এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪২৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 218.*.*.* | ২০ আগস্ট ২০১২ ০৫:২৭517288
  • যে ফর্মুলা ধরেই অংক করুক, ইমপ্যাক্ট রেশিওর রেজাল্ট সেই একই থাকে। একথাটা লুকনোর জন্য অ্যাটম বোমা, জেল এত কথা!

    ইমপ্যাক্টের অংক নিয়ে এরকম ধারনা থাগলে আর কি বলা যাবে। ঐ আবাপ যখন বাইট দেবে তখন ইমপ্যাক্ট, অন্য সময় ওয়েব সাইটে বিবৃতি দিয়ে মুখরক্ষা আর ভোকাবুলারির হিসেব।
  • Ishan | 214.*.*.* | ২০ আগস্ট ২০১২ ০৫:৩৪517289
  • যা ভেবেছিলাম। আবাপ এল, বাইট এল, ওয়েবসাইট এল, বিবৃতি এল, মুখরক্ষা এল, অঙ্ক এলনা। :)
  • Sibu | 118.*.*.* | ২০ আগস্ট ২০১২ ০৯:৪৬517290
  • :D
  • h | 213.*.*.* | ২০ আগস্ট ২০১২ ১৭:১৭517291
  • আমার যেটা ওভারল মনে হয়, এপিডিআর এর ইলেকটোরাল ইম্প্যাক্ট কচু। কিন্তু ইমেজের ইম্প্যাক্ট কি অংক দিয়ে করে আমার জানা নেই। তার থেকে ইলেকটোরাল ইম্প্যাক্ট হয় কিনা সেও বলতে গেলে হাতে তথ্য লাগে, নেই, অতএব জানি না।
    ইমেজ বলতে কি? আমার যেটা মনে হয়েছে, মমতার নাগরিক ক্রেডিবিলিটি গড়ে তুলতে এপিডি আর এর বা এইপিডিআর এর নেতাদের এন্ডোর্সমেন্ট কাজে দিয়েছে। এখন এনডোর্সমেন্ট মানে কি? প্রচারে সাহায্য/স্টেটমেন্ট দেওয়া/নিজেদের ফোরামে মমতার অবজেকটিভ কে গ্রহণযোগ্যতা দেওয়া ইত্যাদি হতে পারে। যেমন আমার মনে আছে, সুজাত ভদ্রের একটা প্রবন্ধ, যাতে তিনি বলছেন, ২০১০ এ লেখা বোধহয়, হয় বর্তমানে নয় প্রতিদিনে, কোথায় ভুলে গেছি। ২০১১ তে 'রক্তপাতহীন' গণবিপ্লব হবে ইত্যাদি বলছেন। নির্বাচন একটি রক্তপাতহীন প্রসেস অতএব ঐ নির্বাচন ও রক্তপাতহীন ইত্যাদি এই সব হওয়ার সম্ভাবনা এই আদেকলামোতে যদি নাও জড়াই, ইসুটা হল, এটা ইলেকশনের আগে একটা এনডোর্সমেন্ট। প্লাস বিভিন্ন প্রেস কনফারেন্স এর বক্তব্য ইত্যাদি।
    এখন মমতার উত্থানের সমস্ত ইতিহাস জানা সত্ত্বেও, এটা তাঁরা করেছিলেন, হয়তো অ-সিপিএম বামপন্থীদের একটা প্রশাসনকে প্রভাবিত করতে পারে এরকম একটা জায়্গায় আনতে চেয়েছিলেন। ঘেঁচু পেরেছেন। মাওবাদী দের সঙ্গে আলোচনার সময় অথরিটির কনফিউসন ইত্যাদি বাদ দিলেও, মূল ব্যাপারটা হল সেই তৈরি করা ক্রেডিবিলিটি, যেটা সে আমলে বড় কাগজেরা, কংগ্রেসী মালিকদের কাগজেরাও চেষ্টা করেছিলেন। সেই চেষ্টার সুফল পেয়েছেন, অনেকে এম পি হয়েছেন। এইপিডি আর এর নেতারা লার্গেস এর জন্য কিচু করেছিলেন বলা যায় না, বাতাঁদের এনডোর্সমেন্টের ফলেই মমতা জিতেছেন সেটাও বলা যায় না। তবে সাতরঙ্গা জোটে র একটা জনদরদী ইমেজ গড়ে তোলার কাজে তাঁরা জেনে বা না জেনে কন্ট্রিবিউট করেছিলেন। সেটা খারাপ কিছু না। এ হয়েই থাকে।
    তবে কোনো রাজনৈতিক শক্তির সংগে মতের মিল হলেও সিভিল সোসাইটি অর্গানাইজেশন, বিশেষত হিউমান রাইট্স সংক্রান্ত কাজ যাঁরা করেন, তাঁদের নিরপেক্ষতা প্রমাণের জনয়ি, প্রশাসনের সঙ্গে একটা দূরত্ব রাখেন। যেটা হয়তো ডেভেলপ্মেন্টে যাঁর্রা কাজ করেন তাঁদের রাখা কঠিন মুশকিল। তবে নিজেদের ক্রেডিবিলিটির ক্ষতি তাঁদের হয়েছে। উত্তেজনা প্রশমন হবার এটা ক্লিয়ার হবারি কথা। তবে একটা আনন্দের কথা এই প্রচেষ্টা টা এখন কমার্শিয়াল টিভি চ্যানেল আর সাপ্তাহিক পত্রিকাদের করতে হচ্ছে, দেবব্রত বিশ্বাস কে স্মরণ করতে গিয়ে ব্রাত্য বসুকে স্মরণ করেতে হচ্ছে। ব্রাহ্মণের সে তেজ আর হনুমানের সে লেজ আর নেই।
  • h | 213.*.*.* | ২০ আগস্ট ২০১২ ১৭:২০517292
  • উফ্ফ ...largesse
  • h | 213.*.*.* | ২০ আগস্ট ২০১২ ১৭:২৮517293
  • আরেকটা অডিও ভিসুয়াল ইমেজ আর স্পিন এর ব্যাপার ও আছে। ধরুন সুজাত বাবু, উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বেরিয়ে বা মাওবাদী প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার পরে যে স্টেটমেন্ট দিলেন, সরকার তার পরের দিন সেটা অস্বীকার করলো। বা তখনি করলো। বা একই আলোচনা থেকে বেরিয়ে দুজন বন্ধুত্ত্বপুর্ণ ভাবে দুটি স্পিন দিল। এখন এটা যদি হয়, এবং হয়, বলতেই হয়, মিডিয়াকে একটা ফিডব্যাক মেকানিজম হিসেবে ইউজ করে কতগুলো কথা হাওয়ায় ভাসিয়ে আয়াকচুয়াল আলোচনাটাকে প্রভাবিত করতে চাইছে দু পক্ষই। এ তো কূটনীতিতে অহরহ হচ্ছে। এ কোন ব্যাপার না, তবে আরেকটু সাবধানে এন্ডোর্স করলে পারতেন সুজাতবাবু রা। সে মডেল যে মার্কেটে নেই, তা নয়, প্রচুর পত্রিকা আর প্রচুর লেখক আছেন যাঁরা এই আবর্তের বাইরে ছিলেন। তবে এটা ঠিক, এই সুজাত বাবুদের অবস্থা, দিলিপ পদ্গাওঁকর বা সেই কাশ্মীরে হজরতবাল সিজের সময়ে যাওয়া বা সম্প্রতি ইতালীয় অপহরণ কেস এ উড়িষ্যায় নবীন পটনায়কের সঙ্গে মাওবাদীদের নিগোশিয়েসনে সাহায্য করতে যাওয়া নেগোশিয়েটর দের থেকে কিছু ভালো বা খারাপ অবস্থা নয়। এক ই। এটা ইনএভিটেবল। কিন্তু সেটা জানা সত্ত্বেও এইপিডি আর কতটা কি আশা করেছিলেন, অ্যাজ অ্যান অর্গ্নাইজেশন, সেটা জানা কঠিন। তবু বলবো মমতা যদি কাউকে আশাহত করেন, তার দায় এইপিডি আর কে দেওয়া যায় না। সিরিয়াসলি।
  • aka | 178.*.*.* | ২০ আগস্ট ২০১২ ১৭:৫৫517294
  • ইমপ্যাক্টের অংকর নিয়মটা মনে পড়ল বলে লিখে দেওয়া কর্তব্য মনে করলাম।

    ভর x গতিবেগ = ইমপ্যাক্ট

    খুব ভারি কিছু যেমন হার্লে সহ হানু খুব জোরে যখন যায় তখন তার ইমপ্যাক্ট খুব বেশি। যখন শুধুই দাঁড়িয়ে থাকে তখন ইমপ্যাক্ট শূন্য। আবার খুব হাল্কা কিছু যেমন আমি যখন ১০০ মিটার দৌড়ই তখনও ইমপ্যাক্ট খুব বেশি থাকে। ইত্যাদি। এ নিয়ে এত কনফিউশনের কি আছে।
  • h | 213.*.*.* | ২০ আগস্ট ২০১২ ১৮:১৬517295
  • কোন শান্তি আছে, এ আজ্যে কোন শান্তি নেই। বল্লাম একটা গণতন্ত্র বাঁচানোর মত কথা, বেচে দিল হার্লে।
  • ডিডি | 132.*.*.* | ২০ আগস্ট ২০১২ ১৯:১৩517297
  • এরম হয়। লোকে ভুল বোঝে।
    মাংসের দোকানে এক অত্যন্ত ক্ষুব্দ ক্রেতাকে বলতে শুনেছি মাংস বিক্রেতাকারীকে "চাইলাম আপনার ঠ্যাং আর ঘাড়, দিলেন আপনার পাছা।"
  • Ishan | 202.*.*.* | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৫517298
  • ক্যাসেটের দোকানে পূর্বা দাম চাওয়ায়, দোকানি খুব রেগে বললেন, ক্কী, ক্যাসেটের দোকানে গুড়বাদাম? ইয়ার্কি পেয়েচ্ছেন?
  • siki | 96.*.*.* | ২০ আগস্ট ২০১২ ২১:৩৭517299
  • ইমপ্যাক্ট? নাকি মোমেন্টাম? আকার অঙ্কের উত্তরে তো মোমেন্টাম হয়।
  • aka | 178.*.*.* | ২০ আগস্ট ২০১২ ২১:৪৯517300
  • আঃ সিকি আবার ভাটের ভুল ধরতে এয়েচে।

    তো নাও, ইমপ্যাক্ট (সমানুপাতিক) মোমেন্টাম

    সুতরাং, ইমপ্যাক্ট = c x মোমেন্টাম
    i.e. ইমপ্যাক্ট = c x ভর x গতিবেগ

    (হেন্স প্রুভড)
  • Sibu | 84.*.*.* | ২০ আগস্ট ২০১২ ২২:১৭517301
  • c আবার কেন? লাঠি দিয়ে মারলে ইমপ্যাক্ট বেশী আর বালিশ ছুঁড়ে মারলে ইমপ্যাক্ট কম?
  • siki | 96.*.*.* | ২০ আগস্ট ২০১২ ২২:২৯517302
  • :)
  • aka | 178.*.*.* | ২০ আগস্ট ২০১২ ২২:৩৭517303
  • এইটা শিবুদা আর ঈশান প্র্যাকটিকাল করে দেখুক। আমরা রেফারি হব। ঃ)
  • Abhyu | 107.*.*.* | ২০ আগস্ট ২০১২ ২৩:০৯517304
  • শিবুদা আর ঈশান বালিশ ছোঁড়াছুড়ি করবে আর "আমরা" রেফারি হব? আকা রেফারি হোক, ঐ "আমরা"র মধ্যে আমি নেই।
  • PT | 213.*.*.* | ২১ আগস্ট ২০১২ ১২:৫৭517305
  • তৃনমূলের সঙ্গে মিটিন সেরে মানবাধিকারের চর্চা করলে জঙ্গলমহলের বামেদের লাশগুলোকে ক্ষমতা বদলের জন্য প্রয়োজনীয় মনে হতেই পারে। অথবা দীর্ঘদিন রাজনীতি করে ভোটে বিশ্বাসী বামেদের "সংশোধনবাদী" বলে গাল পেড়ে, মানবাধীকার রক্ষার চর্চা করতে গেলেও তাদের লাশগুলোর প্রতি ততটা দরদ না থাকতেও পারে। সেক্ষেত্রে ঐ "এই গরু সরনা" গোছের statement দিয়ে নিজের নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করাই যায়। সেইজন্যেই আবাপ এখন আর তাদের বাইটের জন্য ডাকেনা।

    আমি ক্লাশে যখন পড়াই তখন আমেরিকা কোন জৈব পদার্থ ১৮ মিলিয়ন গ্যালন ভিয়েৎনামের মাঠে ঘাটে স্প্রে করেছিল তার কার্য-কারণ ব্যাখ্যা করি। আমার দক্ষিণপন্থী বা আপাত নিরপেক্ষ বন্ধুরা কস্মিনকালেও এগুলো ক্লাশে পড়ায় না। আমি ক্লাশে যাওয়ার সময় আমার বামপন্থী সত্বাকে বাড়িতে রেখে যাই না।

    প্রত্যাশা ছিল যে মনবাধিকার কর্মীরাও তাই করেন - নাহলে তাঁদের অতিমানব বলতে হবে!
  • কোয়ার্ক | 24.*.*.* | ২১ আগস্ট ২০১২ ১২:৫৯517306
  • হেবি গম্ভীর আলুচানা চলছে! আপাততঃ লোক্যাল ইস্যু কেউ তেমন পাত্তা দিচ্ছে নাকো, তবু দিয়ে যাই ঃ http://tinyurl.com/d2drxa8 কোয়ার্ক
  • কল্লোল | 230.*.*.* | ২১ আগস্ট ২০১২ ১৫:৪৬517308
  • পিটি। বুঝলাম না। শিক্ষক হিসাবে ক্লাসে সিঙ্গুর নিয়ে তোমার মত জানিয়েছো? এটা তো করা যায় না। বামপন্থী বা ডানপন্থীর ব্যাপার নয়। কিন্তু তুমি ব্যাক্তি হিসাবে ক্লাসের বাইরে তোমার সিঙ্গুর নিয়ে মত রাখতেই পারো।
    এটাও তেমনি।
  • ekak | 69.*.*.* | ২১ আগস্ট ২০১২ ১৫:৫০517309
  • শিক্ষক এর কাজ কি মতামত জানানো ? ফ্যাক্টস গুলো তুলে ধরা এবং কতরকম ভাবে তাকে দেখা যায় সম্ভাব্য সবকটা অনুশীলন পদ্ধতি ছাত্র কে সেখান, এটাই টিচার করেন। তাই না ? নিজেই জাজমেন্টাল হলে তো ছাত্র রাও হবে। সে ডানদিকে হোক বা বাঁদিক ঘেঁষে।
  • h | 213.*.*.* | ২১ আগস্ট ২০১২ ১৮:১১517310
  • এটা একটু গ্রে। মানে শিক্ষক বললেন হোলোকোস্ট আদৌ হয়েছিল কিনা নিয়ে দ্বিমত আছে, তাহলে চাপ, এমনকি কোন কোন দেশে জেল হতে পারে। তবে মুসলমানরা খারাপ, ইউরোপ নষ্ট করছে এই টা কোনো শিক্ষক বললে তাঁর জেল হয় না অনেক দেশে। এইসব সমস্যা আছে।
    তো অপিনিয়ন বলা যাবে না যাবে না বা কোথায় কতটা বলা যায় বা যায় না, সেট ব্যক্তির উপরে ছেড়ে দেওয়াই ভালো, তিনি ক্যাল না খেয়ে বা দিয়ে যা বলে মানে মনে অক্ষত বাড়ি ফিরতে পারেন বা জেলে না যান, সে পর্যন্ত বললে ঠিক ই আছে।
    পার্টিজান পজিশন নিয়ে কথা বললে এমনি ই ছাত্র রা প্যাঁক দেবে। তবে দার্শনিক অবস্থান নিয়ে বল্লে অনেক ছাত্রী আবার কবিতার বই প্রেজেন্ট করে, এই ব্যাপারেও ছাত্র ছাত্রী রা ঐক্যবদ্ধ না, খুব ই হাঃ
    ;-)
  • ku lok | 131.*.*.* | ২১ আগস্ট ২০১২ ১৮:৫০517311
  • http://www.indiatvnews.com/crime/news/callous-kolkata-girl-suffers-multiple-fractures-as-speed-devil--1464.html

    Within hours of the family loding a complaint with Cossipore police station on Friday, a group of men claiming to be from the Trinamul-run auto union turned up at the nursing home. They asked Adrika’s father Anit, a manager at Panasonic’s Calcutta office, to withdraw the complaint.

    “They said it was ‘only a mistake by a young boy’. One of them said I shouldn’t have lodged a complaint because we would have to continue living in that locality,” Anit said.

    Adrika's father hasn’t withdrawn the complaint but the police have been of little help.
  • PT | 213.*.*.* | ২১ আগস্ট ২০১২ ১৯:১২517312
  • কল্লোলদাঃ
    সিঙ্গুর নয় নন্দীগ্রামের ঘটনার নিন্দা করে academic ক্যম্পাসের মধ্যে মিছিল করেছি অনেকের সঙ্গে। এনিয়ে ক্লাসে কিছু বলার দরকার হয়নি। আমি - বরাবরই বলেছি, সিঙ্গুরে ন্যানো হওয়ার পক্ষে- ছিলাম, আছি ও থাকবো।

    আমি ক্লাসে গিয়ে আমেরিকার নিন্দা করতে বসিনি। agent orange বস্তুটি কি এবং কিভাবে তা মানুষের ক্ষতি করে সেটা পড়াতে গিয়ে তার ব্যবহারের ইতিহাসটুকু বাদ দিয়ে পড়ানো যায়না। সেটা নিজেকে প্রতারণা করা হয়। কোন কোন রাসায়নিকের সৃষ্টি ও ব্যবহার তো রাজনীতি নিরপেক্ষ নয়।
  • h | 127.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২১:১৫517313
  • সোশাল সায়েন্স পড়ানোর ক্ষেত্রে আপনি কতটা নিরপেক্ষ হতে পারতেন কল্লোল দা? ধরুন ইতিহাস বা পোলিটিকাল সায়েন্স বা সোশিওলোজি?

    সায়েন্স এ ইম্পারহিয়াল হওয়া তো তবু সোজা, বামপন্থী ডিফারেনশিয়াল ইকিউয়েশন হয় না, তবে ইনভেস্টমেন্ট ফাইনান্স, ডেরিভেটিভ এর ক্ষেত্রে দক্ষিনপন্থী ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, এটা সত্যিই হয়তো সত্যি, তবে বৈজ্ঞাণিক সত্য নয়;-)
  • | 116.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২১:২০517314
  • জয় মা নারদ নারদ। ঃ))
  • Sibu | 84.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২১:২৫517315
  • ক্লাসে শিক্ষক মতামত অবশ্যই দিতে পারেন। শিক্ষকের মতামত দেবার অধিকারে বাধা দেওয়া এনলাইটেনমেন্টের বিরোধী।

    যে কোন মানবাধিকার সংগঠনের শিক্ষকের মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো উচিৎ।
  • | 116.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২১:২৯517316
  • ও হো শিবু দা,বোধি দা পিটি দা আর কল্লোল দা। প্লিজ তোমরা থামো।প্লিজ।
  • h | 127.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২১:৩০517317
  • তবে পিটি দা আপনাকে সাপোট দিলাম বলে ভাই মনে করেন না, কালেজে গিয়ে তেড়ে পার্টি ক্লাস নেওয়াটা কোন কাজের কথা;-)

    আমার একটি বক্তব্য আছে। আমাদের বাংলা পড়াতেন যিনি, তিনি সিপিআই পন্থী ছিলেন। কৃষ্ণাদি, প্রবাদপ্রতিম সরোজ হাজরার স্ত্রী। তিনি সুকান্ত, সুভাষ, জীবনানদের ৪৬ ইত্যাদি কে একটু ব্রতীনের ভাষায় 'টেনে খেলাতেন', আবার বাঙালী জাতীয়তাবাদী বলে তারাশংকর কে একটু টেনে খেলাতেন, আর মহিলা বলে শরৎঅবাবু কে একটু টেনে খেলাতেন। কিন্তু আমরা যারা বিদেশী সাহিত্য পড়তাম তাঁদের প্যাঁক দিতেন।
    কিন্তু এতে আমাদের বাংলা শেখায় অসুবিধে হয় নি।
  • h | 127.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২১:৩৫517319
  • তবে ধরুন জিন্না কে বা মুসলিম সেপারেটিজম গাল না দিয়ে কোন ভারতীয় মহান ইতিহাস অধ্যাপক ইতিহাস পড়ান নি, সেটাও ভেবে দেখার মত ব্যাপার। পপুলার ইতিহাস, ধরুন তপন রায়চৌধুরীর বাঙাল নামা বা মিহির সেনগুপ্তের বিষাদবৃক্ষ খুব নিরপেক্ষতার রাজনৈতিক পরীক্ষা পেরোবেন কি?

    আজ তবু শবনম তেজানি, আয়েশা জালাল দের বই বেরোনো তে, গরীব দেশের ইংরেজি আন্তর্জাতিকতা, ফুসু ফুসু আন্তার্জাতিক সোশাল নেটওয়ার্কিং একএসব হওয়াতে আমরা তবু একটু আধটু 'নিরপেক্ষ' হয়ে পড়ি।

    অত বা* সোজা না।
  • Sibu | 226.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২১:৩৮517320
  • ক্লাসে গিয়ে পার্টি ক্লাস নেওয়া হচ্ছে না আসলেই পড়ানো হচ্ছে সেটা কে ঠিক করবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন