এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফোটোগ্রাফি

    Arjit
    অন্যান্য | ১৫ মে ২০০৬ | ৪৪৫২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Netai | ০৬ ডিসেম্বর ২০১০ ১৬:৪৭559801
  • Date:21 Oct 2010 -- 03:14 PM
    পোস্ট এর প্রসঙ্গে-
    SP 800UZ তে মুভিতেও zoom করা যায় সাউন্ড অফ রাখলে। ব্যাটারি সার্ভিসও ও তো বেশ ভালোই পাচ্ছি।
  • kanti | ০৬ ডিসেম্বর ২০১০ ১৭:৫৪559802
  • আমি এসব জায়্‌গায় নাক গলাতে ভয় পাই।বড় বড় ফান্ডাওয়ালা অনেকেই মতামত দেন। তবু নিজের অভিজ্ঞতা থেকে কিছু জানাচ্ছি। আপনারা কেউ panasonic-এর TZ সিরিজ নেড়েচেড়ে দেখেছেন কি? C-NETএ রিভিউগুলো পড়ুন। আপনারা যা চাইছেন তার সবই এই মডেল গুলোতে পাবেন বলে মনে হয়।
    আমার নিজের অভিজ্ঞতা থেকেই জানালাম।
  • amit | ০৭ ডিসেম্বর ২০১০ ০৩:৩১559803
  • জনতা একটি প্রশ্ন: ইন বডি অটোফোকাস কতখানি জরুরী ক্যামেরার জন্য। অটোফোকাস লেন্স কিনলেই তো চলে নাকি। আমায় একজন বলল যে ইন বডি অটোফোকাস না থাকলে লেন্স এর উপর চাপ পড়ে,সেটা ঠিক কি ব্যাপার? মানে ক্যমেরা তে ইন বডি অটোফোকাস থাকা আর না থাকার মধ্যে দামের প্রায় ২০০-৩০০ ডলার এর পার্থক্য, তাই জানতে চাইছি।
  • achintyarup | ০৭ ডিসেম্বর ২০১০ ০৪:১৭559804
  • প্রাইম লেন্স বিষয়ে কেউ কোনো ফাণ্ডা দেবেন? আমি এক খানা নিকর 50 mm f/1.8 কেনার তাল করছি
  • dri | ২৮ ডিসেম্বর ২০১০ ০০:৪২559805
  • গুডবাই কোডাক্রোম। http://www.cbsnews.com/stories/2010/12/26/sunday/main7185884.shtml। ডিজিটালের মোনোপলি কায়েম হল এতদিনে। মনে আছে বছর দশেক আগেও আমরা তর্ক করতাম ডিজিটাল কি স্লাইডকে রিপ্লেস করতে পারবে।
  • Blank | ১১ জানুয়ারি ২০১১ ২৩:০৮559807
  • কুয়াশা র monasteryগুলো খুব ভালো
  • dri | ১১ জানুয়ারি ২০১১ ২৩:১৯559808
  • http://www.flickr.com/photos/pinkigd/5333997562/ এই ছবিটা খুব ভালো লাগল। দারুণ ফ্রেম, অপূর্ব ডিফিউজ্‌ড সফ্‌ট লাইট। চমৎকার এক্সপোজার। সাদা কালোর ডিসিশানটাও পার্ফেক্ট। মনাস্ট্রির মিস্টিকভাবটা ভালো ফুটেছে।
  • Blank | ১১ জানুয়ারি ২০১১ ২৩:২৭559809
  • দ্রি কে ডিট্টো
  • amit | ১২ জানুয়ারি ২০১১ ০২:৩৩559811
  • হ্যাঁ,কিন্তু আমার বা অচিন্ত্যদার প্রশ্নের কেউ উত্তর দিল না।
  • Arijit | ২৮ মার্চ ২০১১ ১৩:৪৪559812
  • ক্যানন ৩৫০ডি-টাকে আপগ্রেড করবো ভাবছি। পছন্দের মধ্যে ৫৫০ডি, ৬০ডি আর ৭ডি - যদিও শুধুমাত্র দামের জন্যেই ৭ডি-কে বাইরে রাখা যায়। বড্ড দাম। ওই দামের ক্যামেরা নিয়ে বাইরে বেরোতে বুক কাঁপবে। ৬০ডি আর ৫৫০ডি-এর মধ্যেও স্পেকে বিরাট কিছু তফাত আছে বলে মনে হচ্ছে না, অথচ প্রায় ৩০০০০-এর তফাত দামে।

    এই দুটো নিয়ে একটু দু চার পয়সা করে ফেলুন না।
  • Arijit | ২৮ মার্চ ২০১১ ১৫:১০559813
  • অচিন্ত্য-র জন্য - এই টইয়ের শুরুর দিকে প্রাইম লেন্স নিয়ে কিছু কথাবার্তা আছে। তবে নিকর নিয়ে নাই, এখানে অধিকাংশই ক্যাননপন্থী। আমি ক্যাননের ৫০ মিমি f/1.8-ই কিনেছি - বাকি দুটো দামে পোষালো না। এটা সাড়ে পাঁচ, বাকি দুটোর মধ্যে একটা ২৫ হাজার, আরেকটা এক লাখের বেশি।
  • Arijit | ২৮ মার্চ ২০১১ ১৭:৩০559814
  • উফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ্‌ নেটে রিভিউ পড়ে আরো গোলমাল হয়ে গেলো।

    ৬০ডি - বিল্ড কোয়ালিটি বেটার, সুইভেল এলসিডি, 5.3 fps, ম্যাক্স শাটার স্পীড বেশি
    ৫৫০ডি - প্লাস্টিক, 3.7 fps, ম্যাক্স শাটার স্পীড ৬০ডি-র চেয়ে কম, ভিডিও ক®¾ট্রালও ৬০ডি-র চেয়ে কম (আমার ভিডিও মোড নিয়ে কোনো ইন্টারেস্টও নেই)

    দুটোই ১৮ মেগাপিক্সেল, তবে ৬০ডি-তে অনেকগুলো রেজলিউশন মোড আছে। ৬০ডি-তে কি একটা প্রিজমওয়ালা ভিউফাইন্ডার। আর বিশেষ তফাত নেই। বরং ৫৫০ডি-র ক®¾ট্রাল বোতামগুলো নাকি ৬০ডি-র চেয়ে ভালো। ৩০০০০ দামের তফাত কেন রে বাবা?
  • Arijit | ২৯ মার্চ ২০১১ ১০:০১559815
  • নো পাইস?
  • Arijit | ৩০ মার্চ ২০১১ ০৮:১৯559816
  • pop
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৪:১৭559817
  • দেখছি চেষ্টা করে।

    বিশেষ কিছু ডিসকাশন হয়নি এখনো, কারণ সেরকম ছবিই আমার নাই। তবে কম্পোজিশন সংক্রান্ত একটা উদাহরণ দিই। এই দুটো ছবি দ্যাখো -

    http://ngm.nationalgeographic.com/myshot/gallery/321264#/enlarged/1081
    367/

    আর

    http://ngm.nationalgeographic.com/myshot/gallery/321264#/enlarged/1081
    591/

    প্রথমটা অরিজিনাল। এতে প্রবলেমটা হল সূর্য। ছবির ওপর দিকটা ফাঁকা, এবং সেখানে সূর্যটাই একমাত্র প্রমিনেন্ট সাবজেক্ট - এবং প্রথম দৃষ্টিটা ওখানেই পড়ে, যার ফলে ছবিটার বাঁদিকের জমিতে প্যাটার্নগুলো আর চোখে পড়ে না।

    দ্বিতীয়টা একই ছবি ক্রপ করা - সূর্যটা নেই বলে চোখ ওদিকে যাচ্ছে না, বরং ছবির বাঁদিক থেকে দেখা শুরু হচ্ছে - বরফ পড়ার প্যাটার্ন, একটা বেড়া রয়েছে ইত্যাদি। দ্বিতীয়টা বেশি ইন্টারেস্টিং।

    একই কারণে আমি http://ngm.nationalgeographic.com/myshot/gallery/321264#/enlarged/1081
    593/ ছবিটা থেকেও আকাশটা উড়িয়ে দিয়েছি, কারণ ওখানে ফাঁকা আকাশে শুধু সূর্যটা ছিলো, চোখ টানছিলো - সিলুয়েটগুলো চাপা পড়ে যাচ্ছিলো। এখন সূর্যের একটা ছায়া রয়েছে, জলের নীচে (হরাইজন লাইনের নীচে) - এবং সেটা বেশি ইন্টারেস্টিং।
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৪:১৯559819
  • name:nyaramail:country:

    IPAddress:203.110.238.16Date:08Apr2011 -- 12:57PM

    আমার তো মনে হয় স্ট্রীট ফোটোগ্রাফিতেই কম মেহনত লাগে, কারণ সারাক্ষণই নতুন কম্পোজিশন তৈরি হচ্ছে আর ভেঙে যাচ্ছে। চোখ থাকলে, টেকনিক থাকলে আর ব্রেঁস যাকে বলেছিলেন 'ডিসাইসিভ মোমেন্ট' তার সেন্স থাকলে স্ট্রীট ফোটোগ্রাফিতে মেহনত কম। তবে চোখ, টেকনিক আর ফোটোগ্রাফিক সেন্স তুখোড় না হলে উতরোবে না। একটা ছবি দ্বিতীয়বার তোলার সুযোগ আসবে না। আর প্রথমবারের সুযোগও অতি অল্প সময়ের জন্যে আসবে।

    ল্যান্ডস্কেপের ক্ষেত্রে সে অসুবিধেটা কিঞ্চিৎ কম, কিন্তু কোন ল্যান্ডস্কেপকে নতুন পার্সপেক্টিভ দিতে অসামান্য চোখ চাই। নইলে ক্যালেন্ডার ফোটো হয়ে যায়। আজকাল ডিজিটাল ক্যামেরার দৌলতে ছবির সংখ্যা অসম্ভব বেড়ে গেছে। অশিকাংশই ল্যান্ডস্কেপ - কারণ বেড়াতে গেলে ও-ই ছবিই ওঠে। লেকিন সব ক্যালেন্ডার ছবি। হয়ত হাজারে একটা চোখে পড়ে।

    স্টিল লাইফও লোকে খুব কম তোলে। তাহলেও ওদিকে কিছু ভাল ছবি দেখছি। ব্ল্যাংকির কিছু স্টিল লাইফ খুব ভাল লেগেছে।
  • sinfaut | ০৮ এপ্রিল ২০১১ ১৪:১৯559818
  • আমার এখন প্রান্তিক মজুমদারের ছবি পাগলের মত ভালো লাগে। অনেকদিন আগে ন্যাড়াদা বোধহয় এনার লিঙ্ক দিয়েছিল। এখন ফেসবুকে খুব দেখি এনার ছবি।

    http://prantikmazumder.com/
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৪:২০559820
  • name:sanmail:country:

    IPAddress:14.96.121.59Date:08Apr2011 -- 01:30PM

    সাদাকালো ছবিগুলো বেশি সিনেম্যাটিক লাগে/লাগছে কেন ? আমি মুখ্যু বলে এমনি মনে হচ্ছে, না স্ট্রাকচারের দিক থেকে এর কোনো ব্যাখ্যা আছে ?

    ( কেউ হাসবেন না প্লিজ, মুখ্যুদের কি জ্ঞানপিপাসা থাকতে নেই? )
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৪:২১559822
  • name:sinfautmail:country:

    IPAddress:203.91.201.57Date:08Apr2011 -- 01:58PM

    ছবি, একইসাথে স্বাভাবিক দৃশ্যের প্রতিচ্ছবি ও তার থেকে আরও একটু বেশি কিছু। যেমন, কালার টোন, ছবির ফোকাস, কম্পোজিশন এইসব নিয়ে যা স্বভাবত আশপাশে দেখি তার থেকে পেরিয়ে গিয়ে আরও কিছু দেখানোর প্রচেষ্টা। কিন্তু কালার ছবির ক্ষেত্রে, আমাদের পরিচিত জগতটার প্রতিরূপটাই আসলে ছবির ঐ উদ্বৃত্ত গল্পটা পর্যন্ত পৌঁছানোর পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায়। দেখতে দেখতে আমাদের মনে হয়, আমরা খালি চোখে যা দেখি সে দৃশ্যের থেকে এই ছবি পেরোতে পারল নাকি, সেটুকুও সুষ্ঠভাবে ব্যক্ত করতে পারল না। তারফলে রং নিজেই দৃশ্য আর সেই দৃশ্যের ছবির মধ্যে একটা কম্পিটিশন এনে দেয়। রংটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারলে তারপর কম্পোজিশন, মোমেন্টের দিকে দর্শকের চোখ যায়। ইদিকে, সাদাকালোতে কম্পিটিশনটাকে পাশ কাটিয়ে দৃশ্যের প্রতিরূপ না হয়ে ওঠাটা সহজে সম্ভব। প্রথম থেকেই দর্শক ধরে নিতে পারে, এটি শুধুমাত্র প্রতিলিপি নয়, মাত্র দুটো রঙের শেড নির্ভর করে, ক¾ট্রাস্ট/ডেপ্‌থ, কম্পোজিশনের মাধ্যমে ঐ দৃশ্যের অতিরিক্ত উদ্বৃত্ত গল্প হয়ে উঠবে সাদাকালো ছবি। দর্শক বাস্তব দৃশ্যের সাথে মিলিয়ে না নিয়ে অন্য গল্পটা সহজে খুঁজতে পারে।

    আমার এমন মনে হয়, আদৌ বোঝাতে পারলাম কিনা জানিনা। তার উপর এনিয়ে নিশ্চয় বড়রা ভালো ভালো কথা অলরেডি বলে রেখেছেন, পোঁয়াপাকামি হয়ে গেল হয়ত।
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৪:২৯559823
  • name:lcmmail:country:

    IPAddress:69.236.162.57Date:08Apr2011 -- 02:07PM

    বাহ! অরিজিৎ-এর কয়েকটা ছবি চম্‌ৎকার।
    অচিন্ত্য-র কয়েকটা বেশ ভালো।
    সিঁফো-র অ্যালবাম-ও খাসা, কিন্তু বড় কম ছবি।
    প্রান্তিক তো ওস্তাদ ফটোগ্রাফার, ওর ছবি আগে দেখেছি, এ পাড়ার ছেলে।

    কিছুদিন আগে একটা লোকাল গ্যালারি-তে একটা শো দেখেছিলাম, শুধু সেপিয়া নিয়ে। সেপিয়া আর টিন্ট নিয়ে খেলে অদ্ভুত ম্যাজিক করেছিল কিছু ছবিতে। কেমন একটা মায়াবী ব্যাপার থাকে সেপিয়াতে।

    যাই হোক, এই সুযোগে এটা আবার দিই:
    https://profiles.google.com/lcmitra/photos/#lcmitra/photos

    name:sinfautmail:country:

    IPAddress:203.91.201.57Date:08Apr2011 -- 02:06PM

    এখনকার ফোটোগ্রাফার যাদের ফেসবুকে দেখি, তাদের মধ্যে একটা ট্রেইট আমার অসহ্য লাগে, সেটা হল, সিমপ্লিসিটির অভাব, প্রতিটা ছবিতেই বিশেষ ফোটোশপ ট্রিটমেন্ট দিয়ে কেমন একট আর্টিফিশিয়াল করে তোলার চেষ্টা। pp কতটা করতে হবে তাই নিয়ে ভালো জ্ঞান থাকার দরকার।

    name:Arijitmail:country:

    IPAddress:115.249.42.177Date:08Apr2011 -- 02:02PM

    সিঁফো ঠিক। এত সাজিয়ে গুছিয়ে বলতে পারলুম না বলে অর্ধেক লিখে কাটিয়ে দিয়েছিলুম।

    name:Arijitmail:country:

    IPAddress:115.249.42.177Date:08Apr2011 -- 02:01PM

    আরেকটা ছোট উদাহরণ -

    https://picasaweb.google.com/arijit72/Views#5592764411838737842

    লোকজনের বক্তব্য এটার এক্সপোজার, স্যাচুরেশন ইত্যাদি সব একদম ঠিক। শুধু একটাই প্রবলেম - সেটা হল একটা রাস্তার বাঁদিকে গাছ ছবিটাকে ভার্টিক্যালি ভাগ করে দিচ্ছে, যেটা ছবির কন্টিনিউটিটাকে নষ্ট করে দিচ্ছে। এটা কম্পোজিশনের ইস্যু। আমি কখনো এভাবে ভাবিইনি আগে। এখন থেকে এগুলো মাথায় রাখবো।

    name:sinfautmail:country:

    IPAddress:203.91.201.57Date:08Apr2011 -- 02:00PM

    আম্মো ক'টা ছবি তুললাম, তবে দেখার মতন তেমন কিছু না।

    http://ngm.nationalgeographic.com/myshot/gallery/321634#/gallery/10823
    71/
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৭:৫৮559826
  • কিছু আর্টিকল পড়ে বিশেষ লাভ হয় না যতক্ষণ না ফিল্ডে নামছেন, আর তোলা ফটো নিয়ে একটু কথাবার্তা হচ্ছে। তাও এই রিসোর্সটা ইন্টারেস্টিং লাগলো - পুরোপুরি কম্পোজিশনের ওপর -

    http://photoinf.com
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৮:০৩559827
  • ওই যে প্যাটার্নের কথাটা বলছিলাম তখন - সেটা এইখানে পাবে:

    http://photoinf.com/General/Gary_Stanley/An_Eye_for_Composition.html

    "use lines (usually diagonal lines) as a direct way of leading your eye from one point to another"


    ক্রপ করার পর, এই প্যাটার্নটাই ছবিটাতে স্পষ্ট হয়েছে যেটা আগে সূর্যটা থাকার দরুণ চাপা পড়ে গেসলো।
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৮:০৬559828
  • এগুলো যদিও থাম্ব রুল - যেমন রুল অব থার্ড, লাইন্‌স, ট্রায়াঙ্গল্‌স ইত্যাদি - আসলে কিন্তু রুলগুলো পরে তৈরী হয়েছে। আগে ছবি ভালো লেগেছে, তারপর কেন ভালো লেগেছে সেটা অ্যানালিসিস করতে গিয়ে দেখা গেছে যে এই প্যাটার্নগুলো মোটামুটি সব ছবিতেই ফলো করা হয়েছে - তাই এগুলো থাম্বরুল হিসেবে দাঁড়িয়ে গেছে:-)
  • Zzzz | ০৮ এপ্রিল ২০১১ ২২:৩৬559829
  • আমার দাদার তোলা কিছু ফোটোর লিঙ্ক দিলাম http://www.pbase.com/himadrimondal/wings

    নিজে পারিনা, তাই ওর ছবিগুলো রাখলাম।
  • dri | ০৮ এপ্রিল ২০১১ ২২:৩৯559830
  • সিনফট, পোঁয়াপাকামি তো কিছুটা হয়েইছে।

    কিন্তু এইরকম পোঁয়াপাকামিই তো চাই। আরো চাই।
  • dri | ০৮ এপ্রিল ২০১১ ২২:৪৩559831
  • অর্জিত, দেখলাম তুমি ৬০ডি আর ৫৫০ নিয়ে কি সব কচরমচর করেছো।

    শোনো, খুব সহজে আমি যা বুঝি, ৬০ডি র বিল্ডটা বেটার। মানে হাত থেকে পড়লে সারভাইভ করার চান্স বেটার। বৃষ্টির ছাঁট খেলে সারভাইভ করার চান্স বেটার। আর কথিত আছে, ৬০ডি তে লো লাইট ফোকাস বেশী ভালো। কিন্তু মনে রেখো কপি টু কপি খুব ভ্যারি করে। অনেক সময়ই দেখবে ৬০ডি তে ওঠা ছবি ৫৫০ র থেকে বেটার হবে না। তখন ফ্রাসটেটিং লাগতে পারে।
  • aka | ০৮ এপ্রিল ২০১১ ২৩:১২559833
  • ছবি তোলা বা যেকোন ফর্মের আর্টের বেশির ভাগটাই নিজের ভালো লাগার জায়গা। কেউ কোন ছবি আঁকবে, কোন ছবি তুলবে, কিরকম পোস্ট প্রসেসিং করবে পুরোটাই তার ব্যপার। যে ছবি তুলছে তার কোন দায়বদ্ধতা নেই পৃথিবীর লোকজনকে কোন নতুন কিছু দেখানোর। এরপরে ব্যক্তিগত ব্যপার কারুর কোন ছবি ভালো লাগবে কিনা। তাই কোন আর্টকে একটা অ্যালগরদিমে মেপে দেওয়া ভালো লাগে না। এটা একধরণের কনজারভেটিজম।

    আমার নিজের সবরকমই ভালো লাগে, আবার সবরকমই খারাপ লাগে। এক একটা একরকম কারণে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন