এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • C | ১০ জুলাই ২০১৩ ০৩:০৫147659
  • হ্যাঁ, ম্যামি। আ-কার ভুলে গেছিলাম। ঃ-)
  • C | ১০ জুলাই ২০১৩ ০৩:০৫147660
  • হ্যাঁ, ম্যমি কিছু কিছু দৃশ্য চেষ্টা করলেও ভোলা যায় না। পূর্ণ সূর্যগ্রহণ যেমন(এটা আমার স্বচক্ষে দেখা, ১৯৯৫ এ)। অথবা বিরাট পুচ্ছ ওয়ালা ধূমকেতু। যারা দেখেছেন সেই ১৯১০ সালে হ্যালির ধূমকেতু, (তখন ও ধূমকেতু খুব কাছে এসেছিল পৃথিবীর) তারা লিখে রেখে গেছেন। এই বছর নভেম্বরে আসছে একটা বড়ো কমেট, সেই দিকে তাক করে আছি ঃ-)। আবার যারা দেখেছেন উল্কাঝড়, হাজারে হাজারে উল্কা জ্বলে জ্বলে উঠছে আকাশে--সেও যারা দেখেছেন, বলেছেন সে এক অবিস্মরণীয় ব্যাপার।
    তবে আমার নিজের খুব সাধারণ দৃশ্যও মাঝে মাঝে অবিস্মরণীয় লাগে। একবার সন্ধ্যাবেলা খুব বৃষ্টি হয়ে তারপরে থামলো, এদিকে লোডশেডিং এর অন্ধকার। তারপরে বেরিয়ে দেখি কেটে যাওয়া মেঘের মধ্য দিয়ে উঠে আসছে প্রায় পূর্ণ চাঁদ, আর তার রুপোলী আলো পড়েছে সামনের একটা গাছে, সেই গাছের পাতায় পাতায় লক্ষ লক্ষ জলের ফোঁটা ঝলমল করছে সেই আলোতে। মনে হচ্ছে অপার্থিব! এও অবিস্মরণীয় আমার কাছে। ঃ-)
  • ম্যাযিমিন | ১০ জুলাই ২০১৩ ০২:৫৯147658
  • আ কার দেওয়া চাই। আমি এখনও mummy হয়ে যাই নি।
  • C | ১০ জুলাই ২০১৩ ০২:৫৬147657
  • ম্যমি, থ্যাংকু। আমি আন্দাজে ঢিল ছুঁড়লাম। কারণ কোথায় যেন শৃঙ্গীনাম্‌ শস্ত্রপাণিনাম্‌ দিয়ে শুরু একটা লাইন ছিল। ঃ-)
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ০২:৫৫147656
  • মেঘের উপর থেকে দেখা অস্তাচলের সূর্য, ভালো লাগল শুনতে। এরকম দু একটা কেমন মনে থেকে যায়।
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ০২:৫০147655
  • আমি শৃঙ্গীনাম্‌ শুনেছি।
  • C | ১০ জুলাই ২০১৩ ০২:৪৭147654
  • ম্যমি,
    শস্ত্রপাণিনাম্‌? অথবা শৃঙ্গীনাম্‌?
  • C | ১০ জুলাই ২০১৩ ০২:৪৪147653
  • আমার জীবনে প্রথম প্লেনে চড়া কলকাতা থেকে আগরতলা, ওটাই একমাত্র সম্ভব ছিল। তখন সাধারণ মধ্যবিত্তের কাছে প্লেনে খুব সোজা ব্যাপার ছিল না, রীতিমতন ফেয়ারি টেল টাইপ ব্যাপার ছিল। ওরে বাবা এয়ার্পোর্ট? প্লেন? সেখানে নাকি সবাই সাহেব, তারা ইংরেজীতে কথা বলে, কোট হ্যাট বুট পরে। ঃ-)
    তো, তখন সেভেনে পড়তাম। লক্ষ্মীপূজার পরদিন সকালে ছিল যাওয়া, গিয়ে দেখি সব আমাদের মতন সাধারণ বাঙালি, পোঁটলা পুঁটলি বোঁচকা নিয়ে চাদর টাদর জড়িয়ে বাংলা বলছে! আহ, প্রাণে জল এলো।
    বেশীক্ষণ লাগলো না, আগরতলা নেমে পড়লাম গিয়ে। সেই ভ্রমণে তারপরে অকালবর্ষা দেখা দিল, কী বৃষ্টি কী বৃষ্টি। ফেরার প্লেনে জীবনের একটা অনন্য অভিজ্ঞতা হয়েছিল, মেঘস্তর ভেদ করে উপরে যখন উঠে গেল প্লেন, উপর থেকে দেখা অস্তাচলের সূর্য, ওহ, উপরের মেঘে সে কী রঙ সে কী রঙ! হঠাৎ যেন অন্য গ্রহে চলে গেছি। ঃ-)
  • rabaahuta | ১০ জুলাই ২০১৩ ০২:৪৩147652
  • আমাকে বললে? উগ্রপন্থী? উগ্রপন্থী হলে, সে তো বোধয় আসামে ছিল। আমাদের টিএনভি, এটিএনেফ, টিএনএ এইসব।
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ০২:৪১147651
  • মানে বলে দিচ্ছি -- হাতীদের থেকে দশ হাত দূরে (থাকবে) ঘোড়াদের থেকে একশো হাত কাদের থেকে হাজার হাত?
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ০২:৩৮147650
  • ছেলেরা কেউ কুইজ ট্রাই করল না। মিঠু তুমি বলো।
  • | ১০ জুলাই ২০১৩ ০২:৩৭147649
  • সায়ন,তোমাদের দিকেই ব্ল্যাক উইডোর খুব উৎপাত ছিলো না?
  • rabaahuta | ১০ জুলাই ২০১৩ ০২:৩৩147648
  • হুঁঃ, আগরতলার লোক দেবে দলে দলে নজরানা।
    একবার বিমান ছিনতাইকারী উঠেছিল কলকাতা থেকে আগরতলাগামী প্লেনে, লোকজন বাড়ি যেতে দেরী হচ্ছে দেখে বিরক্ত হয়ে প্লেনের মধ্যই চড় থাপ্পড় দিয়ে বেঁধে রেখেছিল। সিরিয়াসলি, একেবারে সতি কথা।
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ০২:৩১147647
  • কুইয -- দশ হস্তেন হস্তীনাং, শত হস্তেন বাজীনাং, সহস্র হস্তেন কী নাম?
  • C | ১০ জুলাই ২০১৩ ০২:৩০147646
  • উগ্রপন্থীর বিরাট হাতি, নাম উগ্রনীল, তার পিঠে কম্বল গায়ে উগ্রপন্থী বসে, চারিদিকে হাজারে হাজারে লোক, নজরানা দিতে এসেছে, সঙ্গে হাতী দেখা ফ্রী। এরকম হলে তো রীতিমতন পুরাতন বলিউডি সিনেমা হয়ে যেত! অনেকটা খাঁটি দেশি রবিনহুড টাইপ! ঃ-)
  • rabaahuta | ১০ জুলাই ২০১৩ ০২:২৯147645
  • ত্রিপুরায় এক পুলিশের বড়কর্তার জেল হয়েছে, অন্য একটি আর্থিক অনিয়মের তদন্তকে ভুল পথে চালিত করার অপরাধে। তাও এমনি জনগন মামলা করেনি, বিভাগীয় তদন্ত হয়ে ধরা পড়েছে। ভালো খবরই।
  • rabaahuta | ১০ জুলাই ২০১৩ ০২:২৪147644
  • না না, শেষে পাড়াশুদ্ধ লোক উগ্রপন্থীর হাতি দেখতে এসে একটা কেলেঙ্কারী করুক আরকি ঃD
  • C | ১০ জুলাই ২০১৩ ০২:২০147643
  • হাতিতে চড়ে আসতো?
  • rabaahuta | ১০ জুলাই ২০১৩ ০২:১৯147642
  • ফার্নিচারের দোকান। আর আগরতলায় সব পাড়ায় একটা কাঠ চেরাই কল থাকতো। আর আমাদের বন্ধু অসীমদের ছিল কাঠের ব্যবসা। তাদের পোষা হাতি ছিল, আর প্রতি মাসে কম্বল গায়ে দেওয়া উগ্রপন্থী চাঁদা নিতে আসতো।
  • rabaahuta | ১০ জুলাই ২০১৩ ০২:১১147641
  • সব কিছুর সাইডকেই তো বগল বলে। এক বগল মে চান্দ হোগা/ এক বগলমে রোঁটিয়া | এক বগলমে নিন্দ হোগি/এক বগলমে লোঁরিয়া... ইত্যাদি। তবে হিন্দীতে বলে আরকি।
  • Ishan | ১০ জুলাই ২০১৩ ০২:০৪147640
  • আলমারির সাইডকে বলে বগল। এটা যাতা।

    ওদিকে আমি জীবনে কোনোদিন বেথুয়াডহরি যাইনি। গুরুদক্ষিণা সিঙ্গুরের হলে। ছুট বলে একটা ছেলের সঙ্গে। সে কেঁদে ভাসিয়ে দিল পুরো। সে কি যন্ত্রণা।

    মিঠুর সঙ্গে সিনেমা দেখেছিলাম উনিশে এপ্রিল। প্রাচী না কোন চুলোয়। গুরুনিন্দা মহানিন্দা, কিন্তু না বলেও পারিনা, সেও প্রায় গুরুদক্ষিণার মতই লেগেছিল। ক্কী মাথাব্যথা বাপ্রে।
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ০২:০১147639
  • একটা একাধিক বাদ যাবে।
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ০২:০০147638
  • বছর কুড়ি আগেও কলকাতার পাড়ায় পাড়ায় একাধিক ফার্নিচারের একাধিক দোকান থাকত। এখন সব হাওয়া। এই ব্যাবসাটা উঠেই গেল।
  • ppn | ১০ জুলাই ২০১৩ ০১:৫১147637
  • জানি না, জিগ্যেস করে দেখব। জরুরি দরকার?
  • কৃশানু | ১০ জুলাই ২০১৩ ০১:৪৬147636
  • আচ্ছা। কাঠের কাজের ব্যাপারটা জান্তুম না। চেন্নাই শহরে দেখেছি বড় ছোটো মাঝারি সব রকম রেস্তরা-তে, এমনকি পাড়ার চায়ের দোকানে-ও প্রচুর মেদিনীপুর এর বাঙালি। আর কন্সট্রাক্সশন সাইট গুলোতে মালদা আর মুরশিদাবাদ এর ছাড়া লোক নেই।
    এদের কেউ কেউ আমার বাড়িতে মাঝে মধ্যে খেলা দেখতে আসতো। আর বিরিয়ানি রান্না করলে দিয়ে যেত। উল্পস।
  • T | ১০ জুলাই ২০১৩ ০১:৪৫147634
  • দুদ্দুর, শুনুন। রোববারের আলস্য সোমবার রাত অবধি গড়িয়ে যাচ্ছে দেখে ঠিক হোলো, তবে আর কি, না হয় বাংলা সিনেমাই দেখা যাক। উতুব রয়েছে, এমন সুন্দর নেট স্পীড, পাখা এসি সবই চলছে, চারপাঁচ জন হুমদো অবধি বর্তমান, এমন সময় প্রোজেক্টরে বাংলা বই না চালালে সম্পূর্ণ খোরাকই মাটি।
    তা কি চলল? একটি আদ্যন্ত ব্ল্যাক এন্ড হোয়াইট মাল "প্রভু নষ্ট হয়ে যাই"। রচনা মঞ্চসজ্জা ওসব মনে ফনে নেই। হুলিয়ে ফষ্টি নষ্টি দেখে খালি মাঝখানে খুব খিদে পেয়ে গিয়েছিল, তখন পিৎজা বলা হল।
    এটি কিরম? তা আমি বলতে পারব না। ঘন্টা দুয়েক ধরে এত হাসির পর আর কিছুই মাথাতে আসছিল না, এবং এখনো আসছে না। জনগণ করিডরে উদ্ভ্রান্তের মত মেহের আলি সেজে প্রভুউউউউ...নষ্ট হয়ে যাও...নষ্ট হয়ে যাও বলে চেঁচাচ্ছিল এটুকু মনে আছে। আর মনে আছে কাকে যেন কম হেসেছে বলে কোলপাঁজা করে ডাস্টবিনে ফেলা হল। কিছু জনতা এতই খেপে গিয়েছিল যে সাইমনকে উইন্ড টানেলে ঢুকিয়ে চাট্টি ডেটাও নিয়ে নিল। তার অপরাধ? কিছুই না, সেক্স সিন চলাকালীন রসভঙ্গ করে রোঁয়া ফুলিয়ে ম্যাঁওও বলে ডেকে উঠেছিল।

    না না না, একদম দেখবেন না।
  • Paramita | ১০ জুলাই ২০১৩ ০১:৪৫147635
  • প্পন, সে কি দু একটা ছোটোখাটো কাজের জন্য অ্যাভেলেবল? মানে সারানো টাইপ, বানানো টাইপ নয়।
  • কৃশানু | ১০ জুলাই ২০১৩ ০১:৪৩147633
  • হুম, এটা আগে দেখিনি।
    আর ও ইশেন্দা - ওটা বাংলো বাড়ি নয়, ট্রেকার'স হাট।

    ইলেক্টিরি নেই, মোবাইল এর টাওয়ার বা চার্জ দেবার ব্যবস্থা নেই। কমন থাকার জায়গা। দুটো টয়লেট। স্নান করা যায় না। সাড়ে সাতটায় ডিনার।
  • | ১০ জুলাই ২০১৩ ০১:৪১147632
  • হুগলি জেলার বহু বহু লোক কাঠের কাজ করেন কৃশানু। কোলকাতায় রোজ যাতায়াত তো করেনই- বহু রাজ্যে হুগলির কার্পেন্টাররা ছড়িয়ে আছেনঃ)
  • ppn | ১০ জুলাই ২০১৩ ০১:৩৯147630
  • মানে আমার স্যাম্পল সেটের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত