এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ০৯ জুলাই ২০১৩ ২১:৫০147420
  • ডিডি-দার মতো হল না ঃ-)
  • ppn | ০৯ জুলাই ২০১৩ ২১:৪৯147419
  • সিকি মোবাইল থেকে লিখছি তাই।
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২১:৪৭147418
  • নাঃ কিশানুকে ছেলে রাখাই ভালো। অন্যজন মেয়ে। লাস ডায়লগ হল,

    "একটু চা চাইতেই এই? হাড়িচাচা কোথাকার"। বলে সে ট্রেন থেকে নেমে গেল। গোরখপুর স্টেশনে।

    আর দেখা হয়নি।
  • | ০৯ জুলাই ২০১৩ ২১:৪৬147417
  • বলে কি রে! ম্যাকের তো হেব্বি দরকার মার্কেটিঙ। রিলায়েন্স টাইমাউটে গেলেই ম্যাক্কেনার জন্য উৎপাত করে।
  • Hungarian Horntail | ০৯ জুলাই ২০১৩ ২১:৪৩147414
  • হ্যাঁ, হলেই হয়, কিন্তু মুশকিল হল হ্যারি পটার, মুজতবা, পরশুরাম বা ক্যানন, ম্যাক, উবুন্টু - এদের কারোরই মার্কেটিং-এর দরকার নাই।

    চাইলে পোর্ট্রেট ২০১৩-তে দাড়ির মার্কেটিং করে দিতে পারি;-)
  • কৃশানু | ০৯ জুলাই ২০১৩ ২১:৪৩147415
  • মানে ডায়ালগটা?
  • কৃশানু | ০৯ জুলাই ২০১৩ ২১:৪৩147416
  • কীরকম কীরকম??
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২১:৩৬147413
  • ভেবে দেখলাম, কিশানুকে মেয়ে বানিয়ে, আর গরীব লোক ডায়লগটা একটু চেঞ্জ করে দিলেই প্রেমের গপ্পো হয়ে যাবে। রাত্রে ঘুম না আসাটা ইনট্যাক্ট থাকবে।
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২১:৩৩147412
  • হ্যাঁ, অজ্জিত মার্কেটিং এজেন্সিতে কাজ নিলে পারে তো। :)

    ওদিকে আম্মো ভাবছি একটা প্রেমের গপ্পো লিখব। স্রেফ ডিডিদার কমেন্টের লোভে। :)
  • কৃশানু | ০৯ জুলাই ২০১৩ ২১:৩১147411
  • একটা লজ্জা-র কথা বলে যাই। কাল রাত বারো-টা। মালদা স্টেশনে ট্রেন ঢুকেছে। পদাতিক। আমি যথারীতি প্রতিবার-এর মতনই কোনও খাবার ক্যারি না করায় চোখে সর্ষে-ফুল দেখছি। ট্রেন একটু লেট থাকায় কতক্ষণ দাঁড়াবে জানতাম না।
    জানলা দিয়েই আধ শোয়া হয়ে খাবার নিতে লাগলাম।
    প্রথমে ডিম সেদ্ধ এলো। খেলাম। দুটো বারো টাকা। তারপর মিষ্টি এলো। চারটে মিষ্টির বাক্স। দুটো রসগোল্লা। একটা পান্তুয়া আর একটা পোড়া পান্তুয়া। কুড়ি। তারপর আমসত্ব। বছর পঁয়তাল্লিশ এর ভদ্রলোক। বাড়ি নিয়ে আসব বলে কালো শুকনো আমসত্ব খুঁজলাম। ছিল না। এমনি আমসত্বই নিলাম। পনেরো টাকা। পঞ্চাশ টাকার নোট দিয়ে বললাম চা- ওলাকে ডেকে দিতে। ভদ্রলোক তিরিশ-টাকা ফেরত দিয়ে পাঁচ টাকা না দিয়ে চলে গেলেন। এদিকে ট্রেন ছাড়ে ছাড়ে। হঠাত উনি হাতে করে এক কাপ চা এনে দিলেন। আমি প্রবল অপ্রস্তুত। অনেকবার বললাম এ আপনি কী করলেন। তারপর একটি আদ্যন্ত গাড়লের মতো তাঁকে আরও দশ টাকা বের করে দিতে গেলাম। হাত জোড় করে রিফিয়ুজ করলেন খুব স্বাভাবিক ভাবেই। ট্রেন ছেড়ে দিচ্ছে। শুনতে পেলাম 'দাদা গরীব হতে পারি...' - তারপর আর শোনার সাহস হয়নি। নাকি ট্রেন এর আওয়াজে চাপা পড়েছিল।

    খুব কমন বাংলা সিনেমা-র ডায়ালগ হয়ত, মান-সম্মান, গরীব বড়োলোক নিয়ে। কিন্তু কাল রাতে আর ঘুম আসেনি বলে মাথাটা এখনো ধরে আছে।
  • | ০৯ জুলাই ২০১৩ ২১:২৬147410
  • অনেকগুলোই মিলল তো। ড্রিম হোমের ছবিটা ক্কি পছন্দ হল
  • siki | ০৯ জুলাই ২০১৩ ২১:১৬147409
  • পরে কেন কমরেড প্পন? আজই হোক না। ভালো বিষ্টি নেমেছে। আজ গল্প জমবে ভালো।
  • | ০৯ জুলাই ২০১৩ ২১:১১147406
  • আহা, যত ভালোলোক সব আপনজনদের জন্যে সাবার্ব ছেড়ে অন্যদিকে চলে গেছেঃ(
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২১:১১147407
  • গাড়ি গুলো আবার রাস্তায় না, গেটেড কম্যুনিটিতেই।
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২১:১০147404
  • আমাদের এখানে প্রায় দিনই সকালে উঠে দেখি কারো না কারো গাড়ি চারটে ইঁটের ওপর দাঁড়িয়ে ঃ-)
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২১:০৯147403
  • দুষ্টু হবে কেন, গরীব তো। বেচারিরা একটা রকিং চেয়ার দেখেছে আপন করে নিয়েছে, এ আর এমন কি।
  • | ০৯ জুলাই ২০১৩ ২১:০৮147402
  • আর অজ্জিত মুজতবা আর পরশুবাবুর পর অল্প কিছুদিন ফিস্কের বিজ্ঞাপন করে হ্যারী পটারের বিজ্ঞাপন দিতে লেগেছে।
  • pi | ০৯ জুলাই ২০১৩ ২১:০৭147400
  • আমার বলে জলজ্যান্ত স্যুটকেস মায়া হয়ে গেল ! তাও নাকি তথাকথিত অতি 'সেফ' জায়গায়। আর তারপর থানা পুলিশের যা মনোরম অভিজ্ঞতা !
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২১:০৭147401
  • ইউনির ছেলেপুলে এত দুষ্টু কেন? :)
  • | ০৯ জুলাই ২০১৩ ২১:০৬147399
  • কিন্তু পিপি রকিঙ চেয়ারের মধ্যে হারিয়ে যায় না? পিপিকে খুঁজে পাওয়া যায়?
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২১:০৫147398
  • পিপি থাকে ইউনি টাউনে, ঈশান থাকে সাবার্বে - ইউনি টাউনে সাইকেল রেখে দিলে ১০ মিনিটে গায়েব হয়ে যাবে।
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২১:০৪147397
  • রোমান ক্যাথলিসিসম তো এরকমই।
  • ppn | ০৯ জুলাই ২০১৩ ২১:০১147396
  • সিকি কখনো পথম বিস্সের মিশনারিদের পাল্লায় পড়নি মনে হচ্ছে। সে গল্প পরে কখনো করব।
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২০:৫৯147395
  • আয়ারল্যান্ডে ভিকিদা থাকে যখন, কত আর ভালো হবে? :)
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২০:৫৮147394
  • পিপি খুবই খারাপ জায়গায় থাকে। আমার ছেলের সাইকেল বাইরে থাকে। চেন টেনের প্রশ্নই নেই। পড়শীর ছেলে তার সাইকেল আর নানাবিধ খেলনা আমাদের বিভিন্ন লোকের বাড়ির উঠোনে ফেলে রেখে আসে। পরের দিন সেখান থেকে নিয়ে আবার খেলতে শুরু করে। চুরিচামারি হয়না।
  • siki | ০৯ জুলাই ২০১৩ ২০:৫০147393
  • এটা কি সভ্য দেশ? এদের সাথে সৌদি আরবের তফাত কোথায়?
  • pipi | ০৯ জুলাই ২০১৩ ২০:৪৯147392
  • ম্যামি, কে ঝেড়েছে সে তো জানা নেই তবে সে যে এই বাড়ী আর তার বাসিন্দার উপর নজর রাখে তাতে সন্দেহ নেই। আপাতত ক্রেগস লিস্টে নজর রাখছি - বিক্রি করলে তো ওখানেই করবে। আহা বড় সুন্দর চেয়ারখানা ছিল গোঃ(
  • pi | ০৯ জুলাই ২০১৩ ২০:২৭147391
  • The bill does not allow women to have an abortion if they have become pregnant from being raped or from abuse. Indeed, a woman who has an abortion as a result of being raped, and anyone who helps her, can be sent to prison for up to 14 years.:o
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত