এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শঙ্খ | ০৮ জুলাই ২০১৩ ২১:১০147090
  • কারো পৌষমাস, কারো প্রড ইস্যুতে বাঁশ
  • | ০৮ জুলাই ২০১৩ ২১:০৮147089
  • আমি সাড়ে সাতটায় বাড়ী এসেছি। বাড়ী আসার পরে আবার কাজ কী? কাজ তো আপিসে রেখে এসেছি, আবার কাল দশটায় ধরব
    :-D
  • Ishan | ০৮ জুলাই ২০১৩ ২১:০৬147088
  • এই কোম্পানি গুলো গাদাগাদা প্রফিট করবে বলে এদের গাদা গাদা সমস্যা সকালে উঠে কেন সামলাবো কেউ বলতে পারেন?
  • Ishan | ০৮ জুলাই ২০১৩ ২১:০১147087
  • চাদ্দিন পরে আপিস। মন লাগেনা টেকিকাজে। :(
  • ppn | ০৮ জুলাই ২০১৩ ২১:০০147086
  • আমি এই বাড়ি ঢুকলাম - নাকে মুখে চাট্টি হাঁসের ডিমের ঝোল দিয়ে ভাত গুঁজে কাজাতে বসব।
  • শঙ্খ | ০৮ জুলাই ২০১৩ ১৯:৫৩147085
  • সিকি একটা পান্না ধারণ করুক। সময়টা ভালো যাচ্চে না।
  • sosen | ০৮ জুলাই ২০১৩ ১৯:৩১147084
  • আমার আপিসকাজ সেশ।
  • 4z | ০৮ জুলাই ২০১৩ ১৯:২২147083
  • আমাকে এখন পুরোদিন কাজ করতে হবে :(
  • Hungarian Horntail | ০৮ জুলাই ২০১৩ ১৮:৪০147081
  • আমি আবার বাড়ি গিয়ে কাজ নিয়ে বসবো। এখন ধরলে শেষ না করেই বাড়ি যেতে হবে, তাতে পরে অসুবিধা হয়।

    এক ছানা একটা আস্ত লগ ফাইল দিয়ে দিয়েছে, সেখান থেকে ডেটা পয়েন্ট বের করে প্লট করতে হবেঃ-(
  • ppn | ০৮ জুলাই ২০১৩ ১৮:৩৭147080
  • আমি এখনো কাজ করে যাচ্ছি। ঃ-(
  • Kaju | ০৮ জুলাই ২০১৩ ১৮:৩৬147079
  • বাবা এ যে জাস্পিং জেহোশাফ্যাট !
  • siki | ০৮ জুলাই ২০১৩ ১৮:২৯147078
  • উফফ, কী গেল উইকেন্ডটা। ক্লায়েন কল, তার আগে ও পরে একগাদা টেলিকন, তার মাঝে থেকে থেকেই ওয়াইফাই বন্ধ হয়ে যায়, গত চারদিনে বোধ হয় বার ছয়েক এয়ারটেলে কল লগ করেছি, এই চলে যায়, এক ঘণ্টা বাদে নিজে নিজেই ফিরে আসে।

    কাল লিখতে বসে দেখি ল্যাপটপ কোনও ওয়াইফাইই চিনতে পারছে না। অথচ বাড়ির বাকি ল্যাপটপ মোবাইল সব ঠিকঠাক ওয়াইফাই নিচ্ছে, কাজ করছে। এর আগে একবার হয়েছিল, সিস্টেম রিস্টোর করে ঠিক হয়ে গেছিল। এবারে আর ঠিকই হল না।

    কল শেষ করে দেখি মোবাইলে ব্যাটারি প্রায় শেষ। চার্জে বসিয়ে খানিক বাদে এসে দেখি চার্জই নিচ্ছে না। কী ঝাম! সুইচ অফ করে, ব্যাটারি বের করে, এদিক ওদিক কোনওদিক করেই ফোন আর চার্জ নেয় না। শেষমেশ ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগাতে দেখলাম সেখান থেকে চার্জ নিচ্ছে। এদিকে ঘরের লাইনেও সমস্যা নেই, একই প্লাগ থেকে অন্য স্যামসাঙের ফোন ঠিকঠাক চার্জ হচ্ছে।

    আমাকে এইভাবে ভুগতে দেখে বোধ হয় গ্যালাক্সি মোবাইলের দয়া হল, আজ সকাল থেকে দেখি আবার লক্ষ্মী ছেলের মত করে চার্জ নিচ্ছে। একটু আগে এয়ারটেলের লোক এসে সবকিছু দেখে টেখে ঝেড়েঝুড়ে বলল রাউটারের প্লাগে সমস্যা হচ্ছে, বার বার গরম হয়ে যাচ্ছে আর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। প্লাগ পাল্টে দিল, এখন সবকিছু ঠিকঠাক চলছে।

    তার মধ্যে কাল থেকে টনসিল বেড়ে গলা চিরে একাকার কাণ্ড। এখন হেঁচে কেশে একশা হচ্ছি। এমন দুর্গতির উইকেন্ড কখনও কাটাই নি। এই গরমে আমার কী করে ঠাণ্ডা লাগল, কে জানে!
  • Hungarian Horntail | ০৮ জুলাই ২০১৩ ১৮:১৪147077
  • উফ্‌, কত্ত কাজ করলুম সারাদিনে...
  • achintyarup | ০৮ জুলাই ২০১৩ ১৮:০২147076
  • তারা কিছু করে নাই তো। তারা নির্দোষ
  • Kaju | ০৮ জুলাই ২০১৩ ১৭:৫৭147075
  • Bear !! তারাই না আপনারে...
  • achintyarup | ০৮ জুলাই ২০১৩ ১৭:৫৪147074
  • আমি বিয়ার খাব
  • Kaju | ০৮ জুলাই ২০১৩ ১৭:৪০147073
  • সাদা মারুতির মাথায় কেলেকুষ্টি দুই ভোল্লুক।
    জাস্ট ইমাজিন দ্য দৃশ্য !
  • শ্রী সদা | ০৮ জুলাই ২০১৩ ১৭:৩৩147072
  • কাজুদা, থ্যাঙ্কু ঃ)
  • siki | ০৮ জুলাই ২০১৩ ১৭:২৭147071
  • আপেল প্রেমিকদের জন্য :)

  • h | ০৮ জুলাই ২০১৩ ১৭:২৬147070
  • এইটা ব্যাপক।
  • ম্যামি | ০৮ জুলাই ২০১৩ ১৭:১৮147069
  • কেসি এটা অনুগল্প-প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার যোগ্য।
  • Kaju | ০৮ জুলাই ২০১৩ ১৭:১৩147068
  • সদা, ওক্কে। কঙ্গ্র্যা।
  • achintyarup | ০৮ জুলাই ২০১৩ ১৭:১২147067
  • ঠিকাচে
  • kumu | ০৮ জুলাই ২০১৩ ১৭:১১147066
  • বুধবার নাগাদ একটু হাল্কা হবে।
  • achintyarup | ০৮ জুলাই ২০১৩ ১৭:১০147065
  • তোমার কাজেচ্চাপ কবে কোম্বে?
  • kc | ০৮ জুলাই ২০১৩ ১৭:০৬147064
  • স্চ, অবশ্যই। থেঙ্কু, থেঙ্কু।
  • kc | ০৮ জুলাই ২০১৩ ১৭:০৫147062
  • থাকতাম তখন দামানজোড়িতে। অদ্ভুত অদ্ভুত সুন্দর শান্ত জায়গা। তা আমার বস ঠিক করলে গাড়ি কিনবে। পয়সা জুটিয়ে ফুটিয়ে গেল ভাইজাগ। নিয়ে এলে দুধসাদা ঝকঝকে মারুতি ৮০০। নিয়ে এসে সন্ধেবেলায় আমাদের ভরপেট্টা খাইয়ে বিদায় দিলে। দুটো বাড়ির পরেই অবশ্যি আমরা থাকতাম। গাড়িশ্রী রাতে থাকলেন ওনার বাড়ির সামনেই। কত্তাগিন্নি মাঝে মাঝেই বারান্দা থেকে গাড়িটিকে দ্যাখেন ছেলেমেয়েরাও দেখে। ঘুম আর বোধ হয় আসেনা। দীপাবলির সময়, রাত বাড়ে, আসে প্রচুর পোকা। রাস্তালাইটের ঠিক নীচেই আছেন গাড়ি,পোকাতে গাড়ির মাথা প্রায় ছেয়ে গেল। এমন সময় এলেন দুই ভালুক (প্রসঙ্গত জানাই সে সময় দামানজোড়ি শিমলিগুড়া অঞ্চলে মানুষের থেকে ভালুকের পপুলেশন বেশী ছিল)। তারা পোকা খেতে উঠে পড়ল গাড়ির মাথায়। নেচে কুঁদে টেপসিয়ে দিল সেই গাড়ি। কত্তাগিন্নী অসহায় ভাবে দেখলেন সে চরম হত্যালীলা। ইন্সিওরেন্সও পান নাই। ভ্গ্নহৃদয় আমার ম্যানেজার সাব আর গাড়ি কেনেননি। একটি বাজাজ সুপার দিয়েই কাজ চালিয়ে দিলেন। এই সেদিন রিটায়ার করলেন।
  • kumu | ০৮ জুলাই ২০১৩ ১৭:০৫147063
  • হ্যাঁ বলো।
  • achintyarup | ০৮ জুলাই ২০১৩ ১৭:০৩147061
  • অ কুমুদি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত