এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | ১২ জুলাই ২০১৩ ২০:০৭149159
  • কেসিদা, এদিকপানেও একটু পাঠাও।
  • সে | ১২ জুলাই ২০১৩ ২০:০৭149160
  • প্রণব রায়চৌধুরী, অসীম গুপ্ত এবং বিশ্বেন্দু নন্দ - অন্ততঃ এই তিনজনের ক্ষেত্রে দেখেছি টইয়ে লিখলেই ভাটিয়ালিতে একাধিক মন্তব্য জল্পনা শুরু হয়ে যায়।
    ভুমিকম্প, জলোচ্ছ্বাস, এইসব মন্তব্য তো দেখেছি। অনেকেই উত্তর দিচ্ছিলেন। তারপরে কে জব্দ করবে, পারবে কি পারবে না সেই সব। আট বছর আগের কি সব যেন। তারপরে টেমপ্লেট।
    আরেকজনের ক্ষেত্রে চাড্ডি। আমার লেখায় মন্তব্য এলো "** জ্বলে "।
  • Tim | ১২ জুলাই ২০১৩ ২০:০৬149156
  • ব্ল্যাঙ্কিকে ক দিলাম। নুক অনেক ভালো। আর বেশ শস্তাও।
  • kc | ১২ জুলাই ২০১৩ ২০:০৬149157
  • বারবার কপি পেস্ট তো একজনই করেছে। তাকে আইডেন্টিফাই করবার চেষ্টাও করেছিলাম তখন। তাই নিয়ে আমাতে আর দমুতে আওয়াজ দেওয়া দেওয়িও হল। এহে 'সে' আপনি এমনি এমনি অ্যালিগেশন দিচ্ছেন। সকালে কিকিও বলে গেল। এমনি এমনি অ্যালিগেশন দেবেন না। পিলিজ।

    বুনান, ছিঁফো, পালভৌমিকি, মেল দেখো।
  • | ১২ জুলাই ২০১৩ ২০:০৬149158
  • দাঁড়াও দেখি।
  • 4z | ১২ জুলাই ২০১৩ ২০:০৫149155
  • দমদি, মেল পেয়েছ?
  • 4z | ১২ জুলাই ২০১৩ ২০:০৪149154
  • অক্ষদি, নুক
  • Blank | ১২ জুলাই ২০১৩ ২০:০২149153
  • নুক কেনো নুক। কিন্ডলের ইপাব সাপোর্ট নেই। সব সেই আমাজন ফর্মাটে কপি কর্তে হয়, নয়তো মোবি ভার্সানে।
    ৭০ $ দাম দুটোরই। আর আলো দেওয়া ভার্সান কিনলে ১২০ মতন।
  • | ১২ জুলাই ২০১৩ ২০:০১149152
  • 'কে জব্দ করতে পারবে' এই আলোচনার সুত্র দিন সে।
  • | ১২ জুলাই ২০১৩ ১৯:৫৯149149
  • ইন ফ্যাক্ট আমিও দে-এর মন্তব্যের পরেই দেখলাম। আমি এমনিতে ঐ টইয়ে আগে ঢুকিই নি।

    আর এখানে কেউ 'কীভাবে জব্দ করবে' এরকম আলোচনা করেছে বলে আমি দেখিনি। আমাকে পোস্ট ধরে দেখান।
  • 4z | ১২ জুলাই ২০১৩ ১৯:৫৯149150
  • সোসেন, গায়ের ব্যাথা মরেছে?
  • a x | ১২ জুলাই ২০১৩ ১৯:৫৯149151
  • বললাম সস্তা! কেসি আউট, সোসেন ইন।
  • | ১২ জুলাই ২০১৩ ১৯:৫৮149148
  • সে,

    ১) আপনি আমাদের ভয়ের কথা বলেছেন তাই আপনাকে ভীতিশূন্য বলেছি। তাতে আপনার সমস্যা কী হচ্ছে? আপনি ব্যঙ্গ করেছেন তারপর পাতটা যখন খোলা তখন কেউ না কেউ মন্তব্য করবেই। আপনার সহ্য না হলে আপনি প্রথমেই লিখে দিতে পারেন যে কোনওরকম মন্তব্য আশা করেন না।

    ২) নানাজনে গিয়ে কপি পেস্ট করে নি। একজনই করেছে। সেই একই ব্যক্তি সুদীপ্ত সেনের টইতেও যথেচ্ছ নোংরামি করেছিল। তা আপনি সেটা বহুজনের গায়ে চাপাছেন কেন এবং কিসের ভিত্তিতে?
  • a x | ১২ জুলাই ২০১৩ ১৯:৫৭149146
  • হ্যাঁ ওটা আমিও b'র পোস্টের পরে খেয়াল করলাম।
  • সে | ১২ জুলাই ২০১৩ ১৯:৫৭149147
  • ঐ বারবার কপিপেস্টের আগে ভাটিয়ালিতে রীতিমতো আলোচনা হয়ে গেছে কে জব্দ করতে পারবে সেই নিয়ে। তারপরে শুরু হয় ক্রমাগত কপি পেস্ট।
  • a x | ১২ জুলাই ২০১৩ ১৯:৫৬149145
  • সে আপনি সারমনের ব্যপারে বলেছিলেন দলবাজি, সেটা তো অ্যাকিউসিশনই - সেই প্রসঙ্গেই উত্তর দিয়েছিলাম। এখন মনে হচ্ছে অন্য কিছু বলছেন। টেমপ্লেট ইত্যাদি কে আমি জানিনা।
  • pi | ১২ জুলাই ২০১৩ ১৯:৫৪149144
  • এটা খেয়াল করিনি, ঐ নারী স্বাধীনতার টইতে পোস্টগুলো অন্য কেউ কপি পেস্ট করে গেছেন। একবার দেখে আমি ভেবেছিলাম, এখানে আপডেটিং এর সমস্যা, বারবার পোস্ট হয়েছে তাই।
    অদ্ভুত তো !
  • a x | ১২ জুলাই ২০১৩ ১৯:৫২149143
  • থেন্কু সোসেন, কিন্ডলের কোনটা?
  • সে | ১২ জুলাই ২০১৩ ১৯:৪৯149142
  • name: a x mail: country:

    IP Address : 86.31.217.192 (*) Date:12 Jul 2013 -- 06:48 PM

    আপনার মন্তব্য এখন দেখলাম।
    আমি অ্যাকিউজ করেছি কাকে?
    বরং আমার লেখা টইয়ে দেখে এখানে "** জ্বলে গেল" মন্তব্য ছাপা হয়েছে। টইয়ে কেউ লিখলে এখানে তখন মন্তব্য শুরু হয়ে যায়, কারো নাম "টেমপ্লেট", কারো নাম "চাড্ডি"। তারপরে নানাজনে গিয়ে একই পোস্ট বারবার কপি পেস্ট করে এলো। কেউ একজন নিজের পরিচয় দিচ্ছেন ব্যা শুরু হয়েগেল এখানে ভাটিয়ালির পাতায় তাকে নিয়ে টিটকিরি। যিনি টই খুলতে পারেন তিনি ভাটিয়ালির লিঙ্কেও ক্লিক করতে জানেন।
    যা দেখছি এখানে একটা গ্রুপ রয়েছে যাঁরা নিয়মিত লেখেন এঁদের মধ্যে কয়েকজনের "মনোমত" লেখা না হলেই সেই ব্যক্তিটিকে নিয়ে টিটকিরি খিল্লি এইসব শুরু হয়। এই বুলিতে অনেকেই পার্টিসিপেট করেন। কারণ বুলি জিনিসটাই গ্রুপ সাইকোলজির।
    আমার ভালো লাগেনি সেটা পরিষ্কার জানিয়ে গেলাম।
  • kc | ১২ জুলাই ২০১৩ ১৯:৪৮149141
  • অক্ষদা, স্যামসুং গ্যালাক্সি ট্যব টু সাত ইঞ্চি।
  • sosen | ১২ জুলাই ২০১৩ ১৯:৪৭149140
  • কিন্ডল, অক্ষদা।
  • a x | ১২ জুলাই ২০১৩ ১৯:৪৪149139
  • ওপেন ভেইন্সএর কথা আমি প্রথম শুনি কোবাদ গান্ধির একটা লেখাতে।
  • a x | ১২ জুলাই ২০১৩ ১৯:৪০149138
  • সবচেয়ে সস্তার ও টেঁকসই রিডার কোনটি? এক কথায় উত্তর দেবেন। জানি এই নিয়ে বহুবার আলোচনা হয়ে গেছে।
  • kc | ১২ জুলাই ২০১৩ ১৯:৩৬149137
  • গুরুর পড়ুয়া সৈকত একবার একটা বইএর নাম বলে গল্প বলা শুরু করেছিল, মিররস- স্টোরিস অব এভ্রিওয়ান, এমন সুন্দর লিখছিল যে বইটা কিনতে বাধ্য হই। তারপর ওই লেখক এদুয়ার্দো গালিয়ানোর সুত্র ধরে খুঁজে পাই, ওপেন ভেইন্স।
  • byaang | ১২ জুলাই ২০১৩ ১৯:৩৫149136
  • শেষটা দেখে খুব হাপুসকান্না কাঁদলুম। ঠাকুরকে ডাকলুম। কত করে বল্লুম "ঠাকুর ওদের মিল করিয়ে দাও"। ঠাকুর শুনলে না। পুলিশের গুলি খাইয়ে মেরে ফেললে। ঃ-( সোনাক্ষী এখন একা একা বাঁচে কী করে! চিন্টু আর বৈচ যেন আমাকে দেড়শো দেড়শো করে তিনশো টাকা দেয়। টিকিটের দাম। এইসময়ের রিভিউয়ে বলেছিল এই সিনেমা দেখতেই দেখতে।
  • sinfaut | ১২ জুলাই ২০১৩ ১৯:৩৩149135
  • রিডারে পড়তে কোন অসুবিধা হয়না, উল্টে এতো এতো ইবুক পাওয়া যায়, বই কেনার পয়্সা বেঁচে যায়।
  • pi | ১২ জুলাই ২০১৩ ১৯:৩২149132
  • কেশীদা, আমার চাই। আগাম থ্যাঙ্কু !
  • sinfaut | ১২ জুলাই ২০১৩ ১৯:৩২149133
  • তাহলেও আমাকেও ইপাবটা পাঠিও, আমি পিডিএফ পড়চি, সেটা একটু ডিফিকাল্ট।
  • a x | ১২ জুলাই ২০১৩ ১৯:৩২149134
  • আমার কেমন সন্দ হচ্ছে আপনারা আমাকে দিয়ে একটা রিডার কিনিয়েই ছাড়বেন।
  • sinfaut | ১২ জুলাই ২০১৩ ১৯:৩০149128
  • আজ সকালেই আপিস আসতে আসতে ভাবছিলাম লাতিন আমেরিকার কোন ইতিহাসের বই পড়তে হবে, আর দেখলাম কেসি এই বইটার নাম দিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত