এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিদ্ধার্থ | ১২ জুলাই ২০১৩ ২১:১১149219
  • আহা মাথায় তো চুল থাকবার জন্যেই। সব জায়গায় কি চুল থাকবে না কি তা বলে?
  • | ১২ জুলাই ২০১৩ ২১:১১149220
  • কার্পেটের আনাচে কানাচে লোম!!!! এবং এত লোম যে পোস্কার করতে করতে জেরবার হয়ে গেছো!!!!-
    ভয় পেয়ে যাচ্ছি।
  • aka | ১২ জুলাই ২০১৩ ২১:০৯149217
  • অপরিষ্কার হবে কেন? মাথার চুল অপরিষ্কার নাকি? দেখতে ভালো টালো ইত্যাদি রিলেটিভ।
  • সিদ্ধার্থ | ১২ জুলাই ২০১৩ ২১:০৯149218
  • একক, উপনিবেশ বিরোধীতা মারাস না।

    আমার জঘন্য লাগে যেখানে সেখানে অবাঞ্ছিত চুল :(
  • | ১২ জুলাই ২০১৩ ২১:০৮149214
  • পাই সেদিন রেনবো প্যারেডের ছবি দিয়েছিল। তাতে একটি পরিচিত মুখ দেখলাম। বেশ ভাল লাগল।
  • aranya | ১২ জুলাই ২০১৩ ২১:০৮149215
  • মেয়ের নাম রাখতে চেয়েছিলাম শবনম, অন্যদের আপত্তিতে হয়ে ওঠে নি। অলক্ষ্যে বিধাতা তখন মুচকি হেসেছিলেন।
  • সিদ্ধার্থ | ১২ জুলাই ২০১৩ ২১:০৮149216
  • অপরিষ্কার, তাই। ্দেখতে ভাল লাগা/খারাপ লাগার প্রসংগটা বাদ-ই দিলাম নাহয়।

    অনেক এস টি ডি এখান থেকে ছড়ায়।

    বিদেশে ছেলে মেয়ে নির্বিশেষে অন অ্যান অ্যাভারেজ অনেক বেশি সচেতন
  • aka | ১২ জুলাই ২০১৩ ২১:০৭149211
  • কার্পেটের আনাচে কোনাচে, বাথরুমটা রিলেটিভলি সহজ ছিল। কার্পেট বাড়িতে উফফ। তবে এটাও হতে পারে, কিউমিউলেটিভ এফেক্ট, আমার আগের টেনান্ট, তার আগের সবার লোম আমি পোষ্কার করেছি। তাও ব্যাঙ আমাকে দেখে কিছু শিখল না।
  • Ekak | ১২ জুলাই ২০১৩ ২১:০৭149212
  • ইন্ডিয়ান দের একটা বদভ্যাস আছে। আমরু রা যা করে সেটাকেই হাইজেনিক ভাবা। পিউবিক হেয়ার যদি হাইজিন এর এগেইনস্ট এ যেত তাহলে ইভলুশন এ কবে বিলুপ্ত হয়ে যেত বা সাইজ এ ছোট হয়ে যেত । তত হয়নি ! গায়ের লোম ছোট হয়েছে কিন্তু পিউবিক হয়নি। প্রাইভেট পার্টস এর সুরক্ষায় পিউবিক হেয়ার এর যথেষ্ট ভূমিকা আছে। কম: সিদ্ধার্থ পড়ে নিন :)
  • san | ১২ জুলাই ২০১৩ ২১:০৭149213
  • প্রাইভেসির তফাৎ বলছ, কিন্তু আমার যে কোনো শারীরিক ট্রেইট নিয়েই আমার স্পাউজ ওপেন ফোরামে তাচ্ছিল্য করে কথা বললে আমি খুব সিরিয়াসলি অফেন্স নিতাম। আমার মাথার চুল নিয়ে বললেও নিতাম।
  • | ১২ জুলাই ২০১৩ ২১:০৬149209
  • আজ্জো!!!! এই এত লোম কোথায় জমা হয়ে থাকতো? বাথরুমে?
    কি ভয়ংকরঃ(
  • | ১২ জুলাই ২০১৩ ২১:০৬149210
  • উফফফ আব্বার লোম!!!!

    বলব বলব বিবি তো উইকেন্ডে আসেন। যখন আসবেন বলে দেব। আজ আর ভাল্লাগছে না। আজ আর ভাল্লাগছে না।
  • aka | ১২ জুলাই ২০১৩ ২১:০৫149208
  • আনহাইজিনিক কেন?
  • | ১২ জুলাই ২০১৩ ২১:০৪149206
  • বোরখা পরতে চাই স্টেজে এলে ভাবনাচিন্তা করতে পারেনঃ)
  • সিদ্ধার্থ | ১২ জুলাই ২০১৩ ২১:০৪149207
  • ভারতীয় ছেলেদের একটা বদভ্যাস আছে। মেয়েদের-ও। প্রাইভেট পার্টসের হেয়ার রিমুভ করে না। ব্যাপারটা অত্যন্ত আনহাইজিনিক। জঘন্য লাগে :(

    ইউ এস বা আম্রিকানদের এই প্রবলেমটা নেই।
  • aka | ১২ জুলাই ২০১৩ ২১:০৩149204
  • রোজা রাখার আইডিয়াটা খারাপ না। সন্ধ্যের দিকে ভালো খাওয়া দাওয়া হয়।
  • aka | ১২ জুলাই ২০১৩ ২১:০৩149205
  • এদেশে যতবার অ্যাপার্টমেন্ট চেঞ্জ করেছি ঐ লোম পোষ্কার করতে করতে জেরবার হয়ে গেছি। কোথাকার লোম খুঁটিয়ে দেখি নি, আর থাকার সময়ে করি নি কারণ লোমে আমার হাঁপানি হয় না, ছাড়ার সময়ে করেছি পাছে ফাইন করে।
  • san | ১২ জুলাই ২০১৩ ২১:০২149202
  • অরণ্যদা ভাববেন না, আমি এককালে ব্যাপটাইজড হবার বায়না ধরেছিলাম।
  • pi | ১২ জুলাই ২০১৩ ২১:০২149203
  • অরণ্যদা, ভালো খেয়াল তো ! ঃ)
  • pi | ১২ জুলাই ২০১৩ ২১:০১149201
  • মামু দশটা বাহান্ন ভুলে গেলে ? ভুলতে পারলে ?
  • aranya | ১২ জুলাই ২০১৩ ২১:০০149199
  • এদিকে মেয়ে কাল থেকে রোজা রাখছে। রামকৃষ্ণ-দেবের মত ক্রমে সব ধর্ম-ই ট্রাই করে দেখবে, এইরম থ্রেট-ও দিয়েছে।
  • | ১২ জুলাই ২০১৩ ২১:০০149200
  • লোমের বন্নোনা শুনে মনে হচ্ছে মানুষের শরীরে আমাজন না হোক নিদেনপক্ষে ছোটখাটো একটা সোঁদরবন গোছের আছেঃ(
  • nyara | ১২ জুলাই ২০১৩ ২০:৫৯149198
  • রিফ্রেশ টিপতে টিপতে আঙুলের ডগায় কড়া পড়ে গেল, শ্রীমতি দ এখনও বিবিকে কিছু বললেন না।
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ২০:৫৮149197
  • শুধু এইটাই না। মাথার চুল আর শরীরের লোমের মধ্যে একটা প্রাইভেসির তফাত আছে। ইন জেনারাল কেউ যদি বলে আমার স্পাউসের মাথা থেকে ক্কী চুল পড়ে বাপরে, তার একটা মানে হয়। কিন্তু কেউ যদি বলে আমার স্পাউসের পিউবিক হেয়ারে চাদ্দিক ঢেকে গেল গো, তার আরেকটা মানে। শরীরের লোম এর মাঝামাঝি আসে। যেহেতু ওটা আমরা সাধারণভাবে ঢেকে রাখি, কিন্তু যৌনাঙ্গের মতো একেবারে নো নো নয়।

    দলবাজি ও দশটা বাহান্ন কেসটা কি? ওই সময়ে তো কোনো পোস্ট পেলাম না।
  • rabaahuta | ১২ জুলাই ২০১৩ ২০:৪৭149196
  • গুরুর লোকের দলবাজী খুব সম্ভাবনাময় টপিক। ঐতিহাসিক দশটা বাহান্নর থেকে কম কিছু নয়।

    কৃশানু, বাড়ি আছো?

    ব্যাংদি আমাকে বকাঝকা করলো না দেখে একটা মিশ্র অনুভুতি হচ্ছে, ঠিক বুঝতে পারছিনা।

    অক্ষদা, আমার বক্তব্য ঠিক ঐরকম নয়। মানে, কেউ বললো, ঈশ, আমার স্ত্রীর মাথার থেকে এত চুল পড়ছে, কোন সহৃদয় একটু মহাভৃঙ্গরাজ তেলের সন্ধান দিন, তো তাতে আর কি সমস্যা। লোমশতা নিয়েই কথা। কিন্তু কেউ যদি বলেন, আমার স্ত্রীর মাথার চুলে অতিষ্ঠ হয়ে গেলাম, কবে থেকে বলছি ন্যাড়া হয়ে এসে আপদ বিদায় কর, আগে জানলে একটা টেকো লোককে বিয়ে করতাম, তো সেটা আমার কাছে, ঠিক, গ্রহণযোগ্য নয় আরকি। আমার মতামতটা নিতান্তই কিছুটা প্রাইভেসিমূলক, আর সেটার সেন্স মানুষে মানুষে পৃথক হতেই পারে।

    তবে, একজন নারীকে নিয়ে এরকম কথা বললে ভালৈ নিন্দে হবে (হোক না, হওয়াই উচিত), কিন্তু একজন পুরুষকে নিয়ে বললে আমরা হাসি তামাশা করি। তার কারন আছে, অস্বীকার করছিনা, বৈষম্যের ইতিহাস ইত্যাদি।
  • cm | ১২ জুলাই ২০১৩ ২০:৪২149195
  • যাঃ তাহলে দাম পড়ার অপেক্ষাই করি বা কিছু সাইড ইনকামের।
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ২০:৪১149194
  • আমাদের আপিসে ইউজার প্রোফাইল থেকে দুটো অ্যাট্রিবিউট হারিয়ে গেছে গো। দুদিন ধরে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। কিছুতেই পাওয়া গেলনা। :(
  • | ১২ জুলাই ২০১৩ ২০:৪০149193
  • আমায় হিসেব করে স্টারমার্ক থেকে ১৫০০ টাকার বই কিনতে হবে এই মাসের মধ্যে। কি জ্বালা! অমনি হিসেব করে বই কেনা যায় নাকি!!
  • ম্যাক্সিমিন | ১২ জুলাই ২০১৩ ২০:৩৮149192
  • সোসেন ও ভাগিদারের পুনর্মিলনে আনন্দাশ্রু।
  • Blank | ১২ জুলাই ২০১৩ ২০:৩৫149191
  • ইরিডারে djvu হবে নি। ইরিডার তো অ্যাডব টেকনোলজি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত