৩ জুলাই ২০১৩ ২০:১৭145915
  • জেনেরাল অ্যানেস্থিয়া তো মেডিকাল ইন্সুরেন্স পে কোরবে। ডেন্টাল বাকিটা দেবে।
  • ন্যাড়া | ০৩ জুলাই ২০১৩ ২০:১৬145913
  • সংস্কৃতকে বেস করে সব ভারতীয় ভাষা মিলিয়ে একটা ভারতীয় এসপেরেন্তো বানালে দিব্য হয়। যেমন -

    দন্তরুচি কৌমুদী ক্যয়সে ভবঃ। কৌমোদিস্য পাপড়ি তো উৎপাটনং মাড়ি গিলা।

    (দন্তরুচি কৌমিদি কী করে হবে? পদ্মর পাপড়ি তো উপড়ে ফেলা হল।)

    ভাবুন সংস্কৃত, বাংলা, হিন্দি, উড়িয়া, কন্নড় - সব আছে।
  • kumu | ০৩ জুলাই ২০১৩ ২০:১৬145914
  • দ, লেখাটা খুব ভাল লেগেছে।
  • cm | ০৩ জুলাই ২০১৩ ২০:১৫145912
  • তলোয়ারবাবুর নামযশ আছে শুনেছি।
  • kumu | ০৩ জুলাই ২০১৩ ২০:১৪145911
  • তিন্টে একসাথে তুল্লে সস্তা পড়বে।
    ভাল করে খেয়েদেয়ে যেও।হু`শ না ফেরা অব্দি খেতে পাবে না।
  • | ০৩ জুলাই ২০১৩ ২০:১৩145910
  • না ন্যাড়াদা, এখানে বা কোথায়ওই পুরো লেখাটা পেস্ট করি নি। ওটা ঐ কলামের জন্যই লেখা। লিঙ্কটাই দুবার পেস্ট করেছে দেখছি দুজনে। তবে টুকরো টাকরা তো এখানে আড্ডার সময় বলেইছি। ছোটপিসীর রেফারেন্সটা 'ভেলভেলেটা'তেও ছিল। তাই হয়ত আপনার মনে হচ্ছে

    ম্যামি,
    যা ভুল দেখেছেন বলে ফেলুন। প্রুফ দেখায় নি বটে, তবে কিছু তো বদলায়ও নি। কাজেই ভুলচুকের দায়িত্ব পুরোটাই লেখকের, সম্পাদকের নয়।
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ২০:১১145909
  • লেম্মি গেস! চাট্টে আক্কেল প্লাস দুখানা গজ?
  • siki | ০৩ জুলাই ২০১৩ ২০:০৯145908
  • দাঁত নিয়ে আলুচানায় আমিও দাঁত ফোটাব। আমার ছখানা দাঁত তোলা হয়েছে এ জীবনে।

    চা খে আসি।
  • kumu | ০৩ জুলাই ২০১৩ ২০:০৮145907
  • কুমুদির সমস্কিতো হোল না?
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ২০:০৭145906
  • নীতা, তাহলে আপনার ইনস্যুরেন্স ভাল বলতে হয়। আমার ইউনির থ্রু দিয়ে যে ইনস্যুরেন্স, তারা পে করে না এমন কেসে।

    ফোজ্জি, না আগেভাগেই জানি বিল কত টাকার হবে, আউট অফ পকেট কত পে করতে হবে। ডাক্তারের সহকারিণের সাথে ঝাড়া আধ ঘন্টা আলুচানা করে পুরো বিল ইত্যাদি সব লিখিয়ে এনেছিঃ-)

    অক্ষদা, আমার তিনখানা একসাথে তুলবে বলেছে। সেজন্যই মনে হয় জেনেরাল অ্যানেস্থিয়ার ব্যবহার হবে। ভাবছি জিজ্ঞাসা করব একখানা তুলতে হলে কি করবে আর তাতে কত খরচা হবে।
  • a x | ০৩ জুলাই ২০১৩ ২০:০৬145905
  • কত = কটা*
  • a x | ০৩ জুলাই ২০১৩ ২০:০৫145903
  • আম্মো, wrt নো আক্কেল দাঁত।
  • a x | ০৩ জুলাই ২০১৩ ২০:০৫145904
  • ঠিকই বলেছ পিপি। অনেকসময় একমাসের মধ্যে দুটো কনসাল্ট হলে ইন্সু পয়সা দেয়না। ইন্সুর সাথে কথা বলাই ভালো। তোমার কত দাঁত তুলবে?
  • ন্যাড়া | ০৩ জুলাই ২০১৩ ২০:০৪145901
  • কুমুদি, মমাপি।

    (কুমুদি, আমারও।)
  • kumu | ০৩ জুলাই ২০১৩ ২০:০৪145902
  • তবে কেউ দিল্লী এলে আমি একজন হ্যান্ডসাম ডেন্টিস্টের খোঁজ দিতে পারি।কাশ্মীরী কিন্তু কলকাতায় পড়াশুনো করেচে, এমনকি টুলে দাঁইড়ে বোক্তিতা দিয়েচে।
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ২০:০৩145899
  • হ্যাঁ ডেন্টাল ইন্স্যুরেন্স তো আলাদা। কিন্তু আমার যে রেগুলার ডেন্টিস্ট তিনি রেকমেণ্ড করলে তবেই আমি স্পেশ্যালিস্ট/সার্জেনের কাছে যেতে পারি। নইলে পুরোটাই নিজের পকেট থেকে।
    অক্ষদা, ডাক্তারএর আপিসে ফোন ক্রে বললে ওরা হয়তো অন্য ডাক্তারের জন্য প্রি-অ্যাপ্রুভ করে দেবে কিন্তু সেই সার্জেনের কনসাল্টেশনের জন্য যা লাগবে সেটা আমার ইনস্যুরেন্স কভার করবে কি? তাহলে আগে ইনস্যুরেন্সের সাথে কথা বলতে হয়।
  • 4z | ০৩ জুলাই ২০১৩ ২০:০৩145900
  • ডাক্তারের রেকো ছাড়া নিজে থেকে স্পেশালিস্টের কাছে গেলে অনেক সময় অ্যাপো পেতে সমস্যা তো হয়ই, তাছাড়া ইন্স্যুরেন্স বিল পে করবে না। এদেশে যেমন ডাক্তার রেকো না করলে স্পেশালিস্ট দেখবে না (গভর্মেন্টও তাড়া করবে)।

    আর পুরো অজ্ঞান করে মনে হয় বিল ডিসকাস করে। শুনতে পেলে যদি পেশেন্ট হার্টফেল করে পটল প্লাক করে :D
  • rabaahuta | ০৩ জুলাই ২০১৩ ২০:০২145898
  • কানেটিকাটম

    (সংস্কৃতে বললাম, রাজার প্রতি রাজার ব্যবহার)
  • nita | ০৩ জুলাই ২০১৩ ২০:০১145897
  • পিপি, আমাকে না জিগালেও উত্তর দিচ্ছি। রাগ কোরো না যেন। নিজে থেকে সার্জনের কাছে যাওয়া যায়। ইন্সুরেন্স পে কোরেছিলো আমার কেসে।
  • ন্যাড়া | ০৩ জুলাই ২০১৩ ২০:০০145894
  • রবাহুতস্য বর্তমান বাসস্থান কুত্র?

    (রবাহুত এখন কোথায় থাকে?)
  • kumu | ০৩ জুলাই ২০১৩ ২০:০০145895
  • সবাই হাসবে জানি কিন্তু আমার কোনদিন আক্কেল দাঁত গজায় নি মানে কোন সমস্যা হয়নি তাই ধরে নিলাম গজায়নি।ইদিকে লোকের চাট্টে করেও হচ্চে--'
  • a x | ০৩ জুলাই ২০১৩ ২০:০০145896
  • হ্যাঁ মেডিকাল, ডেন্টাল, ভিশন আলাদা তো।
  • a x | ০৩ জুলাই ২০১৩ ১৯:৫৯145893
  • ইন্সু টু ইন্সু ভ্যারি করে। আমি অনলাইন গিয়ে নেটওয়ার্কের যার কাছে খুশি যেতে পারি, কিন্তু তার আগে প্রি-অ্যাপ্রুভ করতে হয়। সাধারণত ডাক্তারের অপিশে ইন্সু নম্বর ইত্যাদি দিলে ওরাই প্রি-অ্যাপ্রুভ করিয়ে নেয়।
  • rabaahuta | ০৩ জুলাই ২০১৩ ১৯:৫৮145892
  • দাঁতের ইন্স্যুরেন্স আলাদা হয় না?
    নাকি কোন কোন প্ল্যানে দাঁতও কভার করে? আমার দেহ, মন, চোখ, দাঁত সব পৃথক। আহা নিউ জার্সির আদিত্য রেড্ডিকে গিয়ে, কম পয়সায় যা হোক করে দিন বললে উনি বেশ বুঝে শুনে চিকিৎসা করে দিতেন। এখানে এরকম কাউকে খুঁজে পাবো কিনা কে জানে।
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ১৯:৫৪145891
  • অক্ষদা, ডেন্টাল সার্জেনের কাছে তো নিজে থেকে যাওয়া যায় কি? মানে, আমি যতদূর জানি স্পেশ্যালিস্টের কাছে ডাক্তার রেকো দিয়ে পাঠালে তবেই অ্যাপো নেওয়া যায়। নইলে ইনস্যুরেন্স বহুত ঝামেলা করে। কি জানি, তোমরা ভাল জানবে। তবে আমার এক বন্ধু নিজে থেকে স্পেশ্যালিস্টের কাছে গিয়েছিল এসব না জেনে। তার বিল ইনস্যুরেন্স পে করে নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত