এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ০৪ জানুয়ারি ২০১৭ ১০:১০710862
  • সন্ধান চাই --- সিপিয়েমের "দোর্দোন্ড প্রতাপ" ন্যাতাদের (টিভির বাইরে)

    এখন যা অবস্থা, তাতে হেড /টেল যাহাই পড়ুক--- মমতা জিতছে
  • PM | ০৪ জানুয়ারি ২০১৭ ১০:১৫710863
  • মাস দুই ব্যাপক ঝামেলার পরে, আমে দুধে এক হয়ে যাবে- হক্কলে ছাড়া পেয়ে যাবে, যেটা থেকে যাবে জনমানসে / সংখ্যালঘু মানসে সেটা হলো দিদি-ই একমাত্র মোদী বিরোধী শক্তি এই বঙ্গে---- বামেরা ২০% ভোট রাখতে পারলে অমি-ঈ এক ঠোঙা বাদাম ভাজা কিনে দেবো ঃ) ঃ(

    দিদির স্ট্রেটেজির জবাব নেই।

    ওদিকে বিজেপি না কং এই বিতর্ক চলিতেছে পালিত বুড়োয়
  • dc | ০৪ জানুয়ারি ২০১৭ ১০:৩৯710864
  • কং আপাতত বামেদের চৌরাস্তার মোড়ে ফেলে দিদির আঁচলে গাঁটছড়া বেঁধেছে। আর বামেরা শক্ত জমির খোঁজ করছে।
  • PT | ০৪ জানুয়ারি ২০১৭ ১২:০২710865
  • "সে কি পিটিদার নাগপুরের ইচ্ছেফুলের থিওরী যে ফেল মেরে গেল।"
    এরম করে আদ্দেক আদ্দেক কোট করলে তো বিপদ! সে থিওরি এখনো ভ্যালিড। এ হচ্ছে ট্রাপিজের ব্যালেন্সের খেলা। তিনো-বিজেপি আসল মার-দাঙ্গা তখনি শুরু হবে যখন বিজেপি ক্ষমতার গন্ধ পাবে পব-তে আর তিনো ক্ষমতা হারানোর ভয় পাবে।
    তবে এখনি অত উতলা হওয়ার কিছু হয়নি। এখনো পর্যন্ত ব্যাপারটা একই থাকল। বিজেপি ক্ষমতায় এলেও সেই বামেদের আট্কানো হল। আর যদ্দিন না বিজেপি আসে ততদিন তিনোরা বামেদের আটকে রাখল।
    এ খেলায়, কুণাল-তাপস-মদন-সুদীপ কোল্যাটারাল ড্যামেজ মাত্র। তাছাড়া নোট-বিপ্লব যে এইসব গ্রেপ্তারের গন্ধ পাওয়ার কারণেই শুরু হয়নি তা কেউ হলফ করে বলতে পারে?
    তবে তিনোর কোন-কোন মেজ নেতাকে সিবিআই ধরলে ভরকেন্দ্র উল্টে যেতে পারে তা আমার সিলেবাসের বাইরে।
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১৭ ১৩:৫৮710866
  • দুই ফ্রন্টে লড়াইয়ের কৈশল নেওয়া হবে এতো ভালো কথা। এদিকে তো যাদের সঙ্গে মিলে জনগণের জোট গড়া হল সেই জোটসঙ্গীরা দেখি দিদির কোলে আশ্রয় নিয়েছে।
  • PT | ০৪ জানুয়ারি ২০১৭ ১৪:০৫710867
  • "From what I gather from my sources in the Enforcement Directorate and CBI, instructions are coming from the top to go for our ministers and MPs — Abhishek Banerjee, Firhad Hakim (Bobby), Sovan Chatterjee, Subhendu Adhikari, Moloy Ghatak...They are also after my family members."
    http://timesofindia.indiatimes.com/india/no-big-deal-if-sudip-took-rs-2-3l-for-polls-mamata/articleshow/56322666.cms
    নোট যুদ্ধের আসল কারণ কি এই সূত্রের খবর? কিন্তু সুজন চক্কোত্তিকে গ্রেপ্তারের দাবী কেন কেউ জানে?
  • dc | ০৪ জানুয়ারি ২০১৭ ১৪:৪৬710868
  • সুজন চক্কোত্তি চিটফান্ডে কি করতে পেরেছেন জানিনা, তবে যাদবপুর-সন্তোষপুর এলাকার দুর্জনরা বলে প্রোমোটারিতে উনি ভালোই দাঁও মেরেছিলেন।

    তবে দিদির একটা কথা ঠিকই, যে সারদা বা রোজ ভ্যালির গোড়াপত্তন হয়েছিল বাম জমানায়। সারদা তো প্রোমোটারি দিয়েই শুরু হয়েছিল, পরে চিটফান্ডে গেছিল। আর শুধু তো এরা না, মোটামুটি ২০০০ দশক এর পরের দিকটায় পবতে হাজারটা চিটফান্ড রমরম করে চলতো। টিভি চ্যানেল থেকে শুরু করে ফুটবল, সমস্ত কিছুতে চিটফান্ডের টাকা খাটতো। আর দিদি আসার পর তো কথাই নেই। তো মা সারদার আশীর্বাদ দিদির ওপর অনেক ঝরেছিল এতে তো সন্দেহই নেই, তবে রামরাজ্যের শেষ পর্বে কমরেডরাও একেবারে বঞ্চিত হননি।
  • j | ০৪ জানুয়ারি ২০১৭ ১৪:৫২710869
  • সাইকেল চুরি থেকে এক্কেবারে ডাকাইতি ! ধন্য কলকাতা উত্তর

    http://zeenews.india.com/bengali/nation/sudip-banerjee-is-alleged-to-take-lacs-amount-from-rosevalley-office_157445.html

    CBI-এর দাবি, ২০১০ সালে মহম্মদ কালাম এক ব্যক্তি রোজভ্যালি অফিস থেকে সুদীপের নাম করে ৫ লক্ষ টাকা নেন। দু বছর পর একই ঘটনা। গৌতম সরকার নামে আরেক ব্যক্তি রোজভ্যালির অফিস থেকে সুদীপের নামে ৫ লক্ষ টাকা নেন।
    ২০১ ৩-য় ৫ লক্ষ টাকা দিয়ে ইতালি-ইউরোপ ট্যুর বুক করেন তৃণমূলের লোকসভার দলনেতা। CBI-এর দাবি, রোজভ্যালি ট্যুর ও ট্রাভেল আরও ১৮ লক্ষ টাকা দিয়ে সেই ট্যুর প্যাকেজ আপডেট করে দেয়।
  • রোবু | ০৪ জানুয়ারি ২০১৭ ১৫:০০710870
  • সুজন চক্রবর্তী ধরা পড়লে ভালো হয়। ইন দ্যাট কেস।
  • dc | ০৪ জানুয়ারি ২০১৭ ১৫:১৪710872
  • ধরা পড়বে কিনা জানিনা, আদৌ কোন প্রমান আছে কিনা সেসবও জানিনা। আমি যখন সন্তোষপুরে থাকতাম তখন আমাদের একটা বন্ধু ছিল, বুবাই বলে ডাকতাম। তার বাবা সেই সময়ে সিপিএমের বেশ নামকরা নেতা ছিলেন, আর আমাদের বন্ধুটা প্রোমোটারির ব্যবসা শুরু করে দিয়েছিল। মাঝেমাঝে কয়েকজন মিলে হয়তো বিকেলবেলা আড্ডা মারতম। যখন প্রথম বাইক কিনেছিল তখন আমাদের খাইয়েছিল, প্রথম গাড়ি কেনার পরও খাইয়েছিল। তো ব্যবসার নানান দিক নিয়ে, যাদবপুর থানার পুলিশের কাট নিয়ে, ওর বাবার সাথে নানানজনের সুসম্পর্ক নিয়েও নানান কথা হতো। কিন্তু তাবলে কি আর প্রমান আছে? আর সেই বুবাইয়ের সাথেও অনেকদিন কোন যোগাযোগ নেই, দিদির জমানায় সিন্ডিকেটে যোগ দিয়েছিল কিনা তাও জানিনা।
  • PT | ০৪ জানুয়ারি ২০১৭ ১৫:২৫710873
  • "কিন্তু তাবলে কি আর প্রমান আছে? "
    যাচ্চলে-একি corruption by perception?
    টাকা তো হজম করা মুশকিল-সেটা তো কোথাও না কোথাও দেখা যাবে?
  • dc | ০৪ জানুয়ারি ২০১৭ ১৫:২৯710874
  • একেবারেই পারসেপশান ঃ)

    তবে টাকা হজম করা মুশকিল, এই কথাটা হজম করা মুশকিল হলো। ভারতবর্ষে কোটি টাকা হজম করার কোটি উপায় আছে।
  • PT | ০৪ জানুয়ারি ২০১৭ ১৫:৪৫710875
  • সুজন চক্কোত্তি কোটি টাকা হজম করেছে?
    সেই হলদি নদীর হাজার লাশ কিংবা নন্দীগ্রামের শিশুর পা চিরে পুঁতে ফেলার গপ্প কি ফিরে আসছে আবার?
  • dc | ০৪ জানুয়ারি ২০১৭ ১৫:৫৫710876
  • পিটিদা কি সিরিয়াসলি এরকম লজিক সব জায়গায় অ্যাপ্লাই করেন? নাকি শুধু গুরুতে? ঃ)
  • PT | ০৪ জানুয়ারি ২০১৭ ১৬:০৬710877
  • গোটা পব-র মানুষ ঐ সব গপ্প বিশ্বাস করে ফেলেছে। কিছুদিন বাদে সুজন চক্কোতির কোটি টাকার সম্পত্তিও বিশ্বাস করবে। শুধু শাঁওলী-সুমনকে কয়েকবার ঐ সম্পত্তির গপ্প ছ্ড়াতে নির্দেশ দিলেই হবে!
  • সুজন | ০৪ জানুয়ারি ২০১৭ ১৬:৫৪710878
  • সুজন চক্রবর্তী ব্যক্তিগতভাবে টাকা কামিয়েছে মনে হয় না। সিপিএমের বড় নেতারা জেনারেলি যেটা করত সেটা হল যারা কামানেওয়ালা তাদের কামাতে দিত। কামানোর কথা জেনেও চোখ বুঁজে থাকা যাকে বলে। সেসব লোকেরা পরে পার্টি ফান্ডে বড় চাঁদা দিয়ে দিলে তাদের পাপ ধুয়ে যেত। আয়রনি হল সেই জালিগুলোই সবার আগে সাইড বদলেছে।
  • dc | ০৪ জানুয়ারি ২০১৭ ১৯:১৯710879
  • পিটিদা, প্রথমত কোটি টাকার ব্যাপারটা একটা জেনারাল অবসার্ভেশান, ওটার সাথে সুজন চক্কোত্তির কোন সম্পর্ক ছিলনা। টাকা লুকনোর বহু উপায় আছে, সেটা বলতে চেয়েছিলাম।

    দ্বিতীয়, আমি কলকাতায় বড়ো হয়েছি, নিজের চোখে অনেক কিছু দেখেওছি, কাজেই কোনটা গপ্পো আর কোনটা না সেটা বোঝার জন্য আমার শাঁওলি-সুমনের দরকার হয়না। রামরাজ্যে ক্যাডারগন তোলা তুলত সেটা নিজেই দেখেছি, কাজেই শাঁওলি-সুমন সে ব্যাপারে কি বললো তাতে কি আসে যায়? অবশ্যই বলতে পারেন সেসবের প্রমান নেই। না, সেসব তোলাকান্ডর কোন ভিডিও আমিও রেকর্ড করে রাখিনি, আর যেসব দোকানদাররা তোলা দিতেন তাঁরাও কোন রেকর্ডিং রাখেন নি। সন্তোষপুরে থার্ড রোডের ঠিক মুখে মিষ্টির দোকানটার বুড়ো মালিক ক্যাডারগন বেরিয়ে গেলেই যেসব বাছা বাছা শব্দ প্রয়োগ করতেন তারও কোন রেকর্ডিং নেই। কাজেই কোন প্রমান নেই, স্রেফ পার্সেপশানের ব্যাপার। রামরাজ্যে প্রোমোটারি ব্যবসার রমরমারই কি কোন প্রমান আছে? কিস্যু প্রমান নেই, স্রেফ পার্সেপশানের ব্যপার। বা তামিল নাড়ুতে আম্মা, আন্না আর অন্যরা হাজার কোটি টাকা খেয়েছে সেসবের কোন প্রমান আছে নাকি? আম্মাকে মাঝে জেলে যেতে হয়েছিল বটে, কিন্তু অ্যাপিলের পর বেরিয়ে এসেছিলেন, মামলা ডিসমিস। কোত্থাও কুনো প্রমান নেইকো, স্রেফ পার্সেপশানের ব্যপার ঃ)

    "সুজন চক্রবর্তী ব্যক্তিগতভাবে টাকা কামিয়েছে মনে হয় না" - ব্যক্তিগত ভাবে নিয়েছেন কিনা সে ব্যাপারে কোন আইডিয়া নেই, আমার কাছে কোন প্রমানও নেই। নানান সময়ে নানান কিছু শুনেছি, সেসব কানাঘুষো, কাজেই মিথ্যে রটনাও হতে পারে। তবে নব্বুই আর দু হাজারের দশকে সিপিএমের নেতারা প্রোমোটারিতে আর পরের দিকে চিটফান্ডে কেমন জড়িয়ে ছিলেন সেও ছাগল জনতা ভালোই জানে (স্ট্যান্ডার্ড ডিসক্লেমারঃ কোন প্রমান নেই)।
  • PT | ০৪ জানুয়ারি ২০১৭ ১৯:৩১710880
  • "তবে দিদির একটা কথা ঠিকই, যে সারদা বা রোজ ভ্যালির গোড়াপত্তন হয়েছিল বাম জমানায়।"

    তো?
    দিদিই তো প্রয়োজনে বামেদের জেলে পুরতে পারতেন-পোরেননি কেন? নাকি সেই "প্রমাণ নেই"?
    আর সব (অন্ততঃ কিছু তো বটেই) প্রমাণ কেমন করে তিনোদের বিরুদ্ধে জুটল কে জানে!!
  • dc | ০৪ জানুয়ারি ২০১৭ ১৯:৪২710881
  • প্রমান আছে কি নেই সে আমি সত্যিই জানিনা। ওই যেমন বল্লাম, রামরাজ্যে ক্যাডারগনের তোলা আদায়ের কোন প্রমান আমার কাছে অন্তত নেই। তবে ছাগল জনতার পার্সেপশান এই যে প্রোমোটারি-চিটফান্ডের টাকা খাওয়া রামরাজ্যেও হয়েছে আর পরিবর্তনের রাজ্যেও হয়েছে।
  • dc | ০৪ জানুয়ারি ২০১৭ ১৯:৪৩710883
  • ও হ্যাঁ রামরাজ্যে প্রোমোটারি হতো কিনা সে নিয়েও আমার কোন প্রমান নেই। স্রেফ পার্সেপশান ঃ)
  • s | ০৪ জানুয়ারি ২০১৭ ২১:৩৩710884
  • http://zeenews.india.com/bengali/kolkata/how-this-big-named-tollywood-actress-is-involved-in-rosevalley-scam_157453.html
    অ্যাকশন-গ্ল্যামার-পলিটিক্স। রোজভ্যালি তদন্তের পরতে পরতে ড্রামা। দুই সাংসদের পর এবার CBI-আতসকাচে টলিউড কাঁপানো এক অভিনেত্রী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, রোজভ্যালি কর্তার ৩০০ কোটি টাকার হাওয়ালা ডিলে জড়িত এই নায়িকা। বিভিন্ন সময়ে গৌতম কুণ্ডুর সঙ্গে বিদেশ সফরেও গিয়েছেন। শিগগিরিই অভিনেত্রীকে জেরা করতে চান তদন্তকারীরা।

    ইনি কে? শতাব্দী? তাহলে তো অভিনেত্রী ও সাংসদ বলত বোধহয়।
    অন্য কেউ?
    আরো নাকি দুজন ফেমাস অভিনেতা/ অভিনেত্রী জড়িত। তারা কারা?
    পোসেনজিত? রিতুপন্না?
  • cb | ০৪ জানুয়ারি ২০১৭ ২২:০৪710885
  • স্রেফ রিতুপন্না, আর কেউ নয়

    ওনার স্বামী তো সিঙ্গাপুরে থাকেন বহুদিন, ওখানকার সিটিজেন মোস্ট প্রবাবলি
  • sm | ০৪ জানুয়ারি ২০১৭ ২২:১৫710886
  • আমি একটা কথা বুঝতে পারছিনা,পিটি এরকম ভুলভাল বকছে কেন?এখনো পর্যন্ত্য চুরি করেছে কোর্টে প্রমান হয়েছে?তাহলে এতো প্রমানের কথা উঠছে কেন?
    বিনয় চৌধুরী বলেছিলো ঠিকাদার দের সরকার।বুদ্ধদেব বলেছিলো চোরেদের মনন্ত্রিসভা। ঠিক কেন এসব কথা বলেছিলো ?ওঁদের পার্সেপশনে কি কিছু ভুল ছিল?
    তার চেয়ে বলুন, সুখ দুঃখের সাথী কংগ্রেস এর কাছে সজোরে চপেটাঘাত কেমন লাগছে ?
    আপনি ই না কংগ্রেস এর সঙ্গে জোটের মায়া পাতায় সবচেয়ে একনিষ্ঠ সমর্থক ছিলেন!জনগণ নাহয় ছাগল কিন্তু কংগ্রেস এর সঙ্গে জোটের সমর্থক দের কি বলা যাবে?
  • ranjan roy | ০৪ জানুয়ারি ২০১৭ ২৩:৫৫710887
  • ভিন্টাজ ডিডি!!!
  • PT | ০৫ জানুয়ারি ২০১৭ ০০:৩৫710888
  • "`বিনয় চৌধুরী বলেছিলো ঠিকাদার দের সরকার।বুদ্ধদেব বলেছিলো চোরেদের মনন্ত্রিসভা। "

    কিন্তু জেলে গেল মদন ও কুণাল। আর এখন তাপস ও সুদীপ। কি আশ্চজ্জি, কি আশ্চজ্জি!!
  • s | ০৫ জানুয়ারি ২০১৭ ০৬:৫২710889
  • এইযে রিতুপন্না এসে গেছে।
  • s | ০৫ জানুয়ারি ২০১৭ ০৮:০৮710890
  • পাজল সলভ করার প্রচেষ্টাঃ
    ২০০৭ সালে একটি বাংলা সিনেমায় ঐ অভিনেত্রী এবং বর্তমান রাজনীতি জগতে নামী এক গায়ক অভিনয় করেন। - চাঁদের বাড়ী ঃঋতুপর্ণা আর বাবুল সুপ্রিয় ?
    উত্তর কলকাতার এক মন্ত্রীর মেয়ে যিনি অভিনেত্রীও বটে - সাধন পান্ডের মেয়ে শ্রেয়া?
    একজন টিভি সিরিয়ালেই বেশী কাজ করেন, সারদা কান্ডে অভিযুক্তর সংগে অস্ট্রেলিয়া সফর - জুন মালিয়া?
    জেলা থেকে উঠে আসা নায়িকা, তারকা অভিনেতার সংগে সম্পর্ক - শুভশ্রী?
  • PT | ০৫ জানুয়ারি ২০১৭ ০৮:৫২710891
  • বাপরে!!
    এই নেট ওয়ার্কের কাছে তো ঠিকাদারদের সরকার আর চোরেদের মন্ত্রিসভা এক্কেবারে বালখিল্য!!
    বাত্তোদা, পোতুলদা বা মনোজদা সাম্বাদিক সম্মেলন করে রাজনীতি-অত্থনীতি ও বঙ্গসংস্কিতির এই নিবিড় যোগাযোগ পোসঙ্গে নম্বা নম্বা বক্তিমে ঝাড়বেন্না?
  • sm | ০৫ জানুয়ারি ২০১৭ ০৯:১১710892
  • কেন, কেন- চোরেদের মন্ত্রিসভা আর ঠিকাদার দের সরকারের গুরুত্ব কমে গেলো কেন? এগুলো তো নিজেদের টপ নচ নেতাদের ই মুখ নিঃসৃত বাণী !
    কিন্তু জোট সঙ্গী কংগ্রেস এর সজোরে চপেটাঘাত কেমন লাগলো বললেন না তো?
  • cb | ০৫ জানুয়ারি ২০১৭ ০৯:২৩710894
  • s

    ঠিক ই তো মনে হচ্ছে। জুন মালিয়া র সেই বিখ্যাত ছবি, মোটা চোরের সাথে :-), বন্ডাই বিচে।

    সে সব দিন ছিল, কুনাল ঘোষ, সুদীপ্ত সেন, সিডনিতে নৌকাবিহার, এক ফোনে এক লাখ, বালুকাবেলা ডট কমের পোতিদিনে উচ্ছসিত পোশোংসা করে রন্জন বন্দ্যোর রিভিউ, আহা। সে কি আর ফিরবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন