এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০২:৩৬148770
  • ট্রিভিয়ালাইজেশনের উল্টোদিকেই আছে জেনেরালাইজেশন।

    পিথিমিটা এমনই` সরল ও গোলগাল। কী আর করা যাবে।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০২:৩৬148771
  • সে অ্যালোপেশিয়া থাকতেই পারে। কিন্তু আমার অ্যালোপেশিয়ার রুগিদের ভালো লাগাতেই হবেই বা কেন?
  • কৃশানু | ১২ জুলাই ২০১৩ ০২:৩৫148768
  • আকাদা ২ঃ৩১ পিএম :-)

    আরেকটা লেভেল অব ইন্ডিরেকশন যোগ করলাম :-)
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০২:৩৪148763
  • মেয়ের খুব মধ্য প্রাচ্যের মরুভূমিতে উটের পিঠে চড়ার বাসনা হয়েছে। কখনো কুয়েতে স্টপ ওভার নিলে, দেশে যাওয়ার পথে, খোঁজ নেব তাইলে তুমি তখন আছ কিনা
  • a x | ১২ জুলাই ২০১৩ ০২:৩৪148764
  • কেউ একবারও জিগাবেনা পুরুষটির লোম পুরুষটি নিজেই পরিষ্কার করেন না কেন? কুকুরের পক্ষে যেটি খানিক অসুবিধেজনক। ;-)
  • C | ১২ জুলাই ২০১৩ ০২:৩৪148765
  • ওহ ব্যাংদি, তখন তাহলে বার্মুডা র চল ছিল না এত। তাহলে একদিন হাতকাটা স্যান্ডো গেঞ্জি আর বার্মুডা পরে দেখা করতে এলেই, এই ধরো সকালে দৌড়াতে নিয়ে যেতে যদি আসতো, তখনই বুঝে যেতে। ঃ-)
  • kc | ১২ জুলাই ২০১৩ ০২:৩৪148766
  • এই কথাটা বলতে এতক্ষণ লাগল? অক্ষদির উপর আর কোনও রাগ নাই। যাই 'ওপেন ভেইনস অব ল্যাটিন অ্যামেরিকা' পড়তে যাই। মশাইরা, রেকো দিয়ে গেলাম।
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০২:৩৪148767
  • প্রথম দুটো পার্ট নিয়ে কিছু বলার নেই। এটা বোঝা গেছে।

    কিন্তু ধরো ইনসেন্সিটিভ ব্যাপার তো তোমার দিক থেকেও হল। "ছেলেদের ছিরি" বললে তারা যে রিঅ্যাক্ট করবে সেটা কি তুমি জানতেনা? যেমন "মেয়েরা তো নেকিশ্রেষ্ঠা" বললে মেয়েরা আইডেন্টিটির জায়গা থেকেই রিঅ্যাক্ট করবে। এটাও তো একটা ইনসেন্সিটিভিটি, যেটা আমার মনে হতে পারে তুমি ট্রিভিয়ালাইজ করছ।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০২:৩১148760
  • আর সইত্যের খাতিরে একটা কথাই বলার আছে।

    বারো বছর ধরে রোজ কারো রাশি রাশি লোম ঝরে পড়লে আমার ক্ষুদ্রবুদ্ধিতে বলে তার অ্যালোপেশিয়া রোগ আছে। নইলে এমনটা হবার কথা না। অবশ্য আমি ভুল হতেই পারি, মেডিকাল সায়েন্স নিয়ে তো আর পড়াশুনো করিনি।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০২:৩১148761
  • দেখুন মশাই, কুকুর পোষার সাথে আমার ঘরের লোকটার তুলনা যখন টানলেনই, তখন বলি। বিয়ের আগে ভদ্রলোককে আমি জামাপ্যান্ট খোলা অবস্থায় দেখি নি। ঐ ক বছর ওনার মাথা থেকে গলা অব্দি আর কনুই থেকে হাতের পাতা অব্দি, আর গোড়ালি থেকে পায়ের পাতা অব্দি দেখেছি। ফলে কুকুর পোষার ক্ষেত্রে যে মানসিক প্রস্তুতিটা থাকে সেটা আমার ছিল না। তাই মিঠুর বাড়ির লোকদের সাথে আমার মানসিকতা মিলবে না।
  • aka | ১২ জুলাই ২০১৩ ০২:৩১148762
  • ২ঃ১৮ র রেফ দেখে গেলাম দেখি সেখানে আবার ২ঃ১৪ র রেফ। পয়েন্টার অফ এ পয়েন্টার। কি কঠিন তক্কাতক্কি।
  • a x | ১২ জুলাই ২০১৩ ০২:২৯148758
  • ঈশানের প্রশ্নের উত্তর -

    আমার ক্ষেত্রে ব্যপারটা এরকম, আমাকে বহু ছেলে ইমোশনালি এক্সাইট করে, বহু মেয়েও করে। মানে কী করে বোঝাই, বেসিকালি উজ্জীবিত বোধ করা, ঘন্টার পর ঘন্টা কথা বলা, নিজেকে এনরিচ করা, এগুলো অনেক ছেলের কাছ থেকে পেয়েছি/পাই।

    এই স্টেজের পরে আশে হর্মোন, চাওয়া ইত্যাদি। সেটা ছেলেদের সাথেই হয়েছে। খুবই উচ্চমার্গের হয়েছে। মেয়েদের সাথে হয়নি - এই যে হয়নি, এই ব্যপারে আমার ধারণা আমি বোধহয় বাই-কিউরিয়াস - সুযোগের অভাব।

    এর থেকে আলাদা অন্য স্টেজ হচ্ছে থাকা - থাকতে গিয়ে ঐ প্রথম দুটো স্টেজ পার হয়ে অনেক কিছু চোখে পড়ে - এই যে এখন অর্পণ যেটা করল - ট্রিভিয়ালাইজ করার চেষ্টা, উড়িয়ে দেবার চেষ্টা, বা একটা নির্দিষ্ট ধরণের সেন্সিটিভিটির অভাব, এগুলো ছেলেদের মধ্যে চোখে পড়েছে বেশি - আর এগুলো আমার কাছে ইম্পর্ট্যান্ট। মেয়েদের মধ্যে আবার তিল কে তাল করা বেশি চোখে পড়ে - কারো কাছে সেটা হয়ত একটা ইস্যু। তো এইসব নানাবিধ ইস্যুর লিস্টি মেলালে দেখেছি আমার পছন্দের যেসব মেয়ে, তাদের সাথে থাকা আমার পক্ষে সহজ, যেসব ছেলেদের সাথে থেকেছি তাদের চেয়ে। যে ধরণের সেন্সিটিভিটি আমি চাই সেগুলো আছে এমন একাধিক মেয়ে কাছেই আছে, একাধিক ছেলে নেই।

    এই তো হল কথা।
  • kc | ১২ জুলাই ২০১৩ ০২:২৯148759
  • বা ঝলমল খান টাইপের পুরুষ হলেও স্টেটমেন্ট বদলে যেতে পারে।
  • C | ১২ জুলাই ২০১৩ ০২:২৮148757
  • কিশানুর ২ঃ১৮,
    এক্কেবারে পারফেক্ট টোপ গিলেছে রে! ঃ-)
    আমি তো ভাবলাম বুঝি দেখেও না দেখার ভান করে গেল যেমন সদ্দারেরা যাচ্ছে। ঃ-)
  • pi | ১২ জুলাই ২০১৩ ০২:২৭148754
  • তাইলে কালো মেঝে ওয়ালা বাড়িতে গেলে ব্যাংদির স্টেটমেন্ট বদলে যাবে ? :P
  • kc | ১২ জুলাই ২০১৩ ০২:২৭148755
  • অরণ্যদা, আমি কুয়েতে।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০২:২৭148756
  • ব্যাংকে আর একটা কথাই বলার আছে। আজকের মত।

    কারো কোন বক্তব্যের কারণে তাকে অসুস্থ বলে দেওয়া আমার রুচি ও স্বভাববিরুদ্ধ। কিন্তু যার উত্তেজিত/ডিপ্রেসড হয়ে গিয়ে অসুস্থ হবার অতীত ইতিহাস আছে তাকে আমার সাথে মিনিময় করে উত্তেজিত না হবার অনুরোধ করেছিলাম। এইটুকুই।

    এবার আমার নাম করেই না হয় চাট্টি বক্তব্য পেশ করা যেতে পারে। আজকের মত ইগনোর করে যাবো।
  • kc | ১২ জুলাই ২০১৩ ০২:২৬148751
  • হ্যাঁ অরণ্যদা, ওটাই বাকি আছে রিপ্লেসিং জাত উইথ ওরিয়েন্টেশন, দেন রিপ্লেসিং লালন উইথ অরণ্য, দেন রিপ্লেসিং গুরু উইথ সংসার। দেন .... ঃ-)
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০২:২৬148752
  • ছিরি বলতে আমি আকৃতিই ধরে নিচ্ছি। ছিরির কথা না ভাবলে তো চিড়িয়াখানার হিমালয়ান ছাগলটার সাথে বাস করলেই হয়।
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০২:২৬148753
  • আমি মিঠুদের বাড়িতে দুটো লোমশ কুকুর বছর আষ্টেক ধরে দেখেছি। মেঝে আর বিছানা থেকে রাশি-রাশি লোম কুড়োতেও দেখেছি। মারা যাবার পর, তারা আবার কুকুর পুষেছেন, সেটাও দেখেছি। :)
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০২:২৫148750
  • কেসি, তুমি কি বাই এনি চান্স, দুবাই-তে থাক ? যদি শেয়ার করতে অপত্তি না থাকে
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০২:২৩148746
  • সব লোকে কয় লালন কি জাত সংসারে - এইটা মনে পড়ছে, রিপ্লেসিং জাত উইথ ওরিয়েন্টেশন
  • kc | ১২ জুলাই ২০১৩ ০২:২৩148747
  • হ্যাঁ ওই ছিরি মানে ' কাজের যা ছিরি' কথাটা একদম একটি ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট। সেজন্যই প্রতিবাদযোগ্য। আবারও বললাম।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০২:২৩148748
  • ছিরি-ছাঁদ তো আসবেই মশাই (যদিও ঐ কথাটি আমি তুলি নি)। কায়াহীনকে ভালোবাসা বহুত টাফ আমার পক্ষে। আর লোম কেন এল? আপনাকে বারো বছর ধরে সাদা মেঝে থেকে রাশি রাশি লোম রোজ রোজ মুছতে হলে বুঝে যেতেন কেন লোমের কথা এল।
  • pi | ১২ জুলাই ২০১৩ ০২:২৩148749
  • ছিড়ি বলতে আমি প্রকৃতিই মিন করেছি কিন্তু।
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০২:২২148745
  • বুঝেছি ছিরি মানে আকৃতি না ছিরি মানে প্রকৃতি। সেটাও আপত্তিজনক।
  • a x | ১২ জুলাই ২০১৩ ০২:২১148743
  • বাক্সতে* ঢোকানো*
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০২:২১148744
  • এই যে আপনি আজ্ঞে না করে আমার মেলের উত্তর দিলে বাধিত হই। গ্রুপে মেল পড়ে আছে।
  • a x | ১২ জুলাই ২০১৩ ০২:২০148742
  • বললাম তো ছিরি মানে চেহারার কথা বলিনি! কাজের যা ছিরি - এই কথাটা শোননি নাকি? খালি নিজের বাক্সটে ধোখানোর চেষ্টা করলেই হবে?
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০২:১৯148739
  • হ্যাঁ, অক্ষকেও।

    না না পুরুষদের চেয়ে মহিলারা কারো কাছে বেশি আকর্ষণীয় লাগতেই পারে। মেনে নিতে অসুবিধে নেই। খালি ওই ছিরি ছাঁদ বা লোম-টোমের ব্যাপারগুলো না আনলেই হত। শারীরিক গড়ন বা প্রকৃতি তোলাটা ঠিক ভালো ব্যাপার লাগেনি আমার। ব্যস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত