এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০৯ জুলাই ২০১৩ ২৩:৫৭147539
  • তাছাড়া হাতিদের রাজনইতিক সচেতনতা তীব্র। তারা মিনিমাম লিউ শাউ চি পড়া হস্তিনী না পেলে তাদের চোখ ও মারে না।
  • C | ০৯ জুলাই ২০১৩ ২৩:৫৭147540
  • এই তিনটে পাখি নিয়ে একটা ত্রিকোণ প্রেমের কাহিনি হয়। দুইপাশের দুটি প্রেমিকা, মাঝেরটি ধরা পড়া প্রেমিক যে কিনা দুইজনকেই ভুজুং ভাজাং দিয়ে লীলাখেলা করছিল। আজ ধরা পড়ে গেছে। ঃ-)
  • C | ০৯ জুলাই ২০১৩ ২৩:৫৪147536
  • ছোটো ছোটো তিনটে পাখি তারে বসেছিল, এত ছোটো পাখি, আমার হাতের তালুতে পাঁচজন ছড়িয়ে টরিয়ে বসতে পারবে---কিন্তু তাদের কী গলার জোর!!!! মাঝের পাখিটার দুই কানে দুইদিক থেকে ক্যালোর ক্যালোর করছিল দুটো পাখি, শেষে মাঝেরটা আর থাকতে না পেরে উড়ে গেল, বাকী দুটো ক্যালোক্যালো করতে করতে পিছু নিল!
  • | ০৯ জুলাই ২০১৩ ২৩:৫৪147537
  • কে বুলাবে? তোমার উনি এখন চাতক স্টেজে( একটি সমালোচনা লাগি) বিরাজমান।
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২৩:৫৪147538
  • সেই হাতি গুলো কোথায় গেল তারপর?
  • Paramita | ০৯ জুলাই ২০১৩ ২৩:৫০147535
  • হাতি, ইঁদুর? আর আমাকে কেউ বুলায় নি? ঘরে ইঁদুর, (পাঠ)শালে হাতি নিয়ে গা ছমছমে সত্য কাহিনী অবলম্বনে একটি জান্তব প্রেমের গল্প লেখার আমিই একমাত্র অধিকারী। সে খেয়াল আছে কারো?
  • | ০৯ জুলাই ২০১৩ ২৩:৪৯147534
  • ইশ্‌, হাঁচোড়পাচোড় করে একটা কাঁঠালের ডাল মুখে নিয়েই চলে এসেছে!
  • h | ০৯ জুলাই ২০১৩ ২৩:৪৭147532
  • টিম - " জটিল সাইকোলজিকাল প্লটে হাতি থাকতে পারেনা।"

    হাতিদের হয়ে প্রতিবাদ জানিয়ে গেলাম।
  • ম্যামি | ০৯ জুলাই ২০১৩ ২৩:৪৭147533
  • পিপি আরেকটা চেয়ার কিনে নাও। শিগগির করে।
  • san | ০৯ জুলাই ২০১৩ ২৩:৪৪147531
  • সে তো মনে নেই, কাটাও।
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২৩:৪১147530
  • চোখে পড়েছে তাইলে! ;-)
  • C | ০৯ জুলাই ২০১৩ ২৩:৩৮147528
  • কোন্‌দিন স্যান?
  • ন্যাড়া | ০৯ জুলাই ২০১৩ ২৩:৩৮147529
  • সমালচোনা? অক্ষদা রেগে গিয়ে গালাগাল দিচ্ছেন। ঋত্বিক দেখলে কী ভাবতেন বলুন তো?
  • | ০৯ জুলাই ২০১৩ ২৩:৩৭147526
  • এতই ব্যস্ত, যে আপনার দিকে তাকানোর সময়ই পাচ্ছে না!!!
  • C | ০৯ জুলাই ২০১৩ ২৩:৩৭147527
  • ডিডি, আছেন? একটা কথা কন তো, ঐ যে মহাভারতে কিন্দম মুনি, যিনি কিনা নিজে হরিণ হয়ে বৌকে হরিণী করে লীলাখেলা করতেন, সেই ভদ্রলোক কি রোজই হরিণ হতেন নাকি বিভিন্ন দিনে হাতি, ঘোড়া, বান্দর, কাঠবেড়ালী,হাঁস, ইঁদুর, বেড়াল --এসবও হতেন? কেনই বা? মানুষ রূপে লীলাখেলা করতে ওনার ইচ্ছে করতো না? মানুষের তো---ইয়ে মানে অনেক সুবিধা, তবে উনি জীবজন্তু হতেন কেন? ওনার স্ত্রীই বা কেন রাজী হতেন?
  • san | ০৯ জুলাই ২০১৩ ২৩:৩৬147525
  • সি আমায় সেদিন খুঁজছিলে ক্যানো ?
  • lcm | ০৯ জুলাই ২০১৩ ২৩:৩৩147524
  • কি কনফিউশন!
  • C | ০৯ জুলাই ২০১৩ ২৩:৩২147523
  • হাসতে হাসতে এক্কেরে গইড় দিয়া উঠলাম। ঃ-)
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২৩:৩০147522
  • এ কি আর যে সে সমালোচনা রে ভাই! এমন সমালোচনার সমালোচনা, যে যার সমালোচনা সেই সমালোচনার আগে এই সমালোচনা করতে হয়। তাও ঠিক ছিল, কিন্তু যে সমালোচনার সমালোচনা করব, সেই সমালচোনার আগেই তো সিনেমা বানিয়ে ফেলল ঋত্বিক!
  • ন্যাড়া | ০৯ জুলাই ২০১৩ ২৩:২৭147521
  • হ্যাঃ, এই নিয়ে নাকি সিনেমা-বিপ্লব আনবেন অক্ষদা। ছ্যা ছ্যা, একটা সমালোচনা লেখার মুরোদ নেই - তাও সিনেমারও নয়, বায়াস্কোপ-বানিয়ে লোকের ওপর রাইট-আপ, তার সমালোচনা। দুয়ো, অক্ষদা, দুয়ো।
  • pipi | ০৯ জুলাই ২০১৩ ২৩:২৬147520
  • দমদির 9.06 PM প্রসঙ্গেঃ হ্যাঁ হারিয়ে যাই তো রকিং চেয়ারের মধ্যে। সেটাতেই তো মজা। দেখা যায় না রকিং চেয়ারে কে সেঁধোল শুধু রাস্তা থেকে দেখা যায় বারান্দায় রকিং চেয়ারখানা আপনমনে দুলছেঃ-)
    আহা বড় সাধের জিনিস ছিল গো। দোলনা টাঙানোর জায়গা নেই তাই ঐ চেয়ারখানি রেখেছিলামঃ-(
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২৩:২৪147519
  • আর এই লোকটা সেই তখন থেকে ঘ্যানঘ্যান করে যাচ্ছে কেন!! আগেই উত্তর দিলাম তো!
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২৩:২৩147518
  • পার্ট ফাইভ বাজে। হাইলি প্রেডিক্টবল।
  • ফ্ল্যাশ গর্ডন | ০৯ জুলাই ২০১৩ ২৩:১৪147517
  • এই ছ্যা ছ্যা ক্ষমা চাইছি আমি গরু এবং সিকি বাবুর কথা বলছিলাম। কোনমতেই ভুল বুঝবেননা।
  • pi | ০৯ জুলাই ২০১৩ ২৩:১৩147516
  • একদমই। শেষ লাইনটার উপরে কোনোমতে ছুরি চালিও না ! ঃ)
  • | ০৯ জুলাই ২০১৩ ২৩:১১147515
  • কিন্তু ঈশানের গপ্পোটা গুড হয়েছে তো। পাঁচ নংটাও থাকুক, শেষ লাইনটার জন্যই থাকুক।
  • | ০৯ জুলাই ২০১৩ ২৩:১০147514
  • 'গরু সিকি'!!??
    এই খাইসে রে!
  • ন্যাড়া | ০৯ জুলাই ২০১৩ ২৩:০৫147511
  • গিন্নি আছেন। বোধহয় ব্যস্ত।
  • ফ্ল্যাশ গর্ডন | ০৯ জুলাই ২০১৩ ২৩:০৫147512
  • এদিকে গরু সিকির গপ্পে হিরোর কিত্তি দেখে দালির সেই ছবির কথা মনে পড়ল।
  • pi | ০৯ জুলাই ২০১৩ ২৩:০৫147513
  • হুম্ম। প্রায়ান্ধকার ঘরে টাকের চিক্চিকানি দারুণ ছবি হতে পারে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত