এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯৪০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 59.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১১ ১৮:০০509274
  • কুমুদিদি, আমি ইডিয়েট তা জানি, কিন্তু বুকা তো নই। তোমাদের ঢুকতে দিই আর তোমরা রঞ্জনকে ভাঙচি দিয়ে নিয়ে যাও! ইল্লি আর কী!!
  • Nina | 12.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১১ ২১:৩১509285
  • পুন: মূষিকো ভব
    :-(
    স্বপ্নের দিন শেষ---আবার ফিরে এলেম থোড়-বড়ি খাড়ার জীবনে--
    ফিরেই বিরাট shock বাড়িটে বড় রকমের চুরি হয়েছে--সব টি ভি, ল্যাপটপ(৩), ও অন্যান্য প্রচুর জিনিশ--হাপিশ---মন মেজাজ খুব খারপ।

    বলে যাই---২৪শের সন্ধ্যে ছিল বড় মনোরম---হাসি খুশি গানে গল্পে মেতে উঠেছিলাম আমরা ----প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ---সেদিনের সন্ধ্যেটিকে মাতিয়ে রাখার জন্য----ঘনাদা টু তুষ্টু--পানে ও পানে(পাতা) হয়েছিল রঙিন---

    ঋভুর (কিকির দাদা) সুরেলা শুরুয়াত--পরে বাসুভাই--সুদীপ্তদা, কৌস্তুভ, এবং তারপর কোরাস---গিটারের ঝঙ্কার বিটস--থ্যাঙ্কস্‌স সব্বাই :-))

    এমেম---চেনেনা হেন লোক নেই---:-) শুভশ্রীবৌঠান টু অনন্যা--রজতশুভ্র টু সুদীপ্তদা--এমেম সব্বার দোস্ত! তুসি গ্রেট হো এমেম!

    রঞ্জনভাউ আপনাকে শুভশ্রীবৌঠান বিশেষ করে মনে রেখেছেন--মেয়েরা তাদের বাবাকে কেউ চেনে বল্লে গলে জল হব্বেই!! আর আপ তো ওয়েসেভী হ্যায় সুপারলাইকেবল :D রত্ন-ভাবিজান এলে আরও জমত ভাউ--নেক্‌স্‌টটাইম ওনাকেও চাইইইই

    সুমেরু, কাব্লিদা,
    খুব সরি--পান-পাতার মতন পানপাত্রের তরল অঢেল ছিলনা বলে--আসছে বছর এই ত্রুটি থাকবেনা --প্রমিস।

    আরও অনেক লিখতে ইচ্ছে করছে কিন্তু বিধি বাম ! বাড়ীতে আপাতত নো ল্যাপিস--অফিসে পোচ্চুর কাজ---

    দিল্লি ও কলকাতার সব গুনিজনেদের অমিত ও নিনার অনেক ভালবাসা ও শুভেছা---
    যাদের এবারে পেলাম না অ্যাকচুয়ালি---তাদের ও যেন পরের বার পাই এই আশায় শুরু করব আমাদের নতুন বছর ;-)

    ২০১২ সব্বার হোক সর্বাঙ্গসুন্দর--পরিপূর্ণ রূপে মনের মতন করে ---

    একটাই দুক্কু--ক্ষেউ ক্ষি ছবি তুল্লনা সেদিন :-((((
  • maximin | 59.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১১ ২২:০৫509296
  • ইশ বাড়ি ফিরে এরকম দেখলে? মনের অবস্থা বুঝতে পারছি। :( :(
  • maximin | 59.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১১ ২২:২১509307
  • খুব এনজয় করেছিলাম সেদিনকে। ২০১২ তোমাদেরও সর্বাঙ্গসুন্দর হোক নীনা।
  • kumu | 122.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১১ ২৩:২০509318
  • নীনা,খুব খারাপ লাগল তোমাদের ক্ষতির কথা শুনে।শহরে শহরে সকলকে এত আনন্দ দিয়ে গেলে,আর শেষকালে এই!

    তাড়াতাড়ি সামলে নাও,অমিতবাবু ও তুমি মিলে।

    যাহা যায় আর যাহা কিছু থাকে ই:
  • i | 59.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১১ ২৩:৫৯509329
  • এ তো সান্‌ঘাতিক ব্যাপার।
  • kd | 59.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ০০:৩৭509340
  • আরে ইন্দ্রাণী, তুমিও তো কলকাতায়, চলে এসো কাল সন্ধেবেলার ভাটে।
  • i | 59.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ০০:৪৫509351
  • কাল ফেলুদা, কাব্লিদা।
  • Nina | 12.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ০১:০৬509362
  • ছোটাই
    এখনও যেন মনে হচ্ছে স্বপ্ন--তোমার সঙ্গে সত্যি দেখা হল?
  • i | 59.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ০১:১০509374
  • হৃতিকের মুখোশ পরা শাহরুখের মত কেস হইলেও হইতে পারে।

    চুরির ঘটনাটা মারাত্মক।
  • aranya | 68.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ০৩:০৯509385
  • নীনা, চুরির ঘটনাটা শুনে খুব খারাপ লাগল। সামলে ওঠ তাড়াতাড়ি।
  • ranjan roy | 122.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ০৮:১১509396
  • আমার যা-তা লাগছে। মাসখানেকের জন্যে বাড়ি ছেড়ে গেলে এইধরণের চুরি ভারতের বাইরেও হতে পারে-- এমন ধারণাই ছিল্‌না। আর প্রফেশনালদের ল্যাপি(অতগুলো) যাওয়া মানে--।

    কাব্লিদা ও সুমেরুকে ধন্যবাদ। আমার কোলকাতা আর নববর্ষের আগমনকে সেলিব্রেট করা! আমি ভীষণ বাড় খাচ্ছি। এবারও যদি অন্যবারের মত ক্যানসেল বা স্থগিত করি তাহলে জগুবাবুর বাজার বা গাঁজাপার্কের সামনে রামক্যালানি খাবো বুঝতে পারছি।
    তবে ভরসার কথা এবারে কোলকাতা আসার ডিসিশন আমার বৌ ও মেয়েদের।
    আমি যত বলি( ইচ্ছে করে) যে আমাদের মত লোকেদের জন্যে ৩৬গড় ঠিক জায়গা, তত ওরা বলে শেষজীবনে গঙ্গার পাড়ে থাকাই ভালো, নইলে মুক্তি নেই।
  • prateek | 180.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ০৮:২৪509407
  • নীনাদি,কি আর বলব! আশা করি ইনসিওরেন্স আছে।
  • Bratin | 117.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ০৮:৩২509418
  • নীনা দি, খুব খারাপ লাগছে শুনে আর কি বলবো :-((

    সেদিন সুচেতনা দির বাড়িতে দেখা হলো তোমার সাথে। কিন্তু মার অপেরাশনের জন্যে যেতে পারলাম না তোমার বাড়ি। খুব মিস করলাম।
  • siki | 123.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ০৯:১৬509429
  • কী লিখব জানি না। খুব খারাপ লাগল জেনে।
  • ppn | 112.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ০৯:৩৬509440
  • বাজে ব্যপার। :(

    ওদেশেও এমনটা হয়?
  • potke | 180.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১১:২৬509451
  • হয়।
  • Ghanada | 223.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:৫১509462
  • নীনার কোলকেতার বাড়ীতে অত হইচই করার পর, খবরটা শুনে মনটা কেৎরে গ্যালো।
    এ কী রে বাবা! আমাদের দেশে তো এটা হরবকত- ই হয়! ওখানেও হয়!!!!!!!!!!!
    আজ কাব্লের বাড়ীতেও যাওয়া হবে নি।
    আমার এক বন্ধু মারা গেছে। গতকাল রাতেই খবরটা পেয়ে সকালে ঐখানে গেছিলুম।
    মনটা আবার ৎ হয়ে গেল!
    ফিরে এসে, একটু কম্পুতে বসলুম। জানি না, আমার কি হবে!
    সব-ই জ্জয় গ্গুরুর খ্যালা!
    দে মা, একটু হালুয়া খাই!
    আর যে পারি নে।
  • siki | 123.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৪:১০509473
  • এই জন্যেই কবি বলেছেন,

    জয় গুরু। এনজয় গুরু।
  • Ghanada | 223.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৪:২৩509485
  • সিকি মুখোটি
    কবতের ব্যাপারে আম্মো কিস্‌সু জানি নে। অবশ্য কোনো ব্যাপারেই কিস্‌সু জানি নে।
    তাই আমার ষ্টেপনির কাছে, হরবখত গালি খেতে হয়।
    আচ্ছা! ঐ লাইনটা কোন কবি কইসেন?
  • siki | 123.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৪:২৬509507
  • স্টেপনি নামটা খুব পছন্দ হল :)
  • siki | 123.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৪:২৬509496
  • কবি শিলাজিৎ বোধ হয় :-)

    তবে গুরুতে আমরা কবির নাম নি' না। কেবলই কবির বাণী নি'।
  • Ghanada | 223.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৪:৩২509518
  • সিকি
    আম্মোর খুব মোন খারাপ! তাই একটা স্বরচিত শ্যামাসংগীত
    শোনবা?
  • Ghanada | 223.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৪:৪৩509529
  • সিকি

    আম্মোর মোন খারাপ হল্লে জোরে জোরে শ্যামাসংগীত
    গাই!
    জীবনে কি আচে? বলতো!!!!!!!
    সূয়া কেজি চাল, এক লিটার সরষের তেল, একটু লবণ, তরী- তরকারী, এক সিলিণ্ডার গ্যাস!
  • Ghanada | 223.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৪:৪৫509540
  • না:! খুব দার্শনিক হয়ে যাচ্চি! একটা পান্সো পচপ্পন ধরাই! ( ফিরিতে পাওয়া)
  • siki | 123.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:০৩509551
  • না। পান্সো পচপন ছেড়ে শ্যামাসঙ্গীত ধরান। ইয়ে, ধরুন। গানে আছি, পানে নেই।
  • ppn | 216.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:২৭509562
  • ইসে, ওটা পান না। ধোঁয়া।
  • siki | 123.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:২৮509573
  • ধোঁয়াটা পানই তো করে, নাকি?
  • Ghanada | 223.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:২৯509584
  • ইয়ে মানে, সিকি!
    তুমি তো আবার পানে নেই!
    তাও এই গানটা নিকে দিলুম।
    শ্যামাসংগীত
    (সুর- রামপ্রসাদী)
    দে মা আমায় বোতোল খুলে
    যতই ভাবি আর খাব না,
    সন্ধে হলেই যাই মা ভুলে
    দে মা আমায় বোতোল খুলে........

    টাকাকড়ি নেই মা আমার
    টাকা কামাই নানা ছলে
    টাকাকড়ি নেই মা আমার ( উঁচু স্বরে)
    টাকা কামাই নানা ছলে

    (তাই) প্রাণ সঁপেছি, বাংলা মালে
    দে মা আমায় বোতোল খুলে........ ( খাদে)

    রাস্তা দিয়ে, যাই হেঁটে মা
    লোকে আমায় মাতাল বলে........ ( খাদে)
    রাস্তা দিয়ে, যাই হেঁটে মা
    লোকে আমায় মাতাল বলে ( উঁচু স্বরে)
    (তাই) বাংলা ধরেছি তোর চরণতলে

    দে মা আমায় বোতোল খুলে........ ( খাদে)
  • ppn | 216.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:৩৯509596
  • না, ধোঁয়া দ্যায়, বুদ্ধির গোড়ায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন