এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৯৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | ১৭ জুন ২০১৬ ১৫:১৪710605
  • "কলকাতায় বিপুল লোকের আসাকে সমর্থন করেন কি করেন না? তাই দিয়ে নির্ধারিত হবে যে পুকুর ভরাট হবে কি হবে না।"-

    --এমন ছেলেমানুষি কথা!
    কোলকাতায় লোক আসা কি আপনার আমার সমন দিয়ে "নির্ধারিত" হয়? মুম্বাইতে?দিল্লিত? লুরু বা হায়দ্রাবাদে? তাহলেও সবুজ এবং ওয়াটার বডি দুটোই বাঁচানো দরকার--এই উপলব্ধি আজ স্বীকৃত। এগুলো আপনি আমার থেকে বেশিই জানেন। খামোকা গোলপোস্ট সরাচ্চেন।

    কারণ, উন্নয়নের প্রেক্ষিতও বদলেছে। শুধু, বঙ্গে বা ভারতে নয়, আবিশ্বে। তাই আজ লাগামছাড়া পুকুরভরাট বা বন কেটেবসত সমর্থন যোগ্য নয়। এ নিয়ে উন্নত বিশ্বে অনেক ফান্ডা আছে। তার মধ্যে বাড়ির ডিজাইন বদলানো ও পরিবহনের রাস্তা, বাহন হিসেবে প্রাইভেট গাড়ি কম করে বড় বড় বাস, এবং অল্প দূরত্বে সাইকেলে যাতায়াত (উন্নত ডিজাইনের সাইকেল) উল্লেখযোগ্য।
    আজকে নতুন বাড়ি করতে গেলে রেইন ওয়াটার প্রিসার্ভেশন/ইউজড ওয়াটার সার্কুলেশন ইত্যাদির উপর জোর দেয়, নইলে প্ল্যান পাশ করতে দেরি হয়।

    আপনি চানটা কী বলুন তো?
    শুরু করবেন তিনোদের সময়ের অপকীর্তি নিয়ে (সেগুলো ভ্যালিড)।
    কিন্তু সেখানেই না থেমে শুরু করবেন সিপিএম এর সমালোচক ব্যক্তি/দল/গ্রুপ নির্বিশিষে। এটা কেমন ফোবিয়া মত! তারপর গরুর ঘাস খাওয়া ধরে শ্মশানের পাশে চরে খাওয়া?
    একটা কথা শুনুন। বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে! এই পাতায় কেউ তিনোদের অপকীর্তি ( গুন্ডামি, বিরোধী পেটানো, সিন্ডিকেটবাজি, হাসপাতাল ও স্কুল/কলেজে অধ্যাপকদের গায়ে হাত তোলাকে সমর্থন করে না। সিপিএমকে সমর্থন না করলেও।
    কেন খামোখা বাতাসের গলায় দড়ি দিয়ে ঝগড়া করচেন?

    তারচেয়ে আপনি এই পাতায় অন্যদের না খুঁচিয়ে ( সুভাষ দত্ত দ্রষ্টব্য) শুধু টইয়ের নাম অনুযায়ী হীরকারাণীর রাজ্যের ফঁ পাঁ ও অন্যান্য ছড়ানোর কাহিনী লিপিবদ্ধ করুন, দেখনে সবাই আপনাকে সমর্থন করে আরও উদাহরণ সাপ্লাই দেবে।
    কেউ আপনার বিরুদ্ধে একটা কতা বলবেক নি। মাইরি বলচি!
  • PT | ১৮ জুন ২০১৬ ১৮:৫৯710616
  • উফ, আর কত তাত্বিকতা শুনব?

    উদ্বাস্তু সমস্যা "শেষ" হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ থেকে মানুষ আসার একটা ধারণা পাওয়ার চেষ্টা করতে পারেন এই সংখ্যাতত্ব থেকেঃ ১৯৫১-তে ২২% থেকে ২০১১-তে হিন্দুর সংখ্যা নেমেছে ৮.৫%-এ। সংখ্যা ক্রমশঃই আরো নামছে। আর এদের বেশীর ভাগই পব-তে ঢুকছে বাঁচার জন্য।

    ২০০১ সালে মেদিনীপুর হাওড়া লাইনের প্যাসেন্জার ট্রেনে ৩ জনের সিটে ৪ জন করে বসত। ২০১৬ সালে অসংখ্য ট্রেন বাড়ানোর পরেও ৩ জনের সিটে ৪ জন বসছে। তখনো গাদিয়ে ভীড় হত সন্ধ্যের ট্রেনে আর এখনো হয়। তখনকার তুলনায় ট্রেনের হকারের সংখ্যা বেড়েছে বই কমেনি। শেয়ালদা সোদ্পুর লাইনে কাজের সময়ে কয়েক দিন আপিস টাইমে ট্রেনে যাতায়াত করে অব্স্থাতা বোঝার চেষ্টা করে দেখতে পারেন।

    যে মানুষগুলো এই রকম গরু-ছাগল শ্রেণীতে (ঋণঃ শশী থারুর) যাতায়াত করে তাদের কাছে গিয়ে একবার ""উন্নত বিশ্বে অনেক ফান্ডা আছে" বলে ফান্ডা দেয়ার চেষ্টা করবেন। কিরকম সারা পান দেখবেন।

    তাই "লাগামছাড়া পুকুরভরাট বা বন কেটেবসত" নিয়ে আপনার মত দুএকজন কি তাত্বিকতা করছে তা নিয়ে এইসব হাপসে পরা মানুষের বিশেষ মাথাব্যথা নেই। মানুষ জঙ্গল দখল করতে করতে এখন এমন জায়গায় পৌঁছেছে যে "গত ছ’মাসের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির হানায় ১৪ জনের মৃত্যু হয়েছে।" আরো একটি খবর জানান্চ্ছে যে "ঝাড়খণ্ডের দলমায় হাতিদের থাকার অনুকূল পরিবেশ আর নেই। ফলে, দলমা থেকে আসা পরিযায়ী হাতিরাও এখন বেশির ভাগ সময় পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার জঙ্গলে ঘুরে বেড়ায়।"

    কলকাতা ও শহরতলী থেকে ক্রমশঃই আরো খাল-বিল জঙ্গল অদৃশ্য হয়ে যাবে। সেসব ঠেকানোর ক্ষমতা কোন সবুজ বিপ্লবীর নেই।
  • সিদ্ধান্ত | ১৮ জুন ২০১৬ ২১:০৫710627
  • ভূমিকাঃ

    এই যেমনঃ
    "শাসকদলের মদতে পুকুর ভরাটের প্রতিযোগিতা শহরতলিতে "
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23906&boxid=144847862

    কম্মটি যারা করছে তারাও শাসকদলের স্নেহচ্ছায় থাকা ছোট ব্যবসায়ী।

    উপসংহারঃ

    তাই "লাগামছাড়া পুকুরভরাট বা বন কেটেবসত" নিয়ে আপনার মত দুএকজন কি তাত্বিকতা করছে তা নিয়ে এইসব হাপসে পরা মানুষের বিশেষ মাথাব্যথা নেই। ...

    কলকাতা ও শহরতলী থেকে ক্রমশঃই আরো খাল-বিল জঙ্গল অদৃশ্য হয়ে যাবে। সেসব ঠেকানোর ক্ষমতা কোন সবুজ বিপ্লবীর নেই।
  • PT | ১৮ জুন ২০১৬ ২১:৪৪710638
  • তক্কে কি প্রথম জুড়লেন?
    বহু আগে এ ব্যপারে আমার অবস্থান খোলসা করা আছে। সেসব পড়ে আসুন। তারপরে মিনিময় হবে।
  • সিদ্ধান্ত ২ | ১৯ জুন ২০১৬ ১০:২১710649
  • ১) শিপিএম নিস্পাপ, যদিও শিপিএম গু খায়, কারণ সব মাছই গু খায়। শিপিএমকে গু খেতে বাধ্য করা হয়েছে।

    ২) কিন্তু তিনো নিস্পাপ নয় কারণ তিনোমূল গু খায়। গু খাওয়া হ্যাজ নো অজুহাত।
  • ranjan roy | ২০ জুন ২০১৬ ২৩:৩৭710660
  • ঃ))))
  • কল্লোল | ২১ জুন ২০১৬ ০৭:২২710671
  • কাগজে কাগজে দেখলাম, পবতে কংএর সাথে নির্বাচনী জোট করা ভুল হয়েছিলো বলা হচ্ছে, কিন্তু হিংসার বিরুদ্ধে যৌথ আনোলন হতেই পারে - সিপিএম এমনটাই মনে করছে।
    বুঝতে পারি পবতে কংএর নির্বাচনী সাথে জোট ত্রিপুরা, কেরালায় সিপিএমকে বেকায়দায় ফেলছে। কিন্তু বাস্তব পরিস্থিতি পবতে আলাদা। সেখানে তৃণমূল একটা বিশাল শক্তি, যার তুলনায় কং অত বড় বিপদ তো নয়ই, বরং বন্ধু। এই যে বাস্তব পরিস্থিতির ফারাক এটা বুঝতে কেরালা বা ত্রিপুরা সিপিএমের এতো অসুবিধা কোথায়? জোট বা যুক্তফ্রন্ট মানে তো সব দ্বন্দ্বের অবসান নয়। সহযোগীতা ও দ্বন্দ্ব একসাথেই চলে। অবৈরীতামূলক দ্বন্দ্ব বলে একটা কথা আছে।
    তবে দেখেশুনে আবারও ধারনা পাকা হচ্ছে, আরও ৫ বছর বড়সর কোন আন্দোলন হবে না। ঐ বিধানসভায় একটু হৈচৈ আর মাঝে মধ্যে খেলা খেলা অন্দোলন।
  • sm | ২১ জুন ২০১৬ ০৯:০৩710682
  • কেন্দ্রীয় কমিটি বকে দিয়েছে আর কংগ্রেস এর সঙ্গে জোট চলবে না।সীতারাম একটু আমতা আমতা করেছিল বটে; কিন্তু পরে চুপ মেরে গেছে।কেরল আর ত্রিপুরা তো পুরো খেপে আছে।
    জাগমাতি না কে ইস্তফা দিয়েছে। খেলা পুরো জমে গেছে! এখন গুরুতে জোটের তাত্বিকরা কি বাণী দেন শুনি।
    ওমপ্রকাশ এর রাজনৈতিক প্রজ্ঞার ওপর তো আবার কারো কারো অগাধ আস্থা!
  • Harmad | ২১ জুন ২০১৬ ১১:১৬710693
  • সহজ কথা টা বুঝুন। জোট ভুল হয়ে থাকলেও এই মুহুর্তে ভাঙ্গলেই লোকে 'সুবিধেবাদী' বা ইন্জিরি তে frickle-minded বলবে। এ ছাড়া অন্য তত্ত্বকথা আছে বলে মনে হয় না। সুয্যি বাবু ঠিক-ভুল যাই করুন সামনে থেকে লড়েচেন।
  • | ২১ জুন ২০১৬ ১১:১৭710705
  • কিংশুক নাকি? ওয়েল কাম ব্যাক!! ঃ)
  • cm | ২১ জুন ২০১৬ ১২:৩৬710716
  • পবয় জোট থাকবে। সিপিএম যদি নাও থাকে। দিল্লীর ঠান্ডাঘরে বসে কি করণীয় তা ঠিক হবেনা।
  • harmad | ২১ জুন ২০১৬ ১২:৩৭710727
  • ব্রতীন দা - আমরা তো এখন extinct race। underground হয়ে থাকতে হছে আর কি !!
  • harmad | ২১ জুন ২০১৬ ১২:৪৪710738
  • উপরে মরিচঝাপি নিয়ে আলোচনা হছে দেখ্লাম। বুদ্ধবাবু ওনার লেখা বই তে বলেছেন ওটা পুরোটা রটনা ই ছিলো। ওনাকে আমি অন্তত বিশ্বাস করি।
  • | ২১ জুন ২০১৬ ১২:৪৭710749
  • বাজে ভাট দিও না। চলো এক দিন গুছিয়ে আড্ডা দি। তুমি কি DLF এ ?
    আমি এখন BIPL এ।

    ইয়েস আমি ও বুদ্ধ বাবু কে বিশ্বাস করি। উনি খুব হনেস্টলি চেষ্টা করেছিলেন।
  • cm | ২১ জুন ২০১৬ ১২:৫২710760
  • বইএর নামটা যদি বলেন ভাল হয়।
  • cm | ২১ জুন ২০১৬ ১২:৫৫710771
  • পেয়েছি, ফিরে দেখা
  • PT | ২২ জুন ২০১৬ ০৮:০৭710782
  • "মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক সটান দাবি করলেন, ‘চা -বাগানে অপুষ্টি কিংবা অনাহারজনিত কারণে কোনও শ্রমিক মারা যায়নি৷ ২০১৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কোনও শ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেনি৷ ’

    এক ধাপ এগিয়ে রীতিমতো ব্যঙ্গের সুরে মন্ত্রী বলেন, ‘মানুষ মরণশীল৷ চা বাগানের মানুষ বলে কি কেউ দুশো তিনশো বছর বাঁচবে নাকি ?’"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=24043&boxid=15158261
  • }8>)) | ২২ জুন ২০১৬ ০৯:৫০710793
  • পৌনঃপুনিকের সমাপ্তিহীন, উপসংহারহীন অধ্যায়।
  • PT | ২২ জুন ২০১৬ ১০:২২710804
  • উন্নয়নের জোয়ারের রাজ্যে অনাহারে মানুষের মৃত্যুর আলোচনা বারংবার শুনতে সত্যি একঘেয়ে লাগে!!
  • harmad | ২২ জুন ২০১৬ ১০:২৩710816
  • cm বাবু - এক্দম ঠিক !

    ব্রতীন দা - অবশ্যই !!

    PT দা - এই stat টি ৬৮ লক্ষ কর্ম সঙ্গস্থান এর মতই। চাপ নেবেন না, just go with the flow :D। ৪ অক্ষরের বাঙ্গালির বেশিরভাগ এদের ই চায়, বাকি দেরও মেনে নিতেই হবে। এটাই তো democracy
  • dc | ২২ জুন ২০১৬ ১০:৩৮710827
  • গর্মেন্ট অফ দি ছাগলস, বাই দি ছাগলস, ফর দি ছাগলস?
  • | ২২ জুন ২০১৬ ১১:৩৯710838
  • পিটি দা, এই কিংশুক তোমার মতো ই বাম নিবেদিত প্রাণ।

    ইনিঃ-
    ১। অন্য দলের কোন ভালো কাজ দেখতে পারে না।

    ২। বাম দলের কোন খারাপ দেখতে পায় না।

    একদম তোমার মতো। ঃ))

    তাই তো কিংশুক? ঃ)

    ( তুমি একটা ভালো নাম নাও হে। হার্মাদ টা টু মাচ!!)
  • harmad | ২৩ জুন ২০১৬ ০৯:৫৪710860
  • না না, আমি রাজনীতি থেকে রিটায়ার করেছি। মানুষের ভাল করতে গেলে উল্টো বোঝে। এত লোক যখন পিসি কে চেয়েছে, তখন উনি নিশ্চয় রাজ্য কে উন্নয়ন এর জোয়ারে ভাসিয়ে দেবেন। সেটাই দেখতে চাই।
  • Bratin | ২৩ জুন ২০১৬ ০৯:৫৭710871
  • এটা তোমার অভিমানের কথা কিংশুক।

    দলে কিন্তু তোমাদের মতো হনেস্ট আর ডেডিকেটেড লোকের খুব দরকার
  • Musca domestica | ২৩ জুন ২০১৬ ১০:০০710882
  • হ না, অ। অনেস্ট।
  • Abhyu | ২৩ জুন ২০১৬ ১০:০৬710893
  • ব্রতীন্দা অভিমানের কথা বলছে দেখে ভারি ভালো লাগল। আপনি আচরি ধর্ম। বেশিদিন অভিমান করে থাকে না।
  • | ২৩ জুন ২০১৬ ১০:২০710904
  • আচ্ছা।

    কিন্তু বিদেশী উচ্চারণে হনেস্ট বলে না?
  • | ২৩ জুন ২০১৬ ১০:২৩710915
  • অভ্যু, হ্যাঁ বিশেষ করে গুরু র ওপর অভিমান করে..

    "এ নেশা কী যে নেশা বোঝে কি আর জনে..? " ঃ))
  • harmad | ২৩ জুন ২০১৬ ১০:২৪710938
  • পিসি নকি ইনফি, উইপ্রো সবাইকে sez দিয়ে আইটি শিল্পে ঝড় তুলে দেবে। ব্রতীন দা এব্যাপারে কিছু জান ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন