এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৯ মে ২০১২ ১১:২৩551511
  • গ্লোব্যাল ডেলিভারি মডেলের ভিত্তি কিন্তু - ইন্টারনেট। নব্বুইএর দশকে গ্লোব্যাল ডেটা কম্যুনিকেশনে যুগান্তকারী পরিবর্তন। ইন্টারনেট ব্যান্ড উইড্‌থ যত উন্নত হয়েছে, টেলিকম/ডেটা যগাযোগ ব্যবস্থা যত সহজ হয়েছে, তত বেশী আউটসোর্সিং অপোরচুনিটি বেড়েছে। ইন্ডিয়ার অ্যাডভান্টেজ ছিল তিনটে - ১) ইন্টারনেট ডেটা/টেলিকম পরিপাঠামোর উন্নতি ২) ইংরেজী ভাষা ৩) ভাস্ট পুল অফ্‌ ইঞ্জিনিয়ারিং/সায়েন্স গ্যাজুয়েট্‌স।

    তবে হ্যাঁ, ভারতীয় কোম্পানীগুলোকে কৃতিত্ব দিতেই হবে। টিসিএস, ইনফোসিস, উইপ্রো - এই তিন কোম্পানী ঠিক সময়ে ঠিক স্টেপ নিয়ে গ্লোব্যালি বিজনেস বাড়িয়েছে - এই তিন কোপ্মানী মিলিয়ে আজ প্রায় ৪/৫ লাখ লোক কাজ করে। এরা বাধ্য করেছে, আইবিএম, অ্যাকসেন্চার... এদেরকে ভারত নিয়ে ভাবতে।
  • বিপ্লব | ২৯ মে ২০১২ ১১:২৬551512
  • মিঃ এস
    যে যা খুশি লিখুক না। কেও বলে চলে গেল, যুক্তি ছাড়া ব্যক্তিগত আক্রমণ করে-আমি সব জানি টাইপের-তাতে ত কেও ওপেন ফোরামে মানবে না।

    ব্যাপারটা হল এই-আমি জাস্ট যুক্তি দিচ্ছিলাম কেন নতুন এনাবলিং প্রযুক্তির জন্যে "কাজের ধরন" "পেশার ধরনটাই বদলে যাবে। আজ থেকে ৩০ বছর আগে ত বি আই টুল গুলো ছিল না-১০ বছর আগেও ওগুলো ব্যবহার হত না। এখন হচ্ছে। মুলত বেইসিয়ান সংখ্যাতত্ত্বেই আটকে আছে।

    এর সাথে হাডুপের সম্পর্ক খুবই সেকেন্ডারি-কিন্ত ওটা এনাবলিং টেকনোলজি। এত বিশাল বিজনেস ডাটা নিয়ে আগে কাজ করা যেত না-এখন যাচ্ছে। এবং তার জন্যে হাডুপ এবং মেশিন লার্নিং এই দুটো ফিল্ডের অবদান সব থেকে বেশী। যারা বি আই এর টপ লেভেলে আছে-তারা এসব জানে। এবং এগুলি খুবই হ্যাপেনিং যে এই দুটি প্রযুক্তির ব্যাবহারের জন্যে, আগে যেসব বি আই করা যেত না-এখন যাবে। ফলে সিদ্ধান্ত নেওয়ার জন্যে, বিশ্লেষনের জন্যে আগে ২০ জন লাগলে এখন ৫ জন লাগবে।

    এর মধ্যে কোন একজন হাও মাও কাও করে এসে বলছে আমিই একমাত্র হাডুপ জানি-কারন আমি উহা নিয়া কাজ করি। এর সাথে মূল থ্রেডের কোন সম্পর্ক নেই। সম্পূর্ন ডিসট্রাকশন।
  • পাই | ২৯ মে ২০১২ ১১:২৭551513
  • দুদিন আগে ফ্রায়েডম্যান এখানে বক্তৃতা দিলেন। মূলতঃ World is flat নিয়ে। কী জানি, ওনাকে খুব একটা আপডেটেড মনে হল না। আর কেমন সব অতিসরলীকরণ।
  • lcm | ২৯ মে ২০১২ ১১:৩১551514
  • S,
    হোম মর্টগেজ স্কিমের কথা বলতে গেলে, মানে যে উদাহারণ তুমি দিলে এখানে, সেরকম তো হরদম হচ্ছে। একটা সময় এত ঘন ঘন ন্তুন নতুন স্কিম অপশন আসত, যে লোকে প্রতি ছয় মাস অন্তর রিফাইন্যান্স করত। হ্যাঁ, লোন স্কিম ভেবে চিন্তে বের করতে হয় ঠিকই, কিন্তু এগুলো হচ্ছে খানিকটা ঐ ইন্সিওরেন্স প্রিমিয়াম ঠিক করার মতন, রিস্ক অ্যানালিসিস। পৃথিবীর বেশীর ভাগ দেশের সব বড় ব্যাংকেই নানারকমের ইন্ভেস্টমেন্ট/লোন.. প্ল্যান আসতে যেতে থাকেই। এগুলোকে ঠিক ইনোভেশন না বলে, বিজনেস প্ল্যান/আইডিয়া বলা যেতে পারে।
  • S | ২৯ মে ২০১২ ১১:৩৬551515
  • এলসিএম, এটাকে কিন্তু ব্যান্কিঙ্গ সেক্টরে প্রডাক্ট ডেভেলপমেন্টের মধ্যে ধরা হয়। যতদুর জানি এই জিনিসটা ৮০ দশকের ক্রাইসিসের পরে এসেছে। তার আগে ছিলো না। মানে দ্য হোল ফান্ডা কলড ইএমাই। তাই ইনোভেশন।
  • Toon Army | ২৯ মে ২০১২ ১১:৩৭551516
  • মাইরি। নিজে একখান টেকনিক্যালি ভুল কথা বল্ল, ভাবলো এখানে সব তো ভুষি মাল কেউ কিসু বুঝবে না, সেটা ধরিয়ে দিলে আরো দুটো আনরিলেটেড রচনা, শেষে...এই না হলে বিপ;-)

    তা বাদবাকি যা কথা হচ্ছে সবই আমার সিলেবাসের বাইরে, কাজেই আমার কুনো কাম নাই।
  • lcm | ২৯ মে ২০১২ ১১:৪৩551517
  • এস,
    তা ঠিক। অনেক সময় বলাও হয় নতুন লোন "প্রোডাক্ট" লঞ্চ হবে।
  • S | ২৯ মে ২০১২ ১১:৪৬551518
  • হ্যাঁ এবং আমি পুরো ইএমাই ব্যাপারটাকে ইন্নোভেশন বলছিলাম, নট বিভিন্ন রকমের ইএমাই কে।
  • lcm | ২৯ মে ২০১২ ১২:০১551519
  • বিজনেস্‌ ইনটেলিজেন্স, এবং, ডেটা ওয়্যারহাউস - এখন বেশ হট্‌ ফিল্ড। আইবিএম ডিবিটু ডেটাস্টেজ, ওর‌্যাক্‌ল বিআই, স্যাপ্‌ বিজনেস্‌ অবজেক্ট্‌স, ইনফর্ম্যাটিকা --- এসব হল এই ফিল্ডের লিডিং সফ্‌টওয়্যার/টুল।

    অ্যাপাচি হাডুপ হল বিশাল, মানে সত্যিকারে বিশাল লাইভ ডেটা নিয়ে কাজকম্মো করার একটা "ফ্রি" টুল সেট। যাদের প্রচুর পরিমান ডেটা সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে - যেমন, গুগল বা ফেসবুক - তাদের জন্যে আদর্শ টেকনলজি। হাডুপ-এর ছাতায় অনেক টুল আছে, এর মধ্যে সবথেকে জনপ্রিয় হল দুটি - ম্যাপরিডিউস, এবং, ক্যাসান্ড্রা। ক্যাসান্ড্রা হল বেসিক্যালি একটি ডেটাবেস - কিন্তু এক অভিনব পদ্ধতিতে এখানে ডেটা স্টোর এবং রিট্রিভ্যাল করা হয়।

    এখানেও সেই টিপিক্যাল - ফ্রি ওপেন সোর্স বনাম COTS - লড়াই। সময় লাগবে। সবে শুরু।
  • Toon Army | ২৯ মে ২০১২ ১২:০২551521
  • এলসিএমও গোলালো এবং বেশ ভালো পরিমাণে;-)
  • lcm | ২৯ মে ২০১২ ১২:০৪551522
  • আমি ছাই ডিটেইল জানি নাকি! কনফারেন্সে এদিক ওদিকে যা শুনি। নো-সিকোয়েল নিয়ে একটি লেক্চার গতবার ওর‌্যাক্‌ল কনফারেন্সে শুনি।

    কিন্তু, তুমি বলো কোথায় ভুল হল। নইলে জানবো ক্যামনে।
  • Toon Army | ২৯ মে ২০১২ ১২:০৮551523
  • কনসেপ্টটা হাইলি ইন্টারেস্টিং হলেও পাবলিক ফোরামে এগুলো লিখলে লোকে বোর হবে, কারণ সবার নিজের নিজের ফিল্ড আছে।
  • lcm | ২৯ মে ২০১২ ১২:১১551524
  • তা বটে, তাইলে আমি গোলাই নি...
  • Toon Army | ২৯ মে ২০১২ ১২:২০551525
  • গুলিয়েছে তো বটেই। ক্যাসান্দ্রা হাডুপের ছাতায় নয়, আলাদা প্ল্যাটফর্ম। আমাজন ডায়নামো আর কাকুর বিগটেবলের হাইব্রিড বলা যায়। শুধু হাডুপ ম্যাপরিডিউস প্যারাডাইমের ওপরে তৈরী, তলায় এইচডিএফএস।। ক্যাসান্দ্রা আর হাডুপের কনসেপ্টটা আলাদা, তবে এখন অনেক নতুন জিনিস বেরোচ্ছে (যেমন ডেটাস্ট্যাক্স এন্টারপ্রাইজ) যেগুলো আবার বেস্ট অব বোথ ওয়ার্ল্ডস। এতে ক্যাসান্দ্রার ওপর নেটিভ ম্যাপরিডিউস চালানো যায়। আরো অনেক টুল/প্ল্যাটফর্ম আছে - Riak, Voldemort, MongoDB, LucidDB, Redis etc. - কোনোটা k-v store কোনোটা ডকুমেন্ট স্টোর।

    তবে সবগুলো যে কমন ছাতার নীচে সেটার নাম NoSQL (নট ওনলি SQL) - এইটা আবার লোকে খুব গুলিয়ে ফ্যালে, ভাবে নো টু SQLঃ-)
  • lcm | ২৯ মে ২০১২ ১২:২৭551526
  • থ্যাংকু। ওহ, তাইলে ক্যাসান্দ্রা হাডুপের বাইরে। বেশ।
    তবে হ্যাঁ, যেভাবে নতুন প্রোডাক্ট আসছে এই ফিল্ডে...
  • b | ২৯ মে ২০১২ ১৩:৩৩551527
  • জলের মত পরিস্কার। শুধু ঐ শিশি বোতলের জায়্গাটা একটু ক্কঠিন লাগলো।
  • Toon Army | ২৯ মে ২০১২ ১৩:৪০551528
  • @বি - এই শব্দগুলো একটু random অর্ডারে সাজিয়ে নিলে কয়খান থিসিস বেরোয় হিসেব করেন দিকি;-)
  • cb | ২৯ মে ২০১২ ১৩:৪২551529
  • হ্যাঁ হ্যাঁ, পোস্কার বোঝা গেল, এবার অন্য চ্যাপ্টার
  • S | ২৯ মে ২০১২ ১৪:০৬551530
  • আচ্ছা এবারে আরেকটা ইন্ডাস্ট্রি দেখা যাক - ম্যানুফ্যাকচারিঙ্গ। কতটা কম্পিটিটিভ গ্লোবালি? কারা চাকরি করতে যায়? কেরকম পরিবেশ? আরেন্ডি কতটা হচ্ছে? কোম্পানি গুলোর অবস্থা কেমন? ম্যানেজমেন্ট কতটা কেপেবল?
  • S | ২৯ মে ২০১২ ১৪:০৭551532
  • * ইকনমিক সেক্টর
  • Toon Army | ২৯ মে ২০১২ ১৪:২৪551533
  • যাঃ ফের সিলেবাসের বাইরেঃ-(
  • bb | ২৯ মে ২০১২ ১৪:২৭551534
  • ভারতীয় ম্যানুফ্যাকচারিং অনেক উন্নতি করছে। আমি এই সেক্টর নিয়ে উৎসাহি তাই খবর রাখি। টাটা স্টিল এর কোরাস কেনা, বা মোটরের জে এল আর কেনায় নয়, অনেক মাঝারী কোম্পানীও প্রচুর উন্নতি করছ। অনেক কোম্পানীই বিদেশি কোম্পানীকে অধিগ্রহণ করেছে।
    এদের মুশকিল হল সঠিক লোক পাওয়া। এরা আরেন্ডি কিনে নিচ্ছ এই বিদেশী কোম্পানীদের থেকে।
  • a | ২৯ মে ২০১২ ১৫:০৩551535
  • অজ্জিতদা, বিপ্লববাবু, একটা আলাদা টই খুলে লিখুন, আমি খুবই আগ্রহী।
  • aka | ২৯ মে ২০১২ ১৮:২২551536
  • ইয়েস ডেটা ওয়ারহাউস, ওরাকল বিআই ইত্যাদি হল আগামী দিনের চাকরির রক্ষাকর্তা। আহা এমন শুনলে কি ভালই না লাগে। অন্তত একবার মার্কেট যেদিকে সেদিকে হেঁটেছি।

    কিন্তু মেশিন লার্নিং দিয়ে প্রেডিক্টিভ অ্যানালিসিস টা কেমন হবে?
  • a | ২৯ মে ২০১২ ২১:২৬551538
  • আরে না দাদা, অত আনন্দ করবেননা। ওরাকল আর ঐ নোসিকোয়েল টোটাল আলাদা প্রজাতি। আর এখনকার জমনায় টেকনোলজি রিকোয়ারমেন্টও বদলে যাচ্ছে।

    তবে অজ্জিতদা, জাভা নিজেও যে স্টেবলে ঢুকে গেল, ওপেন সোর্সের ভবিষ্যৎ কোনদিকে? হাডুপ কদ্দিন ওপেন থাকবে? মনিটাইজেশন কি করে হবে?
  • biplab | ২৯ মে ২০১২ ২১:৫৩551539
  • For unstructured data, machine learning is the only option for BI-It is a happening field.
  • lcm | ২৯ মে ২০১২ ২২:৪০551540
  • a,
    ওর‌্যাক্‌ল-এর নো-সিকোয়েল ডেটাবেসঃ
    http://www.oracle.com/technetwork/products/nosqldb/overview/index.html।

    তবে এন্টারপ্রাইজ কম্পুটিং ওয়ার্ল্ডে এই কনসেপ্ট এখনই কতটা প্রযোজ্য তা নিয়ে মতভেদ আছে। অনেকের মতে, স্টিল এ ফ্যাড।
  • aka | ২৯ মে ২০১২ ২৩:১০551541
  • আনস্ট্রাকচারড ডেটা মানে কি?
  • lcm | ২৯ মে ২০১২ ২৩:১৩551543
  • এই কনটেক্সটে বোধহয় non-relational।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন