এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • (শুধুই) মেয়েদের জীবনের যন্ত্রণা ও আনন্দের অভিজ্ঞতা

    rimi
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ১৮০৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫০484611
  • ব্যাংদি, বিচারই তো করতে বসা হয়েছে বলে মনে হচ্ছে।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫১484612
  • লামার পোস্টগুলো খুব ভালো লাগছে। তোকে আমার বেয়াই করবই, করব। তোর আর "হব না'' বলারও অপ্‌শন নেই।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫২484613
  • কবি তো কবেই বলে গেছেন:

    ছোটো ছোটো ছেলেগুলো কীসে হয় তৈরি
    কীসে হয় তৈরি?
    কাদা মাটি কয়লা, ধূলো-বালি ময়লা
    এই দিয়ে ছোটো ছোটো ছেলেগুলো তৈরি।

    ছোটো ছোটো মেয়েগুলো কীসে হয় তৈরি
    কীসে হয় তৈরি?
    ক্ষীর ননী চিনি আর ভালো যাহা দুনিয়ায়
    এই দিয়ে ছোটো ছোটো মেয়েগুলো তৈরি।

    এর পর আর কথা চলে?
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৩484615
  • পাই, এই মনে হওয়াগুলো ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গীর উপর নির্ভর করে। আমার এরকমটা মনে হয় নি। এবং রিমি বিচার করার উদ্দেশ্যে এই টই খুলেছে বলে মনে হয় না।
  • bibek | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৩484614
  • ভারতী হাওয়ার ফ্লাইট কত ঘন্টা আগে webcheck in করা যায় ২৪ না ২৩।
  • bibek | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৪484616
  • এরম করলে রেকর্ড হবে কি করে? আমি বাড়ি ফিরে গেলে গপ্পো করার অনেক লোক আছে তাই গুরু চেক করি না।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৫484617
  • হ্যাঁ, আমাদের মত ক্ষেত্রে ঐ সাম্য আনতে চাইলে খোলাখুলি কথাবার্তা বলা, নিজেদের সুবিধে অসুবিধে গুলো স্পষ্টাস্পষ্টি বলা, পছন্দ অপছন্দ জানানো ও সেইমত কাজ করা আর সবচে বড় কথা এ নিয়ে মিউচ্যুয়াল আন্ডারস্ট্যান্ডিং .. এটাই দরকার।
    একটা অংশকে শত্রুপক্ষ বানিয়ে নিজেদের মধ্যে নিন্দেমন্দ করে চলাতে, নিজেদের বিচারে এর ওর তার গর্দান নিয়ে কোন লাভ আছে বলে মনে হয়না।
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৮484618
  • লামাবাবুর পোস্তটা বেশ লাগল :-)
    তবে ঐ সাম্যটা আসা বড়ই কঠিন---ছেলেরা ঐ আহ্লাদী হয়েই কাটিয়ে দেবে--ছোটবেলায় মায়ের আঁচল, তাপ্পর বৌ এর আর বুড়ো বয়সে মেয়ে কিম্বা পুত্রবধু---আমাদের মেয়েদেরই হয়েছে জ্বালা---না পারি ফেলতে না পারি গিলতে :-)))

    বলেছিলাম শুরুতেই এই টই পওলি-টই কে গো-হারান হারাবে :-))
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৯484621
  • যাই হোক, এগুলো আমার নেহাতই ব্যক্তিগত মতামত।
    কাউকে কোন মতামত দেওয়া থেকে আমি বিরত করা আমার উদ্দেশ্য নয়।
    আপাতত কাটলুম।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৯484619
  • পাইয়ের ১:৫৫ আরো অসংখ্য রাজনৈতিক এবং সামাজিক টইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য তো? একই কথা কি মমতার হঠকারিতার টইয়ের সম্পর্কে বলা যায় ? অথবা র‌্যাগিংয়ের টই?
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:০১484622
  • হ্যাঁ তো। শুধুই এক পক্ষের মমতার হঠকারিতা নিয়ে আলোচনা করে চলা ভালো নাকি ? :p
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:০৩484623
  • যারা এই নিয়ে একমত হতে পারবেনা, তারা এই টইতে লিখতে পারবে না, এই নিয়ে আমার ব্যক্তিগত আপত্তি আছে। এই আর কি :)
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:০৫484624
  • ওদিকে গত এক ঘন্টার ওপর ভাটপাড়া খাঁ খাঁ। সিকি পর্যন্ত ঘুমিয়ে পড়েছে মনে লয়।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:০৬484625
  • ছোটবেলা থেকে আমার আশেপাশে খুব বেশি আহ্লাদী ছেলে দেখিনি এবং বেশ কিছু আহ্লাদী মেয়ে দেখেছি ( কোন কোন ক্ষেত্রে আমি নিজে :)) বলেই হয়ত একমত হতে পারবো না। :)
    তবে আমার দেখা সেটটা নেহাত ছোট না কিন্তু।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:০৮484627
  • ঘুমাই নি ভাই। বাক্যি হরে গ্যাছে। কী বলব! ঘুমও ছুটে গেছে।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:০৮484626
  • ও! বুঝলাম। কেউ নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা মিথ্যে নামের মোড়কে না মুড়ে লিখতে পারবে না, এই নিয়ে আমারও ব্যক্তিগত আপত্তি আছে। এই আর কি। :-)
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:০৯484628
  • কেন রে সিকি! ঘুম ছুটে গেছে কেন? গেঁড়ি তো এপাড়ায় আসে না।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১০484632
  • আরে, আমি আবার কখন বল্লাম, মিথ্যে নামের মোড়কে পুরে লিখতে হবে !!
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১০484630
  • গেঁড়ি ঘুমোচ্ছে সে প্রায় ঘণ্টাতিনেক হল।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১০484629
  • রিস্টার্ট হবে-কি-হবে-না এই আশায় রেফারির বাঁশি মুখে ঝুলিয়ে বসে আছি।

    শুরুতে দু-দুখানা লালকার্ড হয়েছিল, তারপরেই কেমন একপেশে হয়ে গেল খেলাটা। এদিকে কোকও শেষ, ঘুমও ফুস্‌স্‌। কী যে করি!
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১১484635
  • কেন হে সিকি, এই যে আমি কত সেমসাইড করে যাচ্ছি, তার স্কোর রাখছো কি ?
  • Ninaa | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১১484634
  • আরে না না মুনি নানা মত তো হবেই---আমরা তো সব্বাই নিজের নিজের ভিন্নতায় অভিন্ন ;-)
    কিন্তু জমাটি টই যাই বল তিন ঘন্টায় এত্ত পোস্ত :-০
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১১484633
  • আমার দেখা আহ্লাদী ছেলের সেটটা আবার অ্যাত্তো বড়, প্রায় তিন প্রজন্ম জুড়ে, যে ঠিকঠাক ম্যাপ করাই মুশকিল।
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৩484639
  • আমি আবার অহ্লাদী আর নন আহ্লাদী দুটো রোলই দিব্যি প্লে করতে পারি।

    তাই তো কবি গেয়েছেন "যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই। আপনি যা চান আমি ঠিক তাই।"

    আপতত: একটা বিড়ি খাই। সিকি, একটা ছেলেদের টই খোলা যেতে পারে?
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৩484638
  • হ্যাঁ, সেটাই বলছি। ভিন্নমত থাকবেই। আর একমত না হলে লেখা যাবেনা, এই ফতোয়ায় আপত্তি আছে।
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৩484637
  • তার মানে বুঝলি ব্যাং, যে সেটটা আমরা দেখি সেটার লাস্ট নামটা লিচ্চয় এক ;-)
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৩484636
  • পাই,তুই বলেছিস কোথায় বললাম?
    তবে আমিও বলি নি যারা একমত হতে পারবে না, তারা এখানে লিখবে না।
    তুই আমাকে বলে থাকলে আমি তোকে বললাম। আর তুই আমাকে বলে না থাকলে যারা আমাকে এটা বলেছে, তাদের বললাম। :-))
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৫484643
  • পাই, আমি নোট রাখছি। একা তুমিই আমাদের আশা ভরসা। :)

    একটা ভালো সিনেমা দেখে উঠলাম।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৫484641
  • এইত্তো বিচারসভা। কে যেন বল্লো বিচার করছে না!
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৫484640
  • সিকি রে গেঁড়ি কে তুলে দে ঘুম থেকে--দুজন গপ্প কর বসে :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন