এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ২২:৩৪607102
  • এবার আমি। এবার আমি।
    রোনাল্ডোর সবচেয়ে ভালো ব্যাপার হল পজিশনিং। যেটা অর্পণদা বলেছে।
    স্পিড, দুপায়ে শট, দুপায়ে ড্রিব্লিং, দুপায়ে শট, স্ট্রাইকিং - অসাধারণ। এই জায়গাগুলোতে মেসিও পিছিয়ে নেই। ফ্রিকিকেও রোনাল্ডো বেশী ভালো হলেও, মেসি যথেষ্ট ভালো।
    মেসি রোনাল্ডোর থেকে যে যে জায়গা গুলোতে পিছিয়ে, তা হল, উইং দিয়ে খেলার ক্ষমতা, কাট করে ভেতরে আসা, দুরূহ জায়গা থেকে গোল করা।
    কোথায় এগিয়ে? ক্যুইক ড্রিব্লিং, গোলের আগে নিজের প্লেয়ারকে একটা টেলিং পাস দিয়ে সেটা রিসিভ করে গোল দেওয়া। এর ফলে ওকে দুরূহ জায়গা থেকে অ্যাটেম্পট কম করতে হয়।

    এবার কিছু ব্যাপার উল্লেখ করতে হয়ঃ
    মেসি যেহেতু গোলের আগে বেশিরভাগ ক্ষেত্রেই একটা দুটো ওয়াল পাস খেলে, নিখুঁত কিছু ড্রিবল করে, এবং অনেক ক্ষেত্রেই অলমোস্ট ওয়াকিং টু দা গোল করে, খেলাটা দেখতে বেশী ভালো লাগে, বেশী টিমগেম মনে হয়, মেসিকে সেলফিশ মনে হয়না। কিন্তু এখানে কেসটা হল, মেসির পাশের লোকেরা (পেড্রো অ্যালেক্সিস ইনিয়েস্তা ক্লাবে, ডি মারিয়া তেভেজ দেশে) ফর্মে না থাকলে ওই ওয়াল খেলে গোল ওপেন করাটা হয় না, ফলে কিছু চান্স মিস হয়।

    রোনাল্ডো ভালো জায়গায় বল পেলে অন্যদের সাথে দেওয়া নেওয়ার চেয়ে একা এগোনো প্রেফার করে এবং খুব ভালো সাক্সেস রেট। কিন্তু একটু সেলফিশ দেখায়।

    এর বাইরে, অনফিল্ড নয়, অফফিল্ড অ্যাক্টিভিটি-র জন্য মেসি-র ইমেজ রোনাল্ডোর থেকে অনেক ভালো।

    কিন্তু, এবছর ফিফার ব্যালনডি'অর রোনাল্ডো বাদে আর কাউকে দিলে (মেসি, রিবেরি) সেটা হবে ক্রাইম, ক্রাইম, ক্রাইম। আমি গত ছমাসে রোনাল্ডোর ফ্যান হয়ে গেছি। যদিও মেসিকে এখনো অনেক বেশী পছন্দ করি।

    রোনাল্ডো এখন অনেকটা আর্সেনালের হয় থিয়েরি অরি যে স্টাইলে খেলত, সেটা করে, কিন্তু অনেক অনেক বেশী স্পিডে।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ২২:৪১607103
  • বলতে ভুলেছি, রোনাল্ডোর একটা ডাইভ দেওয়ার টেন্ডেন্সি আছে, পেনাল্টী বক্সে। সেটার জন্যেও লোকে অপছন্দ করে।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ২২:৪৫607104
  • গুণে, এবং দোষগুলোতেও নেইমার রোনাল্ডোর অনেক কাছাকাছি, মেসির নয়। মাথা ঠিক থাকলে কাছাকাছি যাবে।
    মেসি এবং রোনাল্ডো-র মতো ক্লাসের দুটো প্লেয়ারকে একসাথে একই জেনারেশনে দেখা যায়নি, অন্ততঃ আমি খেলা দেখা শুরু করার পর থেকে।
    জিদান রোনাল্ডো ছিল, কিন্তু এই ব্যাপারটা ছিল না। যদিও দুজনেই দেশকে বিশ্বকাপ দিয়েছে।
  • Tim | ২০ নভেম্বর ২০১৩ ২৩:০৫607105
  • জিদানের ড্রিবলিং স্বপ্নের মত ছিলো। যেন ব্যালেরিনা, গ্লাইড করছে। মেসিও ভালো কিন্তু অত সুন্দর নয়। এফেক্টিভ হয়ত বেশি, জানিনা। বড়ো রোনাল্ডো আর ছোট রোনাল্ডোর মধ্যে আবার কোন একজনকে এগিয়ে রাখা মুশকিল।
    পজিশনিং এর জায়গাটা আমি বলতে খ্যাল করিনি। হক্কথা।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ২৩:১৭607106
  • ভারসাটিলিটির জন্য ছোট এগিয়ে। ফ্রিকিক, উইং দিয়ে খেলা। ক্রস।
  • Arpan | ২০ নভেম্বর ২০১৩ ২৩:২৮607107
  • ডাইভের কথাটা আমি লিখেছিলাম। রোবু কপি পেস্ট করতে গিয়ে খ্যাল করেনি। ঃ)
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ২৩:২৯607109
  • কে বেশী এফেক্টিভ বলা কঠিন। দুজনের পজিশন আর দলে দায়িত্ব আলাদা। জিদানের ড্রিব্লিং এর একটা আভিজাত্য আছে। যেন ওর পায়ে কত টাইম, ড্রিবল করতে হলে করবে। মেসির ড্রিবল স্পিড আর ট্রিকারি বেসড।
    এই ভাবে ভাবা যায়। জিদানের এলিগ্যান্ট আর স্কিলফুল ড্রিবল। রোনাল্ডিনহো-র স্কিলফুল ট্রিকারি। মেসি এদের মাঝামাঝি, তার সাথে মিশিয়েছে প্রচন্ড স্পীড।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৩০607110
  • ডাইভের পোস্ট দেখেচি। ওল্ড ট্রাফোরড কে আবাজ দিয়েছ। কিন্তু কপি পেস্ট করার সময় আর খুঁজে পাইনি সহজে, ওটা ছোট পোস্ট ছিল তো।
  • umesh | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৩৫607111
  • শুধু স্কোরার (মানে পিওর স্ট্রাইকার) বললে আমি যে কোনো দিন রোমারিও আর রোনাল্ডো(বড়ো) কে বাকিদের থেকে কয়েক মাইল আগে রাখবো। খুব কাছে থাকবে ব্যালোতেলি আর ইব্রা।

    কিন্তু ওপরের প্লেয়ার দের জন্যে ভালো মাঝমাঠটা খুব দরকার। বলটা একবার ওদের পায়ে তুলে দিয়ে, দাড়িয়ে দেখা, কেমন করে গোল করতে হয়। ওরা নিজেরা দুর থেকে বল নিয়ে গিয়ে খুব একটা গোল করেনি।

    কিন্তু ছোটো জিদান/রোনাল্ডো/মেসিরা নিজেরাই বল তৈরী করে গোল করতে পারে। এমনকি নিজেদের হাফ থেকে নিয়ে গিয়ে গোল করেছে।
  • Tim | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৩৭607112
  • জিদানের আবার ছোটো বড়ো কি? (ডিঃ জানি টাইপো, পা টানছি) ঃ-)
  • Arpan | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৪০607113
  • রোনাল্ডিনহোর কথা আর এখন কেউ বলে না। অথচ মেসিপূর্ব যুগে দুচোখ ভরে দেখতে হত।
  • Arpan | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৪১607114
  • নিজেরাই বল তৈরি করে গোল করতে পারের লিস্টে আরো একজন ঢুকবে। আর্জেন রবেন। "নিজেরাই" কথাটা বোল্ড এবং আন্ডারলাইনড। ঃ)
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৪৩607115
  • আমি বল্লুম তো। জিদান আর মেসির মাঝের সেরা প্লেয়ার।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৪৪607117
  • প্পনদা :-)
  • Arpan | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৪৪607116
  • ও হ্যাঁ, বলেছিলি। ঘুম্পেয়েছে আসলে।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৪৬607118
  • নিজেরাই বল তৈরী করে গোল করতে পারেনা-র লিস্টে ঢুকবে একজনই- অ্যারিয়েল ওরতেগা।
    থার্ড বেস্ট এর যে লিংটা দিলাম, কেউ দেখলে না? লোকজন দাবী করছে রুনি আর জেকো-র ঢোকা উচিত। তোমাদের মতও জানতে চাই।
  • Arpan | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৪৭607121
  • জোকস অ্যাপার্ট। পিওর স্কোরারের লিস্টে বালো বা ইব্রার থেকেও শেভি এগিয়ে থাকবে। হোয়াট আ প্রলিফিক রেকর্ড হি হ্যাড।
  • Tim | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৪৭607120
  • পেনাল্টি আদায় করে গোল করাও "বল তৈরী করে গোল" এর লিস্টে পড়বেনা? ;-)
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৪৮607122
  • রোনাল্ডিনহো সম্বন্ধে একটা কথা মনে হয়। যতজনকে ফুটবল খেলতে দেখেছি, এর মতো আনন্দ নিয়ে যেন কেউ খেলেনি। কোনো দুঃখ নেই, চাপ নেই, টার্গেট নেই। মাঠে নেমেছ, আনন্দ করে ফুটবল খেল। কী এসে যায় কী স্কোর হল তাতে?
  • Arpan | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৪৯607123
  • কোথায় লিং? এই পাতায় কোন লিং নেই (নইলে আমার চোখে ছানি, হানি)।
  • Arpan | ২১ নভেম্বর ২০১৩ ০০:০০607125
  • আমার মতে রিবেরি। (এই মুহূর্তে)

    কাছাকাছি থাকবে কাভানি।
  • ঊমেশ | ২১ নভেম্বর ২০১৩ ০১:২৪607126
  • ছোটো রোনাল্ডো'র মাঝে কি করে জিদান লেখাটা চলে এলো জানি না।

    রোনাল্ডিনহো'র সেই ফ্রিকিক টা কেউ দেখেছো?
    ওয়ালে দাড়ানো প্লেয়াররা সবাই লাফ মেরেছে, বল উপর দিয়ে মারবে ভেবে, আর রোনাল্ডিনহো গড়ানো বলে পায়ের তলা দিয়ে গোল মেরেছিল।
    চমকে গিয়ে ছিলাম আর হেসেছিলাম বেশ কিছুক্ষন ধরে। এটা যে সে ম্যাচ নয়, চ্যাঃ লিগে বার্সা'র হয়ে ম্যাচে।
  • + | ২১ নভেম্বর ২০১৩ ১০:০৫607127
  • আইল্লা, কাল ছিলুম না, আর এত্ত মিনিময় হয়ে গেল?

    জিদান আর রোনাল্ডিনহোর খেলা দেখতে মেসি-রোনাল্ডোর থেকেও অনেক ভালো লাগত, কারণ ওরা যে ড্রিবল করত বা শট নিত, ফ্রিকিক মারত তাতে অঢেল সময় ছিল, কেমন একটা ল্যাদ খেয়ে খেয়ে করত বলে মনে হত এতটাই পার্ফেক্ট। মেসি-রোনাল্ডোকে মনে হয় বড্ড বেশি মেকানিক্যাল।

    ৩র্ড বেস্টের দিক থেকে??

    শুধু খেলা ভাবা হলে সুয়ারেজ-আগুয়েরো-রিবেরি-রিউস

    ইব্রা, ওজিলকে রাখলাম না কারণ মাঝেমাঝেই খেলা থেকে আউট হয়ে যায়।
  • Arpan | ২১ নভেম্বর ২০১৩ ১০:৪৩607128
  • আমি ফালকাওকেও রাখব থার্ড বেস্টের দাবিদার হিসেবে। মাত্র দুটো ম্যাচ দেখেছি কিন্তু তাতেই ইম্প্রেসড।
  • Tim | ২১ নভেম্বর ২০১৩ ১১:০১607129
  • থার্ড বয়কে নিয়ে এত বাইট খর্চার কি আছে ? প্রথম দুজনই তো এখনও মধ্যগগনে। থার্ড হয়ে কেই বা কবে তেমন কল্কে পেয়েছে। ঃ-)
  • রোবু | ২১ নভেম্বর ২০১৩ ১৪:০৯607131
  • cb | ২১ নভেম্বর ২০১৩ ২১:০৯607132
  • ল্যাদ ল্যাদ, স্লো মো দিয়ে ভালো জমেছে

  • aranya | ২১ নভেম্বর ২০১৩ ২১:২৯607133
  • মহান জিদান! ফুটবলের মত সৌন্দর্য্যময় খেলা আর পাওয়া গেল না
  • + | ২১ নভেম্বর ২০১৩ ২১:৫৬607134
  • উফ্ফ!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন