এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৪৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০২:৩৪616031
  • অনন্য, টইকে ফের পাহাড়ে তোলো তা হলে
  • ranjan roy | ০৬ আগস্ট ২০১৩ ০২:৩৫616042
  • আমি চিন্টুর সঙ্গে একমত। ও মাত্তর দার্জিলিং ঘুরে এসেছে। ভাবলাম কিছু জানব। অন্যরাও এই দাবির পক্ষে-বিপক্ষে কিছু বলবে, তা না, পুরো টই হাইজ্যাক। এবার সবাই লাইনে আসুন। বিষয় নিয়ে কথা বলুন। আমি শুনি।

    [ ঈশান,
    সুযোগ পেলেই নাকতলার জন্যে ক্যাম্পেন করন।
    যেমন সুযোগ পেলেই বলব সত্যজিত রায় আর চুনী গোস্বামী ময়মনসিংহের বাঙাল।ঃ)))))]
  • ranjan roy | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪৩616045
  • হানু, T, শিবু, অজ্জিত, কিশানু,
    মাঝে মাঝেই প্রশ্ন ওঠে-- অ্যাই, সিপিএম নিয়ে ক্যানো এত কথা উঠছে?

    উত্তর হল--- সিপিএম এখনো ভারতে, বঙ্গে তো বটেই, প্রধান বামদল।
    মাওদের নিয়ে কেন ওঠেনা?
    ওরা বড্ড লিনিয়ার, আন-ইন্টারেস্টিং। ওদের একটাই এজেন্ডা-- বিপ্লব কর। ওরা কি করবে সেটা বড্ড প্রেডিক্টেবল।
    আমরা এখানে কেউ বেশি বিপ্লব-টিপ্লব চাইনা। এই সিস্টেমের মধ্যেই গণতন্ত্রের স্পেস বাড়াতে চাই। পাইও তাই বলছে। তাই মাওদের নিয়ে বেশি কথা বলার কারণ দেখি না।
    [ ঈশান তিন বছর আগে লালগড় নিয়ে একটি টইয়ে লিখেছিল--- আমাকে যদি অপশন দেওয়া হয় তাহলে আমি মাওবাদীদের রাজত্বে না থেকে সিপিএম এর রাজত্বে থাকতে চাইব।
    -আম্মো! আম্মো!]
  • maximin | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪৪616047
  • খুনোখুনি নিয়ে এত কথা কীসের? স্ট্যালিন ভক্তদের মুখে মানায়?
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪৪616046
  • না, আমার নতুন কিছু জানার নেই, কিন্তু অনন্য অনেক খোঁজ খবর করেছে তো, ওর কাছ থেকে এই বিষয়ে আরও শোনার ইচ্ছে আছে
  • ম্যামি | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪৫616048
  • শোনা যায় এমনকি ম্যাক্সিম গোর্কিকেও মেরে দিয়েছেন।
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪৮616049
  • অচিন্তিদা, ফেবু গ্রুপে অনেকগুলো থ্রেডে অনন্য লিখছে। চা বাগান, আদিবাসী এই ইস্যুগুলো নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল।
    এখানেও লিখতে বলব। তোমার ওর কাছে কোন স্পেসিফিক কিছু প্রশ্ন থাকলে করে ফেলো না।
  • ranjan roy | ০৬ আগস্ট ২০১৩ ০৩:০০616050
  • ম্যামি,
    খুন-টুন নিয়ে আর টই হাইজ্যাক করা নয়। কেরালায় দলত্যাগ করে অন্য কমিউনিস্ট পার্টি গঠনের চেষ্টা করা কমঃ চন্দ্রশেখরের খুনের ঘটনায় কিছু সিপিএম কর্মী গ্রেফতার হয়েছেন। এ নিয়ে ভি এস অচ্যুতানন্দনও আঙুল তুলে বিরাগভাজন হয়েছেন। আবার এককাঠি এগিয়ে বেশ গর্বের সঙ্গে এক ডিস্ট্রিক্ট লীডার (সম্ভবতঃ কমঃ মণি) স্টেটমেন্ট দিয়েছেন যে এটা আমাদের দলের নীতি। অমুক সময়ে তমুক কংগ্রেস নেতাকেও ছক কষে মেরেছিলাম, ইত্যাদি।
    পার্টি প্রথমে এটা কমরেডটির ব্যক্তিগত মন্তব্য বলে এড়িয়ে যায়। হল্লা বেশি হলে ওকে সাসপেন্ড করে।
    যাকগে,
    পাহাড় আর হাসছে না। গেস্টহাউস পুড়ে গেছে। নেতারা গ্রেফতার হচ্ছেন। গুরুং বলছেন--দমনের ফল খারাপ হবে। অন্যরা বলছেন রাজ্য না নিয়ে থামবো না।
  • maximin | ০৬ আগস্ট ২০১৩ ০৩:২৪616051
  • লেনিনের যে উক্তিটি প্রথম পাতায় আছে, অনন্য কোট করেছে, যদিও সেখানে secession বলতে দেশ থেকে secede করা বোঝাচ্ছে, রাজ্য থেকে আলাদা হওয়ার ক্ষেত্রেও কিছুটা কি খাটে না? শিলিগুড়ি বাদ দিয়ে দার্জিলিংএর সাধারণ লোকের নিত্যকার কাজ চলবে?
  • maximin | ০৬ আগস্ট ২০১৩ ০৩:২৯616053
  • They will, therefore, resort to secession 'only' when oppression and friction make joint life absolutely intolerable and hinder any and all economic intercourse.
  • ranjan roy | ০৬ আগস্ট ২০১৩ ০৩:৪৩616054
  • ম্যামি,
    কোলকাতা বাদ দিয়ে চলছে কি না? আর পাটনা বাদ দিয়ে ঝাড়খন্ডের আজ চলছে কি না? ভোপাল বাদ দিয়ে ছত্তিশগড়ের চলছে কি না? লক্ষনৌ বাদ দিয়ে দেরাদুনে রাজধানী বানিয়ে উত্তরাঞ্চলের চলছে কি না ? গৌহাটি বাদ দিয়ে শিলং এ রাজধানী বানিয়ে অন্যদের চলছে কি না?
  • maximin | ০৬ আগস্ট ২০১৩ ০৪:০২616055
  • কী কষ্ট করে সমতল থেকে জিনিস নিয়ে আসে ওরা। যে দামে কেনে, বিক্রি করে তার চেয়ে সামান্য বেশি দামে, অত কম মার্জিন কী করে হয় ভাবলে অবাক হতে হয়। রাস্ত্রার ধারে যারা দোকান দিয়েছে, সন্ধ্যের পর অনেক দূরের পথ পাড়ি দিয়ে বাড়ি যায়, সকাল আটটায় দোকান খোলে।

    গোর্খাল্যান্ড হোক বা নাই হোক, এক্সপ্লয়েটেশন কমার কোনও আশা দেখি না। খারাপ লাগে।
  • maximin | ০৬ আগস্ট ২০১৩ ০৪:৩১616056
  • তা সত্বেও ছেত্রিকে টোকেন সাপোর্ট দিয়ে রাখলাম।
  • Sibu | ০৬ আগস্ট ২০১৩ ০৫:২০616057
  • রঞ্জনদা মাওদের চেয়ে সিপিএমের রাজত্বে থাকতে পছন্দ করবেন, আর সিপিএমের চেয়ে দিদির রাজত্বে থাকতে পছন্দ করবেন ;-)।

    কেসি হে, গুরুর তক্কো তো এন্টারটেনমেন্ট। তোমাকে আর T-কে এরেনা ছেড়ে দিয়ে কাজালুম বলে আমাকে চা খাওয়ানো উচিত তোমার।
  • b | ০৬ আগস্ট ২০১৩ ০৮:২৪616058
  • সাইকোলজিক্যালি তিনটি পাহাড়ী মহকুমার মানুষজন বহুদিন-ই বাংলার সাথে নেই। আজ থেকে নয়। আবার শুধু তিনটি মহকুমায় স্টেট হওয়া চাপের। ধরা যাক স্কটল্যান্ডের যে রকম অটোনমি আছে, সেটা দেওয়া যেতো (একদম প্রথম দিকে, ১৯৬০-৬২ সাল নাগাদ, গোর্খা লীগের চিন্তা ভাবনা সে দিকেই ছিলো)। অবশ্য ভারতীয় যুক্তরাজ্যের কাঠামোর মধ্যে সেই নমনীয়তা, বা বুদ্ধি অবিশ্বাস্য রকম ভাবে অনুপস্থিত, যা ঔপনিবেশিক (কিছুটা সোভিয়েত-ও কি?) অবদান। শুধু তাই নয়, ঐ পাহাড়ে গিয়ে আঙুল নাচিয়ে নাকের পাটা ফুলিয়ে আই ক্যান বি ভেরি রাফ অ্যান্ড টাফ বললে যে ওনাদের কাছে কি বার্তা যায়, সেটা মমতা বোঝেননি।
    নেপালীতে একটা কথা আছে, 'ধমাস' দেখানো। গোঁয়ার্তুমি, অহংকার সব বুঝাতে কথাটি ব্যবহৃত হয়, এবং নিন্দার। এই কথাটা মমতার ঐ সভার পরে অনেকবার শুনেছি।

    ১৯৭৯ সালে মোরারজী দেশাই দার্জিলিং যান। ওখানে লোকাল ইন্টেলেকচুয়ালরা সংবিধানের অষ্টম তফশীলে নেপালী ভাষা ঢোকানোর অনুরোধ করেন। মোরারজী স্বভাবসিদ্ধ ভাবে বলেন না না ওটা বিদেশি ভাষা, ওকে সংবিধানে আনা যাবে না। তখন যে গোলমাল শুরু হয়, তার পরিপ্রেক্ষিতে প্রথম we want our separet state বলে পোস্টার পড়ে। পোস্টারে পাঁচজনের নাম ছিলোঃ তার মধ্যে একটি সুবাস ঘিসিং।
  • PT | ০৬ আগস্ট ২০১৩ ০৮:২৯616059
  • আমি তো অন্য টইতে "ল্যান্ড ইউস ম্যাপ এবং ইহার দ্বারা ব্যবসায়ীর উপকার" রচনাটির জন্য এখনও অহল্যার প্রতিক্ষায় আছি। এটি সারার পরে "বঙ্গে চর্মশিল্প ও বেকার সমস্যার সমাধান" নিয়ে রচনা লিখতে হবে। সেইসব বিষম জরুরী আলোচনাগুলো হাজার হাজার মৃতদেহের তলায় চাপা পড়ে গেল যে!!
  • s | ০৬ আগস্ট ২০১৩ ০৮:৩৫616060
  • প্রশ্নটা আমারও। শুধু গোর্খাল্যান্ড হলে আর মেইনল্যান্ড পঃবঃ থেকে কোন সাপোর্ট মেকানিসম না থাকলে, বিমলবাবু এন্ড কোং কি কেশোৎপাতন করবেন সেইটে জানার ইচ্ছা।
    যদি জিটিএ-র জন্য গত এক বছরে ওনারা প্রচুর উন্নয়ন ঘটাতেন তাহলে না হয় সফল প্রশাসক হিসাবে একটা নৈতিক দাবির জায়গায় থাকলেও থাকতে পারতেন।
    এই সব দাবি পাতি পলিটিক্যাল মাইলেজের জন্য। গোর্খাল্যান্ড সত্যিই যদি হয় বিমলের আরও বাঁশই হবে। তাই যদ্দিন ইস্যুটা জিইয়ে রাখা যায়, তদ্দিন এর লাভ। রাজ্য সরকার/ কেন্দ্র সরকার এরপর মিনিময় করে কলাটা মূলোটা পাইয়ে দেবে।
  • b | ০৬ আগস্ট ২০১৩ ০৮:৫৪616061
  • ব্যাপারটা যুক্তি দিয়ে বোঝার বাইরে চলে গেছে, দু পক্ষের-ই। এক পক্ষের হার্ড স্ট্যান্স অন্যপক্ষের হার্ড স্ট্যান্সকে সহায়তা করেছে। এই কাল-ও দেখলাম গৌতম দেব বলছেন হু ইস বিমল গুরুং ইত্যাদি।

    আরো দু একটা জিনিস, যা ওখানে বুঝেছি। জিটিএ-র হাত পা-ও বেঁধে দিয়েছিলো রাজ্য সরকার। নইলে সাইকেল দেওয়া, তাকদায় গিয়ে পাট্টা বিতরণ করা, এসব কাজ তো জিটিএ-কে দিয়েই করানো যেতো, মমতা না গিয়ে। লেপচা ডেভেলপমেন্ট কাউন্সিল খুলে দেওয়া। এগুলো যে খুঁচিয়ে ঘা করা হচ্ছে এগুলো কি রাজ্য সরকার বোঝে নি? শুধু সমতলের খবরের কাগজের পিঠ চাপ্ড়ানি পেলে হবে?
  • cm | ০৬ আগস্ট ২০১৩ ০৯:১১616062
  • রঞ্জনদা Date:06 Aug 2013 -- 02:43 AM
    "(মা) ওদের একটাই এজেন্ডা-- বিপ্লব কর। ওরা কি করবে সেটা বড্ড প্রেডিক্টেবল।"

    আপনার সত্যি মনে হয় ওরা বিপ্লব চায়? আমার মনে হয় ওদেরো ধান্ধা সেই একটা পকেট বানিয়ে দাদাগিরি।
  • lcm | ০৬ আগস্ট ২০১৩ ০৯:৫৫616064
  • আসলে, দার্জিলিং-এ মানুষ অবহেলিত, বঞ্চিত, উপেক্ষিত, অনুন্নত এলাকায় থাকেন... - এগুলো সত্যি হলেও, এগুলো ধরে একটা রাজ্য বানিয়ে ফেলার যুক্তিটা জোড়ালো নয়।
    অবহেলিত, উপেক্ষিত মানুষ আছেন অনেক জায়গাতেও - কমবেশী, ছড়িয়ে ছিটিয়ে। ডেভলমেন্ট অবশ্যই আনইভেন, সেটা তো শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা দেশের প্রবলেম, অন্য অনেক দেশেরও সমস্যা। এমন কোনো ডেটা নেই যাতে প্রমাণ হয় যে দার্জিলিং-এর গোর্খারা সুন্দরবনের মানুষের থেকে বেশী খারাপ বা ভালো আছেন।

    তাছাড়া গোর্খাল্যান্ড তো বোধহয় খুবই ছোট জায়গা - অবশ্য, আমি জানি না, ঠিক কতটা জায়্গা নিয়ে দাবী করা হচ্ছে। এরকম ছোট জায়গা ভেঙ্গে রাজ্য করলে প্রশাসনিক সুবিধাও তেমন কিছু হবে কি না বলা মুশকিল।
  • Marauder's Map | ০৬ আগস্ট ২০১৩ ১০:১০616065
  • b-এর সাথে মতে মিলছে।

    কিন্তু সারা রাতে এত চেষ্টা করেও ফে-এ-এ-এ-ল?

    ;-)
  • PT | ০৬ আগস্ট ২০১৩ ১০:১৩616066
  • "দার্জিলিং-এ মানুষ অবহেলিত, বঞ্চিত, উপেক্ষিত, অনুন্নত এলাকায় থাকেন... - এগুলো সত্যি হলেও........."??

    "এমন কোনো ডেটা নেই যাতে প্রমাণ হয় যে দার্জিলিং-এর গোর্খারা সুন্দরবনের মানুষের থেকে বেশী খারাপ বা ভালো আছেন।"??

    DISTRICT RANKING ACCORDING HUMAN DEVELOPMENT 2004

    Districts HDI Ranking
    Kolkata 1
    Howrah 2
    North 24 Parganas 3
    Darjeeling 4

    Bardhaman 5
    Hooghly 6
    Medinipur 7

    Birbhum 14
    Murshidabad 15
    Purulia 16
    Malda 17

    http://newsgroups.derkeiler.com/Archive/Soc/soc.rights.human/2010-06/msg00006.html
  • b | ০৬ আগস্ট ২০১৩ ১০:১৬616067
  • এল সি এমদা, ওখানে ইকনমিক্সের থেকে আইডেন্টিটি বড় হয়ে উঠেছে (কুইবেকের কেস ধরুন, বুঝতে সুবিধা হবে)। সেটা ভালো না খারাপ জানি না।
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ১০:১৭616068
  • গোর্খাল্যাণ্ড এর মূল ইস্যুটা কি উন্নয়ন নাকি ? সেটা নয়, জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের অধিকারই মূল ইস্যু বলে জানতাম।
  • lcm | ০৬ আগস্ট ২০১৩ ১০:৪৮616069
  • ও, আমি তো কোথায় যেন সব দেখলাম, পাহাড়ের মানুষের প্রতি অবিচার হচ্ছে, তাই তারা রাজ্য চায়, এসেট্রা।
    তাহলে সেটা নয়, তারা রাজ্য চায়, কারণ তারা নিজেদের আইডিন্টিটি চায়। তো, দার্জিলিং জেলার নাম পাল্টে গোর্খাল্যান্ড করে দিলেও তো হয়। আইডিন্টিটি রইল, ভাঙাগড়াও করতে হল না। আর নাম বদল কি আর এমন কঠিন কাজ।

    পিটি-র দেওয়া ডেটা-তে কলকাতার অবস্থা তো ...
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ১০:৪৯616070
  • ...This hundred and six year old movement is simply a quest for being identified as an Indian. In a country like India where language served as the foundation of India nationalism during the independence movement and organisation of the states, identity is sought on the basis of language and culture. Due to historical linkage and cultural and linguistic resemblance of the people of Darjeeling with the people of Nepal, they are often alleged as foreigners in their own country. This is the primary reason why people of Darjeeling are wish to identify themselves as Gorkhas and not Nepalis though both imply the same. When a Punjabi from Pakistan identifies himself as Punjabi in India, he will right away be associated with Punjab and hence will be considered as an Indian national. However, the case will not be same with Nepalis or Gorkhas of India. They are often consociated with Nepal. Such feeling of identity crisis has been reinforcing each day as more and people are going out of Darjeeling to other parts of India in search of livelihood. Media in India while handling the issue of Gorkhaland has failed to project these concerns of the people of Darjeeling....

    http://www.darjeelingtimes.com/opinions/social/6199-gorkhaland-movement-and-the-media.html
  • b | ০৬ আগস্ট ২০১৩ ১০:৫৮616071
  • ডিস্ট্রিক্টের নাম বদলালেই কি স্বনিয়ন্ত্রণের অধিকার আসে? খাইছে।
  • lcm | ০৬ আগস্ট ২০১৩ ১১:০১616072
  • আইডিন্টিটি তো আসে।
  • lcm | ০৬ আগস্ট ২০১৩ ১১:০৩616073
  • ইন ফ্যাক্ট, এটাও আমার কোশ্চেন ছিল - নেপালে অন্তর্ভুক্তি তো আরো ন্যাচারাল না ? গোর্খা তো উপজাতি।
  • PT | ০৬ আগস্ট ২০১৩ ১১:১৩616075
  • "আমি তো কোথায় যেন সব দেখলাম, পাহাড়ের মানুষের প্রতি অবিচার হচ্ছে, তাই তারা রাজ্য চায়,"

    ওটা ভোটের আগে পাবলিককে খাওয়ানো হয়েছিল। যারা খাইয়েছিল তাদের মধ্যে স্বনামধন্য অঞ্জন দত্তও ছিলেন। এখন থ্রেড বেয়ার আলোচনা হচ্ছে বলে সত্য বেরিয়ে আসছে। তাই মমতাকে সেই সময়ে তোল্লাই দেওয়া একদল identity নিয়ে পরেছে আর মমতার সৈনিকরা who is Bimal Guring? বলে হুঙ্কার ছাড়ছে। এর পরে কামতাপুরি, গ্রেটার কুচবিহার ইত্যাদির দাবী নিয়েও আন্দোলন শুরু হল বলে।

    আসলে "কাজের বেলায় কাজী, কাজ ফুরোলে কিষেণজী" খেলাটা মমতা পাহাড়ে খেলতে পারছেন না। সমস্যটা সেখানেই। নাহলে কব্বে পাহাড় জঙ্গলের মত "ঠান্ডা" হয়ে যেত!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন