এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১১ জুলাই ২০১৩ ০১:০৬148080
  • চিত্রাঙ্গদা দেখে আমারো আড়ষ্টতা ইচ্ছাকৃতই লেগেছিল। ইনসিকিওরিটি, আর দোলাচলে থাকা বোঝাতে, ভেবেছিলাম। বা কিছুটা চরিত্রের ট্রানজিশনজনিত, নিজেকে নিয়ে সংকুচিত হয়ে থাকা। এরকমই। অভিনয়ের খামতি লাগেনি।
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০১:০৩148079
  • এই সহৃদয়তা দেশের বাইরে পাওয়া যায়?
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০০:৫৯148078
  • সেবারে শাশুড়ি মাকে তীর্থ করাতে নিয়ে যাব। রামেশ্বরম মাদুরাই সব জায়গায় নিয়ে যাব করোমন্ডলে টিকিট কেটে রেখেছি। প্রস্তাব শুনে দেওররা হেসে আকুল, মা বাড়িতেও ঘরের বাইরে বেরোতে চায়না। তো, যাওয়ার দিন সে কী বৃষ্টি, হাওড়া স্টেশন পৌঁছে দেখি করোমন্ডল ক্যানসেল। টাকা ফেরত দিচ্ছে। নাছোড়বান্দা হয়ে স্টেশনের টিকিটঘরে ঢুকে বল্লাম অন্য যে কোনও ট্রেনের রিজার্ভেশন করিয়ে দিন। তারাও সহৃদয় হয়ে জগন্নাথ এক্সপ্রেসে করিয়ে দিল। শাশুড়ি মা বল্লেন জগন্নাথ ডেকেছিলেন, না ডাকলে যাওয়া যায়না। সেবারেই বেতাব।
  • | ১১ জুলাই ২০১৩ ০০:৫৮148077
  • কোনো সিনেমাতে দেখে থাকতে পারি- তবে কোনো রেখাপাত করেনি বুঝতেই পারছিঃ)
  • pi | ১১ জুলাই ২০১৩ ০০:৫৭148076
  • এদিকে আরেকটি প্রেমের গল্প দেখে আমি প্রায় নিশ্চিত হলুম যে, চিত্রাঙ্গদায় ঋতুপর্ণর ঐ আড়ষ্টতা ইচ্ছাকৃত। আ প্রে গ তে যিনি এতটা স্বচ্ছন্দ ছিলেন, তাঁর অভিনয়ে ইনহেরেন্টলি জড়তা আছে, ভাবতে আপত্তি হ্যাজ।
  • san | ১১ জুলাই ২০১৩ ০০:৫৫148075
  • কিন্তু নূতন নার্গিস এদের নাম তো জানি ছবিও চিনব। তাইলে আমি কি বহু আগের জেনারেশন, সেটাই ভাবছি :-D
  • kc | ১১ জুলাই ২০১৩ ০০:৫৩148073
  • ওই সিনেমাটা দ্যাখেননি? প্যার কে সাইড এফেক্টস। রাহুল বোসের সঙ্গে মল্লিকার কাট্টি হয়ে যাওয়ার পর একজন মডেলের সঙ্গে যে একটু পেয়ার হব হব হয়েছিল, সেই মডেলটি ছিল সোফি। তাছাড়া অনেক আইটেম নাচেও দ্যাখা যায়।
  • | ১১ জুলাই ২০১৩ ০০:৫৩148074
  • বাবাঃ, এনার কোনো সিনেমা আমার দেখার সৌভাগ্য হয় নি কি বাঁচোয়াঃ)
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০০:৫০148071
  • যাই বলো আর তাই বলো, তরুন বয়েস কাটানোর সবচেয়ে ভালো জায়গাই হল নিজের দেশ।
  • san | ১১ জুলাই ২০১৩ ০০:৫০148072
  • ঘোড়ামুখি শব্দটাই জীবনে শুনিনি।
  • pipi | ১১ জুলাই ২০১৩ ০০:৪৯148066
  • হা হা হা হা কেসিঃ-)
  • | ১১ জুলাই ২০১৩ ০০:৪৯148067
  • সোফি কে ই? কোন সিনেমার আছে কেসি?
  • pipi | ১১ জুলাই ২০১৩ ০০:৪৯148068
  • স্যান অমৃতা সিং কে চেনে না!!! ইকি!! সোফি চৌধুরী না চেনারই মত - ও নিয়ে ঘাবড়িও না।
  • saikat | ১১ জুলাই ২০১৩ ০০:৪৯148069
  • স্যান কোন সাহকে তিরিশের টইটে ঢুকছে ?
  • kc | ১১ জুলাই ২০১৩ ০০:৪৮148065
  • স্যানের জেনারেশনের একটাই নাম হতে পারে। "ক্লু লেস"। ;-)
  • san | ১১ জুলাই ২০১৩ ০০:৪৭148064
  • আমি নূতন নার্গিস চিনি কিন্তু কে অমৃতা সিং আর কে সোফি, আমি তবে কোন জেনারেশনের ? খাইসে।
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০০:৪৪148062
  • আমারও খুব মনে পড়ে বেতাব। পুরীর প্যাকেজ টুর বাসে দেখেছিলাম। তারই মধ্যে গাইডের বক্তৃতা, দর্শনীয় স্থানগুলির রোমহর্ষক বর্ণনা, আর মধ্যে মধ্যে বলে ওঠা, 'আমি ইতিহাসের ছাত্র'।
  • saikat | ১১ জুলাই ২০১৩ ০০:৪৪148063
  • অমৃতা সিং, সইফ আলি-র পোথোম বৌ। কৃশানু এও জানে না ?
  • cm | ১১ জুলাই ২০১৩ ০০:৪২148060
  • আর সন্দো নাই আম্রিগা পূর্ণমাত্রায় স্বাধীন হইয়াছে।
  • pipi | ১১ জুলাই ২০১৩ ০০:৪২148061
  • আমার মা'র মতে ঘোড়ামুখি হল নূতন!
  • pi | ১১ জুলাই ২০১৩ ০০:৪১148059
  • না না, মাসতুতো দিদির জেনেরেশন অমৃতা সিং এর ই ঃ)
  • কৃশানু | ১১ জুলাই ২০১৩ ০০:৩৯148058
  • অমৃতা সিং আর সোফি চউধ্রি এরা কারা?
    আর ঘোড়ামুখি আবার কী কথা? আমি তো যত হিরোইন দেখেছি, বাংলা ইংরেজি হিন্দি সিনেমাতে, সবাইকেই আমার ভালো লাগে।
  • kc | ১১ জুলাই ২০১৩ ০০:৩৭148057
  • প্রতি জেনেরেশনেরই নিজস্ব ঘোড়ামুখি থাকে। সেকালে ছিল নার্গিস, আমাদের অমৃতা সিংহ, এখনকার সোফি চৌধ্রি। এরকম। ঃ-)
  • ppn | ১১ জুলাই ২০১৩ ০০:৩২148053
  • দেওয়া এবং নেওয়া দুইই কুসুমপ্রকৃতির।
  • pi | ১১ জুলাই ২০১৩ ০০:৩২148054
  • আমার মাসতুতো দিদিরা আবার নার্গিসকে ঘোড়ামুখি বলে ডাকতো ঃ)
  • | ১১ জুলাই ২০১৩ ০০:৩২148055
  • দুই সানি পাথরপ্রতিম/প্রতিমা।
  • pipi | ১১ জুলাই ২০১৩ ০০:৩২148056
  • বেতাব মানে কি সেই পুরনো বেতাব সিনেমাটা? দেওল সাবের? টিভিতে কোন এক দিন দেখেছি মনে হচ্ছে।
  • pi | ১১ জুলাই ২০১৩ ০০:৩১148052
  • বেতাবের সেই গানগুলো। দাদা তখন বেতাব দিওয়ানা। আর গানের জন্য আমিও। আর ক্যাসেটের উল্টোপিঠে ছিলো হিরো। সে ক্যাসেট সেবার চলতে চলতে টেপে জড়িয়ে গেল। জট ছাড়াতে গিয়ে ফিতে কাটতে হল ঃ( যব হম জাওয়া হোংগে র ই এক দু লাইন কাটা পড়েছিল বোধহয়। সে কী দুক্ষু !
    এখনো বাদল ইঁউ গরজতা হ্যায় বাজলে দাদাতে আমাতে কাটানো সেই টেপরেকর্ডারের ছোটোবেলাটা ফিরে আসবে মনে হয় ঃ)
  • saikat | ১১ জুলাই ২০১৩ ০০:২৯148050
  • দিওল ও লিওন দুজনাই শরীরসর্বস্ব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত