এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ০৬ জুলাই ২০১৩ ২২:১৯146790
  • গুস্তাভো সান্তাওলালা আমার অতি প্রিয় একজন মানুষ ..... সেই কব্বে 'উইংস' শোনার পর থেকেই। গুরুতে আমার প্রথম লেখাতে ওঁর উল্লেখও করেছিলাম। লোকটা সত্যি ভগবান!
  • sinfaut | ০৬ জুলাই ২০১৩ ২২:১৫146789
  • হ্যাঁ, ওটাই নামাচ্ছি।
  • | ০৬ জুলাই ২০১৩ ২২:১২146788
  • দময়ন্তী, কোনখানা? একটা জিনিস পাঠিয়েছি- মেইল দেখো।
  • siki | ০৬ জুলাই ২০১৩ ২১:৩৮146787
  • সিফোঁ, হ্যাঁ, টরেন্ট থেকে নামালাম। খুব ভালো ঝকঝকে এইচডি প্রিন্ট পেয়েছি। এইমাত্র টিভিতে কানেক্ট করে দেখে ফেললাম।

    দ, সাইজ বোধ হয় সাড়ে চারশো এমবি। ফাইল টাইপ .mkv।

    সবাই যা বলেছে আমারো তাই মত। বেশ চলছিল, শেষটায় ছড়িয়ে ছত্তিরিশ করেছে অতটা ফালতু টানতে গিয়ে। আর ইছামতীর পারে বর্ডার এলাকার মফসসল শহরে একাত্তর সালে মেয়ে স্কুটার চালিয়ে কলেজ থেকে ফিরছে, এটা বডডো বেশি বাড়াবাড়ি মনে হল। শহর কলকাতার সীন হলেও না হয় হজম করে ফেলতাম। আর হ্যাঁ, ঐ ঢাউস রেডিওর সাথে কাফতানও হজম হয় নাই।

    সর্বোপরি, পিসিমার ডায়ালগ থ্রোয়িংয়ে কোনও দোষ পাই নাই, কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশনে তাকে একেবারেই দজ্জাল মনে হল না। সবাই নাকি তার ভয়ে কাঁপত, ডায়ালগ শুনে আন্দাজ করে নিতে হল।

    পিসিমা কি মৌসুমী?

    আর ইয়ে, লাস্টের গানটা কি খুব নামকরা কারুর লেখা?
  • pi | ০৬ জুলাই ২০১৩ ২১:৩৭146786
  • এই রেটে ইঞ্জিরি !! এতো বাংলার মাঝে মাঝে ইঞ্জিরি গোঁজাও নয়, যেটা হয়েই থাকে। মাঝে মাঝে, বিশেষ করে ওদের দুজনের সিনগো দেখলে তো ইঞ্জিরি সিনেমা দেখছি মনে হচ্ছিল !
    মৈনাক ভৌমিকের 'আমরা' দেখেছিলুম, ভালৈ লেগেছিল, অত্যধিক ইঁত্ণ্জিরি ফটফটানির গুঁতোটা বাদ দিলে, কিন্তু এটা সেটাকেও ছাড়িয়ে যায় !
  • সায়ন | ০৬ জুলাই ২০১৩ ২১:৩০146785
  • কাল এমি ওয়াইনহাউজ ম্যাম সন্ধ্যেটা অন্যরকম করে দিয়েছিল... আর আজ এই সিনেমাটা। যতবার দেখি, ব্রিলিয়ান্স শব্দটার মানে বুঝি নতুন করে -



    সিনেমা শেষের এই ডিপ্রেসিং ইয়েট আমেজিং সাউন্ডট্র্যাকটা... গুস্তাভো সান্টেওলালা... ভগবান এই লোকটা -

  • | ০৬ জুলাই ২০১৩ ২১:২৮146784
  • আজকাল এরম বড়নোকরা তো আদ্ধেক কথা ইঞ্জিরিতেই কন। কাজেই সেইটে আমার ঠিকই লেগেছিল।

    কিন্তু আগের ব্যাগেজের কারণে চরিত্রের যদি অস্বস্তিও থাকে যীশুর সাথে ঘনিষ্ট মুহূর্তে তো স্বাভিকভাবেই অনেক স্বচ্ছন্দ হয়ত কিছুটা আপ্লুতও থাকার কথা। তাই না?
  • | ০৬ জুলাই ২০১৩ ২১:২৩146783
  • মিঠু,

    আমি সেইইইই সেখানা খুঁজে পাই নি, আমারে একটু লিঙ খুঁজে পাঠাইবা? আমি তোমারে একখান অন্য জিনিষ পাঠাব।
  • pi | ০৬ জুলাই ২০১৩ ২১:২২146782
  • চিত্রাঙ্গদায় ঐ দুমদাম ইঞ্জিরি ডায়লগগুলোর কারণ কী?
    তবে আড়ষ্টতা অভিনয়ের না চরিত্রের সে নিয়ে একটু ধন্দে আছি। হয়তো চরিত্রটাকে এভাবেই দেখাতে চেয়েছিলেন, এই সম্পর্কে স্বচ্ছন্দ নয়, আগের কোন ব্যাগেজের কারণে ইঃ।
  • kiki | ০৬ জুলাই ২০১৩ ২০:৫১146781
  • হ্যাঁ, চিত্রাঙ্গদার থেকে মেমোরিস ইন মার্চ অনেক ভালো। অ্যাটলিস্ট দীপ্তি নাভাল কে দেখেই মন ভরে যায়। আমার খুব প্রিয় অভিনেত্রী।
  • | ০৬ জুলাই ২০১৩ ২০:২০146780
  • গতকাল ডিসপিকেবল মি ২ দেখলাম। এত ভর্তি সিনেমাহল আগে কখনো দেখিনি। প্রচুর কচি সঙ্গে বাপ-মা দাদু-পিসি-খুড়ো, কে নেই। ছোটদের সঙ্গে অনেক বড়দের হেসে গড়িয়ে পড়া দেখে মনে হলো, খুবই এনজয় করছে;) ছেলেরও "বেশ ভালো" লেগেছে।
    আমাদের খুব একটা পোষায় নি।

    আর চিত্রাঙ্গদা দেখে খুব আশাহত হয়েছি। প্রচুর জায়গায় পড়েছিলাম - এটা নাকি ওর জীবনের একটা মাইলস্টোন! লোকে বোধহয় কবিকে তার জীবনচরিতে খুঁজে পেয়ে আপ্লুত হয়ে রিভিউ লিখেছিলোঃ(
    আড়ষ্ট এই সিনেমাটাকে ওর অন্যতম খারাপ সিনেমার তালিকায় রাখবোঃ(
  • nyara | ০৬ জুলাই ২০১৩ ২০:১৪146779
  • পণ তো ভাল প্রথা। ডিডিদার রান্নার মতন। ওয়েল্থ ডিস্ট্রিবিউশন হয়।
  • dd | ০৬ জুলাই ২০১৩ ২০:০৫146778
  • ও সব কথা ছাড়ুন।

    আজ, একটু পরেই দলে দলে বাইশ জন গেস্টু আসবে আমার বাড়ীতে। ডিনার। গতো কাল থেকে রান্না করতে করতে কেলিয়ে পরেছি। সারা গায়ের থেকে জিরা আর মশলা বাটার গন্ধো। প্যাঁজ দেখলেই শিউড়ে শিউড়ে উঠছি।

    নিহারী গোস্তো রাঁদলেম। গুলে কাবাব। সর্ষে ডিম। আর দু একটা এলেবেলে ডিশ। সেষ পাতে স্পঞ্জ কেকের লেয়ারের উবর ফ্রুট্স আর ক্রীম আর কাস্টার্ড। এরকম দুই থাক।

    গিলবো ভোদকা আর বীয়র। কিন্তু এদানী দেখছি বেশী রাঁদলেই হাঁটু কন কন করে। হোয়াই ?
  • | ০৬ জুলাই ২০১৩ ১৯:৪৯146777
  • সিকি নামিয়ে গুগলে তুলে রেখেছে রোব্বার অবধি। রোব্বার বারবেলায় ডিলিট করে দেবে। ১৪৬৫২ পাতায় দেখগা লিঙ আছে।

    আমাকে ওটা কিছুতেই এমনি এমনি দেখতে দিল না।
  • সিনফট | ০৬ জুলাই ২০১৩ ১৯:৪৪146776
  • গয়না কী টরেন্ট নামালে?
  • | ০৬ জুলাই ২০১৩ ১৯:৪০146775
  • না না আমি গয়নার বাক্সের কথাই বলেছিলাম।

    আরে ঐ লিঙ্কটায় কাল ঐ খানিকটা হয়েই নেটওয়ার্ক ওফেলিওর দেখাচ্ছিল। শেষে বোর হয়ে চিত্রাঙ্গদা দেখে ফেললাম।
  • pi | ০৬ জুলাই ২০১৩ ১৯:৩২146773
  • শুধু দেখার জন্য আমি যে লিংটা দিলুম, সেটা চললো না ?
  • | ০৬ জুলাই ২০১৩ ১৯:২৫146772
  • ঝুমঝুমিকে ক্ক। শিক্ষিত, সমোস্কিতিবান, কথায় কথায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে দেওয়া পাবলিককেও পণের জন্য যা করতে দেখেছি .......

    আর 'দারিদ্রে 'তা' না দিলেও চলবে :-)

    সিঁফোঁ, হ্যাঁ অনেকদিন আগে, হার্ডকপিতে। ব্যপক লেগেছিল। মানে বেশ ধাক্কা দিয়েছিল মনে আছে।

    সিকি, ওটার সাইজ কত? কিছু একটা প্রচুর মারপিটের পর নেমেছে, কিন্তু দাদা আমি শুধু দেখতে চেয়েছিলাম, নামাতে চাই নি।
  • h | ০৬ জুলাই ২০১৩ ১৯:২৪146771
  • লাইক
  • সিনফট | ০৬ জুলাই ২০১৩ ১৯:১৫146770
  • উহ্, আমি এখন মাস্টার আর মার্গারিতা পড়তে পড়তে লাট হয়ে যাচ্ছি। জাস্ট ব্রিলিয়ান্ট। বহুদিন পরে ফিকশন পড়তে খুব ভালো লাগছে। দমদি পড়েছো?
  • jhumjhumi | ০৬ জুলাই ২০১৩ ১৯:১০146769
  • শিক্ষিত হলেই আর পণ নেবে না, অত্যাচার করবে না? হাসালেন মশাই! আমার দেখা প্রচুর শিক্ষিত(!) মানুষ(?) আছে যারা বিয়েতে মোটা টাকা পণ নিয়েছে এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে শ্বশুরবাড়ি থেকে ভালো মানের জিনিসপত্র উপহার না পেলে বউকে রীতিমতো টর্চার করে। (অবশ্য বড় বড় ডিগ্রী থাকাকে যদি শিক্ষা থাকা বলে)।
  • MC | ০৬ জুলাই ২০১৩ ১৯:০১146768
  • এই ঘটনা গুলির মূল তিনটি কারণ বলে আমার মনে হয় ----এক অশিক্ষা, দুই বেকারত্ব, এবং তিন দারিদ্রতা। যা আজ সমাজ কে পতনের মুখে ঠেলে দিচ্ছে,। এর একটাই প্রতিকার হতে পারে সেটা হলো কর্মসংস্থান ব্রিধি এবং শিক্ষার প্রসার। যখন মানুষের হাতে কাজ থাকবে এবং তারা শিক্ষিত হবে তখন আপনা হতেই তাদের মধ্যেকার অমানবিক চিন্তাগুলি দূর হবে এবং তাতে সমগ্র সমাজের মঙ্গল হবে।
  • pi | ০৬ জুলাই ২০১৩ ১৮:৩৮146767
  • বেরোতে হবে। দেখছি পরে।

    তবে আরেকটা কথা মনে পড়লো, এখন ডাটা ক্রসচেক করার সময় নেই। পণ সম্পর্কিত আত্মহত্যা আর খুনেও পঃবঙ্গ সবার উপরে না, বেশ কয়েকবছর ধরেই ?
  • sosen | ০৬ জুলাই ২০১৩ ১৮:১৪146765
  • না তো সিকি, আমার ফ্লাইট তো বুধ্বার।
  • pi | ০৬ জুলাই ২০১৩ ১৮:১৩146764
  • NCRB র ডোমেস্টিক ভায়োলেন্সের ডাটা তো বোধহয় থানায় রিপোর্টেড ডাটা থেকে। এখানে রিপোর্টিং বেশি হওয়াটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। সার্ভের ডাটা এক্ষেত্রে বেশি ভরসাযোগ্য আমার কাছে, আসল সিচুয়েশন বোঝার জন্য। একটু পুরানো ডাটা।এর পরে এনিয়ে সরকারী সার্ভে হয়েছে কিনা জানিনা।
    এতে বিহার সবার উপরে, ৬০%। পঃবংগে বিহারের চেয়ে বেশ কম, ৪০%। উঃপ্র অবশ্য ৪২%।
    অবশ্য এই হিসেবেও পঃব্ঙ্গ ভালো কিছু নয়। অ্যাবসলিউট নং এর জন্যই শুধু নয়, জাতীয় গড় ৩৭% এর তুলনাতেও বেশি। তবে, ঐ আর কি, বিহার ইউ পি র চেয়ে বেশি নয়। সবচেয়ে ভালো হয়, এই সার্ভের সাথে সেই সময়ের NCRB র রাজ্যভিত্তিক ডাটার তুলনা করলে। তাহলে বোঝা যাবে, ডোমেস্টিক ভায়োলেন্সের রিপোর্টিং টা বিহারে কম বা পঃ বঙ্গে বেশি হয় কিনা।

    http://www.rediff.com/news/2008/aug/12bihar.htm
  • potke | ০৬ জুলাই ২০১৩ ১৭:৫৯146762
  • বায়োমেট্রিক ইস্যু অনেক -যারা ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করেন জানেন,সেই জন্য এখন নিয়ার-আইরিস রেকগনিশন নিয়ে কাজ চলছে--কিন্তু একুরেসি খুব খারাপ।

    লেডিকেনি কে একটা কোর্স দিলে হয়--Digital image processing for dummies!
  • siki | ০৬ জুলাই ২০১৩ ১৭:৪১146761
  • হোসেন কি সাত সমুদ্র তেরো নদীর পারে চলল লুরু থেকেই? কেন, দিল্লি থেকে কি ফ্লাইট ছিল না?

    দ, নামাতে পারছো না কেন? অন্য ব্রাউজার থেকে টেস করে দেখেছো? নাকি আমি রিমোট সাপোট দেব?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত