এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ১২ জুলাই ২০১৩ ০১:৪৫148679
  • সিদি-র ভাবনা গুলো এত অদ্ভুত লাগছে। মনে হচ্ছে পুরুষ সমাজের মুখ রক্ষার তাগিদে দু লাইন বানিয়ে লিখে দি !!
  • kc | ১২ জুলাই ২০১৩ ০১:৪৫148680
  • সিদিদি, কি মুশকিল, আমার দিকের পুরুষরা তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করেই তো তাদের ভাবনা ভাববে তো নাকি? নাকি কী ভাবা উচিত সে বিষয়েও মিনিময় লাগবে? ঃ-)
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:৪৩148675
  • ও ছিটকে উঠেছিলাম বুঝি? ও, তাই ভেবে যদি শরীল ঠিক লাগে, তবে তাই। ঃ)
  • kk | ১২ জুলাই ২০১৩ ০১:৪৩148676
  • গুরুর অনেক তর্কর মতই এটাও শেষে ছেলে বনাম মেয়ে হয়ে গেলে তো মুশকিল !

    কে যেন সকালেই ঝগড়ার জন্য হা হুতাশ করছিলে না?
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০১:৪৩148677
  • ব্যাংএর কি ছেলেদের একেবারে অপছন্দ? জানালে এবং পারমিশন দিলে একটা কোচ্চেন করি।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:৪৩148678
  • আমার ভারি ভালো লাগে এপাতার পুরুষদের রিঅ্যাকশনগুলো। একদম ছাঁচে গড়া মানসিকতা।
  • san | ১২ জুলাই ২০১৩ ০১:৪২148671
  • সেলামের কথায় যাচ্ছিনা। আমার কাছে কোনো ছেলের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক তো ইমোশনালিও বেশি ফুলফিলিং, সে তো আর কামটামের জন্য না। অথচ অনেক বান্ধবীই অবিকল এরকমি বলে, প্রিয় বান্ধবীর সঙ্গে কাটানো সময় নাকি বর/ প্রেমিকের তুলনায় অনেক ভালো, বন্ডিং অনেক বেশি। তারা কেউ লেসবিয়ান না। খুব খারাপ সম্পর্কে আছে বলেও মনে হয়না। বুঝিনা ঠিক। কনফিউজড লাগে শুনলে।
  • KMnO4 | ১২ জুলাই ২০১৩ ০১:৪২148672
  • পাই,

    কিছুটা দেখলাম - পড়তে অসুবিধা হচ্ছে। তবে মিল কিছু পেলাম না বিশেষ। অত টেকনিক্যাল ডিটেলে আমি কখনো ভাবি ই নি। ভাব্বো ও না। আসলে কি জানেন আমার খুব নিকট সম্পর্কে একজন ট্রান্স্জেন্ডার মানুষ আছেন - তার বাবা, মায়ের মানসিক কষ্ট আর তিলে তিলে ক্ষয়ে যাওয়া দেখি তো - তাই এই সব কথা দেখলে এক্টু জানতে ইচ্ছা করে যে কতটা মন থেকে বলা। আপনি বলবেন ট্রন্স হলে ক্ষতি কি? ছেলেটি ল ইয়ার, নাচ করতে ভালোবাসে। এরকম নাচের অনুষ্ঠানের জন্য অনেক সময়ে কৃত্রিম ফ্রন্ট লাগিয়ে, চুল বেঁধে, লিপস্টিক লাগিয়ে বেরোয়। সে দৃশ্য দেখলে অনেক আধুনিক মনস্ক মানুষের ও কষ্ট হবে ওর বাবা, মা এর জন্য - হয়তো হবে। জানি না, আমার চিন্তার সীমাব্দ্ধতা ও হতে পারে। আসলে পাশের বাড়ির ছেলে সুভাষচ্ন্দ্র সবারি ভালো লাগে, নিজের বাড়ির ছেলে সুভাষচন্দ্র হলে চাপটা বোঝা যায়। যাগ্গে, আপনাদের মতামত জেনে ভালো লাগলো। আমার মতটা আমার ই থাকলো ঃ)
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:৪২148673
  • খেপলুম কোথায় ভাই। লোমের কথা বলা মাত্রই তুমি আর তোমার ভাইবেরাদরি তপ্ত তেলে টাটকা বেগুনের মতন চিড়বিড়িয়ে ছিটকে উঠলে তো।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:৪২148674
  • সাপিশি না, সালিশি
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:৪০148669
  • আমি তো কারো ব্যক্তিগত বিষয়ে কখনো জোর করে নাক গলাইও না। চন্ডীমন্ডপে সাপিশি সভাও বসাই না।

    কিন্তু ব্যাং এত খেপে গেলে আবার তো শরীর খারাপ করবে!
  • pi | ১২ জুলাই ২০১৩ ০১:৪০148670
  • এই যে হুতো বললো, কোনো পুরুষের সাথে সেক্স, ইয়াক। এই প্রতিক্রিয়াই আসার কথা, নিজের ওরিয়েন্টেশনের বিপরীতে কিছু করতে হলে। তাহলে এটা যখন সমকামীদের অহরহ করতে হচ্ছে, সেটা চাপ না ? লসাগুদাকে জিগালাম।
  • C | ১২ জুলাই ২০১৩ ০১:৩৯148668
  • কিন্তু কেসি আপনাদের দিক থেকে তো সেই সাহসী পুরুষদের দেখছি না যারা নওলকিশোর প্রেমিকের কথা আজও ভাবে, আশায় আছে তার সঙ্গে থাকবে, ঘর বাঁধবে?
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:৩৮148667
  • হুঁ হুঁ কেসি, ঠিক বলেছিস, জলঘোলা আমি, আমার বাপ, আমার ঠাকুদ্দা সব্বাই করেছে।
  • kc | ১২ জুলাই ২০১৩ ০১:৩৭148665
  • বেঙি, মেল ব্যাশিং তুই করেছিস, অক্ষদা করেছে (আমার মনে হয়েছে), আরও কেউ করেছে, পিছিয়ে দেখতে ইচ্ছে করছেনা। করেছিস করেছি করেছিস।
  • kk | ১২ জুলাই ২০১৩ ০১:৩৭148666
  • পুরোনো ট্রাম? বেশ, তাইই সই।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:৩৬148664
  • এটুকুই হল প্পন যে যেমনটি শুনতে চাস, শুধু তেমনটি শোনার পরিধি আরো বাড়াস। যা শুনতে চাস না, তা না শোনার জন্য গান্ধীর আদর্শ বাঁদর হয়ে বসে থাকিস।
  • rabaahuta | ১২ জুলাই ২০১৩ ০১:৩৫148662
  • কামবিহীন প্রেম? যেন কবির কল্পনা, যেন সাম্যবাদ, যেন বন্দিনী সীতা অশোককাননে বসে কাঁদছেন।
    হবেও বা।

    না, তবে সিরিয়াসলি, বিশাল প্রগাঢ় বন্ধুত্ব আর প্রেমের মধ্যে তফাৎটা কিভাবে হবে?

    আর, কীঈ মুশকিল, গুরুর এই ক্ষুদ্র বৃত্তে কোন পুরুষ অন্য কোন পুরুষকে ভালো না বাসতেই পারেন, ভালো বাসতেই হবে নাকি?

    আমারওতো মনে হয় গাদা গুচ্ছের পুরনো এবং ঘনিষ্ঠ পুরুষবন্ধুদের সঙ্গে ডর্মিটরি ঘরে থেকে জীবন কাটাই, কিন্তু সে তো বন্ধুত্ব আর একটু দায়িত্ব এড়ানোর বাসনা।

    সেক্স? ইয়াক। তাহলে আর প্রেম ভালোবাসা হবে কি করে।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:৩৫148663
  • হ্যাঁ, পাই আর অরণ্যদাকে লাল রডোড্রেন্ডন।
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০১:৩৪148660
  • এবার পাইও চায়।বলি সিরিয়াস তক্কো হচ্ছে, না কল্পতরু উৎসব হচ্ছে?

    ওদিকে আমার আবার পরের মিটিন শুরু। উফ।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:৩৪148661
  • বেশ তো, কন্ট্রোল হেইচ - ফাইন্ড ইচ্ছে - রিপ্লেসড উইথ একচোখোমি।

    কিন্তু তাতে করে ক্ষী হল?
  • C | ১২ জুলাই ২০১৩ ০১:৩৩148656
  • হ্যাঁ ব্যাঙ, সেটাই দেখলাম। এখন এও আরো স্পষ্ট বোঝা যাচ্ছে সমকামিতা নিয়ে এত আপত্তি আসলে কেন? "আমার জন্য ফলে থাকা গাছের লাউ আরেক গাছের লাউ এর জন্য চলে গেল?"--এই হারানোর ভয়! এদিকে নিজে যে মুশকো কাঁঠালের সঙ্গে গিয়ে থাকবে, তাও পারে না, বংশধারা মাঠে মারা যায়।
    ঃ-)
  • kk | ১২ জুলাই ২০১৩ ০১:৩৩148657
  • কেসি, সত্যি খুশি হলাম।

    মাইরি, এই গুরুর ক্ষমতা আছে। আমার মত লোককে দিয়েও আজ এত কথা বলিয়ে নিলো !!
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০১:৩৩148658
  • ওরে এই মেল খুল্লাম। তোকে শুধু লাল সেলাম দিলে কিকরে হবে? তোকে, তোকে পুরোনো মিছিলে পুরোনো ট্রামেদের সারি দিলাম।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:৩৩148659
  • আজকে এখানে কে একতরফা মেল ব্যাশিং করেছে কেসি? আমি বলেছি আমার পার্টনার হিসেবে মেয়েদের বেশি পছন্দ। আর ছেলেদের লোম জিনিসটা আমাকে রিপেল করে, বিরক্তি আনে, বিতৃষ্ণা ধরায়।
    নিজের পছন্দের কথা বলা মানেই অপছন্দের লোকদের ব্যাশিং করা হয়?
  • a x | ১২ জুলাই ২০১৩ ০১:৩২148655
  • একিরে ভাই, আমাকে ছোটবেলা থেকে এরকম কবে শেখানো হল? আর নোলা তো ছেলে চায় বলেই যাচ্ছি, ওটাও কী দেখেও না দেখাটা শেখানো হয়েছে? ;-)
  • pi | ১২ জুলাই ২০১৩ ০১:৩১148653
  • আর আমি কোন সেলাম পেলুম না ? ঃ((
    পেলে কোন রঙের ? ঃ)
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:৩১148654
  • হ্যাঁ প্রবলেম তো আছেই। লাল সেলাম জানানোর পিছনে আদৌ যদি কোনো যুক্তি থেকে থাকে সেটা তো অক্ষ, কেকে, আমার জন্যও অ্যাপ্লিকেবল। তাই না? একচোখোমি যখন কচ্ছিসই, তাহলে সেটাকে একচোখোমি বল। ইচ্ছে অলছিস কেন?
  • kc | ১২ জুলাই ২০১৩ ০১:৩০148652
  • কেকে আমি মজা করে বলিনি। আপনি ভুল। খুশী হন। একমাত্র স্যান আর হুচের মধ্যেই (আপনিও বটে) আজকে একতরফা মেল ব্যাশিং দেখিনি। তাই বলেছি।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:২৯148647
  • প্পনকে আমার ১ঃ২৭য়ের প্রশ্ন আবার রিপিট কল্লাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত