এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • KMnO4 | ১২ জুলাই ২০১৩ ০০:৪৪148560
  • কপিক্যাট কেউ হয় নি। মজাটা ধরতে পারার ও ইচ্ছা থাকতে হবে না হলে নিজেকে ঠিক আর অন্যকে বেঠিক প্রমাণ করাটাই একমাত্র লক্ষ্য হয়ে উঠবে।

    সমস্যা টা এখানেই যে সেক্ষেত্রে দত্তক নেয়াটা আর অপশন থাকে না। প্রকৃতির নিয়ম মেনে ছেলে মেয়ে আনাটাই অসম্ভব হয়ে পড়ে।

    এই বিষয়ে অনেক বল্লাম, পরিশেষে - সমকামিতা কোন অসুখ নয় কিন্তু সমকামিতা দৈনন্দিন জীবনের অংশ হতে এখনো সময় লাগবে। আমার দেখা বহুজন আছেন যারা সমকামিতা নিয়ে কোন অসুবিধায় ভোগেন না বাট অ্যাট দ্য সেম টাইম নিজের জন কেউ সমকামী হলে ব্যথিত হবেন। এখানে অনেকেই সেরকম মনে করেন না দেখলাম - good to know.
  • a x | ১২ জুলাই ২০১৩ ০০:৪৪148561
  • আহা কলি কলি, আমি একদম রাগবনা - এই বিষমকামী সম্পর্কে থেকে থেকে এমন হয়ে গেছি ঃ-(
  • san | ১২ জুলাই ২০১৩ ০০:৪৩148558
  • না না সবার খারাপ ছিরি হবে কেন, আমি জন্মে থেকে আজ অব্দি কতো লোকের প্রেমে পড়লাম, সবাই তো ছেলে তারা, খারাপ ছিরি হলে কি পড়তাম ?
  • kk | ১২ জুলাই ২০১৩ ০০:৪২148554
  • অক্ষদা (১২-৩৪), তুমি একটু কম রাগী হলে আমি তোমায় অ্যাপ্রোচ করতাম ;-)।
  • a x | ১২ জুলাই ২০১৩ ০০:৪২148555
  • হ্যাঁ হ্যাঁ প্রতিবাদ, প্রতিরোধ, সিভিল ডিসওবেডিয়েন্স, আসুক! আজই সব হেস্তনেস্ত হয়ে যাক।
  • C | ১২ জুলাই ২০১৩ ০০:৪২148556
  • ওরে বাবা বংশমর্যাদা! সেতো বিরাট কেস! এটাই মূল আপত্তি। বংশধারা। পিতামহ থেকে পিতায়, পিতা থেকে পুত্রে, পুত্র থেকে পৌত্রে---পুরুষতন্ত্রের বিরাট খুঁটি তো ওটাই। মেয়েদের তো মনে করে কলসীমাত্র, কন্টেইনার আর ধাত্রী! সেই উদ্দেশ্যেই ওদের অস্তিত্ব।
    আহা, সেই প্রো-প্রজনন জ্যেঠামশায় আজ কোথায়? উনি থাকলে জমে যেত! ঃ-)
  • 4z | ১২ জুলাই ২০১৩ ০০:৪২148557
  • ক্ষী চাপ মাইরি :)
  • san | ১২ জুলাই ২০১৩ ০০:৪১148553
  • ইন ফ্যাক্ট বিষমকামী ছেলে/মেয়ে তো অবিবাহিতও থাকে অনেকে, তেমনও যে হবে না তাই বা কে গ্যারান্টি দেয় !
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০০:৪০148550
  • ছেলেদের খারাপ ছিড়ি - এই অন্যায় কমেন্টের প্রতিবাদ আসুক কোন মেয়ের কী বোর্ড থেকে - প্রতীক্ষায়..
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০০:৪০148551
  • কেসি, মাইট, এটা মেজরিটি আর মাইনরিটি মানুষের দৃষ্টিভঙ্গীর তফাৎ। একজনের কাছে ওই পরিচয়টাই আইডেন্টিটি, অন্যজনের কাছে ঐটা কৌমবাদ।
  • kk | ১২ জুলাই ২০১৩ ০০:৪০148552
  • স্যানের ১২-৩৮ এর পোস্টের সাথে একমত। আমার ছেলে বা মেয়ে আদৌ সন্তান চাইবে কি না সেটা আমি ভাবার কে?
  • pi | ১২ জুলাই ২০১৩ ০০:৩৯148548
  • এমনিতেও যদি সে হেটেরো হয়, বিয়ে করে কিন্তু 'স্বাভাবিক' উপায়ে সন্তান না হয়, দত্তক নেয় বা আদৌ সন্তান না ই নেয়, 'স্বাভাবিক' কি অস্বাভাবিক কোনোরকম উপায়েই, তখন কেমন লাগবে ?
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০০:৩৯148549
  • বিষমকামী কাপল হলেই সব সময় স্বাভাবিক উপায়ে সন্তানাদি হয়?
  • a x | ১২ জুলাই ২০১৩ ০০:৩৮148546
  • সে সাদা মানুষেরাও বলে তারা গায়ের রং দেখেই না। কালোদের জিগিয়ে দেখবেন।
  • san | ১২ জুলাই ২০১৩ ০০:৩৮148547
  • বিষমকামী ছেলেমেয়ে বড়ো হয়ে সন্তান চাইবেই এই গ্যারান্টি কোথায় পাওয়া যাচ্ছে ? সন্তান না হওয়াটা হয়তো তার কাছে কোনো ফ্যাক্টরই হবেনা, আগে থেকেই সমকামী হলে সন্তানে সমস্যা এত ভেবে কি লাভ !
  • kc | ১২ জুলাই ২০১৩ ০০:৩৭148544
  • আমি অবশ্যি চারধারে যখন মানুষজন দেখি, তারা সমকামী কি বিষমকামী এনিয়ে একদমই ভাবিনা। মনেই আসেনা এচিন্তাটা। নিম্নাঙ্গ দিয়ে চিন্তা করাটা অভ্যেস করতে হবে ফর আ চেঞ্জ। ঃ)
  • a x | ১২ জুলাই ২০১৩ ০০:৩৭148545
  • নিজের অক্ত না - অসুবিধে নেই?
  • kk | ১২ জুলাই ২০১৩ ০০:৩৬148542
  • "স্বাভাবিক" উপায়ে সন্তান না হলে অসুবিধাটা ঠিক কোনখানে?
  • a x | ১২ জুলাই ২০১৩ ০০:৩৬148543
  • আপনার তো সমস্যা অন্যত্র। সন্তান সমাজ ইত্যাদি। এখন কপিক্যাট হলে চলবে?
  • KMnO4 | ১২ জুলাই ২০১৩ ০০:৩৫148540
  • ধুৎ বংশধর টর নয় ঃ) ওসবে কিছু ঝামেলা নেই :D আমার ভালো লাগবে না। আর স্বাভাবিক (এই শব্দটা লিখতে চাইছিলুম না) উপায়ে সন্তান তাদের হবে না।

    ax সেম কারণে আমার সন্তান সমকামী হলে আমার অসুবিধা কারণ আমার একপিস ছেলে আছে ঃ)
  • C | ১২ জুলাই ২০১৩ ০০:৩৫148541
  • সেক্ষেত্রে। উফ কী টাইপো! ঃ-)
  • a x | ১২ জুলাই ২০১৩ ০০:৩৪148536
  • আমি নিজেও চাই আমি যেন সমকামী হই, কত ভালো ভালো মেয়েদের দেখি চারধারে, সেদিক দিয়ে একটাও ঠিক মত ছেলে দেখলামনা!
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০০:৩৪148537
  • হুচি আজকের টিউবলাইট। ঃ D
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০০:৩৪148538
  • ছিরি, ছিরি।

    ওটা পিসি বানাম্ভুল করেছে বলে অমন লাগছে।
  • hu | ১২ জুলাই ২০১৩ ০০:৩৪148539
  • আমি তো আবার ভাবলাম প্পনকে কনগ্রা জানানোর টাইম এসেছে বুঝি ;-)
  • Ekak | ১২ জুলাই ২০১৩ ০০:৩৩148532
  • এল্সিয়েম এর বক্তব্য পড়ে মনে হচ্ছে :
    অনকে ভালো করনি ? বেশ,সায়েন্স কি সবাই পড়ে ? তুমি বরং বায়ো নিয়ে ভর্তি হয়ে যাও।
  • a x | ১২ জুলাই ২০১৩ ০০:৩৩148533
  • তবে হ্যাঁ, এই সিভিল রাইটসের বিপ্লবটা মোটামুটি এসে গেছে। গত ৫ বছরে হিউজ বদল হয়েছে।
  • kk | ১২ জুলাই ২০১৩ ০০:৩৩148534
  • কে এমেনোফোর,
    হ্যাঁ, আপনি স্পষ্টতই বলেছেন যে এতে 'আপনার' মানসিক ভাবে বাধা আছে, মেনে নিতে অসুবিধা আছে। বুঝতে পেরেছি। সেটা পুরোপুরি আপনার ব্যক্তিগত ব্যপার। সেই রকমই আমার (আর পাই এর, হু এর, সিকির, আরো কারু কারু) কোনো রকম বাধা নেই। সেটা আমাদের মানসিক গঠন।
  • san | ১২ জুলাই ২০১৩ ০০:৩৩148535
  • অন্যের সংকট কোনটা কতটা চাপের সে নিয়ে এরকম বাইরে থেকে নিদান দেওয়া যায় নাকি ?

    এমনি করে কেউ বলবেন ডিপ্রেশন কি স্কিজোফ্রেনিয়ায় সংকট কোথায়, খাবার ছাদ ওষুধ সব পাচ্ছে, কেউ বলবেন সন্তানহীনতায় সংকট কোথায়, কেউ বলবেন প্রিয়জন বিয়োগেই বা সংকট কোথায় !
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০০:৩২148528
  • আম্মো ওই জন্যই চাইনা ছেলে যেন সমকামী হয়, যা সব ছেলেদের ছিরি চাদ্দিকে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত