এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:৪৭701391
  • সুগত বসু, মহুয়া মৈত্র এঁরা যতদিন মাইনরিটি থাকবেন, ততোদিন তাঁদের কথা কেউ শুনবে না, এনাদের মতো লোক বেশী করে পলিটিক্সে এলে তবেই তো ডিসিশন মেকিংয়ে পার্ট নিতে পারবেন। আমি মশাই আপনার মতো নৈরাশ্যবাদী নই - আমি আশাবাদী। ভালো দিন দেখার আশায়ই তো মানুষ এতো সহ্য করেও ভোট দিচ্ছে -

    বুনিপকিলারের এমপি হওয়া সম্বন্ধে বেস্ট বলেছে ববি জাসুস - নারদা ভিডিওতে, ওত্থেকে ভালো স্টেটমেন্ট এর সম্বন্ধে আর কেউ দিতে পারতো না!

    প্পনের জোকটা দারুণ ঃ))
  • cb | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:৪৮701392
  • সেই, কিভাবে দিল্লী গেছে সে তো সবাই জানে
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:৪৯701393
  • যত্ত অলীক কথাবার্তা। টাকা ছাড়া ইলেকশন যেটা যায় নাকি। গাড়ির তেল থেকে চোঙ্গার ভাড়া, রসগোল্লা, বিরিয়ানির প্যাকেট, ছোটখাটো আর্মস এমো, তারপর ভোটার দের টাকা দেওয়া এসব কোত্থেকে আসবে ? ইন্ডিয়ান ইকনমি তে এগুলো হান্দ্রেদ পার্সেন্ট বিলে করা সম্ভব না। কাজেই সোর্স ও বিল ছাড়া হতে হবে। একজন ভোটার কাজকর্ম ধান্দাপাতি ফেলে এই উদমা গরমে খামোখা ভোট দিতে যাবে ক্যান যদি হাতে কিছু না পায় ? ফিড ব্যাক কি সস্তা নাকি। বড় বড় কোম্পানি কাস্টমার ফীডব্যাক নেওয়ার জন্যে কোটি কোটি টাকা -ইনসেনটিভ -কুপন ঢেলে যাচ্ছে। আর একটা ভোটিং মেশিন বসিয়ে দিলেই ভোট আসবে ? টাকা টা দরকার।
  • sch | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:৫৪701394
  • সুগত বসু নারদা নিয়ে বিবৃতি দেবেন কারণ ওতে ব্যক্তিগত ইমেজে কালি কাগছে। নারদা'র ঘুষটা পাতি পাড়ার চ্যাংড়া পার্টির মতো নেওয়া। ওটা বোফর্স স্টাইলের কিকব্যাক হলে অক্সফোর্দের ডিনারে তাই নিয়ে কথা বলতেন। কিন্তু উনি কখনো সাড়ে তিন বছরের বাচ্চার দুধের বাটিতে লাথি মারা নিয়ে কিছু বলবেন না। বলবেন - এ নিয়ে দল বিবৃতি দেবে - আমি বিষয়টি জানি না। আর দল বলবে "সাজানো ঘটনা - বাচ্ছার মা একজনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল - তাই নিয়ে মারপিট"
  • sm | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:৫৬701395
  • টাকা পেতে কি অসুবিধে? আমেরিকার মতন বড় বড় কোম্পানি গুলো বক্তিমে দেওয়ার আয়োজন করুক। লালু,মোদী,সুগত, সীতারাম এসব বক্তারা বক্তিমে দিক পালা করে; আর বক্তিমে প্রতি রেট ২-৪ কোটি ট্যাকা রাখলেই হলো। সব কিছু ব্ল্যাক এন্ড হওয়াইট। প্রালামেন্তেও ডিবেট প্রতি এরকম মূল্য ধার্য্য করা যেতে পারে।
  • PM | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:৫৭701397
  • সুজ্যি বাবু তো এখনো বেশ লড়াকু মুচ দেখাচ্ছেন ?! কি করে?? এই প্রথম একটা টার্গেট ফিগার বল্লেন---সেটা ২০০।

    গৌতম বাবুর সাথে সুজ্যি বাবুর তো একটা পার্থক্য আছে বলেই জানতাম ঃ)
  • করঞ্জাক্ষ | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:৫৭701396
  • এদানীং ছবির বাজার কেমন?
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:৫৯701398
  • যে দেশে লোকে টেক এওয়ে তে খাবার নিয়ে ভ্যাট পে করে এবং জীবনেও দেখতে চায়না আদতে ওই ভ্যাট সরকারে যাচ্ছে কিনা সেখানে আমেরিকার গল্প খাটেনা। কেও কোনদিন চ্যালেঞ্জ করেছেন ব্লু স্লিপ বুক দেখতে চেয়ে ?
  • sch | ২৫ এপ্রিল ২০১৬ ১৮:০০701399
  • সুগত কি বক্তৃতা দেবেন? দলের নীতি? কোন নীতি? যে সিঙ্গুরে চাষের জমি নিতে দেই না ভোট পাওয়ার জন্যে আর দরকার হলে গুণ্ডা লেলিয়ে কেন্দ্রীয় সরকারের জমি দখল করে নি ভেঙ্কটেসের শুটিঙ্গের জন্য? রেপ করলে বলি সাজানো ঘটনা আর তাপসী মালিক বাজিয়ে ভোট জিতি?
  • sm | ২৫ এপ্রিল ২০১৬ ১৮:০৭701401
  • ভোটের খরচ আছে সবই জানে। নির্বাচনে জিততে গেলে খরচা আছে সবাই জানে। একটি দল খালি ধোতু।ওনাদের সব ই লেভি আর অনুদান!
  • cb | ২৫ এপ্রিল ২০১৬ ১৮:২০701403
  • সুয্যিমামা কর্মীদের চাঙ্গা রাখতে ওসব বলছেন, জেঠুর কাছে জাস্ট খবর পেলাম
  • PM | ২৫ এপ্রিল ২০১৬ ১৮:২২701404
  • সে তো বুঝছি---কিন্তু রিপোল তো চাইবে অন্তত ঃ(
  • sch | ২৫ এপ্রিল ২০১৬ ১৮:২৩701405
  • আচ্ছা একক গুণ্ডামির রেট কি করে ফিক্স করবে? মানে এরকম হেড রাখবে?
    ১) চমকানো
    ২) চমকানো উইথ হাতভাঙ্গা
    ৩) চমকানো উইথ গাছের সাথে বেঁধে পেটানো
    ৪) লাশ ফেলা
    ৫) লাশ গায়েব
    ৬) অল্প ধর্ষন
    ৭) বেশী ধর্ষণ
    ৮) ধর্ষণ ও খুন

    কিন্তু বাচ্চা পেটানো মনে হয় গুন্ডাদের শিন্ডিকেটেও সাপোর্ট করবে না। আর এই হেডে কি ট্যাক্স সামারি করে জমা দেবে? না গোটাটাই সার্ভিসেসের আন্ডারে যাবে
  • করঞ্জাক্ষ | ২৫ এপ্রিল ২০১৬ ১৮:২৫701406
  • রিপোল চাইলে মোটামুটি পাওয়ার রেট কি রকম? আর রিপোলে অন্যরকম হবে কেন? সল্টলেক পৌরসভা ভুল গেলেন?
  • j | ২৫ এপ্রিল ২০১৬ ১৮:২৭701407
  • নেত্রীর কাছে প্রচুর নম্বর বেড়ে গেল, পরের টার্মে বড়সড় মিনিস্ট্রি

    ইনি আবার উত্তরপাড়ার বাসিন্দা, ৩০ তারিখ ভোটে ফাটিয়ে দেবেন মনে হচ্ছে ভাগিরথীর পশ্চিমপাড়ে !
  • sch | ২৫ এপ্রিল ২০১৬ ১৮:৩১701409
  • দেখুন অন্য কিছু করার দরকার নেই - আমি যে বুথে ভোট দিয়েছি - একটা বাইরের অনিয়মের লোক ঢুকলেই সিয়ার পি এফ ঘাড় ধরে বের করে দিচ্ছিল। সেটাই আরেকটু বাড়াতে হবে - দু'বার ওয়ার্নিঙ্গের পর না গেলে সোজা শুট আট সাইট। তাতে ক'টা মিনিস্টারের লাশ পড়লেও ক্ষতি নেই। কিন্তু লাশ চাই - উলটো দিকে রক্ত না বইলে কিছুতেই আটকানো যাবে না।

    একক বরং বডি ব্যাগের ব্যবসার সম্ভবনা ভাবুন। এরকম ক্ষেত্রে লাশ পড়া মাত্র সুন্দর ব্যাগে করে তার বাড়ির লোকজনের জন্য সাপ্লাই হবে। দাম - স্টাইল আলাদা আলাদা। সিণ্ডিকেটের থেকে খারাপ ব্যবসা?
  • PM | ২৫ এপ্রিল ২০১৬ ১৮:৩১701408
  • কিছু না হলেও রিপোলে দুটো সুবিধা---- আরো খারাপ না হবার-ঈ সম্ভবনা----যেহেতু মার্ক্ড বুথ--ভালো হতে পরে বরং। তাছাড়া নির্বাচন কমিশন পরের ধাপে একটু চাপে থাকবে।

    রিপোল না চাইলে মেনে নেওয়া হলো যে ভোট ঠিক ঠাক হয়েছে ঃ(
  • ককঞ্জাক্ষ | ২৫ এপ্রিল ২০১৬ ১৯:৩৪701410
  • এবিপির লিং খুলছেনা। ৪০৪ বলছে।
  • বাপ রে | ২৫ এপ্রিল ২০১৬ ২০:০০701412
  • স্চ কি ছোটবেলায় কাপালিক ছিলেন?
  • ranjan roy | ২৫ এপ্রিল ২০১৬ ২০:২০701414
  • "দিদিকে পালিটিকালি ইনসিগনিফিকেন্ট করে দিয়ে লোকের মন থেকে মুছে দিতে পারলে সবথেকে বেশি আনন্দ পাবো।"--- S এর এই পোস্টটি বেশ পলিটিক্যালি ম্যাচিওর স্টেটমেন্ট মনে হল।
    সব সত্ত্বেও দিদি আজকে ভয় পেয়েছেন মনে হল-- বিকেলে পাটুলির বক্তৃতাটা শুনে। সল্ট লেক রাজারহাটে গত দুটো ইনিংসের তুলনায় যা হয়েছে তা নগণ্য। এখন তিনো মন্ত্রীরা কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের নামে গালমন্দ করছেন।ঃ)))
  • হুঁ হুঁ | ২৫ এপ্রিল ২০১৬ ২০:২০701413
  • প্রলয়নাথ গুন্ডাস্বামী | ২৫ এপ্রিল ২০১৬ ২০:২৯701415
  • চাপে না থাকলে মন্ত্রীকে ছাপ্পা দিতে হয় না। তাও, উত্তর ২৪ আর হাওড়া জোটের উইক পয়েন্ট জানাই ছিলো।

    এর মধ্যেও একটা ভালো খবর দিই। বাচ্চাটাকে মারার ঘটনা সামনে আসার পর বিকেল তিনটে অবধি বীজপুরে ৭০% ভোট পড়েছে। অনেক লোক যাঁরা কখনো ভোট দেননা, তাঁরাও লাইনে দাঁড়িয়েছেন।
  • ranjan roy | ২৫ এপ্রিল ২০১৬ ২০:৩৩701416
  • হ্যাঁ, অধিকাংশ জায়গাতেই গুন্ডামি করে লোককে ভাগিয়ে দেওয়া যায় নি। এটাই সবচেয়ে পজিটিভ দিক।
  • Robu | ২৫ এপ্রিল ২০১৬ ২১:০২701417
  • পূর্ণেন্দু, সব্যসাচী, বৈশালী, অর্জুন শিঙ্গ, আশিস দে - কত্ত হিরো আজকে!!
  • করঞ্জাক্ষ | ২৫ এপ্রিল ২০১৬ ২১:০৩701418
  • দিদি ঠিক কোন গুণে সিগনিফিকান্ট হয়েছিলেন? ধান্ধাবাজের অভাব হবে? না কি সুগভীর রাজনৈতিক প্রজ্ঞার যা ওনাকে মহাকরণে প্রথমবার পৌঁছে দেয়।
  • T | ২৫ এপ্রিল ২০১৬ ২১:০৬701419
  • দক্ষিণ হাওড়ায় গোলমাল হয়েছে কিছু। বুথ দখল করে ছাপ্পা জাতীয় নয়। মধ্য হাওড়াতে তো ট্যাঁ ফোঁ অবধি করতে পারেনি। উত্তর হাওড়ায় কিছু বুথ লাস্টের দিকে দখল করেছিল বলে শুনলাম। তবে মুলোরা হাওড়ার সবকটি আসনেই জিতে যাবে মনে হয়। বালি আর পাঁচলায় কিছু লড়াই হবে হয়তো।
  • kc | ২৫ এপ্রিল ২০১৬ ২১:১৭701421
  • ওটা কথা না। এরকম অবস্থায় একটা লোকও মুলোদের ভোট দিলে ভাবতে হবে। যে ছেলেটা একটা পাঁইট আর জোজোর প্রোগ্রাম দেখে নেমে পড়ছে, তাকে নিয়ে ভাবতে হবে। তবে কি সুভাষ বোসের "বেনিভোলেন্ট ডিকটেটরশিপের" সময়" চলেই এল? প্রচুর সামাজিক মুল্যবোধের ওপর গবেষণা হতে পারে।
  • aranya | ২৫ এপ্রিল ২০১৬ ২১:১৭701420
  • গয়েশপুর, কাটাগঞ্জ - কল্যাণীর আসপাশে এইসব জায়গায় ছোটবেলায় ফুটবল খেলতে যেতাম।
    বাড়িঘর ভাঙচুর, ব্যাপক মার, সরু রাস্তায় পোচুর লোক দাঁড় করিয়ে দিয়ে বুথ জ্যাম - ভোটপুজো ভালই হয়েছে। কেন্দ্রীয় বাহিনী বসে ছিল, বুথের বাইরে কিছু করবে না।
  • Robu | ২৫ এপ্রিল ২০১৬ ২১:১৮701423
  • রূপা হাত চালালেন মনে হল!!
    এরা ক্ষমতায় এলে কী হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন