এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | ১২ মার্চ ২০১২ ২০:৩৭535408
  • কি আশ্চর্য্য!!!! সাস্পেন্স থ্রিলারে খানিক সাস্পেন্স দেখালেই চলবে, আর ডিটেলগুলো বাদ দিতে হবে এমন কথা কোথায় বলা আছে?
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২০:৩৯535411
  • সব উত্তর পাওয়ার জন্য আমাকে অনেক ব্রেনস্টর্মিং করতে হয়েছে। মাঝরাতে প্রশ্নের চোটে ঘুম ভাঙিয়ে আলোচনা করার ইচ্ছাপ্রকাশের ফলও ভালো হয় নি। ইউটিউবের প্রিন্টটা এতো খারাপ যে আরেকবার দেখে নেবো তারও উপায় নেই। এখন অনেকটা শান্তি।

    তবে সমস্ত ফোকরের অবজেকটিভ বিশ্লেষণ ও আগাথা ক্রিস্টির গপ্পের সঙ্গে তুলনামূলক আলোচনার জন্য নীপা রুচিরাকে ডাকা হোক্‌। গোয়েন্দা গপ্পের ব্যাপারে ওর ওপর আমার অগাধ ভরসা।
  • T | ১২ মার্চ ২০১২ ২০:৩৯535410
  • সেকি কমরেড, মিডিয়াফায়ার থেকে ৬৯৫ এম বি ডাউনলোড করে দেখলাম যে। খিচুড়ী প্রিন্ট অবশ্য। তবে যা দেখলাম তবে কি ডুয়াল মিনিং ওলা টা দেখলাম।
  • aka | ১২ মার্চ ২০১২ ২০:৩৯535409
  • নেতাই কে,

    কে যে কি, আর কে যে কাকে ভ্যাভোহার করছে সে ভোঝা গেল একেবারে শেষ সিনে। হা হা কি উলুতপ্লুত করেছে সবারে। :)

    আর ঝিমোতে ঝিমোতে অ্যাকশন থ্রিলার দেখে তাদের অমন সবকিছুই গোলমেলে ঠেকে। ;)
  • rimi | ১২ মার্চ ২০১২ ২০:৪০535412
  • আচ্ছা, ভিদ্যাকে খুনের চেষ্টাটা দিনে দুপুরে কলকাতার চূড়ান্ত জনবহুল রাস্তায় করা হল কেন? এর ডুয়াল মিনিং জানতে চাই। এইটা রাতে শ্যুট করা হলে কি অসুবিধা হত?
    আর মেট্রোতে ভিদ্যাকে ধাক্কা দেওয়াটাই বা কিসের জন্যে?
  • pi | ১২ মার্চ ২০১২ ২০:৪১535413
  • এই আধাখ্যাঁচড়া ব্যাপারগুলৈ অস্বস্তি তৈরি করছে। ভিদ্যা সেজে অভিনয় আধাখ্যাঁচড়া, গুল্প বানানো সাজানো আধাখ্যাঁচড়া, পুলিশ, আইবির তদন্ত আধাখ্যাঁচড়া। আর সেটা শেষে সব জানার পরে বুঝতে পেরে চোখে লাগছে। রেট্রোস্পেক্ট করতে গেলে ঠোকা খেতে হচ্ছে। দেখার সময় তো যথেষ্ট সাস্পেন্স আছে, যথেষ্ট থ্রিলিঁ। সেই ব্যাপারে অভিযোগ এই। দম বন্ধ করেই দেখতে হয়।
  • Netai | ১২ মার্চ ২০১২ ২০:৪৩535414
  • বুইতে না পারলে পারিনি।
    তাই বলে কবি ঝিমিয়ে পড়েছিলেন এই অপবাদ দেবার আগে ভেবে দেখবেন কমরেড, কবি ঝিমুলে কার দোষে ঝিমুচ্ছেন?
    ১। কবির দোষ
    ২। ছবির দোষ
    ৩। সিনিমাহলের দোষ
    ৪। নন্দ ঘোষের দোষ
  • pi | ১২ মার্চ ২০১২ ২০:৪৪535415
  • রুবির দোষ ;)
  • T | ১২ মার্চ ২০১২ ২০:৪৫535418
  • @rimi, এর ডুয়াল মিনিং হচ্ছে, দিনেদুপুরে খুন কত্তে চাইলে সেই অভিযোগ পুলিশ বিশ্বাসই করবে না, ফলে ক্রাইম করা সহজ। সটান বলে দেওয়া যাবে, 'ধুস সাজানো ঘটনা।
    দেখেননি শুরুতে ম: ব: কে কৃতজ্ঞতা জানানো হয়েছে। :P
  • Netai | ১২ মার্চ ২০১২ ২০:৪৫535416
  • ওহোহো
    ভালো কথা মনে পড়েছে।
    বাড়ি যাই।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২০:৪৬535419
  • জনবহুল রাস্তায় তো করে নি। ওকে করা প্রথম ফোনটায় ডিরেকশন দিয়ে নির্জন গলিতে নিয়ে যাওয়া হয়েছে। বড়ো ডলবি সাউন্ডে ফিসফিস ডিরেকশান ঢাকের আওয়াজের পাশে গা ছমছমে এসেছিল। ঐজন্য বলি, ইউটিউবে দেখো না।

    আর মেট্রো? ফাইনাল ওয়ার্নিং।
  • pi | ১২ মার্চ ২০১২ ২০:৪৭535420
  • যে মিলন নামজীর কোন ট্রেস পাওয়া গেলনা বলে এত হা হুতাশ, এই যেন তেন প্রকারেণ, এত কোল্যাটারাল ড্যামেজ করেও তাকে বের করার চেষ্টা, দেশ ও দশের স্বার্থে, তার আঙুলের চাপ ওয়ালা গ্লাসটি নিয়ে আইবি তখন বা এখন কিছু করলো না, তার ডুয়াল মিনিং গুলি বলে দিলেও বাধিত হই।
  • T | ১২ মার্চ ২০১২ ২০:৫০535421
  • আই বি র এজেন্টরা হাতে গ্লাভস লাগিয়ে কাজ করে। ফলে কোন এঁদো ঘরে তার হাতের ছাপ পাওয়া যাচ্ছে একথা আইবি বিশ্বেস করে নি। ভেবেছিল সাজানো ঘটনা। উফফ আবার ম: ব:।
  • pi | ১২ মার্চ ২০১২ ২০:৫১535422
  • :))
  • rimi | ১২ মার্চ ২০১২ ২০:৫৩535423
  • পামিতাদি, সত্যি ইউটিউবে দেখে আদ্দেক মজাই মাটি। কিন্তু প্রশ্ন হল, অ্যাগনেস কিম্বা ডাক্তারের মতন নিরীহ লোককেও তবে ফাইনাল ওয়ার্নিং না দিয়ে সোজা খুন করে ফেলা হল কেন? আর যে বেঁচে থাকলে সমানেই কেঁচো খুঁড়তে সাপ বের করতেই থাকবে, তাকে ফাইনাল ওয়ার্নিং দেওয়া হল??
  • saikat | ১২ মার্চ ২০১২ ২০:৫৫535424
  • খুনগুলো কেন করা হল আর ভিদ্যাকে খুন কেন করা হল সেই নিয়ে একটা সমস্যা আছে। ভিদ্যাকে মেট্রোতে খুন না করে একটা ভয় দেখান হল, ওয়ার্নিং (পারমিতা যেমন লিখেছেন) যাতে সে কলকাতা ছেড়ে যায়। তাহলে প্রশ্ন উঠবে অন্যদের ক্ষেত্রে সেটা কেন করা হয়নি? ব্যাপার হল সেটা যদি করাও হত তাহলেও কি ভিদ্যার অনুসন্ধান কোনভাবে বাধা পেত? কারণ সে তো যা জানার জেনে গেছে/যাবে যা সে ব্যবহার করবে। কিন্তু যে / যারা খুনগুলো করছে তারা তো জানেনা যে ভিদ্যা কতখানি জেনেছে, ফলে তাদের তো খুন না করা ছাড়া উপায় নেই।

    এই অবধি বললে অবধারিত প্রশ্ন উঠবে, তাহলে ভিদ্যাকেও খুন করে দিলে তো ঝামেলা মিটত। এর উত্তর?
  • pi | ১২ মার্চ ২০১২ ২০:৫৭535425
  • হ্যাঁ। আর মেট্রোতে ঐ সময়ে মারলে আত্মহত্যা বলে পার পেয়ে যাবার একটা সুবিধাও ছিল।
  • pi | ১২ মার্চ ২০১২ ২১:০১535426
  • আর বিশেষ করে অন্যেরা তো কোনকিছু অ্যাকটিভলি করছিলেনই না। তাঁরা নতুন কোন তথ্য জানেনও নি। আগে যা জানতেন, (আর এঁদের এই জানাটা মিলন দামজী এটালের জন্যও অজানা কিছু নয়), তাই জানিয়েছেন মাত্র। এইরকম দুটো খুন নিয়ে কোন হই চই কেন হলনা, আইবি এই নিয়ে অ্যাক্টিভ হওয়া সঙ্কেÄও, আর কেসটা যখন তারা খুঁচিয়ে তুলতেই চাইছিল, সেটাও আশ্চর্যের।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২১:০৩535427
  • একবার ভাবো ভিদ্যাকে প্রেগনেন্ট দেখানো হল কেন? গল্পের এক জায়গায় ঠিক এই কথাটা বলা আছে। ঐটাই ওকে অনেকটা আনসাসপেক্টিং বানিয়েছে, পুলিশ ভদ্র ব্যবহার করেছে, সেখানে গেছে সেখানেই হেল্প পেয়েছে। সুপারিদাতা খুনী ক্লায়েন্টও গর্ভবতী মহিলাকে কঠোর প্রতিপক্ষ ভাবে নি। প্রথমবার।
  • pi | ১২ মার্চ ২০১২ ২১:০৪535429
  • আর অতক্ষণ ধরে মুখের উপরে ওয়ার্নিং দিচ্ছে একজন লোক, যে কিনা ছদ্মবেশটুকু নেবার প্রয়োজন বোধ করেনা। যার চেহারায় রীইতিমত আলাদা বৈশিষ্ট্য আছে। আর্টিস্টকে দিয়ে আঁকালেই তো লোকটিকে ট্রেস করা যেত। বোঝাই তো যাচ্ছিল, এ মিলন দামজী বা পুলিশের মধ্যে চরের কাছে পৌঁছানোর একটা সহজ উপায়।
  • Nina | ১২ মার্চ ২০১২ ২১:০৮535430
  • সুজয় ঘোষ হাজির হো ও ও ও
  • pi | ১২ মার্চ ২০১২ ২১:১২535431
  • ভিদ্যাকে সাসপেক্ট করতে তো হবেনা। আই বি যা সত্যিই করতে চাইছিল, সেটার জন্যই, ওর কথায় বিশ্বাস করেই ওর বরকে খোঁজায় আরো তৎপর হওয়া ইচিত ছিল। ওর অভিনয়, অর এম্ফ্যাসিস তো সেটার উপরেই ছি। আর সেটা ঠিক করে করতে গেলেই অর্ণব বাগচী সম্বন্ধে খোঁজগুলো করার কথাই। ওকে খুঁজে পাবার জন্য। অবিশ্বাস না, ভিদ্যার কথা বিশ্বাস করেই।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২১:১৭535432
  • "অতক্ষণ ধরে"? অমন একটা মৃত্যুভয়ের মুহুর্তে দেখা একজনের ছবি আঁকিয়ে সারা কলকাতা শহরে তাকে খুঁজে বের করে দামজীতে পৌঁছনো? এটা একটু কষ্টকল্পিত মনে হচ্ছে।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২১:১৮535433
  • অর্ণব বাগচীর টিকির চিহ্‌ণও তো কোথাও খুঁজে পাওয়া যায় নি। সেও ভিদ্যার উদ্যোগেই এসটাব্লিশড হয়েছে।
  • pi | ১২ মার্চ ২০১২ ২১:২৩535435
  • টিকি খোঁজা হল কই ?ভিদ্যা তো খুঁজতে এসেছে ওর বরকে। তার কাকার বাড়ি খোঁজার ও সেখানে খোঁজ নেবার চেষ্টা করবে না ? মানে, সেটার অভিনয় করবে না ? ঐ গাড়ি থেকে ঐ আধ খ্যাঁচড়া কমেন্টখানি ছাড়া ?

    আর অতক্ষণ ধরেই তো। ধক্কা মেরে টেনে নেবার পর থেকে সেই সিঁড়ি অব্দি বকবক করতে করতে ওর পিছু নিয়েছিল তো ! আর একবার যে চেহারা দেখিয়ে দিয়েছে, পরের বার সেই চেহারাতেই হাজির হবে ! ও তো দেখতে পেলেই সতর্ক হয়ে যাবে !
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২১:২৩535434
  • কোথাও বলা নেই, ভিদ্যা আসলে কোথায় থাকতো। ওর ট্রেনিং তো দেশেই হয়েছে। ও লন্ডনে কোনদিনই ছিলো না। একটা আইডেন্টিটি ও পাসপোর্ট পেয়েছে ওর ট্রেনিং-এর সময়, রিমেমবার ভিদ্যার পেছনেও বড় সাপোর্ট ছিল। আমাদের দেশে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ব্যাকগ্রাউন্ড চেক কোনদিনও হয় না। রিমেমবার ও পুলিশকে পাসপোর্ট দেখিয়েছে শুরুতেই। আমি শিওর বিয়ের সার্টিফিকেট দেখতে চাইলে সেও রেডি থাকতো।

    একটাই গলতি, শেষটা আরেকটু ভালো করে এসটাব্লিশ করা উচিত ছিল।
  • pi | ১২ মার্চ ২০১২ ২১:২৫535436
  • পাসপোর্টে তাহলে ভিসা স্ট্যাম্পও ছিল :)
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২১:৩০535437
  • কাকার বাড়ি খোঁজা ইত্যাদি তো ফ্রেমড আপ।কলকাতা পুলিশ ওতেই আর খানের তড়পানিতে স্তব্ধ। অর্ণবকে খোঁজার জন্য পুলিশের উদ্যোগ না নেয়োআ তো জাস্টিফিকেশন দিয়ে দেখানো হয়েছে। আর পরম তো পুলিশ হিসেবে খোঁজে নি, ভিদ্যার সঙ্গে একটা কানেকশান টাইপের হয়ে যাওয়ায় সঙ্গী হয়েছে। যতঅন না খানের ব্যাপারটা ক্লিয়ার হোলো।

    পুলিশ কি আই বি কেউ কোনদিনও অর্ণবকে খুঁজতে চেষ্টা করে নি। করেছে মিলম দামজীকে খুঁজতে।

    অর্ণব বলে কেউ ফ্লাইটে আসে নি, যায় নি, কোম্পানিতে কোনদিনও ছিল না, এ সব বলা হয়েছে। অর্ণবের সব ব্যাকগ্রাউন্ড চেক ফেল করেছে।

    দ্বিতীয় প্রশ্নের উত্তর : কনট্র্যাক্ট কিলারের কনফিডেন্স।
  • pi | ১২ মার্চ ২০১২ ২১:৩২535438
  • ইমিগ্রেশন থেকে যারা অর্ণব বাগচীর খোঁজ নিল, তারা ওর খোঁজটুকু নিলনা। অর্ণবের কোন ট্রেস না পাবার পরেও। এরকম লুক অ্যালাইক হারিয়ে যাবার পিছনে যদি মনে করে থাকে মিলন দামজীদের ভূমিকা আছে ( কারণ বারেবারে বলছে, ওকে পেলেই অর্ণবকেও পাওয়া যাবে), তাহলে তার হারানো নিয়ে কোন খোঁজ নেবে না ! লন্ডনেই ইমিগ্রেশন হয়নি তো কোথায় গেল। লন্ডনের ইন্টেলিজেন্সের সাথে যোগাযোগ করবেনা !
  • pi | ১২ মার্চ ২০১২ ২১:৩৪535440
  • এমনকি এই সন্দেহও ওদের ছিল, দুজনে একই লোক হতে পারে ! সেক্ষেত্রেও খোঁজ নেবে না ? এই জায়গাগুলো ইচ্ছে করলেই ঠিকঠাক দেখানো যেত। গেলে সেটা ভাল বই মন্দ হত না। 'কহানি' বানানোটা অনেক বেশি পোক্ত হত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন