এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৭৬০২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০৯ জানুয়ারি ২০১৩ ১৩:১৫577736
  • তবে স্ট্যাট এর গুরুত্ত্ব আছে। দেখা যেতে পারে। আপাতত বে`ম্গল মেয়েদের বিরুদ্ধে ক্রাইমে উপরের দিকে, মেয়ে পাচারে ফার্স্ট ও হতে পারে।
  • dukhe | ০৯ জানুয়ারি ২০১৩ ১৫:২৮577739
  • এই আশারাম ছেলেটি তো বেশ মজার। কিন্তু সরস্বতীমন্ত্র কেন? মার্তণ্ডমন্ত্র হবে তো।

    একটা টোপাকুলের ডাল পাওয়া যাবে? এটাকে বেশ আগাপাশতলা -
  • ranjan roy | ০৯ জানুয়ারি ২০১৩ ১৫:৪৪577740
  • দুখে,
    আশারাম বাপু আদৌ ছেলে নয়, দাদু, বুড়ো ভাম! গুজরাত নিবাসী, হিন্দিবলয়ে ওনার খুব প্রভাব প্রতিপত্তি। অনেক শহরেই আশ্রম আছে, ওনার জন্মদিনে বড় করে ভক্তদের মিছিল বেরোয়। ওনার ভক্তরা সবাইকে 'নমস্কার' না বলে 'হরি ওম্‌' বলে সম্বোধন করে। মিডিয়ার ওপর ওনার পুরনো খার। কবছর আগে কিছু চ্যানেল ও পত্রিকা ওনার মূল আশ্রমে যৌনাচার ও মুখ বন্ধ করতে হত্যার মামলা এবং সে ব্যাপারে স্টিং অপারেশন করে আশারাম নিজে কাউকে সুপারি দিচ্ছেন এমন অডিও প্রকাশ করেছিল। উনি মামহানির হুমকি দিয়ে পরে গুটিয়ে গেছলেন।
  • rivu | ০৯ জানুয়ারি ২০১৩ ১৬:১২577741
  • বাকস্বাধীনতার সীমারেখা আছে কিনা এই ব্যাপারটা নিয়ে আমাদের দেশে চিরকালই প্রচুর গন্ডগোল হয়। কোনো ডেফিনিট আইন কি আছে? থাকলেও তার বক্তব্যটা কি?
  • dukhe | ০৯ জানুয়ারি ২০১৩ ১৬:৩৮577742
  • হানিবাবুকে দিয়ে আশারামের নামে গান লেখানো হোক।
  • de | ০৯ জানুয়ারি ২০১৩ ১৭:০৩577743
  • বা আশারাম্কে হানিবাবুর ওপরে কমেন্ট দিতে বলা হোক --
  • aka | ০৯ জানুয়ারি ২০১৩ ২২:১১577744
  • টেকনিকাল কারেকশন ইরিকভারেবল নয় সিনেমার নাম ইরিভার্সাবল।
  • | ০৯ জানুয়ারি ২০১৩ ২৩:০৮577746
  • এই আসারাম, ঘাসারাম, খাপ পঞ্চায়েতদীর মন্তব্য দেখলেই আমার এই গপ্পোটা মনে পড়ে

    http://www.sachalayatan.com/node/41918
  • siki | ০৯ জানুয়ারি ২০১৩ ২৩:১৪577747
  • আরে, আমারও এই গল্পটাই মনে পড়েছিল।
  • শ্রী সদা | ০৯ জানুয়ারি ২০১৩ ২৩:২৬577748
  • সচলায়তনের লিং টা জাস্ট অসাম। ফেবুতে শেয়ার করছি ঃ)
  • a x | ০৯ জানুয়ারি ২০১৩ ২৩:৫১577749
  • এটা যাস্ট যা-তা!! খো খো করে হেসে যাচ্ছি!! অসামান্য!
  • riddhi | ১০ জানুয়ারি ২০১৩ ০০:০৭577750
  • @mango public আপনি 'গান্ডুর' যে কোন গানের যে কোন একটা লাইন তুলে দিয়ে দেখান না কোথায় 'পৌরুষের আস্ফালন' পেয়েছেন। হ্যান 'গান্ডু' বাবু নিজে র‌্যাপ করতে করতে শারীরিক আস্ফালন করতেন বটে, আর রিশ্কা জুডো না কি একটা করত।
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ০২:২৬577751
  • কাছা ছাড়া স্বাধীনতা চাইলে কাল দিল্লির ও সারা ভারতের রেপিস্টদেরও ঠিক বলতে হবে। ক্ষমতা আছে রেপ করছে, যার ক্ষমতা নেই রেপড হচ্ছে। যদি বাজারে রেপ না চলে এমনিই থেমে যাবে, পুলিশ টুলিশের কি দরকার।
  • S | ১০ জানুয়ারি ২০১৩ ০৩:১৮577752
  • পুলিশের বা আইনের দরকার যাতে কেউ আমার উপরে জোর জুলুম না করতে পারে তার জন্যে। প্রটেকসন অব প্রাইভেট/সরকারি প্রপার্টি অ্যান্ড রাইটস। মানে আমি হানি সিং এর গান না শুনতে চাইলে কেউ যেন জোর করে না শোনাতে পারে। মানে কালকে যদি কোনো দেশে হানি সিং এর ফলোয়ার বেশি হয়ে যায়, তাহলে তারা যেন বাকিদের কানে হেড ফোন গুঁজে ঐ গান জোর করে শোনাতে না পারে।

    আলোচনা চলুক। এটা খুব গ্রে এরিয়া। আমি নিজেও খুব কনফিউজড হয়ে যাই। তাই আপনাদের ভিউটা জেনে নিজেকে এনরিচড করতে চাই।
  • Ishan | ১০ জানুয়ারি ২০১৩ ০৪:০৩577753
  • আদমচরিত অসাধারণ। হানি সিংকে বাওয়াল দিতে হলে এইগুলো বেশি করে লিখুন না। ব্যান করে কি হইব।
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ০৫:৫৬577754
  • ধর্ষককে শাস্তি দেবেন না, পাড়ায় পাড়ায় মোংবাতি মিছিল করুন। বা ধর্ষককে ভাই বলে ডেকে দেখুন, একদিন ঠিকই ভায়ের কাছ থেকে বোনের মতন আচরণ পাবেন।
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ০৫:৫৯577755
  • S, আইনের অন্যতম দরকার হল ভার্বাল অ্যাবিউজ বন্ধ করা। হানি সিংয়ের গানে কিছু মিউজিক আছে বলে যদি তাকে সিল্প বলে অধিকার দিতে হয় তাহলে ইভ টিজিং বন্ধ করা হবে কেন?

    যেমন ধরুন আমি কোন মেয়েকে দেখে সুর করে গাইলাম সাগরে ঢেউ উঠেছে।
  • Ishan | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:১৭577757
  • আকা বাজে তক্কো করবেই। :)
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:৪২577758
  • আর ঈশানও জোক করবেই। ঃD

    S, বলতে চাইলাম ভার্বাল অ্যাবিউজ করেও লোকের ইন্ডিভিজুয়াল রাইটস ভায়োলেট করা যায়। যেমন ইভ টিজিং বা আরও একটু বন্য ও আরো বেশি ইনট্রুসিভ হানি সিংয়ের গান। আর এসব ক্ষেত্রে আইনেরই দরকার, আনফরচুনেটলি এতে আমি কোন গ্রে এরিয়াই দেখতে পাচ্ছি না।
  • G | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:৪৫577759
  • হানি সিং এর ব্যাপারে একটা কথা না বলে পারলাম না। স্বীকারোক্তি।
    গানটা আগে শুনেছি। আই মিন রেপ কেসের আগে। আংরেজি বিট দে ছাড়া আর একটা শব্দও বুঝতে পারিনি। দুয়েকজন শ্রীমতীকেও ঐ গানে নাচতে দেখেছি। ফেয়ারলি শিওর ওনারাও বিটের বেশী কিছু শোনেন নি। আপনারা সত্যি গানটা এত মন দিয়ে শুনেছেন? ব্বাস! মানে প্রথমবার শুনেই ধরতে পেরেছেন? আগে থেকে কেউ বলে দেয়নি?

    বলছিলাম, এসব জাস্ট যেতে দেওয়াই ভালো। এমনিতে ধুয়ে যেত। অধিকাংশ ফ্যানও খেয়াল করে নি। শুধু শুধু আন্দোলন করে মালটাকে বাঁচিয়ে রাখা/খুঁচিয়ে তোলা।
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:৫১577760
  • মার্কুই দা সাদ মানে সেই বি/কু খ্যাত কুইলস মানে মৃতা নারীকে ধর্ষণ। সে হল গিয়ে সমাজের স্ট্যাণ্ডার্ড, সেই সমাজ যেই সমাজ গুরুর পাতায় শিবুদার গালি নিয়ে সরব। নারীর এগেইন্স্টে এক্সপ্লিসিট সেক্সুয়াল গালি/গান চলবে মানে স্বাধীনতা, কিন্তু গুরুর পাতায় 'বোকাচোদা' চলবে না। ইয়েস দ্যাট ইজ কনসিস্টেন্সি অ্যাণ্ড কোহেরেন্স, হার্ড টু আণ্ডার্স্ট্যাণ্ড।
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:৫২577761
  • ওরে G ভেবে দেখ তোর ছেলে ল্যাঙ্গোয়েজ পিকাপ করে গানটা জোরে জোরে গাইছে।
  • প্পন | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:৫৪577762
  • কৌতূহলঃ সাদ থেকেই কি sadism কথাটা এসেছে?
  • G | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:৫৫577763
  • মানে বুইলাম, ভয়ের ব্যাপার। বাচ্চারা স্পেশাল কেস, ডেসিফার করে নিলেও নিতে পারে। কিন্ত্যুক ঠিক বিশ্বাস হয় না - মানে আমি একবর্ণ ফলো করিনি।
  • G | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:৫৬577764
  • প্পনঃ অবশ্যই।
    PSPO
  • প্রোশ্চেন | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:৫৭577765
  • আকা পর্ণো সাহিত্যের পক্ষে না বিপক্ষে? মানে ছেলে তো একদিন সেগুলো সুর করে বা না করে পড়বেই, জাস্ট জানতে চাইলাম।
  • sosen | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:৫৮577766
  • অপ্রাসঙ্গিক-কিন্তু ভারতে "কানে হেড ফোন গুঁজে ঐ গান জোর করে শোনাতে না পারে" কানে হেডফোন গোঁজার দরকার পড়ে না রে ভাই। এই যে কাল থেকে আমার পাড়ায় একদিকে লাউডস্পিকারে শ্যামা মা কি আমার কালো রে- আর একদিকে ইয়ে জয়ানি হ্যায় দিওযানি চলছে তারস্বরে, আমি কি হেডফোন লাগিয়েছি? আমাকেও তারস্বরে White Noise চালিয়ে ঘুমুতে হচ্ছে।
  • Ishan | ১০ জানুয়ারি ২০১৩ ১০:০১577768
  • এবার নিঃসন্দেহ হলাম, আকা না পড়ে বলছে। :)

    হানি সিং নিয়ে সরব হতে আমি বারন করিনি। ব্যান করাতে আপত্তি করেছি।

    গুরুর পাতার ক্ষেত্রেও একই বক্তব্য। বোকাচোদা লিখলে আপত্তি নিশ্চয়ই করব। কিন্তু ব্যান করাতে আপত্তি আছে।

    ছোটো করে লিখে দিলাম। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন