এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৫১০৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:৫৯502449
  • মামু কালকে মঙচে ঘুমোচ্চিলো। বিশেষ করে এক সম্পাদক মশাই ইনকিলাব জিন্দাবাদের ঢঙে যখন বক্তিমে কচ্ছিলেন, তখন। তাপ্পর উঠে খুব ক্যাজুয়ালি (প্রায় খুউল ডুডের মত) বলেটলে শেষে খানিক বিনয় কল্লো। ঐ জায়গাটায় চোখে জল এসে যাচ্ছিলো, হাওয়া থেকে খানিক ধুলো নিয়ে চোখে লেপেটেপে কোনমতে সামলালাম। মামুকে অন্তত আধঘন্টাটাক বলতে দিলে ভালো হতো। অতকম সময়ে গুরুর কথা বলা যায়না।

    ভাটের কথা খানিক বলে নি। সুমিতদার সাথে আলাপ ও গপ্প করে আমার বেজায় ভাল্লাগলো। সুমিতদার ভাট ও টইতে অবিলম্বে আসা উচিত। সাম্রান্দি বেশ রোগা হয়েছে (স্যান বল্লো আরো সুন্দরী হয়েছে, আমি সেটাতেও ক দিলুম) সুমেরুদাকে আরেট্টু ফস্‌সা লাগলো। দমদি,মামী ও ঈশান্দাকে পেত্থমবার দেখলাম (এদিকে বছর সাতেক হতে চল্লো আলাপ) ঘনাদাকে দেখলাম- না বলে দিলে হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন বলে ভুল কত্তাম। কচিদের মধ্যে শুধু টিনটিনকেই দেখেছি। কি মিষ্টি ছেলে, তবে বেজায় মন দিয়ে পড়ছিলো তাই আমি ঘাঁটালুম না।
    বম্মা আর মানকে(দা) কেও দেখলাম। দুজনেরই বয়স উল্টোদিকে ঘুরিয়ে দেয়া, দুবছর পর ঠিক দুবছর কমেছে মনে হলো (আন্দাজ, বেশিও হতে পারে)। সৈকত(২)দার সাথে আলাপ হলো। কাব্লিদার এন্থু একইরকম আছে কিন্তু শরীরটা আগের থেকে ভেঙেছে মনে হলো।
    এইসবের মাঝেই মামী কানমলা দিতে চাইলো, মামু সিগ্রেট ও দমকল নিয়ে উপাদেয় সব নেকচার দিলো, আমি আবিষ্কার করলাম কাস্টমসের স্টাফেরা একটা লিটল ম্যাগাজিন বের করেছে, মামু আর সুমিতদা একগাদা পিচবোর্ডের কিসব বয়েটয়ে নিয়ে এসে বুড়োরা এত পরিশ্রম কচ্ছে আর কেউ তাকিয়েও দেখছেনা বলে হাহুতাশ কল্লো আর গুরুর প্যাঁচা (কপিলেফট হুতোদা) পেলো তিতিয় নয়ন। মঙচে তখন লোপামুদ্রা চিল চিৎকার কচ্ছেন, কোথায় কোথায় যেন কাচের গেলাস ভেঙে গ্যালো, আর সেই দেখে আমার মনে হলো বাংলায় টিনটিন হলে বিয়াংকার রোলটা ওঁকেই দেয়া উচিত। শেষে প্রতুল মুখোপাধ্যায় অসুস্থ শরীরেও একইরকম ভালো গাইলেন। তাইতে ম্যালা শেষ হতে পাল্লো।
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১০:০৪502450
  • সামরানের সাথে কথা কইলাম। দেড় জিবির ভিডিও, প্রায় হয়ে এসেছে এইবারে। পাছে আবার আপলোড আটকে যায় সেই ভয়ে সামরান আর কোনও সাইট খুলছে না।

    মনে হয় হয়ে যাবে।
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১০:০৬502451
  • জ্জিও: বেটা।

    ভিডিও যতক্ষণ আপলোড হচ্ছে, ততক্ষণ তুইই একটা জিস্ট দিয়ে দে না মামুর বক্তিমের?
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১০:০৭502452
  • সুমিতবাবু ভাট ও টইতে রোজই আসেন। নিয়মিত আসেন। কিন্তু ল্যাখেন্না। নীপা।
  • i | ১৬ জানুয়ারি ২০১২ ১০:২৯502453
  • যা বুঝলাম, একটুক্ষণ বেশি থাকলে আরও অনেকের সঙ্গে দেখা হ'ত।সুমেরুর সঙ্গে সাড়ে ছ বছর পরে দেখা। আমাকে চিনতে পারে নাই। ঈশান, মামী, টিনটিন, সুমিত, দময়ন্তী, স্যান-সকলের সঙ্গে দেখা হ'ল। টিমের সঙ্গেও দেখা হয়েছিল বলেই মনে হচ্ছে। তবে টিম সে বিষয়ে কিছু লেখেনি বলে ভাবছি স্বপ্ন টপ্ন দেখছিলাম কি না...
  • Tim | ১৬ জানুয়ারি ২০১২ ১০:৪২502454
  • এব্বাবা। ইন্দ্রানীদির সাথে তো দেখা হলো তো! শ্রেয়াদির সাথেও আলাপ হলো। ইন্দ্রানীদিকে দেখেই চিন্তে পারলাম, মুখবইতে দেখেই দিব্যি চিনেছি। (কিকরে যেন লিখতে ভুলে গেলাম)। :-(
    কিন্তু ছোটাইদি কি যেন একটা সিনিমা দেখতে যাওয়ায় বেশিক্ষণ থাকেনি বলে বেশি কথাই হলোনি।
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১০:৪৩502455
  • বইমেলাতে কার কার সঙ্গে দেখা হবার এবং না-হবার চান্স আছে?
  • Tim | ১৬ জানুয়ারি ২০১২ ১০:৪৯502456
  • তুই পুরোটাই থাকছিস, না আংশিক?
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১১:০৯502457
  • আমি ২৮ তারিখ ট্রেনে চাপছি, পৌঁছবো ২৯ তারিখ ভোরবেলা। আবার ৪ তারিখ বিকেলে রাজধানীতে ফেরা। সেদিন ঘন্টাদুয়েকের জন্য থাকব, তাপ্পর হাওড়া স্টেশন। মাঝে ২৯, ৩০, ৩১, ১, ২, ৩, ৪ ... এই সাড়ে ছদিন আমি থাকছি।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১২ ১১:২০502459
  • হা:! আমি আঠাশ তারিখ ফিরে যাচ্ছি। :-(
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১১:২৩502460
  • হতচ্ছাড়া!! ক্যালানোর এমন সুবর্ণ সুযোগটা মিস হয়ে গেল।
  • kumu | ১৬ জানুয়ারি ২০১২ ১১:৩৭502461
  • হা-আ-য়,নীনা,ব্যাঙ,কুমু,মিতা-গুরুর এইসব উঙ্কÄল রত্নদের কেউ মিস করে না,নাম অব্দি ন্যায় না।
    জীবন ক্রমেই বড় কটিন ও হৃদয়হীন হয়ে আসচে।
  • s | ১৬ জানুয়ারি ২০১২ ১২:১৫502462
  • শমীক,
    ফোন দিলাম না আপিসে আছ বলে, তোমারেই হেল্পাইতে হবে, ওটা ৮৩% হয়ে ঝুলেই আছে সকাল ৮টা থেকে।

    তিমি সত্যি খুব হেল্প করেছে শেষবেলায়, বলে রাখি, আমাকে সুন্দরি বা রোগা বলেছে বার খেয়ে বলছি না কিন্তু। মালপত্তর টানাটানি করেছে, দড়ি-দড়া সব খুলেছে, আর সব কটা চটি কিনেছে:-)

    মামি। মামি কী করেছে না করেছে তাতে আমি যাচ্ছিই না, কারণ একপিস চপ ভেঙে আমাকে, টিনটিনকে আর আরেকজনকে খাইয়েছে এদিকে নিজেরা সব মাংসের সিঙ্গাড়া ফিঙ্গাড়া কী সব খেয়ে এসেছে আর তাতে মাংস নাকি প্রায় ছিলই না সেই গপ্পূ করেছে:-((

    কুমুজী,
    সক্কল ভাটুরেকেই সক্কলে খুব মিস করে যে।

    কাবলিদার শরীর সত্যিই খুব ভেঙেছে, আর সেটা কাব্লিদা নিজে দায়িত্ব নিয়েই করছে। বইমেলায় কাবলিদা যেন এϾট্র না পায় সেটা আমাদের গুরুদের দায়িত্ব। ভাগম-দৌড়ের দায়িত্ব কাউকে দেয়া হোক। এই শরীর নিয়ে দু দিন আগে চটি ভর্তি স্যুটকেস কাবলিদা নিজে রাস্তা থেকে টেবিল অব্দি নিয়ে এসেছে আর গোটা সন্ধ্যে একা টেবিল সামলেছে। বম্বেপি, আমি ফোন করে করে হয়রান, কাউকে পাওয়া যায়নি। শেষকালে রোকেয়াবিবি আসাতে রক্ষা। সমীরও পরে আসে। এই বিষয়টা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটা দেখার দায়িত্ব গুরুদের।অ।

    বইমেলা।

    নন্দনের ম্যাগমেলা তো শুধু একখান ট্রেলার, তাতেই এবার বেশ অসুবিধা হয়েছে কে কখন থাকবে না থাকবে ঠিকঠাক জানা না থাকায়। বইমেলা চলে বেশ অনেকদিন ধরে, আর কাজও থাকে অনেক বেশি। আগে থেকেই দায়িত্ব ভাগ করে নিলে ভাল হয়, কে কখন থাকবে, কে কী গুরুসেবা করবে ইত্যাদি।

    কাবলিদা যে গুরুভার বহন করে, সেটার দায়িত্ব কাউকে নিতেই হবে। এবং হবে। আমি বেকার মানুষ, কিন্তু সংসারী তায় বাহন বলতে সরকার বাহাদুর ভরসা। নইলে এই মালপত্র টানাটানি ইত্যাদির দায়িত্ব সানন্দেই নিতাম।

    গুরুজনেরা, একটু ভাবেন, আলোচনা করেন আর দায়িত্ব ভাগ করে দেন।
  • kiki | ১৬ জানুয়ারি ২০১২ ১২:২১502463
  • সেরেফ দুটি কতা বলতে চাই। মামু খাওয়ায় নি।:(

    মানকেও না।:(

    রঞ্জনদাই যা ভরসা রইলেন।

    তার উপর চটি দুখানা দেখলাম আমার নাই, সে দুটো নেবো বলে ও শেষ মুহুর্তে ঠিক করলাম বইমেলা থেকেই নেবো।কারন আমার হাতে একখানি কুঁচো ব্যাগ।চটি লুকোনো যাবে না ছেলের থেকে। আর তিনি জোড় ক্যাঁও মাও জুড়বেন। অ মা! কাবলিদা ঋভুর জন্য একটা মুখোশ দিয়ে দিলেন আর আমিও ভুলো মানুষ, সেটা হাতে ঝুলিয়ে ফিরলুম।আর যা হবার তাই হলো।:(
  • s | ১৬ জানুয়ারি ২০১২ ১২:৪৪502464
  • হ। মামু খাওয়ায়নি। খাওয়ানোর ভয়েই কিনা কে জানে বক্তিমে দিয়েই ঐ ওদিকে যাব তারপর এদিকে বলে কোথায় যেন কেটে পড়ল!!

    স্যান্টু খুব ভাল মেয়ে। চকোবার খাচ্ছিল আমি খেতেও বলল, কিন্তু আমি সবে এককাপ কফি খেয়ে এসেছি সুমিত ডাক্তারের সৌজন্যে আবার আমার এক দোস্তূ গেছে আরেককাপ কফি আনতে, তাই চকোবারের মায়া ত্যাগ কত্তেই হইল।

    আমি যে এত পেটুক নিজেই জানতাম না:-((

    মামু অবশ্য আমাকে একপিস সিগু খাইয়েছে তবে সে আমি চেয়ে নিয়েছি। দমকলের দারোগাবাবু যখন এসে আমাকে ৪টাকার জন্যে সম্মান না হারাতে পরামিশ দিলেন, তখন আমি মামুর সাহায্য প্রার্থনা কল্লাম এই বলে, দেখো, আমি অবলা নারী, তোমরা গুরুগণ সঙ্গেই আছ, মান বাঁচাও, তখন অব্দি সে ট্যাঁ ফোঁ কল্লো না, আমি ভাবলাম হয়ত লাজুক মানুষ, তাই বেশি কথা কইছে না। হায় খোদা, বক্তিমে দিতে উঠলে পরে দেখি, সে তো নেতা লুক!! পয়েন ধরে ধরে এমন বক্তিমে দিতে পারে!! পরে নিজেই গপ্পো শোনালো, কলেজজীবনে পাটি করত যখন, নেতা এসে না পৌঁছুনো অব্দি মামুকেই নাকি মঞ্চে তুলে দেয়া হত এই বলে, যা, পয়তাল্লিশ মিনিট বল গে, মামু বলেই যেত, বলেই যেত! নেতা এসে গেল তখন তাকে ডেকে বলা হত, নে এবার থাম, সে থেমে গিয়ে নেমে আসত!

    ঘনাদা ব্যপক লোক। পরথম দরশনেই আমি পাঙ্খা:-)

    ও শমীক,
    আবার নতুন করে আপ্লোডাতে দিলাম, এবার দেখি দৌড়ুচ্ছে। দেখি কদ্দুর যায়।
  • Nina | ১৬ জানুয়ারি ২০১২ ১২:৫৫502465
  • ইস! টিম্ভাই র কি মজা---কত্তজনের সঙ্গে দেখা হল ---ছোটাইর ও :-(
    আর আমার এবার সামরুর সঙ্গে দেখা হলনা :-(
    পরের বার আমি বইমেলায় যাবই
  • s | ১৬ জানুয়ারি ২০১২ ১৩:০০502466
  • এই মেলায় আমি পুরো সময় ধরে থাকতেই পারিনি। মেলার দিন তারিখ মাথায় ছিল না বলে আগে থেকেই একটা কর্মশাল্য নাম লিখিয়ে রেখেছিলাম, কাজেই ঘড়ি বলত পাঁচটা বাজে, আর আমি ফুস্‌স। যেটুকু সময় ছিলাম, খুব অল্প মানুষের সঙ্গে আলাপ হয়েছে, তাদের মধ্যে যাঁদের কথা না বললেই নয়, তাঁরা হলেন ঠিক পাশের টেবিলের পাঁচজন পয়ষট্টি-সত্তরের তরুণ।

    একটা পত্রিকা বের করেন তাঁরা, আত্মবিকাশ নামে। শিবুকাকু হলেন পুরোধা। অন্যদের নাম ভুলে গেছি। টেবিলের ঐটুকুনি জায়গায় একপিস মাত্র চেয়ার। পাঁচজনেই মেলায় থাকেন আর আধঘন্টা পরপর যিনি চেয়ারে বসে থাকেন তিনি উঠে গিয়ে অন্য আরেকজনকে বসতে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকেন। তাঁদের কেউ কেউ গান করেন। এখন বছরে দু-তিনবার করে নানা রকম অনুষ্ঠানের আয়জন করেন। একজনকে গান করেন কিনা জানতে চাইলে বললেন, আমরা সবই 'করতাম'-এর দলে। এখন আর কেউই কিছু করি না, এককালে সবই করতাম। এই মেলা শেষেই তারা একটি সঙ্গীতসন্ধ্যার আয়োজন করছেন, কে কে আসবেন, কিরকম খরচা-পাতি তার হিসেব করছিলেন একদিন বসে-দাঁড়িয়ে সবাই। লেকটাউনে থাকেন প্রায় সবাই। মেলা শেষে মাল-পত্র সমেত মেট্রোয় বাড়ি ফেরেন সবাই! বলতে একটুও লজ্জা করছে না যে এঁদের সামনে আমরা সক্কলে বুড়ো।

    আরেকটা কথা, আমাকে দু-বার চা, কফি খাইয়েছেন:-))
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১৩:৩৩502467
  • সামরান,

    শেষ চেষ্টা করে নাও, না পারলে সন্ধ্যেবেলা বাড়ি গিয়ে আমি দেখছি।

    যদি এইবারেও সফল না হয়, তা হলে একটা কাজ করো, teamviewer বলে একটা সফটওয়্যার পাওয়া যায়, সেটা ছোট্ট সফো, নামিয়ে ইনস্টল করে নাও, ওটার মাধ্যমে আমি তোমার কম্পু রিমোটলি অ্যাক্সেস করতে পারব। তারপরে আমি আপলোডিয়ে দেব।
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১৩:৩৪502468
  • আমার ইন্টারনেট হাইস্পিড, আশা করি আজ রাতের মধ্যে তুলে দিতে পারল। অবশ্য কাবলিদা বলল দময়ন্তীর ফ্যাঁসবুকে তোলা আছে, তা সেটাও দেখব।

    যাদের ফ্যাঁসবুক আছে এবং যাঁদের নেই, সকলের সুবিধার্থেই আমি ইউটিউবে তুলে দেব।
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১৩:৩৫502470
  • উফ্‌ফ্‌, তুলে দিতে পারব **
  • m | ১৬ জানুয়ারি ২০১২ ১৫:৪৬502471
  • এহে, এরা কেবল অপপ্রচার করে! কাল আমাকে খুঁটিতে বসিয়ে সবাই বেশ প্রাণ ভরে গজল্লা দিচ্ছিলো- আর কেউ না হোক,প্যাঁচা জানে।
    সুমেরুকে যত দেখি তত মুগ্‌ধ হই- ছোটদের বই চাওয়ায় এক ভদ্রলোককে ঘেন্নাপিত্তি আর পিপিপি গছিয়ে দিয়েছিলো প্রায়-কোনদিন মার খাবে সেই আশংকায় আছি:)
    ঘনাদা কুড়িটাকায় দুটো মুখোশ ফ্রি তে বেচার প্রবল স্লোগান তুলে বেশ হিট।

    তিমি সারাবিকেল ফুলবাবুর মত ঘুরে শেষবেলায় পত্রিকা গুছোনোতে আর ব্যানার নামানোতে সাহায্য করেছে।

    সুমিত সারাক্ষণ হাসিহাসি মুখে যখন যা দরকার হয়েছে,করে গেছে।
    কাবলিদার কথা আর নতুন করে কিছু বলার নেই।

    সম্পাদক বাক্স,বই বয়েছেন। বক্তৃতা দিয়েছেন, গজল্লা করেছেন। দমকলের ওসিকে শুধিয়ে,উনি অ্যারেস্ট কত্তে পারেন কিনা জেনে মনের সুখে সবাই মিলে ধোঁয়া উড়িয়েছেন।
    সৈকত ২ আর দময়ন্তী আর বড়ম কিছুক্ষণ খুঁটি আগলেছেন।

    যার কথা না বল্লেই না, টিনটিন গম্ভীর মুখে দুটি রোল্ড ডাল শেষ করেছেন, কোনো জ্বালাতন ছাড়াই জানিয়েছেন, উনি এইসব ভীড় পছন্দ করেন না- তবে বাবামার ভালো লাগবে বলে সঙ্গে এসেছেন।
    বাবা মঞ্চে আসার পর উনি আমাকে চুপি চুপি জানিয়েছেন এইবার সামনে গিয়ে না বসলে ভালো শোনা যাবেনা। সবার বক্তব্যের সারাৎসার না বুঝলেও উনি বসেইছিলেন। মাখেমাঝে বিরক্ত হলেও সেটা বয়সের দোষ;)

    সবশেষে সামরানদি, প্রশংসার ছলে আমার নিন্দে করায় খুব দু:খু পেয়েছি। নেহাত গোঁসাঘর নেই তাই..

    এনজয় গুরু!
  • pi | ১৬ জানুয়ারি ২০১২ ১৬:২৩502472
  • হ্যাং, দায়িত্ব ভাগের ব্যাপারটা তো হয়ই। আগে থেকে যারা জানান, কাজ করতে চান, কী কাজ পারবেন, মেইল ও করেন, তখন মেইল বা ফোনে যতটা পারা যায় কো অর্ডিনেট করে নেওয়া হয়।আগের বইমেলায় সেটাই হয়েছিল, ফলে বিশেষ অসুবিধা হয়নি।
    এবারেও কেউ কেউ সেটা করে নিলে ভাল হত হয়তো। কোনদিন লোক তো অনেক লোক, কোনোদিন কেউ নেই তো শেষ মুহূর্তে মৃগাঙ্কর বন্ধু এসে বসে সামাল দিচ্ছে, এরকম।
    আর কাব্লিদার ব্যাপারটা সত্যি ভাবতে হবে। কাব্লিদা তো কথাও কিছু শোনে না। মহা বীর :(

    তবে এটা কিছুটা তো হবেই। কেউ ঘুরতে ঘুরতে কোনদিন চলে আসবেন, বসতে বা সাহায্য করতে পারবেন, আগে অত জানা বা জানানও যায়না। সেটুকু মনে হয় ঠিকই আছে।
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ১৬:৫১502473
  • ঐ সাড়ে ছদিনের জন্য আমি আছি। আমার চায়ের নেশা নেই, সিগুর নেশা নেই, পানির নেশা নেই, একটানা ন দশ ঘণ্টা বসে থাকা আমার কাছে কোনও ব্যাপার না।
  • ppn | ১৬ জানুয়ারি ২০১২ ১৭:০৩502474
  • বোঝো! পাখপাখালির নেশা তাও নেই নাকি!
  • achintyarup | ১৬ জানুয়ারি ২০১২ ১৮:১২502475
  • বাত্তুমেও যাবে না নাকি?
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ২০:৪৯502476
  • পোব্যাবলি নো। :) আমি উটজাতীয়, তাই জল না খেয়ে দুত্তিনদিন কাটিয়ে দিতে পারি, আর বাত্তুমেও না গিয়ে থাকতে পারি।

    পাখপাখালি, মানে ইয়ে, সে তো বসে বসেও দেখা যায়। বইমেলা কি পাখপাখালি দেখার জায়গা? দিল্লিতে কি পাখপাখালির অভাব? এই চোখ দেখেচে কুড়ির গ্ল্যাম, এ চোখ কি ... ইয়ে ...
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ২০:৫০502477
  • সামরান, ফোন সুইচড অফ আসছে কেন? দরকার হলে আমায় ফোন করিও।
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ২১:২৩502478
  • দমোদিদির ফ্যাঁসবুকে তো ভিডিও নাই!

    ও সামরান ...
  • sda | ১৬ জানুয়ারি ২০১২ ২১:৩৫502479
  • কাল গেসলাম লি ম্যা বইমেলায়। বাংলা চটি সিরিজের যে ক'টি গত বইমেলায় সংগ্রহ করে উঠতে পারিনি, সে গুলো চটপট ঝোলাবন্দি করলাম। সম্পাদক মশাইয়ের বক্তৃতা শুনলাম, KD আর তাতিনদার সঙ্গে আলাপ হলো।
    এক সহ-ক্রেতা মনে হয় প্যাঁচা ইত্যাদি দেখেই জিগালেন - ছোটদের জন্য কোনো বই আছে ? একটু ভেবে সুমেরুদার জবাব- হ্যাঁ, এই পূর্ব প্রকাশিতের পর টা নিয়ে যান। :)
  • ranjan roy | ১৬ জানুয়ারি ২০১২ ২২:৫১502481
  • ১লা ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি আমি কাব্লিদার ঠেকে বডি ফেলে দেব। উনি যাহা আদেশ করিবেন পালন করিব। মেলা প্রাঙ্গণে স্টলের কাউন্টারে ( ব্যাংকের ন্যায়) বসিয়া থাকিব। রিলিভার না আসিলে প্রকৃতির ডাক উপেক্ষা করিব। চা কিছু দয়ালু গুরুর সৌজন্যে আসিয়া যাইবে ভরসা রাখি। ধুম্রপান হানিকারক। কাজেই--।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন