এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ০৬ জুলাই ২০১৩ ০৯:৩৫146671
  • হাউসিং এ চুরি হলে ইমিডিয়েটলি পুলিশে খবর দিই। এলাকার সমস্ত হাউসিং এ একসঙ্গে চুরি দীর্ঘদিন ধরে চললে আর্থসামাজিক বিশ্লেষণে বসি। কিন্তু হাউসিং এ চুরি বন্ধের জন্য হাউসিং এর ছেলেমেয়েদের বাধ্যতামূলক পুলিশি ট্রেনিং দরকার দাবী করিনা। ওটা আকাশকুসুম।

    আর আবারও বলছি, আত্মবিশ্বাস বাড়ানো জন্য কোনো টুলেই আমার আপত্তি নেই। ক্যারাটেতেও না। কিন্তু ক্যারাটে কোনোমতেই মেয়েদের উপর আক্রমন ঠেকানোর উপায় না। ক্যারাটের ইশকুলে দুবছর হাত ছোঁড়া ছেলে এবং মেয়েদের অনেকেই চেনেন, তাঁরা একটু সাক্ষ্য দিচ্ছেন না কেন? :)
  • cm | ০৬ জুলাই ২০১৩ ০৯:৩৩146669
  • পুলিশকে যদি সরকার দুষ্কৃতির রক্ষায় ব্যবহার করে তাহলে কি করা যায় সেটাই জানতে চাইছি।
  • cm | ০৬ জুলাই ২০১৩ ০৯:৩১146668
  • আপনারা কি কালকের ঘটনা জানেননা। টিজাররা কোমড়ে যন্তর নিয়ে ঘুরছিল। এমতাবস্থায় কি পরামর্শ দিচ্ছেন। ক্যারাটে কাজে আসবেনা ঈশানবাবুর মতটাই শুনি।
  • ppn | ০৬ জুলাই ২০১৩ ০৯:২৯146667
  • রোখার উপায় বলিনি। তবে নির্যাতন বাড়ছে বলে কেউ বাড়িতে সিঁটিয়ে বসে থাকার প্রবণতা বাড়তে পারে - সেইটা কাটানোর কথা বলছিলাম।

    আর মিরাকিউলের মত সর্বরোগহরিকা কোন বটিকার কথা হচ্ছে না। সবকিছুই দরকার কোন না কোন ভাবে - আইনের শাসন, পক্ষপাতহীন দ্রুত বিচার, সমাজের কোন অংশের আত্মবিশ্বাস কমতে না দেওয়া - সবকিছুই কাজে লাগে।
  • Ishan | ০৬ জুলাই ২০১৩ ০৯:২৮146666
  • ইন ফ্যাক্ট ইশকুলে ডিবেট কম্পিটিশন করাও একটা খুব ভালো টুল। কিন্তু সেসব বোধহয় আর হয়না। এখন মনে হয় প্রেজেন্টেশন দিতে হয়। নিজেকে ডিফেন্ড করতে হয়। সেটাও ভালো। কিন্তু প্রেজেন্টেশনে ঠিক অ্যাটাকিং হওয়া যায়না। :)

    এগুলো আসলে দরকারি স্কিল। কাজে লাগে। কিন্তু "নারী নির্যাতন রোখা যায় কিকরে?" এর উত্তরে "মেয়েদের ফুটবল খেলতে নামান" শুনলে কেমন একটা লাগবে। ক্যারাটেতেও তাই। :)
  • san | ০৬ জুলাই ২০১৩ ০৯:২৭146665
  • বাকি তর্ক সিরিয়াসলি পরে করব।
  • san | ০৬ জুলাই ২০১৩ ০৯:২৬146664
  • আপনারা হাউসিং এ চুরির প্রকোপ বাড়লে আগে সিকিওরিটি বাড়ান না আগে আর্থসামাজিক কারণ বিশ্লেষণ করতে বসেন ? :-)
    ( এবার সত্যি বাইবাই)
  • শ্রী সদা | ০৬ জুলাই ২০১৩ ০৯:২৩146662
  • সিবিজি ;)
  • Ishan | ০৬ জুলাই ২০১৩ ০৯:২৩146663
  • উফ আগেরটা পাইকে।

    নিজের জোর বাড়ানোর জন্য ক্যারাটে একটা টুল হতেই পারে। জোর মানে মূলতঃ আত্মবিশ্বাস বলেছি। সেটা হক্কলেরই বাড়ানো উচিত। সেখানে ক্যারাটে বিষয়ে শত শতাংশ একমত। এছাড়াও ফুটবল খেলা, ব্যয়াম করা, সবই নানা টুল।

    কিন্তু নারী নির্যাতন রোখার উপায় হিসেবে ফুটবল খেলা বা ক্যারাটে, কোনোটাকেই আমার এফেক্টিভ মনেহ হয়না। আর শুধুই ওইটায় ফোকাস করলে দৃষ্টি "আসল" জায়গা থেকে অন্যদিকে ঘুরে যায়।

    এটা প্পনকে।
  • siki | ০৬ জুলাই ২০১৩ ০৯:২২146661
  • উইম্মা!

    এটা কি কোনও কাগজের কাটিং, নাকি জাস্ট খিল্লি?
  • শ্রী সদা | ০৬ জুলাই ২০১৩ ০৯:২০146659
  • ppn | ০৬ জুলাই ২০১৩ ০৯:২০146660
  • * নিশ্চয় শুধু শারীরিক জোরের কথা বলছে না
  • ppn | ০৬ জুলাই ২০১৩ ০৯:১৯146657
  • অ্যামি ওয়াইনহাউস আগে কেন শুনিনি!

    থ্রি-স্টারকে থ্যাংকস মাচ।
  • Ishan | ০৬ জুলাই ২০১৩ ০৯:১৯146658
  • আমারও তাইই মনে হয়। কারণগুলো একটা একটা করে দেখা দরকার।

    আত্মবিশ্বাসের অভাব ডেফিনিটলি একটা কারণ। সেটা উভয় পক্ষেরই। যারা ইভটিজিত হয় এবং যারা করে। ওই র‌্যাগিং এর মত বলেই আমার ধারণা। কিন্তু তারও পিছনে মূল জায়গাটা মিক্সিং এর অভাব। ক্যারাটে এ অভাব দূর করতে পারবেনা।
  • | ০৬ জুলাই ২০১৩ ০৯:১৮146655
  • মহারাষ্ট্রে দেখি B.A.M.S ডাক্তারদের হেবি রমরমা। আর তাঁদের মধ্যে কেউ কেউ রীতিমত ভাল ডাক্তার। :-O এদিকে এমন কিছু স্বীকৃত ডিগ্রী আছে সেটাই আমি জানতাম না। :-o
  • ppn | ০৬ জুলাই ২০১৩ ০৯:১৮146656
  • "ক্যারাটে স্রেফ নিজের জোর বাড়ানো ছাড়া আর কোনো কাজে লাগেনা"

    ঈশান নিশ্চয় শারীরিক জোরের কথা বলছে না। মানসিক জোরের কথাটাও নিশ্চয় মাথায় রেখেছে। আলুভাতে মার্কা ছেলে বা লবঙ্গলতা টাইপের মেয়ের ফুটবল বা ক্যারাটে ক্লাস নিলে মনের জোর অনেকাংশেই বাড়ে।

    এখন মনের জোর বাড়লে কি যৌন হিংসার ঘটনা কমে যাবে? নিশ্চয় যাবে না। মালালারা পড়তে বেরোচ্ছে, তার জন্য তালিবানদের আক্রমণ বেড়েছে বই কি কমেনি। কিন্তু একজন মালালাকে দেখে বাকি মালালারা ভেয়ে সিঁটিয়ে থাকে না - এই আর কী!
  • kc | ০৬ জুলাই ২০১৩ ০৯:১৭146654
  • সার্বিকভাবে লোকের বিবেকবোধ কমে গেছে। সেকান থেকেই অন্যকে অসম্মান, অত্যাচার, লিঞ্চিং ইত্যাদি। এই এত হেট স্পিচ চারদিকে, এটাও আমার ছোটবেলায় এত দেখিনি।
  • pi | ০৬ জুলাই ২০১৩ ০৯:১৪146652
  • যে যে কারণে ঢুকেছে সেগুলোর সন্ধান করলে বেশি কাজে দেয়না ?
  • Ishan | ০৬ জুলাই ২০১৩ ০৯:১৪146653
  • কনফিডেন্ট না হবার কি আছে? পাড়ায় পাড়ায় আমাদের ছোটোবেলায় গুচ্ছের ক্যারাটে ইশকুল হয়েছিল। ছেলেরা বিশেষ করে খুব হাত-পা ছুঁড়ত। মেয়েরাও যেত কিছু। দুবছর হাত-পা ছুঁড়ে তাদের শারীরিকভাবে কোনো অগ্রগতি হয়েছে বলে দেখিনি। মানে ফাইটিং স্কিলে, যাতে লোকে সমঝে চলবে। মানে আমি একটা কেসও দেখিনি। অন্য কেউ দেখে থাকলে জানান। :)
  • san | ০৬ জুলাই ২০১৩ ০৯:১৩146651
  • এখন বেরোতে হবে। বাকিটা পরে।
  • Ishan | ০৬ জুলাই ২০১৩ ০৯:১১146650
  • ১। শুধু মেয়েরা নেবেনা। মেয়েদের আরো বেশি করে নেওয়া দরকার। ছেলেদের না নেওয়ার কথা কেউ বলেনি।
    -- বুঝতে ভুল হচ্ছে। ধরা যাক, ক্যারাটের ইশকুলে দশটি ছেলে ও দশটি মেয়ে ক্যারাটে শেখে। ক্যরাটে শেখার আগে ছেলেগুলি মেয়েগুলিকে ভালনারেবল ভাবত। ক্যারাটে শিখে উভয়েই লাল সবুজ নীল কিছু একটা বেল্ট প্রাপ্ত হল। এখনও ছেলেগুলি মেয়েগুলিকে ভালনারেবলই ভাববে। কারণ দুদলই এক ধাপ করে এগিয়েছে। মারদাঙ্গা হলে এখনও ছেলেগুলিই জিতবে। এটা অনেকটা বিপদ ঠেকাতে সঙ্গে বন্দুক রাখার মতো। আমার কাছে বন্দুক আছে, অন্যের কাছে নেই, সেটা হলে তবেই স্ট্রাটেজিটা কাজ দেয়। উভয়ের কাছেই থাকলে চাট্টি লাশ বেশি পড়ে। গ্যাং ওয়ার হয়।

    ২। ট্রেনিং নেয় না বলে ঢুকে নেই। ঢুকেছে নানা কারণে। বার করার জন্য শারীরিক শক্তি আর আত্মবিশ্বাস বাড়ানো 'একটা' পন্থা। অন্যতম। একমাত্র নয়।
    --শক্তি বাড়ানো একটা পন্থা। বাকিগুলো কি?সে বিষয়ে কবি নীরব থাকলে মনে হচ্ছে, যে, ওটাই "একমাত্র" কারণ।

    ৩। ডোমেস্টিক ভায়োলেন্সে সরাসরি উপকার নাও হতে পারে।
    -- ডোমেস্টিক ভায়োলেন্স বিষয়ক আইনের অপব্যবহারে কি কাজে লাগেবে?
  • san | ০৬ জুলাই ২০১৩ ০৯:০৯146649
  • আর কোনো কাজে লাগেনা এ নিয়ে তুমি যত কনফিডেন্ট, আমি অতটা নই।
  • san | ০৬ জুলাই ২০১৩ ০৯:০৫146648
  • ওহো, আইনের অপব্যবহার রুখতে ক্যারাটের কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয়না।
  • Ishan | ০৬ জুলাই ২০১৩ ০৯:০৪146647
  • ক্যারাটে কুংফু দিয়ে সত্যি সত্যি ব্রুসলির মতো ফাইট করতে হলে বহুত বহুত ট্রেনিং দরকার। মাস্টার্স ডিগ্রি করার মতো ব্যপার। বেশিরভাগই সে অবধি পোউছতে পারেনা। তার আগে পর্যন্ত ক্যারাটে স্রেফ নিজের জোর বাড়ানো ছাড়া আর কোনো কাজে লাগেনা। সেটা ছেলে মেয়ে নির্বিশেষে সকলেরই বাড়ানো উচিত। (তা বলে এই বৃদ্ধ বয়সে আমাকে শিখতে বলবেন না :) )।
  • san | ০৬ জুলাই ২০১৩ ০৯:০১146645
  • ১। শুধু মেয়েরা নেবেনা। মেয়েদের আরো বেশি করে নেওয়া দরকার। ছেলেদের না নেওয়ার কথা কেউ বলেনি।
    ২। ট্রেনিং নেয় না বলে ঢুকে নেই। ঢুকেছে নানা কারণে। বার করার জন্য শারীরিক শক্তি আর আত্মবিশ্বাস বাড়ানো 'একটা' পন্থা। অন্যতম। একমাত্র নয়।
    ৩। ডোমেস্টিক ভায়োলেন্সে সরাসরি উপকার নাও হতে পারে।
  • pi | ০৬ জুলাই ২০১৩ ০৯:০১146646
  • ফ্রি মিক্সিং, সব স্তরেই খুব জরুরি।
  • pi | ০৬ জুলাই ২০১৩ ০৯:০০146644
  • কালকেই ভাটে কে যেন লিখছিলোনা, বাঙালী মেয়েরা বেশি আতুপুতু ? ক্যারাটে ইঃ শারীরিক কসরত শেখায় মন কম ? একটা কোশ্ন ছিল ? তাহলে অন্য রাজ্যের মেয়েরা কম ভালনারেবল ? সেখানে ইভটিজিং, রেপ ইঃ কম হয় সেই ডাটা আছে ?
  • | ০৬ জুলাই ২০১৩ ০৮:৫৮146643
  • আর হ্যাঁ এই কো-এড শিক্ষাব্যবস্থাটা জরুরী। ঐ ক্যারাটের ক্লাসগুলোও একসাথেই হওয়া দরকার। তালে ঐ দুর্বলের ওপরে সুযোগমত চড়াও হতে পারি --- এই ধারণাটা মনে গাঁথার চান্স পাবে না।
  • Ishan | ০৬ জুলাই ২০১৩ ০৮:৫৫146641
  • কমব্যাট ট্রেনিং শুধু মেয়েরাই নেবে? ক্যারাটের ইশকুল হলে, সেখানে ছেলেরা ভর্তি হবেনা? :)

    মেয়ে মাত্রেই ভালনারেবল, এটা মেয়েরা কমব্যাট ট্রেনিং নেয়না বলে লোকের মনে ঢুকে আছে? সামাজিক কারণ টারণ চুলোয় দিয়ে পুরোটাই স্রেফ কমব্যাট ট্রেনিং এর অভাব?

    আর ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কিছু ডেটা পয়েন্ট দিয়েছি। কমব্যাট ট্রেনিং সেটা বা সেই সংক্রান্ত আইনের অপব্যবহার কিকরে কমাবে?
  • | ০৬ জুলাই ২০১৩ ০৮:৫৫146642
  • উফ! সক্কাল সক্কাল এখনও ঘুমের ঘোর কাটে নি, এর মধ্যে ক্যারাটে এনে ফেলল।

    দ্যাক্খো বাপু শুধু মেয়ে নয়, বাচ্চা ছেলেরাও যথেষ্ট বা যথেষ্টরও বেশী নির্যাতনের শিকার। মেয়েদের ক্ষেত্রে তবু সচেতন বাবা মায়েরাচোখে চোখে রাখেন, ছেলে বাচ্চাদের ক্ষেত্রে সেই সচেতনতার অভাব মারাত্মক। তো, আমার কথা হল ছেলেমেয়ে নির্বিশেষেই ছোট থেকে ক্যারাটে, কুংফু, তাইকুন্দু ইত্যাদি কিছু একটা শেখা উচিৎ। যাতে ফিজিক্যাল ফিটনেস বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে।
    সবচেয়ে বড় কথা, কতটুকু সহ্য করতে হবে আর কোথায় রুখে দাঁড়াতে হবে সেই সেন্সটুকু পরিস্কার হয়।

    শরীরের সাথে সাথে মনের ওপরে কন্ট্রোলও শেখায় বলেই এই মার্শাল আর্টগুলোর কথা আমি বারেবারে বলি, শেখা দরকার মনে করি।

    নাহলে বলতে কি, সময় সময় তো খিমচানো, খামচানোও দিব্বি কাজে দেয়। কিন্তু সে তো আর শিখতে বলছি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত