এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০২:০০148708
  • ব্যাং, ওটা আমার ধারণার কথা বললাম। সপ্রেম, 'চিরস্থায়ী' না হলেও, অন্তত 'দীর্ঘ্স্থায়ী' সম্পর্ক পাওয়া অনেকেরই স্বপ্ন, কিন্তু পাওয়া তো সহজে যায় না, তাই বলছিলাম।
    তোমার বান্ধবীর মধ্যে যদি সত্যিই টিল ডেথ ডু আস পার্ট-এর মত মনের মানুষ পেয়ে থাক, তাহলে খুবই খুশী হব।
  • hu | ১২ জুলাই ২০১৩ ০২:০০148709
  • থ্যাঙ্কু সি ঃ)
  • Sibu | ১২ জুলাই ২০১৩ ০২:০০148710
  • মেয়েদের বাইসেক্সুয়ালিটি বেশী হয় শুনে মনে হচ্ছে ছেলেদের বহুবিবাহ একটা বেশ ভাল ব্যবস্থা। মানে মেয়েদের পক্ষেও।
  • rabaahuta | ১২ জুলাই ২০১৩ ০১:৫৯148705
  • ছোট একটা অপ্রাসঙ্গিক কথা বল ফেলি।
    ১৫জুলাই নাকি টেলিগ্রামের শেষ দিন। দেশে থাকলে ঐদিন কিছু টেলিগ্রাম পাঠাতাম এদিক ওদিক। না, টেলিগ্রাম বাঁচাওমূলক কিছু নয়, আর কখনো হবে না, তাই আরকি।
  • san | ১২ জুলাই ২০১৩ ০১:৫৯148706
  • এটা হতে পারে। মেয়েদের মধ্যে কখনো খুঁজিই নি। মানে খোঁজার কথা বা আমি কি চাই তা আছে কিনা ভাবার কথা মাথাতেই আসে নি।
  • C | ১২ জুলাই ২০১৩ ০১:৫৯148707
  • হু,
    সামাজিক নির্মাণ ঃ-)
  • hu | ১২ জুলাই ২০১৩ ০১:৫৮148703
  • অনেকক্ষণ ধরে 'সানি', 'সানি' শুনছি। কিছুই বুঝছি না। ভাবছিলাম কাটিয়েই দেব। জীবনে কতকিছুই তো না জেনে চলে যায়। কিন্তু C এর পোস্টের পর তো আর না জেনে থাকতে পারছি না। আমায় কেউ একটু আলোকপাত করুন প্লিজ।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:৫৮148704
  • ওরিয়েন্টেশন বদলের কথাই বা উঠছে কেন, ঈশান? গুরুর পাতায় এত এত এই বিষয়ের লেখা ছেপে আজ এই প্রশ্ন কেন?
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০১:৫৭148698
  • ব্যাং-এর ১ঃ৫৩ ভাল লাগল। পছন্দের মানুষ পাওয়াটাই আসল কথা। খুবই টাফ, খুঁজে পাওয়া। বিপুলা ধরণী, বিবিধ মানব ইঃ
  • a x | ১২ জুলাই ২০১৩ ০১:৫৭148699
  • বাইসেক্সুয়ালিটি বা বাইকিউরিয়সিটির টেন্ডেন্সিও মেয়েদের মধ্যে বেশি।
  • KMnO4 | ১২ জুলাই ২০১৩ ০১:৫৭148700
  • কিছুদিন আগে পড়েছিলাম রিসার্চে দেখা গেছে, ছেলেদের ভালো বন্ধু হয় মেয়েরা। আর মেয়েদের? সেও সেই মেয়েরা। কারণ মেয়েরা স্বতস্ফূর্ত ভাবে মেয়েদের সাথে মনের কথা বলা, ইমোশনাল সাপোর্ট দেয়া এগুলো পারে। ছেলেরা পারে না।
  • san | ১২ জুলাই ২০১৩ ০১:৫৭148701
  • এইটা বুঝেছি অক্ষদি। আমার লেসবিয়ান পর্ণ দেখে যেমন কখনো ওয়াও মনে আসেনি তেমনি কখনো ইয়াক ও মনে আসেনি :-)
    নির্বিঘ্নে বসে দেখতে পেরেছি।
  • pi | ১২ জুলাই ২০১৩ ০১:৫৭148702
  • এটাই তো সা নি, KMnO4। এই মনে হাওয়াটা থাকবেনা, এমনটা একদিনে অবশ্যই হবেনা। ছেলেকে লিপস্টিক পরতে দেখলে মা কাঁদবেন। সেটা আরো বেশি এই জন্য যে, ছেলে এইভাবে সমাজে যাচ্ছে। সমাজ কী ভাবছে ! এবারে, সমাজ যদি মনে হওয়াটা বদলায়, এটাকে হাস্যকর কি টিটকিরি দেবার মত কিছু না মনে করে, 'স্বাভাবিক' ভাবে গ্রহণ করে, তাহলেই মা র ও আর খারাপ লাগাটা থাকেনা। এবার এই সমাজে তো মা ও আছেন। তাঁর মনে হওয়াটাও ম্যাটার করে, সমাজের মনে হওয়ার একটা পার্ট। এটা সার্কুলার একটা ব্যাপার, আবারো বলব।
    আর মা র মনে হওয়াটা আবার সেই ছেলের অবুভূতিকেও প্রচণ্ডভাবে প্রভাবিত করে। মায়ের কান্নাটা দেখছেন, সেটা দেখে ছেলের কী মনে হয়, সেটা দেখবেন না ? এই অ্যাকসেপ্টিবিলিটি না থাকা, একেবারে প্রিয়জনের কাছে ( মা র জন্য সন্তান যেমন একটা সম্পূর্ণ অন্য সম্পর্ক, আপনারই কথা অনুযায়ী, সন্তানের কাছেও মা তো তাই), সেটা তো প্রচণ্ডরকম ডিপ্রেশন আনে। সেজন্যেই এই সব মানুষদের নিজেদের মনে হওয়ার অ্যাকাউন্টগুলো আরো সামনে আসা দরকার। আমাদের মনে হওয়া এঁদেরকে কীরকম 'চাপ'এ ফেলে, সেটা বুঝে যদি আমরা আমদের চাপ টা একটু কমিয়ে নিজেদের বদলাই। আর এখানে এই আমাদের মধ্যে আশেপাশের সবাই আছেন। শুধু মা সন্তানের সম্পর্ক না, সম্পর্করহিত লোকজন ও কীরকম ভাবছেন, মেনে নিচ্ছেন কিনা, সেটাও ম্যাটার করে। অন্যের সন্তান হলেই তথাকথিত উদারমনা লোকজন মেনে নেন, এমনটা তো এখনো নয়। সেটা হলে সমাজের ঐ চাপটাই থাকতো না, যেখান থেকে মায়ের ঐ খারাপ লাগাটা আসে।

    ভালো কথা, চিত্রাঙ্গদা দেখেছেন ? এমনি ই জানতে ইচ্ছে হল ? দেখে কী মনে হয়েছে, জানার ইচ্ছে রইলো।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:৫৫148695
  • অরণ্যদা, মনে হয় না। ঐ বান্ধবীর সাথে সম্পর্কের বয়স কুড়ি বছর গড়াল। একেবারেই যে তার সাথে একসঙ্গে কখনো থাকি নি এক চাদের তলায়, একটানা লম্বা সময়, তাই বা ধরে নিচ্ছ কেন?
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০১:৫৫148696
  • মানে বেশ কিছু পুরুষকে পছন্দই যখন, তখন হঠাৎ ওরিয়েন্টেশন বদলের ইচ্ছা কেন।
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০১:৫৫148697
  • অক্ষ-কে ক, আমারও তাই মনে হয়, স্টাডিগুলো পড়ি নি অবশ্য
  • C | ১২ জুলাই ২০১৩ ০১:৫৩148691
  • হ্যাঁ কেকে, হতেই পারে এখানের এরা সবাই খুব শক্ত রকমের স্ট্রেইট পুরুষ। কিন্তু বংশধারা মর্যাদা পজেসিভনেস এগুলো ও তো গুর্চ য়ের ভাষায় যাকে বলে সা নি, সেই নির্মাণে পুরুষরা পড়েছেন তো! সমাজেই তো জন্মেছেন, বড় হয়েছেন, সা নি না থেকে পারবে কী করে? এর বাইরেও বহু পুরুষ আছে, কিন্তু ওভার অল এক সা নি রয়েই গেছে, সেটাও অস্বীকার করা অসম্ভব।
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০১:৫৩148692
  • প্রশ্নটি হল, ব্যাং তাইলে লেসবিয়ান হয়ে যাবার ইচ্ছা প্রকাশ করছে কেন?
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:৫৩148693
  • স্যানের ১ঃ৪২ পড়ে একটাই কথা বলব। এটা নির্ভর করে পছন্দের মানুষটিকে খুঁজে পাওয়া নিয়ে। আমি একাধিক পুরুষের সাথে প্রেম করে, তাদের একজনের সাথে বহু বছর জীবন কাটিয়ে বুঝেছি, যাকে খুঁজেছি, তাকে পাই নি। ঘটনাচক্রে যার/যাদের মধ্যে পেয়েছি বলে মনে হয়েছে, তারা সবাই মেয়ে। এতে কনফিউশনের কিচ্ছুটি নেই। আমার যে প্রিয় বান্ধবীর কথা বলছি, তারও একই অভিজ্ঞতা, একই মত। আমি যা কিছু খুঁজি, যা কিছু ভালো লাগে তার বেশিটাই আমি তার মধ্যে খুঁজে পাই। তার সাথে সম্পর্কটা যত দিন যাচ্ছে, তত মজবুত হচ্ছে। এবার তুই যদি যা কিছু খুঁজছিস, তা কোনো পুরুষের মধ্যে পাস, তাতেও কোনো গোল নেই তো।
  • a x | ১২ জুলাই ২০১৩ ০১:৫৩148694
  • এটা বোধহয় আগেও আমি বা কেউ বলেছে এখানে। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে মেয়েদের সেক্সুয়ালিটি ব্রডার হয় - বা অন্যভাবে বলতে গেলে একটি হেটেরো মেয়ে অতটা রিপেলড হয়না লেসবিয়ান সম্পর্কের কথা ভেবে যতটা একটি ছেলে গে সম্পর্কের কথা ভেবে হয়। এটা ঐ হুতোর রিয়াকশনের কথায় মনে এল।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:৫২148689
  • মাথা বেশি তপ্ত হয়ে গেলে ঃ)

  • aranya | ১২ জুলাই ২০১৩ ০১:৫২148690
  • ব্যাং, মেয়েদের সঙ্গে চিরস্থায়ী সম্পর্ক-ও হয়্ত ভাল না লাগতে পারে, কারও সাথে থাকতে শুরু করলে হয়ত কিছুদিন পরে সেটা মনে হবে।
    আসলে, যে কোন সম্পর্ক-ই চিরস্থায়ী হতে হবে, এই-রম ধারণা থাকলে সেটা ক্লস্ট্রোফোবিক লাগতে পারে, চাপের ব্যাপার
  • KMnO4 | ১২ জুলাই ২০১৩ ০১:৫১148688
  • হুমম, কেসি হ্যাস আ পয়েন্ট।
  • kc | ১২ জুলাই ২০১৩ ০১:৫০148687
  • কোনও ছেলে যদি বলে কালো মেয়ে অপছন্দ তাইলে সে সানির শিকার। আর কোনও মেয়ে যদি বলে লোমশ ছেলে ভাল না। তাইলে সেটা নিজস্ব মত প্রকাশ। আমার হাসি যে থামেই না আজ।

    @বেঙি
  • C | ১২ জুলাই ২০১৩ ০১:৪৯148684
  • স্যান, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সব মানুষ আসলে খোপে পড়া হয় না, তার মনের মধ্যে কম্বিনেশন হিসাবে নানারকম ভালোলাগা মন্দলাগা থাকে। এমনকি ওরিয়েন্টেশনও মনে হয় কম্বিনেশন হিসাবেই থাকে, স্থানকালে বারে বারে রিসেট হয়।
    এরকম বহু পুরানো আমলের মহিলাকে জানি, স্রেফ অন্য কোনো অপশন ছিল না বলেই সংসার করেছেন ও সন্তান উৎপাদন করেছেন। অপশন থাকলে নিজে নিজে উপার্জন করে একা থাকতেন বা প্রিয় কোনো বান্ধবীর সঙ্গে থাকতেন একধরনের প্রগাঢ় বন্ধুত্বের সম্পর্কে। সমাজ সেই সুযোগ দেয় নি বলেই নিজেদের মানিয়ে নিয়েছেন প্রচলিত সম্পর্কে।
    তাই মনে হয়, সব মানুষদের রিজিড খোপে খোপে ফেলা হয়তো যায় না।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:৪৯148685
  • রামোঃ, কল্পনা করলাম কোথায়!

    নিজেকে তপ্ত তেল বলা - অ্যাসেসমেন্ট একদম ঠিকঠাক। ঃ)
  • kk | ১২ জুলাই ২০১৩ ০১:৪৯148686
  • সি, আমারও এটাই মনে হলো। এখানে যে পুরুষরা লেখেন তাঁদের কারুর মধ্যে ছেলেদের পছন্দ হবার মতো ওরিয়েন্টেশন না থাকতেই পারে। তাতে অস্বাভাবিক কিছু তো নেই? আর সব ছেলেই বংশধারা বা পজেসিভনেস নিয়ে খুব কনসার্নড সেটাও ঠিক নয়। অন্তত আমি এর বাইরে অনেককেই দেখেছি। তুমি কি একটু বায়াসড হয়ে যাচ্ছো?
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:৪৮148683
  • প্পনের এই স্টাইলটা বেশ ভালো, নিজের কল্পনায় অন্যদেরকে অসুস্থ ভেবে নিয়ে কথা সাজানো।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:৪৭148682
  • না তো ঈশান, একেবারে অপছন্দ তো বলি নাই। বেশ কিছু ছেলেকে পছন্দ করি তো। তবে জীবন কাটানোর জন্য তাদের সাথে কোনোরকম চিরস্থায়ী বন্দোবস্ত পছন্দ নয়। বুঝতে অনেক সময় লেগেছে, কিন্তু বুঝেছি যে, সেটুকুই নিশ্চিন্তি।
  • san | ১২ জুলাই ২০১৩ ০১:৪৬148681
  • এটা মেনলি অক্ষদি ব্যাংদির পোস্ট পড়ে। কনফিউশন স্বীকার করতে তো লজ্জা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত