এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১২ জুলাই ২০১৩ ০০:০১148499
  • লসাগুদা, কামচিন্তা ছাড়া অন্য কোন চিন্তা থাকবেনা কেন ? কিন্তু নিজেদের দিয়ে বুঝে দেখার চেষ্টা করলেও তো হয়। ধরা যাক, একটা সমাজে গিয়ে পড়লাম যেখানে হেটেরোসেক্সুয়ালিটি সংখ্যালঘু, তাকে অস্বাভাবিক মনে করা হয়। তাই যারা হেটেরো, তাদেরকে সমকামী সম্পর্কে ফোর্স করা হল বা হেটেরো কোন সম্পর্ক হয়েছে, প্রেমের, সেটা নিয়ে এগোনোই গেলো না, কেমন লাগবে তাদের ? চাপ হবেনা ?
  • KMnO4 | ১২ জুলাই ২০১৩ ০০:০১148500
  • + ক্লিক করলে যে ট্যাব আসবে তাতে হিস্ট্রিতে থাকা সব কটা পেজের আইকন থাক্বে। যেটা দর্কার ক্লিক করে নিলেই হবে। (ফাফ তে)
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০০:০০148498
  • না, মোজিলার সাপোর্ট ফোরামে গিয়ে দেখলাম ঐ ফিচারটা বিল্ট-ইন নয়। অ্যাড-অন লাগাতে বলছে। স্ট্রেঞ্জ!

    চাঁদুবাবু, প্লাস সাইনে ক্লিক করলে ডুপ্লিকেট পেজ খোলে?
  • KMnO4 | ১১ জুলাই ২০১৩ ২৩:৫৯148497
  • পাই,

    কয়েক্টা পড়েছি।

    আর সিকি এবং পাই,

    সমকামিতা সামাজিক বলে মেনে নিতে আমার অসুবিধা নেই কিন্তু কাছের কেউ হলে কষ্ট হবে, চিন্তাও হবে, যদিও সাথে থাকবো - এই টুকুই।
  • lcm | ১১ জুলাই ২০১৩ ২৩:৫৭148495
  • সম্পূর্ণ ভুল ধারণা, পাই।
    সমকামী বা বিসমকামী- যেই হোক, তাদের কি কামচিন্তা ছাড়া আর কোনো কাম নাই। একমাত্র সেক্সুয়াল ওরিয়েন্টেশন-ই মানুষকে ডিফাইন করে না।
  • cm | ১১ জুলাই ২০১৩ ২৩:৫৭148496
  • ট্যাবের পাশে + সাইন নাই? ঐটায় ক্লিক কতলে আসার কথা।
  • hu | ১১ জুলাই ২০১৩ ২৩:৫৬148492
  • ঃ)
  • siki | ১১ জুলাই ২০১৩ ২৩:৫৬148493
  • মোজিলার অরোরা নামে একটা ব্রাউজার আছে। ফাফ র মতই। ওটা নামিয়ে দেখতে পারো।

    কে এমেনোফোর, এক সময়ে সন্তান অন্য গোত্রে বিয়ে করলে বাবা মা চাপ খেতেন। এক সময়ে অন্য দেশের অন্য ভাষার জীবনসঙ্গী পছন্দ করলে বাবা মা চাপ খেতেন। ব্রাহ্মণ সন্তান অব্রাহ্মণকে বিয়ে করলে চাপ খেতেন।

    সময়ের সাথে সাথে এগুলো সব সমাজ মেনে নিয়েছে, তাইনা?
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:৫৬148494
  • আর সন্তান না থাকলেও জীবনে খুব কাছের মানুষ তো থাকে, যাদের দিয়ে কিছু অনুভব অন্তত করাই যায় ঃ)। সেরকম খুব কাছের মানুষ সমকামী হলেও সমস্যা নেই। যদিও এ উত্তরও আপনাকে হয়তো সন্তুষ্ট করতে পারবেনা ঃ(
  • ppn | ১১ জুলাই ২০১৩ ২৩:৫৫148491
  • আরে হুতো না, হুচি। ঃ)

    সরি, সরি।
  • ppn | ১১ জুলাই ২০১৩ ২৩:৫৪148490
  • ও, না জিগাইনি।

    হুতোঃ এটা জানতাম না। থ্যাংকু।
  • siki | ১১ জুলাই ২০১৩ ২৩:৫২148485
  • এই রে। ক্রোমের এই ফিচারটাই আমি জানতাম না। আমি তো ক্রোম তেমন ইউজই করি না।

    ফাফ র খবরও তাই জানি না। তবে এক্সপেরিমেন্ট করে কাল দেখতে পারি।

    কাকুকে জিগাও নি?
  • hu | ১১ জুলাই ২০১৩ ২৩:৫২148486
  • মল্লিকা। এইসময়েই লিখেছিল মনে হয়।
  • C | ১১ জুলাই ২০১৩ ২৩:৫২148487
  • কে এমেনোফোর,
    আপনি সরাসরি খোলাখুলি উত্তর দিয়েছেন দেখে ভালো লাগলো। অর্থাৎ, আপনি নিজেই মেনে নিতে পারবেন না। সামাজিক ঝামেলা ইত্যাদি তার পরের কথা।
    কিন্তু ছেলে/মেয়ের জীবন তো তার নিজের নিজের জীবন, সেখানে তার নিজের মন তাকে যেভাবে চালায় সেদিকেই তো সে যাবে! বাইরের থেকে জোরজার করে সমস্যা তো কমে না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আরো বাড়ে।
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:৫২148488
  • লসাগুদা, সমকামীরা আমাদের সমাহে সেক্সুয়ালি যে জীবনটা কাটান, বা র‌্যাদার কাটাতে বাধ্য হন, তাতে কি তাঁদের দিব্বি চলে ? মনে তো হয়না।
  • ppn | ১১ জুলাই ২০১৩ ২৩:৫২148489
  • সমকামী কোনজন?
  • ppn | ১১ জুলাই ২০১৩ ২৩:৫১148484
  • আমার ফাফর ভার্সন দেখছি 12.0.

    নতুন ভার্সন নামিয়ে দেখব?
  • hu | ১১ জুলাই ২০১৩ ২৩:৫০148483
  • আজ কি সমকামিতা নিয়ে আলোচনা? আমার মনে হয়না আজ থেকে বছর কুড়ি পরে সমাজ থেকেও এসব নিয়ে চাপ থাকবে। বাংলা বিগবসে পার্টিসিপেন্টদের মধ্যে একজন ট্রান্সজেন্ডার, একজন সমকামী। সবাই ধীরে ধীরে বুঝছে। আগে অস্তিত্ব স্বীকার করতেই 'সঙ্কট' হত। এখন পরিস্থিতি তা নয়।
  • ppn | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৯148481
  • ক্রোমে ট্যাবের উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট ট্যাবের অপশন আসে, যেটা সিলেক্ট করলে একই পেজ আরেকটা ট্যাবে খুলে দেয়।

    ফাফতে এই অপশনটা কী করে আনে?
  • cm | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৯148482
  • মূলকাজে অবহেলা হচ্ছেনাতো?
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৮148478
  • তবে, মেনে নিতে না পারাটাও তো কোন স্ট্যাটিক প্রক্রিয়া নয়। যাতে আমরা অভ্যস্ত নই, আশেপাশে দেখিনি শুনিনি বলে, তাতে অনেক সময়ই শক লাগে, মেনে নিতে চাপ হয়, আবার সে চাপ হওয়ার জন্যেই ক্লোসেটেড হয়ে থাকাও চলতে থাকে। এ এক বিষচক্র। এজন্যেই বোধ্হয় সমকামী, রূপান্তরকামী, অন্য যৌনতার মানুষদের নিজেদের কথা আরো আরো বেশি বেশি করে উঠে আসা দরকার। প্রতিবেদনে, সাহিত্যে, সিনেমায়।

    এই লেখাগুলো পড়েছেন কিনা জানিনা, না পড়ে থাকলে একবার পড়তে বলবো। পড়ার পর হয়তো নিজের ঐ চাপ কিছুটা কম হলেও হতে পারে।

    http://www.guruchandali.com/default/categories/anyajounata/#.Ud71c_m1EW8
  • KMnO4 | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৮148479
  • মনের মধ্যে অন্ধকার? ভেবে দেখবো। কিছু ব্যাপারে চাপ খেতেই হয়তো পছন্দ করবো।

    T কিছু প্রমাণ করতে হবে, এরম কিছু বলেছিলাম কি? তো?
  • siki | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৮148480
  • প্পন আছি। তবে মোবাইল থেকে মিনিময় চালচ্ছি। বলো।
  • কৃশানু | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৭148477
  • দিব্যি তো আলোচনা চলছিল। পাই-দির ১১ঃ৪৩ এর দরকার পড়ল কেন? ঃ-)
  • ppn | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৬148475
  • হুঁ, আছে। ঃ)

    মিনিময় সেশ হলে বোলো। ফাফ নিয়ে একটা কোচ্চেন আছে।
  • KMnO4 | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৬148476
  • পাই,

    আপনার সম্বন্ধে জানি না বল্লাম যে। তবে পেরেন্ট না হলে বাচ্চা নিয়ে মতামত দেয়া যাবে না এরম ধারণা আমার নেই। কিন্তু কিছু জিনিস নিজের জীবন দিয়ে অনুভব না করলে সম্যক উপলব্ধি হয় না বলে আমার মনে হয়। তাই বল্লাম ঃ)

    সিকি,

    আপনের টা জানি ঃ)
  • ppn | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৫148473
  • সিকি আছো?
  • siki | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৫148474
  • সেটা অবশ্যই আপনার মনোভাব। আমি জোর করে সেটা পাল্টাতে পারব না।

    তবে একটা কথা বলি, বছর পাঁচেক আগেও আমি আপনার মতই চাপ খেতাম। তখন সমকামিতা জিয়ে কিছু জানতাম না।

    আপনিও জানুন। শুধু মনের মধ্যে অন্ধকার জমিয়ে রেখে চাপ খাবার তো মানে নেই।
  • lcm | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৪148472
  • অফ্‌ কোর্স, মেনে নিতে অসুবিধে হবে। কিন্তু, "প্রবল" সংকট নয়। অবশ্য, সংকট ব্যাপারটার ডিগ্রি ভ্যারি করে।
    এসব বাদ দিয়ে, মানে, সেক্সুয়ালি নট দ্যাট অ্যাক্টিভ, বা, লেস অ্যাক্টিভ, যে লাইফস্টাইল - তাদের তো চলে, দিব্য চলে। সমকামী/বিসমকামী সবার চলে।
  • pi | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৩148469
  • কীসের লাভ ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত