এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ ই: নির্মোহ (তিন)

    Samik
    অন্যান্য | ৩১ জানুয়ারি ২০১২ | ৬৫০২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-) | ১৬ জুলাই ২০১৩ ০৯:৫২513175
  • ভক্তি জ্ঞান আর কর্ম নিয়ে ভাটাচ্ছেন ভাটান, রাজযোগ এনে ফেললেই শিবুদা চটে উঠে ধুয়ে দিয়ে যাবেন। সাবধান করে রাখলাম।
  • abc | ১৬ জুলাই ২০১৩ ০৯:৫৯513176
  • "মঠ ও মিশন যেটা করে গেছে এবং এখনও করে থাকে সেটাকে বাংলা ভাষায় বলে চ্যারিটি। " - তা দীপ বাবু , নিজে বা নিজের পছন্দের সংগঠন করে দেখান না এই লেভেলের চ্যারিটি , মুখেন মারিতং জগত তো অনেক হলো। একটা লোক 21 বছর বয়সে কলেজে পড়ত, আর ৩৯ বছর বয়সে হঠাত মরে গেল। ১৭ বছর সময়ের মধ্যে লোক তা যা যা করেছে তার একটু খানি অন্তত করে দেখান।
    আর রঞ্জন বাবু, একজন ৩৯ বছরের লোকের শিক্ষা চিন্তা যদি আরো ৪০ বছর সময় পেত তাহলে কি হত একটু ভাবুন। রবি ঠাকুরের ৩৯ বছর বয়সে শিক্ষা চিন্তা কি এরকম ই পরিনত ছিল ?
  • dukhe | ১৬ জুলাই ২০১৩ ১০:০০513177
  • "ভক্তি শুনলে ভয় পাও কেন? ভক্তি ভালবাসারই এক নাম।" - এইটা মনে হয় কথামৃতে ছিল। খুঁজে দেখতে হবে।
  • dukhe | ১৬ জুলাই ২০১৩ ১০:০২513178
  • "ঐ চাষারা ডাল দিচ্ছে-ঐটুকু হচ্ছে আসল কাজ। ওরা এখন বুঝতে পারবে নিজেদের অবস্থা, উপকার এবং উন্নতির আবশ্যকতা, তখনই তোমার ঠিক কাজ হচ্ছে জানবে।"
    - এরে কয় চ্যারিটি? ভালো ভালো। শুধু ঘুড়ারা না হাসলেই হইব।
  • :-) | ১৬ জুলাই ২০১৩ ১০:০৪513179
  • আর একটা ক্লু। কেন পাড়ার কোনো ছেলে স্বার্থহীন পরোপকার করে করে নিজের ভবিষ্যৎ গোছানোর কথা মাথায় রাখে না, কেন মানুষ ভালোবাসে, স্নেহ করে শ্রদ্ধা করে এইসব যতক্ষন না মুক্তমনাদের যুক্তিবাদ, আমেরিকার জীবনদর্শন কিংবা অর্থনীতির তত্ত্বের বই বুঝতে পারবে না, ততক্ষণ তাদের পাগলা কুকুরে কামড়েছিল নাকি অন্য কিছু - সে ব্যাপারে নিন্দুকেরা অনেক কিছু বলে থাকবে। চিরকালই বলে আসে। সেসব নিয়ে চর্চা করা নিতান্ত অপচয় বলেই মনে হয়।
  • / | ১৬ জুলাই ২০১৩ ১০:০৬513180
  • একটা না বাড়তি পড়েছে,
  • Sibu | ১৬ জুলাই ২০১৩ ১০:১৯513182
  • ন্যাঃ, ধুয়ে টুয়ে দেব বলে মনে হয় না। বুড়ো হয়ে পাগল-ছাগলদের সম্পর্কে আমার ধৈর্য্য বেড়েছে।
  • b | ১৬ জুলাই ২০১৩ ১০:১৯513181
  • একটা মূর্তিকে দেশ শুদ্ধু লোক জন্মদিনে মালা পরায়, চন্দন বাটা মাখায়, রাস্তা ও ট্রেনের নাম দেয়, তার পায়ে গদগদ অশ্রু বিসর্জন করে। আরেকটা সেট এসব কিসু না করে বুঝতে চায় লোকটাকে, নিজস্ব যুক্তিবুদ্ধিঅভিজ্ঞতা দিয়ে।

    সেকেন্ড সেটের লোকেরা মাইরি, অসহ্য। আঁতুড়ে নুন দিয়ে মেরে ফেললেই হত।সেটা সম্ভব না হলে মুখে স্টিকিং প্লাস্টার, তিনদিনের জেল, সাতদিনের ফাঁসি ইত্যাদি। আর এই ব্যাদড়া গণতন্ত্রের যুগে এটাও সম্ভব না হলে, কান চেপে থেকে ত্ট তট তোটয় মন্ত্র জপ করলেই হবে। ওরা তো ফুঃস স স।

    ডিঃ এই পোস্টের সাথে বিবেকানন্দের কোনো সম্পর্ক নেই।
  • cm | ১৬ জুলাই ২০১৩ ১০:৩৩513183
  • আর ধুয়ে দিলেই হল ওটাই আমার ওড়ার একমাত্র আশা। ভালো করে কুম্ভক করতে পারলেই একদম গ্যাসবেলুনের মতন উড়ে বেড়াব।
  • :-) | ১৬ জুলাই ২০১৩ ১০:৫০513185
  • এক সেটের লোক আছে, যাঁরা প্রতিযোগিতা নয়, সহযোগিতায় বিশ্বাস রাখেন, বিবাদ নয়, সমন্বয়ের কথা বলেন আর গদগদ ভাবে নিজের দেশবাসী ভাই বলে জড়িয়ে ধরেন।
    আরেকটা সেট জ্ঞানী বোদ্ধা। একটা মূর্তিকে বোঝার নাম করে ভেঙে ভেঙে দেখে। কোত্থাও পৌঁছায় না তার নেতিবাচক ভাবনা, তবু কি অদম্য উৎসাহঃ-) যাঁরা প্রথম সেটের মানুষগুলিকে "একটা মূর্তিকে দেশ শুদ্ধু লোক জন্মদিনে মালা পরায়, চন্দন বাটা মাখায়, রাস্তা ও ট্রেনের নাম দেয়, তার পায়ে গদগদ অশ্রু বিসর্জন করে।" তাদের অশিক্ষিত ভেবে নাক সিঁটকে এড়িয়ে যায়, এই সেকেন্ড সেটের লোক।
    তাই, Date:16 Jul 2013 -- 10:19 AM-এর ঠিক এই পোস্টটাই, একটু বদলে লিখতে ইচ্ছে করছে, প্রথম "সেটের লোকেরা মাইরি, অসহ্য। আঁতুড়ে নুন দিয়ে মেরে ফেললেই হত।সেটা সম্ভব না হলে ...", অন্তত তাঁদের ভালোবাসে সেই দলের লোকগুলির "মুখে স্টিকিং প্লাস্টার, তিনদিনের জেল, সাতদিনের ফাঁসি ইত্যাদি। আর এই ব্যাদড়া গণতন্ত্রের যুগে এটাও সম্ভব না হলে, কান চেপে থেকে ত্ট তট তোটয় মন্ত্র জপ করলেই হবে। ওরা তো ফুঃস স স।"
  • দীপ | ১৬ জুলাই ২০১৩ ১১:৪৬513186
  • অসা, বিবিমীষানন্দ নয়, ওটা বিবিষানন্দ। পর্যটক নয়, পরিব্রাজক হবে। রাত ২টোর সময় গুরুতে টই লিখতে গিয়ে ছাপাখানার ভূত ঘাড়ে চেপেছে! নিজগুণে ক্ষমাঘেন্না করে মাপ করে দেবেন পিলিজ। "তালে নিদেন আপনার সাজান পর্যটক বিবিমীষানন্দ যা যা করেচেন, শুধু সেটুকুই রিপিট করে দিন। দেশটা বেঁচে যাবে দাদা" - ভাববাদ মায়াবাদের প্রভাবে দেশ কতদূর বেঁচেছে, মহিলারা ও নিচুজাতির মানুষেরা নিজেরাই নিজেদের ভাল বুঝে কতদূর এগিয়ে গেছেন, ব্রহ্মচারী বাহিনী দেশের চরিত্রগঠনে কতটা সাকসেসফুল - গত ১৫০ বছরের ইতিহাস তার সাক্ষী, সবাই দেখেছেন-দেখছেন। আমার দেশের প্রতি এত ভাব-ভালবাসা নেই যতটা গুরুতে টই লেখায় আছে। তাই আপাতত "অ্যাডভেঞ্চার" নেবার ইচ্ছে নেই। আপনি অন্যত্র ব্যবস্থা দেখুন।

    রঞ্জন আর ডিডির মন্তব্য শুনে ভাল লাগলো। দু'জনেরই মানুষ বিবেকানন্দকে ভাল লাগছে। লাগতেই হবে - এ'রকম উচ্চশিক্ষিত মহাজ্ঞানী ক্ষুরধার-বুদ্ধিসম্পন্ন বাস্তববাদী সুকৌশলী সংগঠক জননেতা বাংলায় আর জন্মেছেন কি? ছড়াচ্ছেন ধর্ম, চিন্তায় অর্থ-এস্টাবলিশমেন্ট, ভাবছেন রাজনৈতিক বুদ্ধির সাথে। প্রচার করছেন বৈদান্তিক ভাববাদ, নিজে বিশ্বাস করেন অজ্ঞেয়বাদ, আবার প্রয়োগ পদ্ধতিতে রূঢ় বাস্তববাদ। "তাই স্ববিরোধিতা। আদর্শের সঙ্গে বাস্তববুদ্ধির। পুরনো চিন্তার সঙ্গে নতুন প্রজ্ঞার। সংস্কারের সঙ্গে মুক্তবুদ্ধির।" আর এই স্ববিরোধীতাই কুরে কুরে খেয়েছে মানুষটাকে। সন্ন্যাসী হয়েও জীবনের শেষ দিন পর্যন্ত সংসার-বিষয়আশয় থেকে দূরে সরতে পারেননি। এইরকম ইন্টারেস্টিং চরিত্রকে ভাল না লেগে উপায় কি? কিন্তু যে জায়গাটায় আজকের মানুষ বিবেকানন্দকে নিতে চাইবেন না সেটা হল ঐ ভাববাদের প্রসার। বাঙ্গালির ইতিহাসে যে সময়টায় জাতটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, অক্ষয় দত্ত, জগদীশ বোস, ঠাকুর পরিবারের হাত ধরে বস্তুবাদী জীবনদর্শনের মুখোমুখি হচ্ছিল, সেই সময় বিবেকানন্দ একা তার উল্টোদিকে দাঁড়িয়ে আবার ভাববাদে ডুবিয়ে দিলেন। পরবর্ত্তীকালে প্রফুল্লচন্দ্র রায়, ব্রজেন্দ্রনাথ শীল, মানবেন্দ্রনাথ রায় প্রমুখ মুষ্টিমেয় কয়েকজন আবার বস্তুবাদী দর্শন নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করলেও ততক্ষণে নব-হিন্দুত্বের জাগরণে তা আর কূল পায়নি।

    "দীপ যেসব লেখা খুঁটে খুঁটে টইতে তুলছেন তাদের অনেকগুলই কখনো পড়ি নি,শুনিও নি" - খুঁটে খুঁটে পড়ার দরকার নেই, যাঁরা আবেগে আপ্লুত না হয়ে মানুষ বিবেকানন্দকে পেতে চান, তাঁদের আমি বলব শুধু পত্রাবলীটুকু পড়ুন। বাণী ও রচনার লেখা কোট করতে গেলে বিবেকানন্দ-গদগদ শিবির বেঁকে বসে বলেন, 'ওগুলো তো অন্যেরা শুনে লিখেছে, ও সব কথা অথেন্টিক নয়'। পত্রাবলীতে সে ভয় নেই। নিজের মনের কথা নিজের হাতে লিখেছেন। স্ববিরোধিতার টানাপোড়েন কিভাবে নাড়া দিচ্ছে, পড়লে নিজেরাই দেখতে পাবেন। দু-এক জায়গায় নিজেই লিখেছেন এসব চিঠি যেন বাইরে প্রকাশ না হয়।

    "আলোচনার দরকার আছে। মূল্যায়ন মানেই ঐতিহাসিক ব্যক্তিটির তাঁর সময়ের ও আজকের নিরিখে ব্যক্তিত্বের সত্ত্বঃ-রজঃ-তমঃ সব মিলিয়ে পূর্ণাঙ্গ বড় চিত্রটি দেখার জন্যে। কিছু কিছু অস্বস্তিকর হলেও" - একশোবার। এই প্রসঙ্গে বলি, কিছুদিন আগে নরেন্দ্র মোদী দিল্লীর জেনুতে একটা বক্তিমে দিয়েছিলেন। বেশ হাততালি পড়েছিল। ইউটিউবে ভিডিয়োটা পাওয়া যায়, সময় পেলে দেখে নেবেন। এক ঘন্টার ঐ বক্তৃতায় বিবুদা রয়েছেন শেষ ১৫-২০ মিনিট ধরে। নমো ব্যাখ্যা করেছেন কিভাবে তিনি বিবেকানন্দের আদর্শে নতুন ভারত গড়বেন। তা ভাইব্রান্ট ভারত যাঁর আদর্শে তৈরী হবে, তাঁকে একটু জানতে হবে না?
  • b | ১৬ জুলাই ২০১৩ ১১:৫৪513187
  • হাসিমুখকেঃ

    কাউকে অশিক্ষিত বলা হয় নি (কথাটা আপনার)। বিবেকানন্দের প্রোজেক্ট নিয়েও কিছু বলা হয় নি। শুধু "সেসব নিয়ে চর্চা করা নিতান্ত অপচয় বলেই মনে হয়", বা " এই নেগেটিভ আলোচনা কোথাও পৌঁছবে না" এই জাতীয় তর্জনী তোলাটা ভালো লাগে না। কি রকম একটা "মার্ক্সবাদ সর্বশক্তিমান কারণ ইহা সত্য" টাইপের নিদান মনে হয়।

    (আর পোস্ট পাল্টান না, যত খুশি। আমার তো কপিরাইট নেই। মর্জি মাফিক করুন)

    অন্য একজনকেঃ আর কারুর বিরুদ্ধে বললেই "আরে আপনি নিজে করে দেখান" জাতীয় কথাবার্তা কিঞ্চিৎ অযৌক্তিক। এর পরে ময়রার দোকানের পচা তেলে ভাজা জিলিপি, গাঙ্গুলীর রানিং বিটুইন দি উইকেট্স, পাড়ার অ্যাস্পায়ারিং কিশোরকন্ঠী গায়ক, রবীন্দ্রনাথের অত্যন্ত খাজা কয়েকটি কবিতা, সবকিছু ভালো লাগাতে হবে দেখছি।
  • :-) | ১৬ জুলাই ২০১৩ ১২:১১513188
  • আহা, 16 Jul 2013 -- 11:54 AM চটছেন কেন? " এই নেগেটিভ আলোচনা কোথাও পৌঁছবে না" এই জাতীয় চিন্তা যদি করতে পারতাম তো ভালো হত। সত্যি, আন্তরিক ভাবেই বলচি, এই নেগেটিভ আলোচনা কোথাও না পৌঁছালে খুবই খুশী হতাম। কিন্তু অবশ্যই পৌঁছাবে, এবং আমাদের পিছনের দিকে অনেকখানি এগিয়ে দেবে। এই সার্থ্কতাই তো চেয়েছে এই আলোচনা; তা তার চাওয়া পূর্ণ হবে বৈ কি!
  • dukhe | ১৬ জুলাই ২০১৩ ১২:১৪513189
  • দীপের পোস্ট আমার মত অজ্ঞদের জন্য আলোর পর আলো ছড়িয়ে চলেছে।

    "অসা, বিবিমীষানন্দ নয়, ওটা বিবিষানন্দ। " - এক টাইপো থেকে অন্য টাইপোতে লাফ?

    "ব্রহ্মচারী বাহিনী দেশের চরিত্রগঠনে কতটা সাকসেসফুল - গত ১৫০ বছরের ইতিহাস তার সাক্ষী, সবাই দেখেছেন-দেখছেন। " - আমি অ্যাকচুয়ালি জানতামই না যে ব্রহ্মচারীবাহিনী দেশ চালাচ্ছে। মানে কিছু সন্ন্যাসী ব্রহ্মচারী দেখেছি - ইস্কুল-অনাথাশ্রম-ত্রাণের কাজ চালাচ্ছেন, কিন্তু ১৫০ বছর ধরে গোটা ব্রহ্মচারীদের কাঁধে চেপে ভারত বিবুদার পথে হাঁটছে এতটা আন্দাজ করতে পারিনি।

    "বাঙ্গালির ইতিহাসে যে সময়টায় জাতটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, অক্ষয় দত্ত, জগদীশ বোস, ঠাকুর পরিবারের হাত ধরে বস্তুবাদী জীবনদর্শনের মুখোমুখি হচ্ছিল, সেই সময় বিবেকানন্দ একা তার উল্টোদিকে দাঁড়িয়ে আবার ভাববাদে ডুবিয়ে দিলেন। " - এটিকে একটি সুমহান অথেন্টিক কোট হিসেবে শিরোধার্য করা উচিত বলছেন?

    "নিজের মনের কথা নিজের হাতে লিখেছেন। স্ববিরোধিতার টানাপোড়েন কিভাবে নাড়া দিচ্ছে, পড়লে নিজেরাই দেখতে পাবেন। দু-এক জায়গায় নিজেই লিখেছেন এসব চিঠি যেন বাইরে প্রকাশ না হয়।" - প্রাইভেসির বাংলা স্ববিরোধিতা - এটাও জানতাম না।
  • হ্যা | ১৬ জুলাই ২০১৩ ১২:১৬513190
  • হ্যা, হ্যা Date:16 Jul 2013 -- 11:46 AM "বিবিষানন্দ"-টা আরও একঘর, উইথ অ্যাটাচ বাথ, দক্ষিণের বারান্দা সহ। না, মহায়, আপনার সঙ্গে তক্কো করতে গেলে হেসেই মরে যাবোঃ-))))
    আপনি অন্য চোখে বিবেকানন্দ দেখার আগে নিজের চোখে দেখুন। তারপর লিখলেই হবে। আমরা সঙ্গে আছি। থাকব। তাড়া নেই।
  • btw | ১৬ জুলাই ২০১৩ ১২:২২513191
  • Date:16 Jul 2013 -- 09:48 AM
    জানেন কি শুদ্ধা ভক্তি আর বিশুদ্ধ জ্ঞানে কোনও তফাৎ নেই? বিবেকানন্দের গুরু বলে গেছিলেনঃ-)
  • dukhe | ১৬ জুলাই ২০১৩ ১২:২৪513192
  • আরে না না, নিরঞ্জন ধর কি অভিজিৎ রায় - যাঁর চোখে খুশি দেখতে চাইলে দেখুন না। কিন্তু আমার ধারণা ওঁরা অবতার নন, মানুষ, ওঁদেরও ভুলভ্রান্তি হয়। এই আর কি।
  • Ekak | ১৬ জুলাই ২০১৩ ১২:২৯513193
  • বিবেকানন্দের গুরু এক ধুরন্ধর :)
    আলটিমেট কন্ফর্মিটি ছাড়া উইস্দম ফুল্ফিল্ড হয়না এন্ড ভায়স্ভার্সা কারন বেসিক প্যারামিটারগুলো ত্রান্স্ফর্মেবল নয়, ,,,,,, ইটা মানুষের সভ্যতার সবচে বড় ফ্যালাসি।
    বুড়ো ইটা নিয়ে হালকা মজা করে চলে গেলেন। বাকিরা নিয়তি কে গন্তব্য ভেবে নিল :|
  • dukhe | ১৬ জুলাই ২০১৩ ১২:৩৮513194
  • পত্রাবলী থেকে ভাববাদ মায়াবাদ -

    তাঁর নাম লোকে নেয় বা না নেয়, আমি কোনও খাতিরে আনি না, তবে তাঁর উপদেশ জীবন শিক্ষা যাতে জগতে ছড়ায়, তার জন্য প্রাণপণ চেষ্টা করিতে প্রস্তুত। আমার মহাভয় শশীর ঐ ঠাকুরঘর। ঠাকুরঘর মন্দ নয়, তবে ঐটি all in all (সর্বস্ব) ক'রে সেই পুরানো ফ্যাশনের nonsense (বাজে ব্যাপার) ক'রে ফেলবার একটা tendency (ঝোঁক) শশীর ভিতর আছে, আমার তাই ভয়। আমি জানি শশী ও নিরঞ্জন কেন ঐ পুরানো ছেঁড়া ceremonial (অনুষ্ঠানপদ্ধতি) নিয়ে ব্যস্ত। ওদের spirit (অন্তরাত্মা) চায় work (কাজ), কোনও outlet (বাহির হবার পথ) নেই, তাই ঘণ্টা নেড়ে energy (শক্তি) খরচ করে।

    শশী, তোকে একটা নূতন মতলব দিচ্ছি। যদি কার্যে পরিণত করিতে পারিস তবে জানব তোরা মরদ, আর কাজে আসবি। হরমোহন, ভবনাথ, কালীকৃষ্ণ বাবু, তারক-দা প্রভৃতি সকলে মিলে একটা যুক্তি কর। গোটাকতক ক্যামেরা, কতকগুলো ম্যাপ, গ্লোব, কিছু chemicals (রাসায়নিক দ্রব্য) ইত্যাদি চাই। তারপর একটা মস্ত কুঁড়ে চাই। তারপর কতকগুলো গরীবগুরবো জুটিয়ে আনা চাই। তারপর তাদের Astronomy, Geography (জ্যোতিষ, ভূগোল) প্রভৃতির ছবি দেখাও আর রামকৃষ্ণ পরমহংস উপদেশ কর—কোন্ দেশে কি হয়, কি হচ্ছে, এ দুনিয়াটা কি, তাদের যাতে চোখ খুলে, তাই চেষ্টা কর—সন্ধ্যার পর, দিন-দুপুরে—কত গরীব মূর্খ বরানগরে আছে, তাদের ঘরে ঘরে যাও—চোখ খুলে দাও। পুঁথি-পাতড়ার কর্ম নয়—মুখে মুখে শিক্ষা দাও। তারপর ধীরে ধীরে centre extend (কেন্দ্রের প্রসার) কর—পারো কি? না, শুধু ঘণ্টা নাড়া?
  • ... | ১৬ জুলাই ২০১৩ ১২:৩৯513196
  • Date:16 Jul 2013 -- 12:29 PM
    বুড়ো? একান্ন বছরের সদ্য মানুষটা বুড়ো? এমন সম্বোধন তো ওঁর চেলাটি করতেন। তা বলে একক, আপনি? ছি, ছি, বিপ কি মনে করবেন বলুন তো? ও বয়েসে সদ্য সদ্য পরকীয়া শুরু হয় কি না হয়!!

    নাঃ, নিয়তি নয়, খিল্লিই গন্তব্যঃ-(
  • abc | ১৬ জুলাই ২০১৩ ১২:৪৩513197
  • "বিবিষানন্দ" তা আরো খোরাক। আরে আগে ভালো করে জানুন তারপর তো তক্ক করবেন। চিঠি পড়ে অনেক তো জেনে বসেছেন, আর একটুকু জানেন না বিবু দা নমো কে ওনার বক্তব্য প্রচারের ভার দিয়ে যান নি। নমোর বিরোধিতা অন্য Toi খুলে করুন মুক্তকন্ঠে সমর্থন করব, কিন্তু বিবু দা কে নমো তে ম্যাপ করবেন না।ওটা তে অজ্ঞতা প্রকাশ পায়।
    ব, করে দেখান বললে যদি এতই জ্বলে তাহলেই বুঝুন ক্যারিয়ার মায়া করে হাতে কলমে করতে গেলে কত তা জ্বলবে ।
  • b | ১৬ জুলাই ২০১৩ ১২:৫৯513198
  • নাঃ, জ্বলে না। আপনার সব কথা মেনে নিলাম। আজ থেকে সবই, সবাই খুব খুব ভালো। ওঁ পাউরুট্যা-ঝোলাগুড়ায় নমঃ।
  • ... | ১৬ জুলাই ২০১৩ ১৩:০৫513199
  • শুধু ভালো বললে হবে না। কেন ভালো আলোচনা করে দেখান। সার্কাস্টিক্যালি না, সৎ ভাবে। ঠিক যেমন করে খারাপ গুলিকে ব্যাখ্যা করছেন, তেমনি ভাবে। তবে মেনে নেবার মানে থাকে। তা না হলে, এই মেনে নেওয়াকে ওঁ উড়ো খৈ গোবিন্দায় নমঃ বলে উড়িয়েই দিলাম।
  • b | ১৬ জুলাই ২০১৩ ১৩:০৯513200
  • দিলেন বুঝি? আহা বেচারা গোবিন্দ।
  • b | ১৬ জুলাই ২০১৩ ১৩:১১513201
  • আর ইয়ে, আমি কোনো খারাপ ব্যাখ্যা দিই নি। একটু কষ্ট করে আমার পোস্ট দেখলেই বুঝতে পারবেন।
  • ;-O | ১৬ জুলাই ২০১৩ ১৩:২৩513202
  • গোবিন্দ বেচারা কেন হবে? আপনার পাউরুট্যা-ঝোলাগুড়ায় নমোরও ভাগ পেয়েচে তো!
    আর, "খারাপ ব্যাখ্যা" দিয়েচেন বলিনি তো! কষ্ট করে পড়ে দেখুন। খারাপ ব্যাখ্যা কেউই দেননি। কেউ কেউ ভুল ব্যাখ্যা দিয়েচেন, এই আর কি!
    যাগ্গে...

    এমনিই ভাবচি----
    ভাবচি ৪-জুলাই তো বহুদিন হল পেরিয়েচে। ১২-জানুয়ারীর তো আরও-ই দেরী, তবে হঠাৎ লোকে এমন হামলে পড়ল কেন? হ্যয় কৈ আলো দেনেবালা?
  • b | ১৬ জুলাই ২০১৩ ১৩:২৫513203
  • ললাটঙ্ক লিখন-অ। কি করবেন বলুন?
  • dukhe | ১৬ জুলাই ২০১৩ ১৪:০৪513204
  • অ্যাকচুয়ালি বিবুদাকে নিয়ে সমস্যা হল ওনাকে কোনো খোপে ধরানো যায় না। আমরা বাইনারিতে উত্তর খুঁজতে যাই - উনি রিভাইভালিস্ট না রিফর্মিস্ট? উনি ভক্তি না জ্ঞান? উনি কর্ম না ধ্যান? - এবং গাড্ডায় পড়ি। যে খোপেই ফেলি, উনি তৎক্ষণাৎ চাট্টি কাউন্টার-এগজাম্পল পেশ ক'রে ছাঁচ ভেঙে বেরিয়ে যান। ফলে পেনসিল হাতে ওনাকে মাপতে গিয়ে অনেক হোমরাচোমরা অমুকবাদী তমুকতাত্ত্বিকই স্ববিরোধী-স্ববিরোধী ব'লে গজগজ ক'রে পেনসিলটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন।
  • ক্ক | ১৬ জুলাই ২০১৩ ১৪:৫৯513205
  • ক্ক
  • b | ১৬ জুলাই ২০১৩ ১৫:০৮513207
  • হুম। ওসামা বিন লাদেন নিয়েও দেখুন এক-ই প্রবলেম। উনি গণতান্ত্রিক না স্বৈরাচারী?অত্যাচারী না বেনেভোলেন্ট? স্বাধীনতা সংগ্রামী না টেররিস্ট? মুসলমানদের সেভিয়র না ধ্বংসের পথে পাঠান? মোজা না বীজ?

    অবশ্য একটু অফ টপিক। লাদেনকে নিয়ে কেউ নির্মোহ ব করলে জানাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন