এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০৭ জুলাই ২০১৩ ১৩:০০146880
  • মোটর ভেহিকলসে জমা দেওয়ার তো দরকার হয় না। ব্যাঙ্ক থেকে ক্লীয়ারেন্স পেয়ে গেলেই হলো
  • মীর আসলম | ০৭ জুলাই ২০১৩ ১১:৩১146879
  • কেউ সার্ভারের ঝুঁটি ধরে একটু নেড়ে দাও তো।
  • ppn | ০৭ জুলাই ২০১৩ ১১:২৭146878
  • কেসি একটা করে h মাঝেমধ্যেই বেশি দেয়। সেই দশটা-পাঁচটার চাগ্রী নিয়ে লিখেছিল - তখনো দেখেছিলাম!
  • | ০৭ জুলাই ২০১৩ ১১:২৪146877
  • ডিডির বাড়ী গেস্ট হয়ে যেতে চাই। :-(
  • kc | ০৭ জুলাই ২০১৩ ১১:২৩146876
  • গ্দ্যসংগ্রহ বেরিয়েছে নাকি?
  • মীর আসলম | ০৭ জুলাই ২০১৩ ১১:২১146875
  • ইয়ে - একটা ফান্ডা চাই। বাহনের লোন শেষ হলে কী কী করতে হয়? ব্যাঙ্কে গিয়ে কাগজ নিয়ে মোটর ভেহিকলসে জমা দিলেই তো শেষ?
  • | ০৭ জুলাই ২০১৩ ১১:২০146873
  • :-))

    ঐ কবিতাসমগ্র দেখেই তো জিগালাম। গদ্যসংগ্রহ একটা চাই আমার।
  • kc | ০৭ জুলাই ২০১৩ ১১:২০146874
  • একটা হেইচ লেগে গেছে বলে এত্ত আবাজ?
  • মীর আসলম | ০৭ জুলাই ২০১৩ ১১:১৬146872
  • কোথায় বেড়ালো? পাহাড়ে না সমুদ্রে?
  • kc | ০৭ জুলাই ২০১৩ ১১:১২146871
  • কবিতা একটা বেড়িয়েছে।
  • | ০৭ জুলাই ২০১৩ ১১:০৯146870
  • মল্লিকা সেনগুপ্ত'র কোনো সমগ্র জাতীয় কিছু বেরিয়েছে? গদ্য, কবিতা মিলিয়ে?
  • kc | ০৭ জুলাই ২০১৩ ১০:১১146867
  • দমুদি, একলব্যরা এরকম করেই শেখে। সেশে অবশ্যি গুরু দ্রোণ এসে আঙুল কেটে নেয়। (এক্ষেত্রে আইপি নির্ভরশীলতা)
  • sosen | ০৭ জুলাই ২০১৩ ১০:০৭146866
  • দমুদি সিটি দিতে পারো? সত্যি সত্যি?
  • siki | ০৭ জুলাই ২০১৩ ০৯:৫৯146865
  • লন্ডাচকে ক।
  • ladnohc | ০৭ জুলাই ২০১৩ ০৯:২৯146863
  • আর (ভারতে) কোএড সম্পর্কে, এখনো বেশিরভাগ কোএড স্কুলে ছেলেরা একগ্রহের জীব আর মেয়েরা অন্যগ্রহের এভাবেই ট্রিট করা হ​য়। সাম্যের ধারণা সেখানে কোথায়?
  • | ০৭ জুলাই ২০১৩ ০৯:২৬146862
  • আর এত্তবছর নেটে চরে বেড়িয়ে কেসি এখনও আইপি'র উপর এত্ত নির্ভরশীল দেখে ভাবছি দুটো নয় তিনটে আঙুল মুখে পুরে সিটি দেব কিনা ;-p
  • | ০৭ জুলাই ২০১৩ ০৯:২২146861
  • ঈশানের পোস্ট থেকে মনে হচ্ছে সিভিল সোসাইটি বল্কতে শুধু শহুরে বা শহরতলীর লোকজচ্ছে। তাই কি?
  • ইন্দ্রনীল | ০৭ জুলাই ২০১৩ ০৯:১১146860
  • মনির পাহাড় : এই বই টা কারো কাছে আছে কি। থাকলে বিশেষ উপকৃত হব। ধন্যবাদ।
  • ladnohc | ০৭ জুলাই ২০১৩ ০৯:০৭146859
  • যে কোনো রকম ফিজিকাল ট্রেনিং(তা সে কোনো মার্শাল আর্ট হোক বা ভলিবল) খুব দরকার তবে সেটা কনফিডেন্স বাড়ানোর জন্য​, আর কন্ট্রোল-অ্যাটাকের মেন্টালিটি ডেভলপ করার জন্য​।
    কিন্তু কোনো একটা মেয়ে একটু কিছু শিখেই দুতিনটে ছেলেকে পটকে দেবে এগুলোও হাস্যকর লাগে, কারণ যেন ধরে নেওয়া হচ্ছে ছেলেগুলো মারপিট ঝারপিট কিছুই জানে না!
    কিম্বা মার্শাল আর্ট কোনো গুপ্তবিদ্যা যা শুধু মেয়েরাই শিখবে!
    অথবা ধরে নেওয়া হ​য় যে ছেলেরা মার্শাল আর্ট শেখে তারা মলেষ্টার/রেপিষ্ট হতে পারে না!!
  • r2h | ০৭ জুলাই ২০১৩ ০৮:৩৯146857
  • এই আলোচনা গুলো টইয়ে থাক্লে ভালো হতো। এদিকে রমজান মাসে ভোট নিয়ে আমার বক্তব্য ছিল।
  • sosen | ০৭ জুলাই ২০১৩ ০৭:৪১146856
  • টৈ খুলে লেকেন্না!
  • Ishan | ০৭ জুলাই ২০১৩ ০৬:১৫146855
  • মিক্সিং নিয়ে পরে লিখব। আগে অন্যদের মতামত শুনতে চাই।
  • Ishan | ০৭ জুলাই ২০১৩ ০৬:০২146854
  • এবার সিভিল সোসাইটি প্রসঙ্গে। সিভিল সোসাইটি বলতে আমি স্রেফ চাট্টি তথাকথিত বুদ্ধিজীবির সমাবেশ বোঝাইনি। গ্রামশি যেভাবে বলেছেন অনেকটা সেই অর্থে ব্যবহার করেছি। কনসেপ্টটি এরকমঃ

    গণতন্ত্র স্রেফ ভোটে চলেনা। মানে সমাজে যদি সংখ্যাগরিষ্ঠের মতামত ব্যতিক্রমবিহীন ভাবে শিরোধার্য হয়, তাহলেও সেটা গণতন্ত্র না হতে পারে। হতেও পারে। মানে সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নেওয়াটা নেসেসারি কন্ডিশন হতে পারে, কিন্তু সাফিশিয়েন্ট নয়। কেন সাফিশিয়েন্ট নয়? না, নরখাদকরা যদি ভোটাভুটি করে ঠিক করে কাকে খাওয়া হবে, সেটা গেম শোয়ের মতো গণতন্ত্র, এলিমিনেট করার ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো না। সংখ্যাগুরু আর্যরা যদি ভোটে সংখ্যালঘু ইহুদিদের নির্মূল করার সিদ্ধান্ত নয়, সেটা গণতন্ত্র নয়। ইত্যাদি।

    তাহলে সাফিশিয়েন্ট কন্ডিশন কোনটা? গণতন্ত্রে এই পার্টি যায় ওই পার্টি আসে, কিন্তু গণতন্ত্রকে গণতন্ত্র হতে গেলে একটা জিনিস স্থিতিশীল হতে হয়। গণতান্ত্রিক চেতনা। যেখানে অন্যের মতামত সুনিশ্চিত। সংখ্যালঘিষ্ঠের বক্তব্য সুরক্ষিত হয়। তাকে এলিমিনেট করা হয়না। এখানে সংখ্যালঘু মানে শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, যেকোনোরকম সংখ্যালঘুর কথা হচ্ছে, বলাবাহুল্য।

    এবার, এই গণতান্ত্রিক চেতনা, সংবিধান স্থির করতে পারেনা। পলিটিকাল পার্টির অ্যাজেন্ডা স্থির করতে পারেনা। এটা পলিটিকাল সোসাইটির অংশ নয়, এই মূল্যবোধটি সমাজের যে অংশটি ধরে রাখে, সেটি সিভিল সোসাইটি। সিভিল সোসাইটি শক্তপোক্ত না হলে কোনো গণতন্ত্রেরই গণতন্ত্র হিসেবে কোনো ভবিষ্যৎ নেই।

    এই সিভিল সোসাইটির গণতান্ত্রিক মূল্যবোধটি ভারতবর্ষে সেভাবে এখনও গড়ে ওঠেনি। হিংস্রতার আবরণে একটা ভোটাভুটির প্রক্রিয়া চলে এখানে। সেটা পুরোটাই পলিটিকাল সোসাইটির অবদান এমন নয়, সিভিল সোসাইটির হিংস্রতার প্রতিফলনও পলিটিকাল সোসাইটিতে পড়ে। সিভিল সোসাইটির স্তরে এই হিংস্রতাকে ফাইট করা দরকার। এই হল বক্তব্য।
  • Ishan | ০৭ জুলাই ২০১৩ ০৫:৪২146853
  • সরি দেরি হয়ে গেল। এক এক করে লিখি। যদিও ক্যারাটে ভিন্ন এখনও পর্যন্ত নারীনির্যাতন রোখা বিষয়ে কোনো মতামত পেলাম না। অপেক্ষা করে আছি।

    প্রথএ অক্ষকে। অক্ষর প্রশ্নের উত্তর পাই একরকম করে দিয়েছে। আর রিপিট করলাম না। ওটা আমারও বক্তব্য। সঙ্গে আমি আরও একটা জিনিস যোগ করব। যেটা আগের দিনও বলেছি। পশ্চিমবঙ্গ নারীনির্যাতনের শিখরে, (এটা অক্ষই দিয়েছিল বলেছে, আমি মিস করে গেছি সরি), এটা মূলত ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে। এবং ভিন্ন একটা হিসেব থেকে দেখা যাচ্ছে, গৃহনির্যাতনের কেসগুলিতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত হবার শতাংশ খুব কম। এর একটা সিগনিফিক্যান্স এই হতে পারে, যে, পশ্চিমবঙ্গের "সচেতন" জনতা 498 A জাতীয় আইনগুলির ফায়দা লুটছে। ফলে নির্যাতনে বাড়বৃদ্ধিটা মূলতঃ সুযোগ নেওয়া, এটা হতে পারে।

    আরেকটা সম্ভাবনাও থাকা সম্ভব। অভিযোগগুলি "সুবিচার" পাচ্ছেনা। সামাজিক বা অন্য কোনো চাপে বিচারের আগে বা চলাকালীন তুলে নেওয়া হচ্ছে। এর কোনটা বাস্তবতা, বা আসলে মিক্স অ্যান্ড ম্যাচ কিনা, সেটা আরেকটু স্টাডি না করে বলা সম্ভব। তবে আমার ব্যক্তিগত ঘারণা, দুটো সম্ভাব্য বাস্তবতাই কিয়দংশে সইত্য।
  • | ০৭ জুলাই ২০১৩ ০৫:৩১146852
  • এহে অক্ষদা, শুধুশুধু ডিলিট করবে কেন? মৃত নগরীর পথেঘাটে বেরিয়ে বেড়ানোর মত একটা রোমাঞ্চ লাগে তো- মনে করো পম্পেই নগরীতে বেড়াতে গেছো। অনেক পুরোনো চলমান জীবনের পাথুরে একটা ছবি- তফাৎ হলো,তুমিই নাগরিক আবার তুমিই দর্শক- কখনো সখনো দিব্যি লাগেঃ)
  • a x | ০৭ জুলাই ২০১৩ ০৩:৩৯146851
  • পেয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত