এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ২০১২ লন্ডন অলিম্পিক

    S
    অন্যান্য | ১১ জুলাই ২০১২ | ২৪৩৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৮ জুলাই ২০১২ ২৩:৫৯567806
  • দুই অংকের আদ্ধেক আউট হয়ে গেছে।
  • S | ৩০ জুলাই ২০১২ ০০:১৮567807
  • All right, all right: Let's not get out of hand here. The woman was trespassing and shouldn't have been allowed on the track to march with athletes who earned their spots in London. "A shame," though? A shame is the fact that India has been competing in the Olympics for 112 years and have only earned four more medals than Michael Phelps. This was a mysterious nuisance. And the case is closed.
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১০:০০567808
  • তীরন্দাজিতে মেডেল পাবে বলছিলো না সবাই? মেয়েদের টিম ইভেন্টেও ফুটে গেছে।

    আর স্পেন...আঃ।
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ১১:০৬567809
  • তিরন্দাজীর ব্যক্তিগততে বলা হয়েছিলো, যেটার চান্স এখনো আছে। বলা হয়েছে কারন দীপিকা কুমারী ওয়ার্ল্ড নম্বর ১। এখন এখানে ছড়াচ্ছে যদিও। তবু চান্স আছে।
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৫:৪৩567810
  • ১০মি এয়ার রাইফেলে অভিনব বিন্দ্রা আউট। ডাবল ফিগার কই, একটাও হবে তো? সাইনাও যদি...
  • দ্বী | ৩০ জুলাই ২০১২ ১৬:০১567811
  • আগেই বলেছি সাইনা একমাত্র আশা। শুটিং/বক্সিং/কুস্তি মিলেমিশে আর একটা আউটসাইড চান্স আছে। ওয়ার্ল্ড র‌্যাংকিং দেখলেই তো বোঝা যায়।
  • দ্বী | ৩০ জুলাই ২০১২ ১৬:৪১567812
  • গগন নারাঙের কিছু একটা হলেও হতে পারে।
  • | ৩০ জুলাই ২০১২ ১৭:১৪567813
  • আমার মনে হয় একটা বা দুটো বিভাগে কনসেন্ট্রেট করে লেগে থাকতে পারলে হয়তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশী। প্রতি বার এই ব্যর্থ্তা দেখতে খুব কষ্ট হয় একজন সাধারন ভারতবাসী হিসাবে।
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৭:১৭567815
  • নারাং ব্রোঞ্জ।
  • | ৩০ জুলাই ২০১২ ১৭:১৯567816
  • পেয়েছে। ওফ গ্রেট।ঃ))
  • pi | ৩০ জুলাই ২০১২ ১৭:৩৫567817
  • যাক। এদের নিয়েও পেজ হয় দেখে ভাল লাগছে।

    http://www.facebook.com/gagan.ogq
  • ঊমেশ | ৩০ জুলাই ২০১২ ১৭:৩৭567818
  • ভারতের প্রথম পদক।
    গগন ব্রোজ পদক পেল।
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ১৮:০৩567819
  • অজ্জিতদা

    জিতে গেল তো ? এবার কি হবে?

    ওটা অজ্জিতদাই তো ??
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৮:০৮567820
  • হুঁ জিতে গেলো। এখন সবেধন নীলমণিকে নিয়ে কত কিছু হবে...
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ১৮:১২567821
  • মাঝে জিততই না, এখন জেতার মেন্টালিটিটা তো এসেছে। এটা কন্টিনিউ করলে আরো বেটার কিছু হতেও তো পারে।
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৮:১৪567822
  • পারে, আবার বেশি তুলে দিলে ধোনিও হতে পারে। ব্যালেন্স, কমল, কখনো ব্যালেন্স হারাসনি।
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ১৮:১৬567823
  • ধোনির মত তোল্লাই আর কে দিচ্ছে? একটু একটু পাওয়া কি ভালো নয়???
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৮:৩২567824
  • একটু কেন, বেশিই পাওয়া উচিত - সব রকমের সুযোগ সুবিধা যাতে ভালো করে ট্রেনিং করতে পারে। কিন্তু বাস্তবে ব্যাপারটা ওই ব্যালেন্সের গল্প হয়ে যায়। সবাই মিলে বেশ ভালোই তুলতে শুরু করে - কে কত বেশি তুলতে পারে তার কম্পিটিশন। এর আগেও হয়েছে, এবারেও হবে।
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৮:৩৫567826
  • ঈ আদ্দ্রেস্স ঃ ৬১।৯৫।১৪৪।১২৩ ডতেঃ২১ আউগ ২০০৮ -- ১০ঃ২৮ আ

    আমার কিন্তু ক্রিকেটে হারলে বরং বেশ আনন্দ হয়। যত গোহারাণ তত বেশি আনন্দ;-)

    অন্য কিছুতে জিতলে মন্দ লাগে না - হকি/ফুটবলে জিতলে বরং বেশ আনন্দ হয়। তবে অভিনব বিন্দ্রা সোনা জেতায় খুব আনন্দ হয়েছে বলতে পারি না - ওই আর কি - জিতেছে, খুব ভালো, এবার প্রচুর বার খেয়ে ভ্যানিশ হয়ে যাবে - যা হয়ে থাকে - রাজ্যবর্ধন রাঠোর থেকে আরো অনেকে উদাহরণ - হাতে জাতীয় পতাকা, কানে মোবাইল - অলিম্পিকের মার্চপাস্টে। বরং দ্যাখো - ব্যাডমিন্টনে গোপীচাঁদকে অর্ধেক লোক চেনেই না - স্বয়ং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সেদিন গোপীচাঁদকে তুমি কে হে বলেছেন। ।।

    http://www.guruchandali.com/amaderkatha/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1219055630742&contentPageNum=2#.UBaFVyPnae4
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৮:৩৭567827
  • ২০০৮-এর ভবিষ্যতবাণী ছিলো বিন্দ্রা ভ্যানিশ হয়ে যাবে। ২০১২ তে বিন্দ্রা প্রথম রাউন্ডেই আউট।

    সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে।
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৮:৩৮567828
  • সাইনা জিতলে সত্যই খুশি হব।
  • দ্বী | ৩০ জুলাই ২০১২ ১৮:৪৪567829
  • অভিনব বিন্দ্রা আর কি করবে? ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েল্থ, ওলিম্পিক- সব কিছুতে সোনা জিতেছে। সবাই তো আর মাইকেল ফেল্প্স নয়। কি চাহিদা রে বাবা!
  • bile | ৩০ জুলাই ২০১২ ১৮:৪৮567830
  • গগন নারাং ব্রোঞ্চ জিতেছে ১০মিটার এয়ার রাইফেলে।
  • দ্বী | ৩০ জুলাই ২০১২ ১৮:৪৯567831
  • সব স্পোর্টসেই হয়। স্বয়ং মাইকেল ফেল্প্স মেডলিতে ফোর্থ। গতবারের চ্যাম্পিয়ন সাঁতারুদের অনেকেই এই বছর কিছু পায় নি। তাদের মধ্যে অনেকে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। জেম্মা স্পোফোর্থ, কোসুকে কিতাজিমা, স্টেফানি রাইস।
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ১৯:২৫567832
  • সাইনা জিতলে খুশী হব। দীপিকা কুমারী, মেরি কম জিতলেও। মানে সবাই জিতলেই খুশী হব ভারতের। সাড়ে ৭ টায় বক্সিং আছে।

    প্রোন্গ্স দা

    একমত। ক্রিকেটে হারলে হেব্বি খুশী হই। সে যতই লোকজন আমাকে খিস্তি দিক। সবসময় চাই ক্রিকেট খেলাটাই উঠে যাক

    দ্বী কে ক্ক

    সবই তো জিতেছে তাবলে প্রতিবার ওর থেকেই বা এক্সপেক্ট করব কেন? এটা তো ঠিক রাজ্যবর্ধন আর বিন্দ্রার জন্যই শ্যুটিং ভারতে এখন গুরুত্ব পায়। আর ঐসব ক্রীড়ামন্ত্রীগুলো র কথা বলে কি লাভ? ওগুলো ওরোকোমই
  • কোয়ার্ক | ৩০ জুলাই ২০১২ ১৯:২৮567833
  • অন্ততঃ একটা ইভেন্টে স্বর্ণযুগ চলছে বলা যায়। একটা অলিম্পিকে একজন সোনা পেল। পরের অলিম্পিকে সে কোয়ালিফাই করতে পারল না, কিন্তু আরেকজন ব্রোঞ্জ পেল। অন্য যে কোন দেশ হ'লে এই সুযোগটাকে লুফে নিয়ে খেলাটার প্রতি নজর দিত আরো আরো খেলোয়াড় তুলে আনার জন্যে। জানি এদেশে তা হবে না। নিজের পয়সায়, নিজের উদ্যোগে আবার কেউ যদি আসে তাহলেই ....
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ১৯:৩২567834
  • দিল্লীর আশেপাশে কিন্তু কুস্তি আর বক্সিং নিয়ে নাকি ভালো উৎসাহ তৈরী হয়েছে কাগজের খবর। আগের অলিম্পিকের পর, শ্যুটিং-এও এখন অনেক গেমসেই ভালো রেসাল্ট করছি আমরা। এগুলোর পিছনে এবার বেশী করে পয়সা ঢালা উচিত
  • Rit | ৩০ জুলাই ২০১২ ১৯:৫৮567835
  • পর পর তিনবার তো। রাজ্যবর্ধনের রুপো, বিন্দ্রার সোনার পর নারাং এর ব্রোঞ্জ। তবে ডিমোশন হল বলতে হবে। আর একটা পদক চাই শ্যুটিঙে।
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ২০:০৩567837
  • ৮১ কেজির বক্সিং এ ভালো লড়েও হারলো সাঙ্গোয়ান। ১৫-১৪য়

    রিতদা

    বহুদিন বাদেঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন