এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হলেও হতে পারতো প্রেম

    M
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৯ | ১৬২২৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sibu | 66.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩০422021
  • আই ফুললি ইনটেন্ড টু হোল্ড তেকোনা টু হার প্রমিস :((((((((।
  • rimi | 168.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০০422022
  • স্যান, ইন্দিরা ফিন্দিরা নয়, আসল নাম লিখলে ক্যাল খাবার সম্ভাবনা।

    সিবুদা, কে বললে যে মেয়েরা আগে প্রেম নিবেদন করে না? ওসব বঙ্কিমচন্দ্রের যুগে হত, এখন আর হয় না। তবে হ্যাঁ, ছেলেরা মেয়েদের মতন কায়দা করে প্রত্যাখ্যান করতে পারে কি না সেটা জানি না।
    গপ্পে যে অ-বাবুর কথা কইলাম, তারই বর্তমান বঊ তাকে প্রেম নিবেদন করে, পাল্টা প্রেম আদায় করে তবে ছেড়েছিল।

    আর ইয়ে, তোমাকেও তো বেশ কিছু মেয়ে প্রেম নিবেদন করেছে! ভুলে গেলে?
  • tkn | 122.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০৬422023
  • শিবুদা!!! এই ছিল মনে???
  • san | 123.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৬422024
  • কত মেয়েকেই তো প্রেম নিবেদন করতে দেখলাম। সরি, ঠিক দেখিনি, সামনে ছিলাম না, তবে যথাযথ বিবরণ শুনেছি এবং আগে-পরে কাউন্সেলিং করতে বাধ্য হয়েছি, কখনও কখনও দু পক্ষেরই। কিছু প্রত্যাখ্যানের গল্পও ছিল বৈকি।

    কিন্তু আমার সামান্য অভিজ্ঞতায় বলে যে মেয়েরা ভাললাগার কথা জানাতে গেলে একেবারে ছড়িয়ে ছিটিয়ে লাট করা যাকে বলে সেটা করেনা। দ্বিধা, লজ্জা এসব থাকে, অবশ্যই থাকে, কার না থাকে। কিন্তু ল্যাজে-গোবরে অবস্থা হয়ে গেল ঘাবড়ে গিয়ে ওরকম বোধ হয় নয়।

    ডি: একদম নিজের দেখাশোনার বেসিসে লিখলাম। কেউ চিল্লিয়ে উঠবেন না।
  • tkn | 122.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৭422025
  • স্যানকে সেকেন্ডালুম :-)
  • arjo | 168.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫১422026
  • ছেলেরা সাহস করে এগিয়ে যায়। মেয়েরা অনেক বেশি মেপে পা ফেলে। তারফলে মেয়েদের প্রেম নিবেদন অনেক বেশি অপ্টিমাইজড, ক্যালকুলেটেড, প্রোজেক্ট প্ল্যান ও থাকতে পারে, জানা নেই। বাংলায় বললে একটু কূটিল টাইপ। কিন্তু ছেলেদের এসব নেই। প্রেম পেল কি বলে দিল। এতে ছড়িয়ে যাবার চান্সই বেশি। কিন্তু ছড়ালে কোন ক্ষতি নেই, প্রেমের ইনোসেন্সটা প্রোজেক্ট প্ল্যান, রিস্ক অ্যানালিসিসের ভারে নষ্ট হয়ে যায় না। এও কিন্তু আমার অভিজ্ঞতা হারেরেরে করে মারতে আইসেন না যেন। :)
  • san | 123.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৩422027
  • 'প্রেম পেল কি বলে দিল' - ইয়ে কোথাকার ছেলেরা এমন? মঙ্গলগ্রহের? হবেও বা। যাইনি কখনও :-)
  • arjo | 168.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৪422029
  • আরে যেখানে মেয়েরা কখনো ছড়ায় না তার উল্টো মেরুতে। না যাবারই কথা তো। :)
  • Sayantan | 115.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৪422028
  • সামান্য করুণ মুখ করে স্যানের বক্তব্য মেনে নিলাম :((
  • a x | 143.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৯422031
  • আচ্ছা কি অদ্ভূত, আমার এই এতটা বয়েসেও, নিজেও এবং অন্য কাউকেও এরম দেখিনি। মানে একজন প্রেমে পড়ল, গিয়ে আরেকজনকে বলল, সে ভাবল এবার পড়বে কিনা। সবসময়ই তো দেখেছি, একসাথে কিভাবে যেন হয়ে গেল কেস। মানে আগে পরের কোনো ব্যাপার নেই। কথা বলছে টলছে ভালো ফালো লাগছে, লাগতে লাগতে বুঝছে অন্যজনেরও ভালো লাগছে, তাই আরো ভালো লাগছে, এতো সোজা হিসেব। তোমরা এসব আগে পরে পাও কোত্থেকে?
  • san | 123.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০১422033
  • 'কখনও' ছড়ায় না এমন কিকরে হতে পারে? এ কি ডিটার্মিনিস্টিক মডেল পেয়েছেন নাকি? শতাংশ শতাংশ, শতাংশের হিসেবে বলেছি। বাকিটুকু ছাড় দিন।
  • Arpan | 122.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০১422032
  • না:, অক্ষদাই মঙ্গলগ্রহ থেকে এসেছে। :-)
  • rii | 168.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০২422034
  • আরে ছেলেরা কোন কাজেই বা কম ছড়ায়? রান্না থেকে শুরু করে প্রেম - সবেতেই একই রকম ছোড়ু টাইপ। মেয়েরা সব ব্যপারেই অনেক ভেবেচিন্তে মেপে পা ফেলে, সে প্রেমই হোক কি জামা কাপড় কাচা।
  • a x | 143.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৩422035
  • তোমরা আসলে খোকাখুকি। আমাদের সময় বাবা এরমই হত।
  • Arpan | 122.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৭422036
  • তালে আপনি মানছেন আপনি এই এতটা বয়সেও, খোকাখুকুদের কাউকে ভাল করে দেখেননি।
  • Arpan | 122.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৮422037
  • জামা কাপড় কাচার সময় মেপে পা ফেলাই উচিত। একবার একজনকে (যদিও মেয়ে) দেখছিলাম না ফেলায় কী দুর্গতি হয়েছিল।
  • san | 123.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৯422038
  • অক্ষদি এসব কি বলছে? আমার নিজেরই বলে আঠেরো থেকে পঁচিশ কাটল প্রত্যাখ্যান করতে করতে আর হতে হতে। ব্যাটেবলে আর হয় না :-( হয় আমার লোককে পছন্দ হয়না, নয় আমাকে লোকের পছন্দ হয়না। সে কি চাপ জীবনে। এই মাঝরাতে সেসব স্মৃতি মনে পড়ে ভয়ানক হাসি পেল :-)

    আর রি এর সঙ্গে আদৌ একমত হলাম না। প্রচন্ড ইম্পালসিভ এবং অগোছালো গুচ্ছ মেয়েকে দেখিয়াছি। (তবে বলতে নেই তাদের কনফিডেন্স লেভেল খুব বেশিই ছিল বা আছে) আর উল্টোরকম ছেলেও বেশ কিছু।
  • a x | 143.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১০422039
  • আমি আজকালকার খোকাখুকিদের দেখি নাই তো। আমি যখন খুকি ছিলাম খোকাদের দেখেছি। সেতো কেলাস সেভেনে, তাপ্পর সব বড় হয়ে গেল।
  • tkn | 122.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৩422040
  • ব্যাপারটা অত সোজা না মোটেই। মেয়েদেরও পোচ্চুর প্রেম পায় আর বলতে ইচ্ছাও করে। কিন্তু ছোটো থেকে এই সব সোস্যাল চাপের মধ্যে থেকে থেকে (মেয়েরা আবার বলে নাকি আগে থেকে ইত্যাদি) এমন ঘাবড়ে থাকে যে যতক্ষণ না পর্য্যন্ত না বললেই না, ততক্ষণ অবধি বলছি বলব তে থাকে। আর যদি এমন হয় যে দুজনে একে অন্যের বন্ধু না, অর্থাৎ এক সার্কেলের না, তাইলে তো হয়েই গেল। পোব্বোল চাপ। মেয়েরা মোটেই প্ল্যান ফ্ল্যান করে না। শুধু খিল্লিত হওয়ার ভয়ে রয়ে সয়ে বলে। আর যখন বলে তখন :-))))))))))))
  • pi | 72.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৫422043
  • অক্ষদা তো ঠিক ই কয়েছেন।
    দুদিক থেকেই কিছু না থাকলে এ পক্ষ বল্লো কি ও পক্ষ, শুধু বল্লো বলেই কি আর মিউচ্যুয়াল প্রেম হয়ে যাবার ? মানে একজন প্রেমে পড়েছে বলেই অন্যজন তার প্রেমে পড়বে এমনটি যেন কেমন কেমন, কমন-আনকমন কিনা জানিনে। তবে ঐ অন্যজনটি বিভাস হলে বোধহয় সম্ভব ;-)
  • a x | 143.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৫422042
  • ধুর মেয়েরা যখন বোঝে অন্যজন তার প্রেমে পড়তে পারে, তখনই মেয়েটি তার প্রেমে পড়ে। এব্যাপারে মেয়েদের ইগো টনটনে। এতো সোজা ব্যাপার।

    খ্যাক। এবার আমি কেটে পড়ি এই থ্রেড থেকে।
  • tkn | 122.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৬422044
  • তবে হ্যাঁ, ঐ ইম্পালসিভ ছড়িয়ে লাট হলেই হয় টাইপ মেয়েও অনেক আছে (আমি নিজে তো কখোনো রয়ে বসে কখোনো ইম্পালসে)। তবে সাধারণত: মেয়েরা লাটেবল হলেও ছেলেরা কেমন করে যেন আরো বেশি হতচকিত, অ্যাঁ-সেকি! অথবা "রিয়েলি!! ইয়ে.. আমতা আমতা' টাইপ হয়ে সে সবকে গুছিয়ে তোলে মেয়েদের জন্য :-)

    এ বাবদ একটা ইয়াব্বড় থাংকু টু অল ছেলেস :-) ফ্রম অল মেয়েস (মানে যারা একমত আমার সঙ্গে, ফ্রম তারা)
  • tkn | 122.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৮422045
  • ওকি pi??
    বিভাস পল্লেও টিকেন আর কই পল্ল?? এত্তো লিখলাম আর আপনি সীতার রিলেশনশিপে আটকালেন?
  • Du | 65.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২০422046
  • অক্ষর কথায় সেকেন্ডালুম। বলে কয়ে যে হয় না তা নয়, বন্ধুদের পুর্কিতেও হয় কখনো তবে ইউজুয়ালি ব্যাপারটা 'হো জাতা হ্যয়' টাই নিয়ম। জিজ্ঞেস করাটা - অনেকটা 'আজি ফিরসে কহো ম্যয় ফিরসে সুনু'র জন্যে।

    হঠাৎ করে যেই জুড়িরা জুড়ি হয়ে যায় - তাদের নিয়ে আমার একটা অবজার্ভেশন আছে - এই বিভাস কেসের মতোই, যে বন্ধুরা ৯০% কেসেই আসল লোকেদের আগেই বুঝতে পারে - ব্যথাটা সংক্রমণ না অ্যালার্জিক অ্যাটাক?
  • san | 123.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২১422047
  • কি হল ব্যাপারটা ! ইম্পালসিভ হবার সঙ্গে ছড়িয়ে লাট করার সম্পর্ক কি ! ছড়িয়ে লাট লোকে করে যখন কনফিডেন্স কম থাকে, ঘাবড়ে গিয়ে উল্টোপাল্টা কাজ করে বা তো-তো করে, মানে আমি সেই অর্থে ছড়ানোর কথা বলেছিলাম আর কি।

    যাগ্গে :-)
  • Du | 65.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৬422048
  • তবে অনুমান করিতেছি - ধ্রুবকে লইয়া সেকালের বালিকাদের মধ্যে কলহ হইবার প্রবল সম্ভাবনা ছিল :)
  • Paramita | 63.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৮422049
  • প্রেমের ব্যাপারে দুটি আপ্তবাক্য যা আমি মেয়েদের শেখাবো(যদি বাবু হয়ে পাশে বসে খাতা পেনসিল খুলে কোনদিন শিখতে চায়) :

    ১। অনেক ভাবনাচিন্তা করে প্রেমে পড়তে হলে সে প্রেম কাটিয়েই দাও। ডোন'ট সে ইয়েস ইফ ইউ ওয়ান্টেড টু সে নো ফার্স্ট।

    ২। অনেক ভাবনাচিন্তা করে পড়া প্রেম অ্যাকসেপ্ট কোরো না। ইফ হি কামস ব্যাক (অর নট) ইটস নট ইয়র্স। যাক্‌ যা গেছে তা যাক..

    ঠিক এরকম না হলেও এসবের বিভিন্ন ভেরিয়েশান ঝিলপার লেডিজ হস্টেলের ঘরে ঘরে পোস্টারে পোস্টারে লেখা থাকতো। তখন দেয়াল ঘিঞ্ঝি করছে ভেবে যথোপযুক্ত অ্যাটেনশান দিই নি।

    যাগ্গে, সব মিলে অক্ষর মডেলটাই ভালো। একসঙ্গে পড়া চাই।
  • pi | 72.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৯422050
  • আরে কি মুশকিল।
    প্রেম না হলে সেটা আর ভাঙ্গা র কোশ্চেন আসছে কোদ্দিয়ে !
  • tkn | 122.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩০422051
  • হুঁ। সেটাও হয়। তবে ওভার কনফিডেন্ট হয়েও ছড়ায় অনেকে। আমার এক বন্ধু ম্যাডক স্কোয়্যারে একটি ছেলেকে তিনদিন ঝারি করে চতুর্থদিন গিয়ে বলে ফেলেছিল "আপনাকে এই কদিন দেখছি..'
    ছেলেটা আরো বেশি স্মার্টনেস দেখিয়ে 'তো?' বলে উত্তর দিয়েছিল
    মেয়েটা খুব ঘাবড়ে গিয়ে "না, মানে আপনি রোজই বেশ সুন্দর পাঞ্জাবী পড়েন। কোত্থেকে কেনেন?'
    "মা কেনে। কোথা থেকে জানিনা। কেন বলুন তো?'
    "না, আমি আমার বয়ফ্রেন্ডের জন্য কিনব ওখান থেকেই তাহলে'
    এবং একটি হতে পারত প্রেম অতিরিক্ত কনফিতে লাট হয়ে ছড়িয়ে পড়ল দুগ্গার পায়ের কাছে

    এই ধরনের ইম্পালসিভ লাটেবল অ্যাপ্রোচ বলছিলাম। এবং অবশ্যই ইম্পালসে বলে ফেলে জমিয়ে প্রেমাতেও দেখেছি বই কি :-)
  • Paramita | 63.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩১422053
  • ডি: মেয়েদের মানে আমার মেয়েদের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন