এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৯658719
  • ওমা জানেন না? সিবিআই বুদ্ধবাবু-বিমানবাবুদের নাম না ক'রে শুধু পুলিশের বিরুদ্ধে তদন্তের আদেশ দিয়েছে ব'লে তাঁর গোঁসা হয়েছে। কারণ তদন্ত তো তিনি করবেন, এবং ক'রে ফেলেছেন। তাঁর বিচারে ওঁয়ারাই খুনী। এখন খালি খালি পুলিশের বদনাম কল্লে উনি তা শুনবেন কেন?

    এই নিয়ে নাকি চারবার সিবিআই এই চিঠি পাঠালো।
  • lcm | 118.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৩658720
  • আসলে নন্দীগ্রাম-টা মুশকিল। ঘটনাটি একটু বড় ব্যপ্তির। পুলিশের গুলিতে ১৪ জন কৃষকের মৃত্যু, ৭০ জন আহত - এরকম একটা খবর, ন্যাশনাল অ্যাটেনশন পাবেই, সেটা পশ্চিমবঙ্গ হোক আর তামিলনাড়ু হোক।

    হাইকোর্ট রায় দিয়েছিল যে পুলিশের গুলি চালনা ছিল অসাংবিধানিক।
    আট বছর পরে সিবিআই রায় দিয়েছে যে - না, পুলিশের গুলি চালনা সাংবিধানিক ছিল, প্রোটোকল মেনেই হয়েছিল।

    কিন্তু দেখো, পুলিশের গুলিতে ১৪ জনের মৃত্যু হয়েছে - এই ফ্যাক্টটা কিন্তু বদলায় নি। তাই এই ঘটনা নিয়ে জেনারেল পার্সেপশন-ও তেমন বদলায় নি। যদি এমন হত যে কাউন্টার অ্যাটাকে দু চারজন পুলিশের ও গুলি লেগেছে, তাহলে সিবিআই-এর রায়-এর পরে মানুষের পারসেপশন হয়ত অন্যরকম হত।
  • aranya | 154.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৭658721
  • মমতা সিবিআই তদন্তে কোঅপারেট করছেন না, কারণ তার মনোমত রেজাল্ট পাওয়া যাচ্ছে না। অথবা হয়ত তার কিছু লুকানোর আছে - যেমন তিনো + মাওবাদী কানেকশন

    যদ্দুর মনে পড়ে, বাম সরকার-ও নন্দীগ্রাম ম্যাসাকারের পর সিবিআই তদন্ত চায় নি, বিরোধিতা করেছিল। তারা নিশ্চয়ই জানত যে প্রটোকল মেনেই গুলি চালানো হয়েছে। তাহলে কেন সিবিআই তদন্তে আপত্তি ছিল?

    সিবিআই তদন্ত শুরু করার জন্য কোর্টে আবেদন জানাতে হয়। সাতেঙ্গাবাড়ি গণহত্যা-রও সিবিআই তদন্ত হলে ভাল হত
  • quark | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০১658722
  • প্রশ্নটা সংবিধানের কি? যে কোন সরকারের পুলিশ গুলি চালালে (সে সংবিধান মেনে হ'লেও) এবং তাতে মানুষ মারা গেলে মানুষের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এখন যখন সিবিআই বলছে গুলি চালানোর কারণ ও পরিস্থিতি জানার জন্য অমুক অমুক পুলিশকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাতে মানুষের দেব-দেবীদের আপত্তি কিসে?
  • lcm | 118.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৯658723
  • ও, তা জানি না।
    আর পুলিশ - ছিল সিপিএমের, হয়ে গেল তিনোমুলের।
    পুলিশের রোল সিভিল সোসাইটিতে - এটা অনেক ডেভলপিং নেশনের একটা প্রবলেম। পুলিশ কার? যে ক্ষমতায় তার। একটি পাওয়ার টুল। পুলিশ সোসাইটির হল আর কই।
    আর শুধু পুলিশই বা কেনো। এখন তো সবই আমাদের লোক, আর ওদের লোক।
  • quark | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৬658724
  • কোন্‌টা জানতেন না?
  • dc | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২১658725
  • নন্দীগ্রাম কেসটা ব্যাপক ঘাঁটা, আর দুপক্ষই ম্যাসিভ প্রোপাগান্ডা করেছিল, এটা বোঝা যাচ্ছে। শাসক দল প্রোপাগান্ডা চালিয়েছিল ক্ষমতায় থাকার জন্য আর বিরোধী দল প্রোপাগান্ডা চালিয়েছিল ক্ষমতায় আসার জন্য। যেমন পৃথিবীর সব দেশে হয়।

    তবে একটা টুইস্ট আছে। বামেরা যে ট্র্যাডিশনাল হোলিয়ার দ্যান দাউ এটিচিউড দেখায় সাম্রাজ্যবাদী-সিয়া-ফ্যাসিজম নিয়ে সেটা এখানেও দেখিয়েছিল। উল্টিদিকে মাওবাদী আর তাদের শহুরে পাবলিসিস্টরা হোলিয়ার দ্যান দাউ এটিচিউড দেখিয়েছিল জমি-দখল-পুলিশের-গুলি নিয়ে। এটা নতুন ছিল, মানে কে কার চেয়ে বেশী হোলিয়ার দ্যান দাউ। সেইজন্য শিশুহত্যা, নদীতে লাস, এক হাজার রেপ, রোজ পাঁচটা সিপিয়েম - এরকম নানা স্লোগানের আমদানি হয়েছিল। অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার :d
  • dc | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৩658726
  • আর নন্দীগ্রামে বুদ্ধবাবু না ছড়ালে হয়তো সিঙ্গুরেও সামলে নিতে পারতেন। পসিবিলিটিস, পসিবিলিটিস।
  • lcm | 118.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৬658727
  • সিবিআই-এর রিপোর্টে দেখেছিলাম ( মানে হেডলাইনে যে খবর ছিল ) - সিবিআই রিপোর্ট বলেছে যে নন্দীগ্রামে পুলিশের গুলিচালনা অসাংবিধানিক ছিল না, প্রোটোকল মেনেই গুলি চালনা হয়েছিল।

    ব্যস্‌, এই অবধি দেখেছি, ডিটেইল্‌স দেখি নি। যে যে পুলিশ গুলি চালিয়েছিল তাদের জেরা করবার নির্দেশ দিয়েছে সিবিআই সেটা জানতাম না।
    তবে, সেটা তো খুবই স্বাভাবিক যে যারা গুলি চালিয়েছিল তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন গুলি চালিয়েছিল।
  • quark | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৫658729
  • ব্যাপারটা শুধু জিজ্ঞাসাবাদই নয়, সিবিআই ছ পুলিশ অফিসারের নাম চার্জশিটের দিতে চায়, তার জন্যে রাজ্য সরকারের অনুমতি চাই। সেই অনুমতি মিলছে না।

    তা কেমন ক'রে হয়, চার্জশিটে তো শুধু তাদেরই নাম থাকার কথা যাদের শিংএ, দাঁতে রক্ত দেখতে পাওয়া যাচ্ছিল।
  • kc | 198.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৬658730
  • "আমি খারাপ হতে পারি হয়তো, তবে তুই আরও আরও আরও বেশী খারাপ। "
    বলি আর কতদিন? কতদিন চলিবে এই স্বমেহন? যখন আজকেও মমতা বাঁড়ুজ্জে বেশী ভোট পাচ্ছেন, আর কতদিন এই স্বমেহন চলবে মশাই? কিছু কন্সট্রাকটিভ কি কিছুই বলার নেই? "দি এন্ড" টিকিট এখনও বেরলনা?

    হে ছায়াপিন্ড? .....
  • lcm | 118.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৭658731
  • হে হে।
    পুলিশকে জিজ্ঞাসাবাদ তো ফার্স্ট এন্ড ন্যাচারাল স্টেপ। কিন্তু সবই যদি ন্যাচারাল হবে তাহলে আর...
  • lcm | 118.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪০658732
  • কেসির মতলব ভালো না।
    দিন শেষের শেষ ছায়ায় একটু ভাটাশ্রম। সেই আশ্রমের দ্য এন্ড চায় কেসি। এই মমতাহীনতায়, সিপিএমহীনতায় কে বাঁচিতে চাহে হে...
  • তাপস | 233.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫১658733
  • কেসি-র দি এন্ড টিকিটের প্রসঙ্গে, আমাদের বেলায় 'আবার কিছুদিন পর চেষ্টা করুন' টিকিট বেরোত
  • kc | 198.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৩658734
  • আরে তারও পরে "দি এন্ড টিকিট" বেরোত। চেষ্টা করলেই জানতে পারতে।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২২658735
  • "নন্দীগ্রাম নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে গুরুতে'
    ঠিক। কিন্তু বাম আমলে।
    কিন্তু যবে থেকে তিনি নন্দীগ্রামকে ভুলেছেন...........
    ২০১৬-র ভোটের আগে আবার এগুলো ঠেলে সারফেসে তোলা হবে।

    "সেইজন্য শিশুহত্যা, নদীতে লাস, এক হাজার রেপ, রোজ পাঁচটা সিপিয়েম - এরকম নানা স্লোগানের আমদানি হয়েছিল।"
    কোনটাই স্লোগান নয়।
    প্রথম তিনটে কাঁচা মিথ্যে প্রচার-যে মিথ্যে এখন প্রমাণিত। হয়ত সেই কারণেই বুজী বা মন্ত্রী কারোরই নন্দীগ্রাম নিয়ে তদন্তের প্রতি কোন উৎসাহ নেই।
    আর চার নম্বরটা এক মিথ্যেবাদীর স্বপ্ন।
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৪658736
  • 'নেতাই নিয়ে বা সিপিএমকে তুলোধনা করতে বা হোক কলরবের ভিসিকে সরাতে এরা মত্ত। কিন্তু না নন্দীগ্রাম বা না যাদবপুরের মেয়েটির শ্লীলতাহানি যুক্ত ছাত্রদের শাস্তির দাবী - সেখানে এদের দেখবেন না। ততদিনে এদের কার্যসিদ্ধ হয়ে গেছে।'

    হোককলরব করে ভিসিকে সরিয়ে কাদের ঠিক কী 'কার্যসিদ্ধি' হয়েছে জানতে চাই। একদম ঠিকঠাক প্রমাণ উদাঃ সহ।

    'ক্ষমতাশালী দলের কাছে খসড়া-টসড়া পাঠিয়ে প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেছিল বলে বাজারে খবর আছে।' সে খবরও নিয়েও কবি নীরব এখন ঃ)

    অভিযোগটা কি প্রত্যাহৃত ধরবো ?
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪০658737
  • "শিশুহত্যা, নদীতে লাস, এক হাজার রেপ..." ইত্যাদি মিথ্যা প্রচারের ব্যাপারেও কবির নীরবতা প্রণিধানযোগ্য।
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪২658738
  • আমি কোথায় বলেছি বলুনতো শিশুহত্যা, নদীতে লাস, এক হাজার রেপ। ??

    আপনি নিকে লিখেছেন আমরা প্রিয়পাত্র হবার চেষ্টায় খসড়া পাঠিয়েছিলাম বলে আপনার কাছে খবর আছে। এটার জবাব চাইছি, জবাবটা দিন।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৫658740
  • "আমরা" মানে?
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৭658741
  • আগে জবাব দিন কোন সূত্রে কী খবর আর কীভাবে কে প্রিয়পাত্র হবার চেষ্টাআ করেছে।

    খসড়া কারা পাঠিয়েছে, সবই জানেন। তারপর ঐ প্রশ্নটা, দুঃখিত, বলতে বাধ্য হচ্ছি, ন্যাকামি মনে হচ্ছে।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০০658742
  • যাচ্চলে! এখন "আমরা" থেকে অবস্থান বদলালেন মনে হচ্ছে!!
  • সিকি | 125.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১২658743
  • আবার গরুর রচনায় ফেরত।

    থাক, কিছু বলতে গেলেই আবার সেগুলো কাঁচাখিস্তি আর সেক্সিস্ট গালি হয়ে যাবে।
  • Tim | 188.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৬658744
  • এই টইটা এত বিরক্তিকর কি বলবো! হাইড অপশন থাকলে ভালো হতো। না না ডুবিয়ে দিতে বলছিনা, সপা হিসেবে মতামত দিলাম আরকি।
  • সিকি | 125.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২২658745
  • বিরক্তিকর তো বটেই - বেসিকালি প্রতিভা। নিজে শান্ত কুল থেকে জাস্ট রেটোরিক আউড়ে যে কাউকে খচিয়ে দেওয়ার যে এই অদ্ভূত প্রতিভা, এমন খুব কমই দেখেছি।
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪৩658746
  • সত্যি ! আপনার পোস্ট যত যত পড়ি ...

    ঐ খসড়ার নিচে লোকজনের নাম দেওয়া ছিল তো। আপনি লোকজন বলতে কাদের কথা মিন করেছেন ? তাদের মধ্যে কাদের কাদেরকে ? নাম করুন। এবং অভিযোগের ভিত্তি জানান। তারা কীভাবে প্রিয়পাত্র হবার চেষ্টা করেছিল জানান।
  • ranjan roy | 113.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৫658747
  • আজকের এই সময়ের রিপোর্ট অনুযায়ী সিপিএম এর রাজ্য কমিটির দ্বিতীয় দিনের অধিবেশনের শেষে নির্ণয় হয়েছে যে কমঃ বুদ্ধ ভটচায কর্তৃক প্রস্তুত বাম সরকারের ৩৪ বছরের কাজের মূল্যায়ন দলিলটি দলের ওয়েব সাইটে সর্বসাধারণের জন্যে উন্মুক্ত করা হবে। আর সে ব্যাপারে আম জনসাধারণের থেকে মতামত চাওয়া হবে।
    অথেন্টিক বক্তব্য, রাজ্য কমিটির তরফ থেকে।
    নাঃ, কোথাও লেভি দেওয়া পাবলিকের কথাই শোনা হবে -- এমন কিছু আদৌ নয়।
    ১) এতদ্বারা সিপিএম এর গোঁড়ামি ও সিলেক্টিভনেস নিয়ে প্রচারিত মিথ্যাটি খন্ডিত হইল। সাধু সাবধান! অবশ্যই সিপিএম অনেক প্র্যাকটিক্যাল; এখন পা জমিতে।
    আজ তাঁরা কোন "ফিল্টার" না লাগিয়ে খোলাখুলি নিজেদের আত্মসমালোচনার দলিলটি জনসাধারণের কাছে সংশোধনীর জন্যে পেশ করতে ডিসিশন নিয়েছেন।
    আমার দৃঢ় বিশ্বাস এর শুভ ফল কর্পোরেশনে না হোক ২০১৬তে দেখা যাবে।

    ২) মমতা শুধু নন্দীগ্রাম নিয়ে নয়, কথিত শহীদ দিবস নিয়েও একই দ্বিচারিতা কর্ছেন। মণীশ গুপ্তকে আড়াল করতে হবে, রচপাল সিং কে আড়াল করতে হবে।
    মুকুলেরা এক্স্পেন্ডেবল,কিন্তু আমলারা নয়। পুলিশ অফিসাররা নয়। রিজবানুর মামলায় তদন্ত বন্ধ করিয়ে জ্ঞানবন্তের প্রমোশন দেখুন।
    মমতা চাইছেন যে উনিই তদন্ত রিপোর্ট লিখবেন, সিবিআই শুধু তাতে সীলমোহর লাগিয়ে সাইন করে জমা দিক গে।

    ৩) কিন্তু একটা কথা বুঝতে পারছি না।
    সিবিআই তো মমতাকে নোটিশ ধরাচ্ছে ওদের তদন্তে দোষী প্রমাণিত পুলিশ অফিসারদের প্রসিকিউট করার অনুমতি চেয়ে। মমতা অনুমতি দিচ্ছেন না, অজুহাত তত্কালীন মুখ্যমন্ত্রী/পুলিশ মন্ত্রীকে কেন বুক করা হচ্ছে না?
    যদি সিবিআই তদন্তে নন্দীগ্রামে পুলিশের গুলিচালানো জাস্টিফায়েড হয়ে থাকে, তাহলে "দোষী পুলিশ অফিসারদের শাস্তির কথা" ওঠে কেং করে?
    আমি কি বুঝতে ভুল করছি?
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩৫658748
  • "ঐ খসড়ার নিচে লোকজনের নাম দেওয়া ছিল তো।"
    সে বস্তুটি আমি চক্ষেও দেখি নাই। যদি ঐসব পাঠানো হয়েও থাকে সেটা তো আমি বাজার থেকেই জেনেছি।
    আমি কবে থেকে মিনিময় করছি সেটা একবার চেক করে নেবেন।

    এবং "বুদ্ধবাবুর লেজুড়" আর তাই হলে "লাভ" এই প্রসঙ্গেও আপনার অবস্থানটি খোলসা করবেন।
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩৯658749
  • বাজার থেকে কোন লোকজনের কথা জেনেছেন, এখানে জনগণ বলতে কাদের কথা বলেছেন ? তারা প্রিয়পাত্র হবার কী চেষ্টা করেছিল ?
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫৪658751
  • আর বুদ্ধবাবুর লেজুড়ের লাভ -লোসকানের হিসেব?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন