এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ২০ ডিসেম্বর ২০১২ ১২:৪২579858
  • রিদ্ধিকে ক। আমার মনে হয় যাবজ্জীবন যথেষ্ট বড় শাস্তি। সেটা জেনেও যখন কেউ খুন বা ধর্ষণের মত বড় অপরাধ করছে, তখন তার মনোভাবটা মোটেও এটা নয় যে সে যাবজ্জীবনকে খুব হাল্কা শাস্তি মনে করছে। এবং ওটা যাবজ্জীবনের বদলে ফাঁসি হলে সে ঐ অপরাধটা করত না। বরং আমার মনে হয় তার কনফিডেন্সের জায়গাটা এইটা থাকে যে আমি এটা করেও ধরা পড়ব না। বা কোনোভাবে আইনের ফাঁক গলে বা রাজনৈতিক/অর্থনৈতিক প্রভাব খাটিয়ে ঠিক বেরিয়ে যাব। যদি সত্যি ডেটারেন্ট এফেক্টকে দৃঢ় করতে হয়, তাহলে এই পার্টটা নিয়ে ভাবা উচিত। শাস্তির নৃশংসতা নিয়ে নয়। শর্ট টার্মে আইন ব্যবস্থা নিয়ে এই মর্মে কিছু সংস্কারের কথা ভাবা যায়। যাতে ধরা না পড়া বা প্রভাব খাটিয়ে ছাড়া পাওয়াকে বন্ধ করা যায়। আর লং রানে মানসিকতার পরিবর্তন।

    কিন্তু আমার মতে কোনো অবস্থাতেই শাস্তির নৃশংসতা বাড়ানোটা আলোচনার ফোকাস হওয়া উচিত নয়। আসল লক্ষ্য থেকে সেটা আরো দূরে নিয়ে যাবে।
  • de | ২০ ডিসেম্বর ২০১২ ১২:৫১579902
  • একই কথা ভাটেও লিখলাম, এখানেও থাক!

    আমিও ঠিক সংশোধনানন্দামৃত পান করার অবস্থায় নেই --

    এটা কাল থেকে অজস্র লিং দিয়েও বুঝিয়ে কুল করতে পারিনি যে এই রিয়াকশন টা শুধু দিল্লীর ঘটনার পরিপ্রেক্ষিতে হচ্ছে না, দেশ জুড়ে বেড়ে চলা অজস্র এমন ঘটনা শোনার পর একটা ফেড-আপ হয়ে যাওয়ার রিয়াকশন। অপরাধীদের সংশোধনের ভাবনা, কিভাবে তাদের সমাজের মূলস্রোতে ফেরানো যায় এসব আমি মোটেও ভাবছিনা এখন -- আপাতত কড়া আইন আসুক, ভয়ানক শাস্তির আইন, যাতে ক্রমাগত বেড়ে চলা এই ধরণের অপরাধী-মনস্ক লোকে শিউড়ে ওঠে, মোটেও না এগোয় এইসব কাজ করতে। এখানে সোনি সোরি থেকে আরম্ভ করে যাবতীয় অপ্রাসংগিক উপাখ্যান টেনে আনার প্রয়োজন বুঝিনি --

    আর কালকেও লিখেছি আর আজকেও লিখলাম, বোল্ড অ্যান্ড আন্ডারলাইন্ড, সেফ ডিস্ট্যান্সে থেকে সেফ আর মহৎ কমেন্টের মানসিকতা এই পচে যাওয়া সময়ে দেখানোর মতো মানবিকতা বা মহত্ত্ব কোনটাই আমার নেই। এখানে বিপদ অলরেডি আমার ঘরে ঢুকে পড়েছে -- আর আমি তাকে প্রতিরোধের উপায় খুঁজছি। ডেসপারেটলি!
  • Treebeard | ২০ ডিসেম্বর ২০১২ ১২:৫১579891
  • এসব ইমপ্লিমেন্ট করার অনেক প্র্যাক্টিক্যাল ঝামেলা। কোর্ট কী সেসব ভাবে নাকি?

    যেমন ধরেন আমি যখন গাড়ি কিনি তখন মোটর ভেহিকল্‌স অ্যাপ্রুভড টিন্ট লাগানো যেত। সেটা একটা আলাদা ফিল্ম, ডীলার গাড়ির কাঁচের ওপর লাগিয়ে দেয়। তো আমার তাই লাগানো আছে, যাতে ওই ৭০%/৫০%-এর গল্প আছে। এইবার সুপ্রীম কোর্ট বলে দিলো যে ফ্যাক্টরি ফিটেড ছাড়া কোনো টিন্ট লাগানো যাবে না - মানে কাঁচটা কালার্ড হতে পারে, তাও ওই ৭০%-এর গল্প মেনে, কিন্তু ফিল্ম লাগানো যাবে না।

    পুলিশ প্রথমে কিছুদিন অনেক গাড়ি আটকালো, কারো ফিল্ম খোলালো, কারো কাছ থেকে টাকা খেলো। এখন সব চুপচাপ। কোশ্চেনটা হল যে আমি তো তখন যে জিনিস আইনী ছিলো তাই লাগিয়েছি। এবার সেটা খুলতে যে খরচ হবে (এইসব ফিল্ম এমনভাবে লাগানো যে টেনে খুলতে পারবেন না, একমাত্র ডীলার ওয়ার্কশপে ওরা খুলতে পারবে তাও অনেক ঝামেলা করে) সেটা কে দেবে?
  • Treebeard | ২০ ডিসেম্বর ২০১২ ১২:৫৩579913
  • সরি, অফ টপিক লিখলাম বলে।
  • bb | ২০ ডিসেম্বর ২০১২ ১২:৫৪579924
  • কেউ দেবেনা- আমিও খুলিয়েছি নিজের পয়সায়। রাতারাতি কিছু লোক পয়সা বানিয়ে নিল এই আর কি। কিন্তু এখন হাইডে ৯৫% এটা মেনে চলছে। তবে গরমে কষ্ট হবে। এখনও নতুন ৫০% এর নিয়মটা পরিষ্কার নয়।
  • pinaki | ২০ ডিসেম্বর ২০১২ ১৩:১২579935
  • দে, আপনি লিখেছেন -

    "আপাতত কড়া আইন আসুক, ভয়ানক শাস্তির আইন, যাতে ক্রমাগত বেড়ে চলা এই ধরণের অপরাধী-মনস্ক লোকে শিউড়ে ওঠে, মোটেও না এগোয় এইসব কাজ করতে।"

    আপনি যখন "যাতে" কথাটা দিয়ে কারণ আর ফলকে রিলেট করালেন, তার পিছনে আন্ডারলাইং অ্যাজাম্পশনটা হল শাস্তির ভয়ানকতা এবং অপরাধমনস্ক লোকের শিউরে ওঠার পরিমাণটা সমানুপাতিক। যেন প্রথমটা ঘটলে দ্বিতীয়টা ঘটবেই। যাঁরা উল্টো কথাটা বলছেন, তাঁরা কিন্তু আপনার এই অ্যাজাম্পশনটা সম্বন্ধে নিঃসংশয় নয় বলেই বলছেন। শুধুমাত্র সংশোধনের উদ্দেশ্যেই শাস্তি - এটা কেউ বলেছেন কি?
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৩:১৭579946
  • সোনি সোরি অপ্রাসঙ্গিক কেন, সেটা আমি বুঝিনি দেদি। তাকে অপ্রাসঙ্গিক হতে দেখে অবাক হয়েছি। যে ধর্ষণের ঘটনার কোন শাস্তি হয়নি, যাকে আজো জেলে প্রায় প্রতিদিন নগ্ন করে অত্যাচার করা হয়, যার ধর্ষকেরা বহাল তবিয়তে ঘুরে ফিরে বেড়ায়, এমনকি সরকারি পুরস্কারে ভূষিত হয়, সেই ধর্ষণের ঘটনার উল্লেখ অপ্রাসঙ্গিক কি ?

    এটা দেশে ঘটে যাওয়া নিয়ে একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে রি অ্যাকশন হলে তো কোন কিছু বলার নেই, কিন্তু তা তো হচ্ছে না। রঞ্জনদাও লিখেছেন, জেনেরিক রেপ নিয়ে প্রতিবাদ নয়, যার সাথে আমরা আইডেন্টিফাই করতে পারি, তার প্রতিবাদ। এই সিলেকটিভ রিঅ্যাকশন টাই হয়তো স্বাভাবিক, কিন্তু সেটা উল্লেখ করতে অসুবিধা কীসের ?

    আর কাল ও লিখেছি, আবারো বলছি, এই ঘটনা নিয়ে প্রতিবাদ কেন বেশি হচ্ছে, সেটা কোন প্রশ্নই নয়, আরো অনেক বেশি ক'রে প্রতিবাদ উঠে আসা উচিত, কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে আমদের প্রতিবাদ কম, ইন জেনেরাল ( আমি কোন ব্যক্তির কথা বলছি না ), সেটাই বলছি।
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৩:২৫579957
  • ভাটে এনিয়ে প্রচুর আলোচনা চলছে। পোস্টগুলো সব এখানে তোলা গেলে ভাল হত।
    আপাতত মামুর দুটো পোস্ট এখানে রাখলাম। শাস্তি নিয়ে জনরোষ, সিলেক্টিভ রোষ নিয়ে।
    -----------------------------
    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:20 Dec 2012 -- 10:24 AM

    আমি গুজরাটের কথা ভাবি। চোখের সামনে ত্রিশুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে প্রিয়জনকে। গর্ভবতী মহিলাকে রেপ করে পেট থেকে ভ্রূণ বার করে এনেছে। কই তাদেরকে তো উৎসাহ দিয়ে বলিনি ভাই দাঙ্গাবাজদের গিয়ে মারো। পলিটিক্সের ব্যাপার না, ওই লোকগুলো কোথাও কোনো পলিটিক্স করতনা। একদিন সকালে অজানা কিছু লোক এসে মেরে গিয়েছিল তাদের।

    ব্যাপারটা তো একই। খুন, ধর্ষণ, হত্যা, নৃশংসতা। কই তাদের ক্ষেত্রে একটি বারের জন্যও আমরা বলিনি, যে হত্যাকারীদের চোখ উপড়ে নাও, পেট্রোলে জ্বালাও। বলিনি তো। কেন বলিনি? যুক্তিটা কি একই না ?

    name: Ishan mail: country: IP Address : 60.82.180.165 (*) Date:20 Dec 2012 -- 10:28 AM

    এর চেয়ে মাওবাদীদের হাতে ছেড়ে দেওয়াই ভালো। একটা করে ধর্ষণ হবে, খুন হবে। পঞ্চায়েত বসবে। গণ আদালত হবে। জনতা বলবে এই লোকটা ধর্ষণ করেছে? এর লিঙ্গ কেটে নাও। এই লোকটা চুরি করেছে? ওর হাত কেটে নাও।

    এর কোনো শেষ নেই। জনতা যা চাইবে তাই হবে। এই মহিলা অন্য পুরুষের দিকে তাক্যেছে? এর চোখ উপড়ে নাও। এই বেটি ডাইনি? ঝাড়ু মারো গায়ে। শুনে শহরের শিক্ষিতারা হায় হায় করবেন। কিন্তু জনতার হাতে বিচারের দায়িত্ব ছেড়ে দিলে ক্রোধোন্মত্ত জনতা যা করবে তাইই হবে। আটকাবো কোথায়?
  • sosen | ২০ ডিসেম্বর ২০১২ ১৩:৪০579969
  • যুক্তি মোটেও এক না, অত্যন্ত দুর্বল জেনারালায়জেশন, যেকোনো জিনিসকে আদ্যন্ত একটা সিধে, আর সাব্যস্ত টারমিনলোজির ছকে ফেলার প্রবল প্রচেষ্টা।

    তবে কিনা, লোকে তো খাচ্ছে, চালিয়ে যাওয়াই হোক।
  • lcm | ২০ ডিসেম্বর ২০১২ ১৩:৪৪579980
  • ...The grooming of young men to have a feeling of entitlement by Indian parents breeds a sense of masculinity and male privilege.

    Son preference simultaneously erodes the possibility of respect for women, as girls are seen as unwanted or burdensome.

    Such inequalities produce the very hatred against women in the public arena that we are witnessing throughout the country.

    More law — or calls for the death sentence — are not the answer to what is a deeply ingrained societal problem. More law will only serve to give a sense of something being done, when in fact very little is being done.

    We need to think about how we can handle women’s equality in ways that are not perceived as threatening.

    That demands greater responsibility on the part of parents as well as society not to raise sons in a way in which they are indoctrinated with a sense of superiority and privilege.
    ...

    http://www.thehindu.com/opinion/op-ed/rape-and-the-crisis-of-indian-masculinity/article4214267.ece
  • de | ২০ ডিসেম্বর ২০১২ ১৩:৫৬579991
  • পিনাকী,

    সমানুপাতিক রিলেশনে ধ্রুবকের একটা রোল থাকে তো! সেটা লেস দ্যান ওয়ান হতে পারে -- তাও থাকে! আপনার কি ধারণা সম্পর্কটা ব্যাস্তানুপাতিক? তাহলে অবশ্য আমরা দুই অপোসিট পোলে বিলং করছি!

    আর কাল থেকে সংশোধনবাদীদের মতামত শুনে শুনে হেজিয়ে গেলাম, ভাটে আর টইয়ে! এখন আবার খুঁজে খুঁজে সেসব মন্তব্য টেনে আনতে পারছি না -- ক্ষমা করবেন!
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৩:৫৭580002
  • এই আর্টিকলের বিশ্লেষণটাও ভাল লাগল। কতকটা উপরের পোস্টের আর্টিকলের সুরেই।

    The fourth and most significant aspect of the rape crisis is that our male population is trained to think of sex as an experience that is divorced from the body and mind of another human being.
    We direct our outrage at the police, or the government, because we like to shift the blame. We do not like to acknowledge the fact that a large part of our population is potentially criminal in their thinking about sex...

    ... It is idiotic to expect that policemen, or lawyers, or judges can prevent rape if we cannot prevent people from thinking that any kind of sexual violence is justified or forgivable.

    Can we fix people’s thinking? I believe we can. There are communities in this world where rape is almost unheard of. How do they manage it? They manage by ensuring gender justice as far as possible. Men and women both work and have equal access to property or natural resources. They have sex when they want it. They marry when they can afford to. They have children. They walk away (or run away) from a relationship if it is making them unhappy.

    No man claims a right to a woman’s body indefinitely just because a ceremony has been conducted. No woman is so poor or so afraid of many men inflicting violence upon her body that she tolerates violence from one man. Nobody is ostracised or penalized for wanting to have sex.
    Can we hope to build such a society? I want to believe that we can. The alternative is too brutal to believe.

    http://www.dnaindia.com/analysis/report_fighting-rape-attitudinal-change-not-blame-game-will-help_1779535
  • sosen | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:০৭580013
  • "Can we fix people’s thinking? I believe we can. There are communities in this world where rape is almost unheard of. How do they manage it? They manage by ensuring gender justice as far as possible. Men and women both work and have equal access to property or natural resources. They have sex when they want it. They marry when they can afford to. They have children. They walk away (or run away) from a relationship if it is making them unhappy."

    Rape is unheard of?????????
  • তাতিন | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:০৮580035
  • তিনবছর জেলে বসে থাকা কি কম শাস্তি নাকি!
    কিন্তু, যে অফিসের তহবিল থেকে টাকা সরাচ্ছে, তার কাছে করার সময়ে শাস্তির ভয়টা থাকে বলে মনে হয় না। এর একটা কারণ হতে পারে রিস্ক বেনিফিট এনালিসিসে সেটা লাভজনক লাগে, দ্বিতীয় কারণ হতে পারে ধরা পড়ার হার এতই কম...

    তবে খুন ধর্ষণের ক্ষেত্রেও মোমেন্টারি ডিসিশন অনেক ক্ষেত্রেই বেশি থাকে, সেখানে শাস্তির হিসেব আসে না।
    আর, সম্ভবতঃ অপরাধী-মনস্তত্ত্ব বলে একটা ব্যাপারও হয়। দুখেকে সুযোগ দিলেও খুনটা শেষপর্যন্ত করে উঠতে পারত বলে মনে হয় না।
  • de | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:০৮580024
  • পাই,

    সোনি সোরী উইল বি আ পার্ট অফ দ্য হোল অ্যাকটিভিটিজ ! কিন্তু যেকোন বিষয়ে কথা, কাজ, প্রতিবাদ ইত্যাদী শুরু হলেই গরুর রচনার মতো খাপে খাপ মিলিয়ে কিছু একই প্রসঙ্গকে বারবার টেনে আনাটা আমার অপ্রাসংগিক লেগেছে। একই কথা গুজরাত দাঙ্গার প্রসঙ্গেও ট্রু! কেউ কি এখানে বলেছে, গুজরাতের ধর্ষণকারীদের আলাদা শাস্তি দেওয়ার কথা? এখানে সামগ্রিক ভাবে ধর্ষন বা অ্যাটাক এগেইন্স্ট উইমেন এর বিপক্ষে কথা হচ্ছে। এটা আটকানোর বিভিন্ন পসিবিলিটির কথা উঠছে। সেখানে ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড হওয়া উচিত নয় বলে পাতার পর পাতা সওয়াল-জবাব আমার অপ্রাসঙ্গিক লেগেছে!

    আমার মনে হয়েছে টলারেন্স লিমিট টা একের পর এক এধরণের ঘটনায় টলে গেছে -- তাই এই প্রতিক্রিয়া দেশজুড়ে! কোথাও একটা শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনের মনে হয়েছে, "এনাফ"! "এনাফ অব ডিসকাশন, কমিটিজ-- এটসেট্রা এটসেট্রা -- এবার কিছু একটা হোক, যাতে এই ধরণের ঘটনা আর না ঘটে!"
  • তাতিন | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:০৯580046
  • গুজরাট ধর্ষণ বা রেড আর্মির জার্মানিতে করা রেপ কি শুধু মাত্র অ্যাটাক এগেইন্সট উইমেন?
  • de | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:১১580068
  • ইন অ্যাডিশন -- ভাটে কেউ বলে থাকলে আমি শুনিনি, এই পাতায় কি কেউ অপরাধীদের জনতার হাতে ছেড়ে দেওয়ার কথা বলেছেন? তাহলে এই ক্যাঙ্গারু কোর্ট ইত্যাদীর অর্থ কি?
  • | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:১১580057
  • আমার ষ্ট্রং লি দৃষ্টান্ত মূলক কড়া সাজা দেবার পক্ষে।

    এই সব যাদের রুচি আমার মনে হয় না খুব ফেবারেবল পরিবেশ দিলেও রাতারাতি তাদের মনোভাব/স্বভাব পাল্টে ফেলবে।

    কাজেই এত লোক থাকতে এই লোক কে "শিক্ষিত" করার খুব একটা প্রয়োজন দেখি না।

    বেঁচে থাকতে গেলে আমরা ও মানুষ ও ও মারি। কাঁকড়া বিছে বা সাপ মারার আছে তার বিষ আছে কিনা আমরা চেক করি? আমার চোখে এই সব লোকেরা পোকা-মাকড় র চেয়ে বেশী কিছু নয়।
  • tatin | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:১৩580080
  • ববাবু কি সাপ দেখলেই মেরে ফ্যালেন?
  • sosen | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:১৪580091
  • তাতিন, খুন বা ধর্ষণ মোমেন্টারি ডিসিশন বলে যদি মেনে নেন, তাহলে একটু আগে গিয়ে বলুন তো, ওই মোমেন্টারি রিস্ক এসেসমেন্টটা অপরাধী মনস্তত্ত্বে কি-ভাবে হয়? যে কোনো একশনের রিস্ক এসেসমেন্ট তো হয়ে থাকে, সেটা এখানে কেন হয়না? রিস্ক নেই বলে? না কি এসেসমেন্ট ইম্পেয়ারড বলে?
  • pinaki | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:১৬580113
  • দে,

    সমানুপাতিক হলে তো ধ্রুবকের প্রশ্ন। একটা আর একটার ফাংশন কিনা - সেইটা নিয়েই সন্দেহ। (আপনি অবশ্য অনুমানের উপর ভর করে নিঃসন্দেহ, দেখাই যাচ্ছে)। আর ফাংশন বলার মত নিঃসংশয় যখন আমি নই, তখন খামোকা আমি ব্যাস্তানুপাতীই বা বলতে যাব কেন। বোঝা গেল কি আমার কথাটা?
  • de | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:১৬580102
  • শুধুই নয় - বাট যে ফর্মেই হোক সেটা অ্যাটাক এগেইন্স্ট উইমেন -- নাহলে এই গণধর্ষণ মাইনরিটি পুরুষদের ওপরেও তো হতে পারতো -- সেনাবাহিনীর দমনমূলক ধর্ষণ পুরুষদের ওপরে কেন হয় না?
  • a x | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:১৭580124
  • আমারও হাসি পাচ্ছে। এই সব শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের মধ্যেও রেপিস্ট আছে। প্রতি ঘন্টায় ৮০টা মত রেপ হয়। এটা রেজিস্টার্ড কেস। আসল যা হয় তার ক্ষুদ্রাতিক্ষুদ্র ভগ্নাংশ। স্ট্যাটিস্টিকালি ইমপসিবল টু রুল আউট এই মুহূর্তে আমরা যারা লিখছি তাদের কারো না কারো বাবা কিম্বা কাকা কিম্বা মামা বা পিসেমশাই কাউকে না কাউকে রেপ করেনি। তারাও আজ শুভবুদ্ধিসম্পন্ন হয়ে গেছে।
  • dukhe | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:১৮580135
  • জেন্ডার ইনইকুয়ালিটি বাড়লে রেপ বাড়ে? ভারতে তাই ঘটেছে? বলছেন?

    http://en.wikipedia.org/wiki/Rape_statistics
  • a x | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:২০580157
  • আর তিন-চতুর্থাংশ রেপ হয় ফ্যামিলি মেম্বার দ্বারা। সমাজের সব স্তরে।
  • তাতিন | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:২০580146
  • সোসেন, আপনি বলুন- এগুলো মনে হয় আপনার এরিয়া।

    কিন্তু মোমেন্টারি ডিসিশনে রিস্ক অ্যানালিসিস কতটুকু থাকে সন্দেহ। ধরা পড়ব এই আইডিয়াটাই করার সময়ে থাকেনা মনে হয়।
  • | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:২১580168
  • আমার নয় সাধারন মানুষের কথা বল্লাম।

    তা তাতিন বাবু কি "বিষো-মিটার" নিয়ে ঘোরেন নাকি? তারপারে বিষের মাত্রা র মান দেখে সিদ্ধান্ত নেন?
  • de | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:২২580191
  • আমার কোন অবস্থাতেই হাসি পাচ্ছে না -- তাই ক্ষান্ত দিলাম!
  • tatin | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:২২580179
  • পিজারোর আমল থেকে ইতিহাস দ্যাখাচ্ছে সেনাবাহিনী বা মিলিশিয়ে দুভাবে কাজ করে- পুরুষদের হত্যা, মেয়েদের ধর্ষণ।

    ফলে মূল ড্রাইভটা মনে হয় আক্রান্ত জাতিকে দমন করা। তারপরের পার্টে আসে নারী-পুরুষ বিভাজন। নইলে আশি নব্বইয়ের বৃদ্ধাকেও কম্পালসরিলি পুরো ব্যাটেলিয়ন গিয়ে রেপ করত কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন