এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৩148470
  • তো, কি হ'ল তাতে? আপনি মানতে পারবেন না, অন্য কেউ মানতে পারবে। এতে কি প্রমাণিত হ'ল?
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৩148471
  • বি টি ডব্লু, - বা SOCl2 ই KMnO4 তো ?
  • KMnO4 | ১১ জুলাই ২০১৩ ২৩:৪২148468
  • সিকি আর পাই,

    লাভ আছে কি নেই সে আপনারাই বুঝুন। তবে সমকামী হলে তাকে জোর করে বিসমকামী করবো না বা তার পাশ থেকে সরেও দাঁড়াবো না। কিন্তু মেনে নিতে আমার চাপ হবে।
  • siki | ১১ জুলাই ২০১৩ ২৩:৪১148466
  • আমি পেরেন্টিং ফেজের মধ্যে দিয়ে চলছি। আমার সন্তান আছে। আমার দিক থেকে সে সমকামী জানতে পারলে কুনও আফত্তি নাই। খারাপ লাগাও নাই।
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:৪১148467
  • আমি পেরেন্টিং ফেসে উপনীত হই নি, বা সেখানে না গেলে বাচ্চা কাচ্ছা নিয়ে মতামতের ভ্যালিডিটি থাকবে না মনে করলে ( মনে করতেই পারেন), আমাকে এই প্রশ্ন করার মানে ? ঃ)
  • KMnO4 | ১১ জুলাই ২০১৩ ২৩:৩৯148465
  • পাই, জানি না বলেই ঐটুকু বল্লাম। সাম্হাউ আমার মনে হল আপনি হয়তো এখনো পেরেন্টিং ফেসে পৌঁছোন নি। আবারো বলি কিছু মনে করবেন না, কোনরকম ব্যক্তিগত স্তরে আলাপ বা আক্রমণ আমার উদ্দেশ্য নয়। জাস্ট মনে হল।

    কলি, সাপোর্ট করবো না আমি বলি নি। কিন্তু আমার মেনে নিতে অসুবিধা হবে, চিন্তাও কর বো।

    সি, সামাজিক বাধার সম্মুখীন হতে হবে আমার ছেলেকে সেই জন্য তো বটেই। এছাড়াও আমার মানসিক বাধা থাকবে। আমার ছেলের বৌ হিসাবে (ইচ্ছা করেই বৌ লিখলাম, পার্টনার নয়) আরেক্টি ছেলেকে মেনে নিতে অসুবিধা হবে। তাদের দাম্পত্য জীবনে স্বাভাবিক ভাবে ছেলেমেয়ে আসবে না। সামাজিক চাপে আমার ছেলের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হবে। সে কোন মানসিক অসুবিধার স্বীকার হতে পারে। হাজার এক্টা কারণ, তবে বোল্ড অ্যান্ড হাইলাইটেড আমি নিজেই মেনে নিতে পারবো না।
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:৩৬148464
  • এসব বাদ দিয়ে লাইফে আর অন্য কিছু না থাকলেও সমকামী হলে জীবন ব্যর্থ নয়। র‌্যাদার, সমকামী হয়ে বিসমকামী জীবন যাপন করতে হলে, কি সমকামী জীবন যাপন না করতে পারলে, জীবনে আরও অনেক কিছু পেলেও একটা বড় কিছু না পাওয়া থেকে যায়।
  • siki | ১১ জুলাই ২০১৩ ২৩:৩৪148463
  • ঠিক।
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:৩২148461
  • সিকি, সে লেখা পড়িয়ে লাভ নেই। সে দিলে বলবেন, লেখা আর নিজের জীবনে কিছু হওয়ার মধ্যে অনেক ফারাক ঃ)। লেখাটা যদিও ঐ জন্যই সমকামী সন্তানের বাবা মা কে উদ্দেশ্য করেই লিখেছিলাম। এরকম বেশ কিছু প্রশ্ন শুনে।
  • lcm | ১১ জুলাই ২০১৩ ২৩:৩২148462
  • সেক্সুয়াল ওরিয়েন্টেশেন ইস ওয়ান পার্ট অফ লাইফ, নট দ্য হোল লাইফ। সেটা যদি আর চার জনের মতন না হয়, তার মানে এই নয় জীবন ব্যর্থ। এসব বাদ দিয়েও তো লাইফে অনেক কিছু আছে।
    "প্রচুর" চিন্তায় পড়ব যদি দেখি যে ছেলে/মেয়ে বড় হয়ে প্রবল আর্থিক সংকটের মধ্যে আছে, বা, কোনো অসুখবিসুখের মধ্যে আছে, জীবনযাপনে অসুবিধে হচ্ছে। এর চাইতে "প্রচুর" সংকট আর কিছু নাই।
  • kk | ১১ জুলাই ২০১৩ ২৩:৩০148460
  • এই প্রশ্নটা আমাকেও অনেকে করেছে।
    আমার ছেলেমেয়ে নেই, কিন্তু অনেক ভেবে দেখেছি যে যদি থাকতো, বা ছেলেমেয়েই কেন হতে হবে, খুব কাছে অন্য কেউ, ভাই-বোন-বন্ধু (এমনকী আমি নিজে) যে কারুরই ক্ষেত্রে যদি আমি জানতে পারি যে সে সমকামী তাতে আমার মনে বিন্দুমাত্র হেলদোল উঠবেনা। সে স্ট্রেট হল বা নয়, তাতে কিছুই ফারাক হবেনা। হ্যাঁ, সমকামী হলে তাকে এটুকু জানিয়ে রাখবো যে সে আমার সম্পূর্ণ সাপোর্ট পাবে। অন্য কেউ যদি কোনোভাবে তাকে মানসিক অসুবিধায় ফেলে তো আমি অবশ্যই তার পাশে থাকবো।
  • cm | ১১ জুলাই ২০১৩ ২৩:২৯148457
  • খুশি থাকলেই হল।
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:২৯148458
  • তা, আপনিই বা জানলেন কীকরে আমার ব্যক্তিগত জীবনে এনিয়ে চিন্তাভাবনায় কোন গ্যাপ থাকবে ? আমার চিন্তা তো আমিই ভাববো, নাকি ? ভেবেই আপনাকে উত্তরটা দিলাম ঃ)
  • siki | ১১ জুলাই ২০১৩ ২৩:২৯148459
  • উত্তর দিব তো বটেই।

    আপনার ছেলে বা মেয়ে বিসমকামী, এটা যেদিন জানতে পারবেন, সেদিন আপনার যেরকম মানসিক অবস্থা হবে, আমার ছেলে বা মেয়ে সমকামী জানতে পারলে আমারও সেরূপ মানসিক অবস্থা হবে।

    আর কিছু জানতে চান?

    পাই, তোমার লেখার লিংটা এখানেই একবার দিয়ে দাও পটাশিয়ামের জন্যে।
  • C | ১১ জুলাই ২০১৩ ২৩:২৮148454
  • কে-এমেনোফোর,
    চিন্তায় কেন পড়বেন? তারা মানে আপনার ছেলে/ মেয়ে বিসমকামী(স্ট্রেইট) হলে কি চিন্তায় পড়তেন? সেটাও তো একটা ওরিয়েন্টেশনই মাত্র!
    কৌতূহলবশে জানতে চাইছি, "চিন্তা" র কারণটা ঠিক কী? সামাজিক কষ্টের ভয়? লোকেরা বিরোধীতা করবে এই ভয়? নাকি ঐ ওরিয়েন্টেশনটাকেই মেনে নিতে পারবেন না?
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:২৮148455
  • বল্লাম তো ছেলে মেয়ে হলেও খারাপ লাগবেনা। কিন্তু সমাজের অবস্থা এখনকার মত হলে চিন্তায় তো পড়বো বটেই। নিজেদের পছন্দের পার্টনার যদি না পেতে পারে, তার সাথে প্রকাশ্য সম্পর্ক তৈরি করতে না পারে, সেটা চিন্তার বিষয় হ্হবে। আইনি অবস্থাও। দেশের প্রেক্ষিতে বল্লাম।
  • KMnO4 | ১১ জুলাই ২০১৩ ২৩:২৮148456
  • পাই, কিছু মনে করবেন না, তবে আইডিয়ালিস্টিক ওয়েতে কিছু ভাবা আর ব্যক্তিগত জীবনে আচরণ করার গ্যাপ টা অনেক।
  • KMnO4 | ১১ জুলাই ২০১৩ ২৩:২৪148453
  • নাহ আর কিছু জানতে চাই না। তবে বন্ধু আর ছেলে মেয়ের মধ্যে পার্থক্য আছে। আমারো কোন বন্ধু সমকামী হলে অসুবিধা হবে না, কিন্তু ছেলে / মেয়ে হলে প্রচুর চিন্তায় পড়বো। এই আর কি।
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:২৩148450
  • আজকে ফেবু গ্রুপেও এই নিয়েই চলছে।
  • KMnO4 | ১১ জুলাই ২০১৩ ২৩:২৩148451
  • বাহ তালে তো কমন কোশ্নো। উত্তর টা কি দিবেন সিকি?
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:২৩148452
  • এই নিয়ে একটা লেখা লিখেছিলাম তো।

    কিছুই খারাপ লাগবেনা। যদি দেখি তারা নিজের ওরিয়েন্টেশন অনুযায়ী পার্টনার পেয়েছে আর তার সাথে জীবন যাপন করতে পারছে, খুব ভালোই লাগবে। আমার খুব কাছের কিছু বন্ধু সমকামী ঃ)। আর কিছু জানতে চান ? ঃ)
  • siki | ১১ জুলাই ২০১৩ ২৩:২২148449
  • লে হালুয়া।

    ঠিক এই কোচ্চেন আমায় কদিন আগে ফেবু গ্রুপে কল্লেন একজন।
  • KMnO4 | ১১ জুলাই ২০১৩ ২৩:১৯148448
  • অ, তা না হয় বোঝা গেল। আচ্ছা পাই, সমকামিতা ব্যাপারটা যদি নিজের ঘরের মধ্যে উঠে আসে মানে ধরুন জানতে পারলেন আপনার ছেলে বা মেয়ে সমকামী - তালে কেমন লাগবে?
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:০৭148447
  • আর ধারণা ! এখনো লোকে চেঁচিয়ে যাচ্ছে, সমকামিতা অসুখ, সারানো যায়, সারানোর চেষ্টা করা উচিত। তবে আমি সো কলড অনেক প্রগতিশীলদেরও, মানে এই স্যাফো ট্যাফো নিয়ে খোঁজ রাখা লোকজনকেও বলতে শুনেছি, নিজেদের সার্কলে কেই সমকামী জানতে পারলে, ও তো বয়স হলে সেরে যাবে ইঃ। কেন যে এখনো অবাক হই !
  • কৃশানু | ১১ জুলাই ২০১৩ ২২:৫৮148446
  • দেখুন লোকজন এর কী রকম ধারণা !! আর আমার কিছু বন্ধু এখন এটাকে খুব মন দিয়ে শেয়ার করে যাচ্ছে।

    http://www.nehasblog.com/2013/04/are-you-guy-tough-luck-bro.html?m=1
  • | ১১ জুলাই ২০১৩ ২২:৫২148445
  • আমি একটু আগে কলাবতী রাগে প্যাঁচা কয় প্যাঁচানি শুনলাম- এখন দাঁত সুড়সুড় করছে..
  • kc | ১১ জুলাই ২০১৩ ২২:৫০148444
  • আরে আমার এখানেও এখন বহীদ খাঁর যাকো মন আল্লাহ চলছে। একটু পরেই গুমানি জগ শুরু হবে। কী অদ্ভুত।
  • cm | ১১ জুলাই ২০১৩ ২২:৪২148443
  • আব্দুল ওয়াহিদের সেই দরবারি।
  • kumu | ১১ জুলাই ২০১৩ ২২:৩৯148442
  • আমার্টা কেনেন,saamsung galaxy grand কী অছে তা সিকি জানে।
  • kc | ১১ জুলাই ২০১৩ ২২:৩৭148441
  • চান্দুবাউ, সঙ্গে কে? বুয়া না বাঁড়ুজ্যে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত