এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পটলা | ০৬ জুলাই ২০১৩ ১২:১৬146730
  • হতচ্ছাqড়া মনে? হতচ্ছাড়া+ক্যাওড়া? ঃ)
  • | ০৬ জুলাই ২০১৩ ১২:১৫146729
  • :-)))))))
  • sch | ০৬ জুলাই ২০১৩ ১২:১৪146728
  • ankur babu - আপনার সাইটে দুর্গাপূজার নবমী দেখাচ্ছে 33rd October, 2013 - এরপর আর এগোতে ভরসা পাচ্ছি না যে
  • | ০৬ জুলাই ২০১৩ ১২:১৩146727
  • নাঃ এখন মিনিময়ের সম্ভাবনা তেমন নাই। স্যান তো কোথায় একটা বেরিয়ে গেল। আর ঈশান ঘুমিয়ে পড়েছে মনে হয়। রিমি তো আর এদিকপানে আসার টাইমই পায় না। তাইলে আর এখন কোদ্দিয়ে মিনিময় হবা?

    কিন্তু সিকির গয়নার বাক্সটা আমি দেখতে পাই না কেন? খালি চাকা ঘুরেই চলে ঘুরেই চলে। এই গুগল ড্রাইভ মহা হতচ্ছাqড়া তো। কাল রাতে দেড় ঘন্টা চেষ্টা করে শেষে ইউটিউবে চিত্রাঙ্গদা দেখে ফেললাম। আজ আবার বেলা এগারোটা থেকে চেষ্টা চালাচ্ছি ..........
    এইজন্যই আমি সিনেমা দেখতে ভালবাসি না। বড্ড সময় নষ্ট হয় বাপু।
  • অঙ্কুর পাণ্ডে | ০৬ জুলাই ২০১৩ ১২:১০146726
  • কয়েক মাসের চেষ্টায় নিজেই একটা ব্লগস্পট ওয়েবসাইট বানালাম ---> http://www.ankurin.blogspot.in/
    বা যেতে পারেন এই লিঙ্কে ----> ankurin.tk
    ফ্রেন্ডস তোমাদের সবাইকে আমন্ত্রন রইল আমার ব্লগটা এক বার চেখে দেখার। বিশ্ব রাজনীতি থেকে রাজ্যের কূটনীতি সবই এই ব্লগে পোস্ট দেওয়া আছে। প্রযুক্তি থেকে ভারতীয় সেনা বাহিনী সম্পর্কে জানতে এই ব্লগে যেতে পারেন। তবে এখনও ঠিক গুছিয়ে উঠতে পারিনি। আশা করা যায় আগামী কয়েক মাসের মধ্যে আমার ব্লগটা কে আরও আনেক তথ্য দিয়ে সুন্দর গড়ে তুলবো !

    \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
    -------------> http://www.ankurin.blogspot.in/।
    ////////////////////////////////////////////////////////////////////////////////
  • cm | ০৬ জুলাই ২০১৩ ১২:০৭146725
  • ইয়েস এখন খালি ঈশেনের বক্তব্যের অপেক্ষা তার পরেই শুরু হবে মিনিময়। সব তৈরি হয়ে বসে আছি।
  • Ekak | ০৬ জুলাই ২০১৩ ১২:০০146724
  • সোসেন ব্যাঙ্গালোর এ না কী ?
  • ppn | ০৬ জুলাই ২০১৩ ১১:৫৬146723
  • রাইট, সুহাসিনীরা তো জালাহাল্লিতে থাকে। খুব ভালো মানুষ ওরা।
  • sosen | ০৬ জুলাই ২০১৩ ১১:৪৯146722
  • কাল রাত থেকে সুহাসিনীর বাড়ি প্রভূত আড্ডা হইল।
  • sch | ০৬ জুলাই ২০১৩ ১১:৪৮146721
  • সে stealth bomber =এর মতো কম্প্যাক্ট করে দিলেয় হবে
  • | ০৬ জুলাই ২০১৩ ১১:৪৩146720
  • তাতে প্রবলেম আচে, চার্দিকে য ইলেক্ট্রিকের তার!
  • sch | ০৬ জুলাই ২০১৩ ১১:৪০146719
  • আরে অত ঝামেলার দরকার কি - মেয়েদের দুটো ডানা থাকবে - ছেলেদের থাকবে না - ধরতে এলে উড়ে যাবে পাতি - ঝামেলা শেষ
  • | ০৬ জুলাই ২০১৩ ১১:৩৬146718
  • শুধু একত বিশেষ অভিযোজন দরকার মানুষের শরিইরে।
    যার ফলে মেয়েদের গড় হাইট্‌ ছেলেদের চেয়ে বেশি হবে! শারীরিক শক্তি ছেলেদের চেয়ে বেশি হবে আর কামেচ্ছা ছেলেদের চেয়ে বেশি হবে! ব্যাস সব নারীনির্যতন বন্ধ হয়ে যাবে!
  • ppn | ০৬ জুলাই ২০১৩ ১১:৩৪146717
  • ডিঃ গ্রাম/মফস্সল/নগর ইঃ আর্থসামাজিক বিভেদ আমি এমনিতে আনতাম না। কলকাতা মহানগরীতে যৌন হিংসার ঘটনা কম নাকি? কিন্তু ঈশান তার বক্তব্যেই লিখেছে ডেমোগ্রাফিক ফ্যাক্টরের কথা - যেটা খুব একটা ফেলে দেবার মতনও না।
  • ppn | ০৬ জুলাই ২০১৩ ১১:৩২146716
  • মিক্সিং নিয়ে ঈশেনের বক্তব্য কী সেটা জেনে আমি লিখব।

    যেখানে টিচার সালোয়ার পরে গেলে গ্রামে/মফস্সলে লাঠালাঠি লাগে সেখানে কী করে রাতারাতি মিক্সিং শুরু হয়ে যাবে আর উনিশ শতকের রেনেসাঁর আলোকপ্রাপ্ত সিভিল সোসাইটি গড়ে উঠবে এইটা ঈশান ব্যাখ্যা করতে পারবে আশা করছি।
  • sch | ০৬ জুলাই ২০১৩ ১০:৫৯146715
  • ইশেন বাবু - ক্যারাটেটা কোনো মেড ইজি সলিউশান না। আগেও বলেছি আবারও বলছি হয়তো কুড়ি রকম ভাবে সিচুয়েশানের সিচবেটারমেন্ট হতে পারে। তার একটা ক্যারাটে, একটা ক্যাম্পেইন, একটা মিছিল - আরো যা যা আছে আমার না জানা।

    এত কিছুর দরকার হতো না যদি একটা প্রপার পোলিশড কমিউনিটি থাকতো - আমি আপাতত আগামী একশো বছরে যে সম্ভাবনা দেখি না - হ্যাঁ পেসিমিস্ট বলে আমার কিঞ্চিৎ দুর্নাম আছে বটে।

    সিভিল সোসাইটি কি করে আসবে? ছোট থেকে ফ্রী মিক্সিং করিয়ে? সব স্কুলকে কো এড করে দিয়ে? এবার তাহলে প্রশ্ন আসবে সেই কো-এডে প্রপার গাইড করার মতো ক্যালি আছে তো শিক্ষক শিক্ষিকাদের?

    আচ্ছা এর বদলে কি করবেন মিছিল? মিছিল তো সেই কবে থেকেই চলছে নিকারাগুয়ার নিপড়ীত থেকে আমেরিকার বিদেশ নীতি - জ্ঞান হয়ে থেকে তো মিছিলই দেখে আসছি (এখন অবশ্য মোমবাতি, মুখোস অনেক কিছু নিয়ে মিছিল হয়, আগে পাতি চিল্লাতো) - ওতে কারো একটা বালও বাঁকে না, ট্রাফিক জ্যাম বাড়া ছাড়া - শুধু আমেরিকার সাম্রাজ্যবাদের সমালোচনা করতে করতে মিছিলের সামনের দিকের কিছু লোক খোদ আমেরিকায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে আর মিছিল করে না - এই আর কি।

    আর কি ভাবে সিভিল সোসাইটি করবেন? পলীটিক্যালী? আমরা তো শিক্ষিত মানুষেরা পরিবর্তন করতে চেয়েছিলাম ইশেনবাবু - পরিবর্তনের চোটে এখন সমাজের বিবর্তন ঘটাবো না নিজেরা বিবর্তিত হবো সেটাই বুঝতে পারছি না।

    পাড়ায় চুরি বাড়লে - আমাদের ছোটবেলায় দেখেছি পাড়ার দাদারা নাইট গার্ড দিত পালা করে, এফেক্টিভলি চুরি কমে যেত। এবার চোরের জায়গায় বন্দুকধারী ডাকাত এলে আর সেই নাইট গার্ড পার্টি কি করে - পালায়।

    ক্যারাটেটাও ওই রকম আর কি একটু সেলফ ডিফেন্সের চেষ্টা। বাসে কুনুই চালালে যদি পাঁজরে ক্যাঁক করে খায় বা বিচিটা পকাৎ করে চিপে দেয় কেউ - পরের বার করার আগে একটু ভাববে। ক্যারাটে শিখে কি সাধারণ মেয়ে কম্যান্ডো হবে নাকি যে দশ বিশ জন বন্দুকধারীর সাথে লড়বে। তবে ওই আর কি ট্রেইনড মেয়ের পাল্লায় পড়োলে পিৎসার দেলিভারী বয় রেপ করার চেষ্টা করলে তার অন্য কিছু দেলিভারী হয়ে যাবে - এইটুকুই
  • Ekak | ০৬ জুলাই ২০১৩ ১০:৩৯146714
  • অব্জেক্তিভ্লি দেকলে খুব একটা ভুল বলেন্নি :P
  • ব্যাং | ০৬ জুলাই ২০১৩ ১০:৩৬146713
  • আমার এক খুড়তুতো ভাইকে তার মামাবাড়ির দাদু বলেছিলেন "দাদা, কাল থেকে কলেজে যাচ্ছ; সবসময় মেয়েদের জননীজ্ঞানে দেখবে, আর তাদের সঙ্গে কথা বলার সময়ে হাতজোড় করে তাদের পায়ের চটির দিকে তাকিয়ে কথা বলবে, মুখ তুলে দেখবে না তাদের দিকে। তাহলে আর সংসারে কোনো অশান্তি থাকবে না।"
  • kiki | ০৬ জুলাই ২০১৩ ১০:৩৫146712
  • এখন তো তাও বোঝা যাচ্ছে। আর কদিন পরে দেখা যাবে বই খুলে আনমনে আয়নার দিকে চেয়ে রয়েছে উদাস হয়ে, তখন কিছু বলাও যাবেনা।ঃ(
  • ব্যাং | ০৬ জুলাই ২০১৩ ১০:৩২146711
  • নিজের স্কেডিউল নিজেই সে বানিয়েছে। তাকে পরশুদিনেও বলা হয়েছে দাবার ক্লাস ছেড়ে দিতে। কিন্তু তিনি রাজি নন। ম্যাচ খেলার লোভে। তার আরো সন্দেহ, ক্লাস ছেড়ে দিলে বাড়িতে বসে লেখাপড়া করতে হতে পারে সেই সময়টা। তাই বন্ধুদের সাথে ক্লাসে যাওয়াই ভালো।
  • Ekak | ০৬ জুলাই ২০১৩ ১০:৩১146709
  • ন্যাড়া দার অভূতপূর্ব সিলেবাসে ছেলেদের বেলপাতা চিবুনো দিয়ে দিলুম। সতেরকলা পুন্ন হবা।
  • | ০৬ জুলাই ২০১৩ ১০:৩১146710
  • ন্যাড়াদার সিলেবাসে ডিবেট নাই? ওটা একটু চিপায় ধুকিয়ে দিন।
  • Ekak | ০৬ জুলাই ২০১৩ ১০:২৯146707
  • কীই ব্যস্ত স্কেদ্যুল ব্যাঙাচির :( খেলা-দাবা সব খুব ভালো জিনিস কিন্তু এর মধ্যে একটু আনমনে রাস্তার মধ্যে ঢিল-পাটকেল লাথাতে লাথাতে হাঁটার সময় নেই ?
  • kiki | ০৬ জুলাই ২০১৩ ১০:২৯146708
  • :O :P
  • pi | ০৬ জুলাই ২০১৩ ১০:২৫146705
  • :D
  • ব্যাং | ০৬ জুলাই ২০১৩ ১০:২৫146706
  • ন্যাড়া ঃ-)))))))))))
  • ন্যাড়া | ০৬ জুলাই ২০১৩ ১০:২৩146704
  • একদম কম্প্রিহেন্সিভ সিলেবাস বানিয়ে দিচ্ছি।

    মেয়েরা
    সকালে টাইট জিন্স ও হাই হিল পরে দু মাইল ছোটা।
    বেলায় খিমচোনো প্র্যাকটিস।
    দুপুরে প্রতিজ্ঞা প্র্যাকটিস।
    বিকেলে ক্যারাটে প্র্যাকটিস।
    সন্ধ্যেবেলা তায়কোন্ডো প্র্যাকটিস।

    ছেলেরা
    সকালে বিবেকানন্দ পঠন।
    বেলায় মাতৃরূপের ভজন প্র্যাকটিস।
    দুপুরে রবীন্দ্রনাথ পঠন।
    বিকেলে রানারা প্র্যাকটিস।
    সন্ধ্যেয় কথামৃত পঠন ও আলোচনা।
  • ব্যাং | ০৬ জুলাই ২০১৩ ১০:২২146703
  • একজন রোজ টিফিন ফেরত নিয়ে আসে। তার নাকি খাওয়ার সময় হয় না। ব্রেক টাইম নাকি দেওয়া হয় খাওয়ার জন্য নয়, খেলে মন ও শরীর ভালো করার জন্য। বিকেলে কোনোক্রমে একটু খেয়েই খেলতে পালিয়ে যায়। রাত্তিরে তার কোনোদিনই খিদে থাকে না। তাই রাতের খাওয়া কোনোদিনই পুরোটা গেলানো যায় না। লাল চোখ নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে তিনি উঠে পড়েন। তখন জোর করতেও মায়া লাগে। আজ সকালে তিনি ক্লাসে যাবেন, বলা হল স্যন্ডউইচ খেয়ে যেতে। "না, খিদে নেই। খাব না" আজকাল ডানা গজানোয় এই উত্তরের সাথে আরো দুটো প্রশ্ন ছুঁড়ে দিলেন, "আমি কি তোমাকে খেতে দিতে বলেছি? তুমি কি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি খেতে চাই কিনা?" তারপর রেগেমেগে দৌড়ে বেরিয়ে গেলেন। ক্লাস পাশের বিল্ডিংয়েই। আমরা জানি সেখানে গেছে। কিছুক্ষণ বাদে সেখানে তার বাবা গেছে মাইনে দিতে। গিয়ে দেখে তিনি সেখানে পৌঁছানই নি আজ। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পাওয়া যায়, রাস্তায় ঘোরাঘুরি করতে। দাবার দিদিমণিও চিন্তিত হয়ে খুঁজে বেড়াচ্ছিলেন তাকে। খুঁজে পাওয়া যেতেই একজনের ঘাড় গোঁজ হয়ে গেল, চোখ ছলছলিয়ে এল, বুজে যাওয়া গলায় বাবাকে বললেন, না, আমি যাব না তোমার সাথে। তোমাদের সাথে আর থাকব না। দিদিমণি বললেন, আঠেরো বছর না হওয়া অব্দি বাবামার কথা শুনতেই হবে। আমি তোমার জন্য ক্লাসে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এস, বলে তিনি চলে গেলেন। যাকে বললেন, তিনি বুজে যাওয়া গলাতেই রাগে ফেটে পড়ে বাবাকে বললেন "তোমার আঠেরো বছর হয়েছে তার কী প্রমাণ? আমি কেমন করে জানব, তোমার আঠেরো বছর হয়ে গেছে? ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারবে? দেখাও?" বাবা বাড়ি এসে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেমে গেলেন নিজের আঠেরো হয়েছে কিনা তা ছেলের কাছে প্রমাণ করতে।
  • kiki | ০৬ জুলাই ২০১৩ ১০:২১146702
  • এদিকে আমার ছোড়দি একবার আমাদের বাড়ীতে এসে বেবি হবার আসল গুল্প জানালো। সাথে এও বললো, মা বাবারও কেমন বল! বলে আমরা দুজনেই একটু কেমন ইসে মত মুখ করে বসে রইলুম। তখন ও বুঝতে পারিনি বেবি ভুলভাল জায়গা দিয়ে বেরোয় ব্যাপার্টা আমায় কতটা ভাবিয়েছে। সেদিন রাত্তিরে সারাক্ষন ছোড়দির ঠ্যাং আর হাত আমার উপর থেকে( বিচ্ছিরি মেয়ে, আমার পাশেই শোবে আর আমায় পাশ বালিশ বানিয়ে দেবে)সরানোর ফাঁকেই স্বপ্ন দেখলুম যে আমার বেবি হয়েই চলেছে আর সেগুলোকে নাকি একটা গরুকে খাবার দেবার যে বিশাল কাঠের গামলা গুলো হয়, তাতে রাখা হচ্ছে। গামলাটাও উপচে গেছে। সেই স্বপ্নের চোটে পরদিন আমার জ্বর এসে গেলো।ঃ(
  • kiki | ০৬ জুলাই ২০১৩ ১০:১৬146701
  • সেকি বেঙী, আজ ও কি বিভীষন কে তাড়িয়ে দিয়েছো! আহা বেচারা!

    কুমু, সি, আমার মধ্যে কেমন মাতৃ সুলভ স্নেহপ্রবনতা বাড়ছে। তবে বড় অসময়ে। ছেলেটা আর স্নেহের ধার ধারাচ্ছে না আজকাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত