এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি

    Su
    অন্যান্য | ২৯ জুলাই ২০০৬ | ২৫২২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৩৩631962
  • দাদা - কলকাতা ইউনি-র সাইটে পুরো কোর্সলিস্ট আছে, পিডিএফ। কোথাও অ্যাস্ট্রোলজি পেলাম না দাদা। আপনিও বুদ্ধবাবুর মত গুলাইসেন না তো?
  • Gandhi | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৩৫631964
  • জ্যোতিস আর জ্যোতির নিয়ে ঝামেলা বোধহয়.... জ্যোতি জিনিসটাই গন্ডগোলের :P
  • byaang | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৩৫631963
  • আমি একটা ছেলেকে চিনি। আমার মেজপিসেমশাই তার হাত দেখে বলেছিল, পরীক্ষাক্ষেত্রে বিঘ্ন আছে। (পিসেমশাইও অবিশ্যি প্রফেশনাল জ্যোতিষী নয়, রূপঙ্করবাবু যেমন বললেন সেই টাইপের অ্যামেচার আর কি, পেশায় উকিল।) যাই হোক, যে ছেলেটিকে বলা হয়েছিল, সে ছেলেটি আবার পিসিদের প্রতিবেশী, পিসিসে্‌দর বাড়ির রকে বসে আড্ডা দিত। ছেলেটার পরীক্ষাক্ষেত্রে বিঘ্ন আছে জানা সত্বেও ছেলেটা উচ্চমাধ্যমিকের ফর্ম ফিলাপ করল, টাকা জমা দিল, তারপর কেমিস্ট্রির সেকেন্ড পেপারের সময় তাকে ইনভিজিলেটর আরএ করে দিল। ব্যাস। সেখানেই তার পরবর্তী পরীক্ষাগুলো দেওয়ার দি এন্ডআ হয়ে গেল।
    পিসি গর্ব করে সবাইকে বলে বেড়াতে লাগল ""তোমাদের দাদা তো আগেই বলেছিলেন, বিঘ্ন আছে।''
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৩৬631965
  • গান্ধীবাবু, অ্যাস্ট্রোনমি হলে কি আর তখন থেকে বাজনা বাজাচ্ছি ? আপনি স্যার একটু পরে এসেছেন। আমার গোড়ার পোস্টে পস্টো বলা আছে, অ্যাস্ট্রোলজী, অ্যাস্ট্রোনমি নয়, তাও আবার কম্যুনিস্টদের জমানায়। আসলে যখন প্রথম চালু হয়, কাগজ টাগজে হৈ চৈ হয়েছিল কিনা -
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৩৯631967
  • কিউ: অ্যাস্ট্রোলজি কোন কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, একবার নেটে সার্চ দিয়ে দেখেন তো - আমি আধ ঘন্টা আগে একবার কনফার্ম করলুম। বাবা, অভিমন্যু বলে কথা
  • gandhi | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৩৯631966
  • না না ... সেটা নয়.... কলকাতা ইউনি তে কোথায় পরছে জানলে একটু কোর্স কন্টেন্ট তা দেখতাম.... আমিও ভর্তি হতাম আরকি ... লেট এ এসেছি বলে ক্ষমা চেয়ে নিলাম....
  • pharida | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৪০631968
  • রূপঙ্করবাবু, সরি, মিস করে গেছিলাম-

    ভাবনাটা এগিয়ে নিয়ে যাই - অনবরত সেই স্ক্রিপ্টরাইটার ঘটনা বুনে যাচ্ছেন দুনিয়াজোড়া মেগা - গামা সিরিয়ালের - যারা জ্যোতিষ চর্চা করছেন তারা ঘটনাপ্রবাহের পরম্পরা থেকে "ফর্মুলা"শিখছেন কিন্তু মাস্টার কোড আয়ত্ত হয় নি - কাজেই ঠিকঠাক তাল মিলিয়ে সেই স্ক্রিপ্টরাইটারের অংক মেলানো যদ্দিন না যাবে ততদিন এই পৃথিবী আরামদায়ক ভাবে অনিশ্চিত থেকে যাবে -

    তার আর পর নেই ...
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৫০631969
  • অথেন্টিক কিছু তো পেলাম না। একটু লিংকটা দিন।
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৫১631970
  • আর ওভাবে তো দেখার কথা নয়। কলকাতা ইউনির সাইটে পাবলিশড কোর্সলিস্টের চেয়ে অথেন্টিক কিছু হবে কি?
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৫৩631973
  • রুপঙ্কর দা,:-))

    আমার কেমন যেন মনে হচ্ছে অ্যাস্ট্রোনমি পড়ানো হয় CU তে। অবশ্য চাপ নিয়ে সার্চ মারি নি।
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৫৩631972
  • কাগজে লেখালেখি চেঁচামেচি যেটা হয়েছিলো বলে মনে পড়ছে সেটা NDA আমলে ইউনিগুলোতে এই কোর্স চালু করার চেষ্টা নিয়ে। অবশ্য ভুল বলতেও পারি।
  • siki | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৫৪631975
  • গল্পটা এটাই -- আমরা সেটাই বিশ্বাস করি যেটা আমরা বিশ্বাস করতে চাই। আমার বিশ্বাসে জ্যোতিষশাস্ত্র একটি আদ্যোপান্ত ভাঁওতাবাজি এবং জ্যোতিষমাত্রেই ভণ্ড বুজরুক ছাড়া আর কিছুই নয়। অন্য কারুর বিশ্বাসে অন্য রকম মতামত থাকতেই পারে। এ নিয়ে তক্কাতক্কি করে কিসু হয় না। যার বিশ্বাস তার নিজের কাছে। তক্কো করে নাস্তিককে আস্তিক বা আস্তিককে নাস্তিক করে দেওয়া যায় না।

    জগৎ চরাচরে আমার জীবন আমার ভবিষ্যৎ আমার রোগ আমার উপশম আমার মৃত্যু ইত্যাদির পেছনে আমার নিজের কাজকর্ম ছাড়া আর কিছুর প্রভব দেখতে পাই না, নিজের ওপর ছাড়া আর কারুর ওপর বিশ্বাসও রাখি না, খুব লিমিটেড দু তিনজন মানুষ ছাড়া আজ পর্যন্ত কারুর কাছে মাথা নিচু করি নি, অন্তর থেকে ভক্তিশ্রদ্ধা করি নি।

    এসবে বিশ্বাস অবিশ্বাস আসে নিজের ওপর কনফিডেন্স মনের জোর ইত্যাদির থেকে। সবার মনের জোর একরকমের হয় না, তাই সবার বিশ্বাস অবিশ্বাসও এক রকমের হয় না। অন্য কেউ অন্য কিছু আমার জীবন আমার ভাগ্যকে ক®¾ট্রাল করছে ভাবলে বেশ একটা আত্মপ্রসাদ লাভ করাই যায়। পৃথিবীর বেশির ভাগ মানুষই সেভাবে ভাবেন। তাঁর ওপর সমস্ত দায়দায়িত্ব ছেড়ে দিয়ে বেশ ঝাড়া হাতপা হয়ে থাকাই যায়। তো যায়। যার নির্ভর করার জন্য এরকমের কিছুর দরকার হয় সে করে এরকম কিছুর ওপর নির্ভর। আমি নিজে ছাড়া কারুর ওপর নির্ভর করি না।
  • kc | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৫৪631974
  • জোতিষ ঠিক না ভুল এই নিয়ে একদমই মাথা ঘামাইনা। অনিশ্চিতির মধ্যে থাকতে ভাল লাগে। হওয়া না হওয়ার দোলাটা ভাল লাগে।
  • shrabani | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৫৫631976
  • আমি ছোটবেলায় আমাদের পরিবারে (পরিবার মানে পুরো পাড়া)শুনতাম তমলুক বা মেদিনীপুরের (ঠিক মনে নেই) এক জ্যোতিষীর কথা (নামটা বোধহয় রাম মিশ্র এরকম কিছু), দারুন জ্যোতিষী, অব্যর্থ গণনা, আমাদের সময় তিনি মারা গেছিলেন নাহলে বাড়ির সবার কোষ্ঠি বাই ডিফল্ট তার কাছে বানানো হত।
    বাবার কাছে দু একবার শুনেছি আমার দাদার কোষ্ঠি ওনার বানানো, উনি নাকি বলে গিয়েছিলেন দাদা ইঞ্জিনীয়র হবে এবং বিদেশ যাবেই। প্রথমটি মিলে যাওয়ার পরে দ্বিতীয়টির জন্যে বাবা সব ঠিকঠাক করলেও দাদা শেষপর্যন্ত বিদেশ যাবার দিন কয়েক আগে বেপাত্তা হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত বিদেশে পড়তে যায়নি। ফিরে এসে এদেশেই পড়া ও শেষে পড়িয়েছে, বাবা এ নিয়ে কোনো কথা বলেনি, রাম মিশ্রর কথাও আমরা আর শুনিনি। পরে দাদা বিদেশে পড়াতে গেছে অনেককাল এক দেশে ও পরে পৃথিবীর অন্য দেশেও।
    কয়েক বছর আগে মা মারা যাবার পর আমি মায়ের জিনিসপত্রের মধ্যে একটা খামে দাদার কিছু ছবি, ছোটোবেলার, কলেজবেলার, মায়ের সযত্নে রাখা, নিয়ে আসি। সেই খামের মধ্যে একটা কাগজ ছিল, পুরনো হলদে হয়ে যাওয়া, ছক আঁকা, "জাতক" বলে কিছু হাতে লেখা যেমন "জাতকের মিথুন রাশি, দেব গণ" ইত্যাদি, নীচে লেখা আছে, "এই জাতক ইঞ্জিনীয়র হবেই, বিদেশ যাবেই"(ই টা আছে), নীচে সই রাম মিশ্রের। মনে হয় এটা একটা রাফ ওয়ার্ক সেই কোষ্ঠির, কোষ্ঠি আমি দেখেছি তাতে অনেক কিছু আমরা বুঝিনি এসব লেখা আছে, ঐ গণ, রাশি এসব অবশ্য বোঝা যায় কিন্তু এই "বিদেশ ইঞ্জিনীয়র" এসব লেখা নেই।
    এগুলো কী করে সম্ভব হয়?
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১১:০০631978
  • আমার কুষ্ঠি তে বাংলা করে লেখা ছিল 'বাতরোগং'। (কমবয়েসেই) এবং বললে বিশ্বাস করবেন না। আমি এক ধরনের আর্থরাইটিস এ ভুগছি ত্রিশ বছর বয়েস থেকেই।
  • shrabani | ০১ ডিসেম্বর ২০১১ ১১:০২631979
  • আমার দেখা জ্যোতিষের নমুনা অবশ্য এই একটিই, আর কোনো ঘটনা জানা নেই। মা আমার ঘোর অবিশ্বাসী ছিল তবু এই কাগজ কেন যত্ন করে রেখে দিয়েছিল জানিনা!
  • kd | ০১ ডিসেম্বর ২০১১ ১১:০৯631980
  • জীন (Jeane, টিভিতে তো জীন বলতেই শুনেছি, মনে হয়) ডিক্সনকে দেখেছিলুম জনি কার্সনের টুনাইট শোতে আরও কয়েকজন সাইকিকদের সঙ্গে। ক্রিসমাসের আগে শো, জনি বললেন ""পরের বছর কেমন যাবে'' প্রেডিক্ট করতে - বেশ কিছু ক¾ট্রাডিক্টরি প্রেডিকশন শোনা গেলো। পরের বছর আবার ওই রকম সময়েই ওনাদের আনলেন জনি কার্সন আর বললেন, ওনার ইচ্ছে প্রতি বছর এনাদের এনে পরের বছরের হাল-হকিকৎ জানার। তো, এনারা আবার জানালেন আগামী বছরে কী কী ঘটবে (উইথ সেম লেভেল অফ ক¾ট্রাডিকশন)।
    এরপর হ'লো আসল মজা। জনি গত বছরের শো'টা রিপ্লে করলেন। সে এক কেলেঙ্কারি! প্রায় প্রত্যেকেই মাত্র ওয়ান থার্ড ঠিক। কিন্তু, কিন্তু, সবমিলিয়ে, মানে সব প্লাস-মাইনাস ক্যানসেল করে দেখা গেলো প্রায় টু-থার্ড ঠিক। দারুণ এন্টারটেনিং হয়েছিলো শো'টা।
    বাই দ্য ওয়ে, এ'সবের জন্যে ওনার পপুলারিটি কিছুই কমেনি। তবে আমেরিকার লোক এ'সব ভালো খায়, হাত দেখা, ট্যারট কার্দ, সব। আমার দাদার তো পুরো ফ্যান ক্লাব ছিলো। :)
    কিছু ট্রিভিয়া। ""জীন ডিক্সন'' ছদ্মনাম, আসল নাম লিডিয়া সামথিং। উনি নানাসময়ে নিজের নানান বয়স বলতেন - সবসময়েই আসলের থেকে অনেক কম। এই নিয়ে প্রেসকে মজা করতে শুনেছি। :)
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১১:১১631981
  • এই টপিক নিয়ে কেউ কথা বললেই আমার ওই এক রাজজ্যোতিষীর গল্প মনে পড়ে - যে রাজাকে বলেছিলো আপনার আয়ু বেশিদিন নয়:-)
  • shrabani | ০১ ডিসেম্বর ২০১১ ১১:১৬631983
  • এখানেই উত্তর টা দিই।:) আমি অনেক কিছুই বুঝিনা, যা বুঝিনা তা নিয়ে কী করে বলব! গ্রহ তারার অবস্থান জন্মসময় ইত্যাদি দেখে ভবিষ্যত কী করে বলা যায় তাও বুঝিনা, বুঝলে তবে তো বিশ্বাসের প্রশ্ন আসবে!
  • siki | ০১ ডিসেম্বর ২০১১ ১১:৪৯631984
  • প্রবীর ঘোষের অলৌকিক নয় লৌকিক বইয়ের দ্বিতীয় খণ্ডে সম্ভবত এর ওপরে বিস্তারিত আলোচনা ছিল। জ্যোতিষীরা কী করে বেশ কিছু "মিলিয়ে দেয়'।
  • dd | ০১ ডিসেম্বর ২০১১ ১১:৫২631985
  • রূপংকর বাবুর কথা মতন গুগুল খেঁজে দেখলাম অ্যাস্ট্রোলজি পড়ানো হয় ১৬টা ইউনি তে। তার মধ্যে কোলকাতা নেই তো।

    বছর দুয়েক আগে অ্যাস্ট্রোনমি'র কোর্স শুরু হয় কোলকাতা বিশ্ববিদ্যালয়ে, সেটার উল্লেখ করতে গিয়ে বুদ্ধবাবু পরপর দু বার অ্যাস্ট্রোলজি বলেছিলেন। নেহাৎই স্লিপ অব দ্য টাং। এবং ঐ সামান্য ইস্যু নিয়েই সংবাদ প্রতিদিন পাতার পর পাতা চেঁচিয়েছিলো- এটাও মনে আছে।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১১:৫৫631986
  • হ্যাঁ ঠিক। ওটা অ্যাস্ট্রোনমি হবে।
  • siki | ০১ ডিসেম্বর ২০১১ ১১:৫৮631987
  • জ্যোতিষশাস্ত্র চলে, যদি খুব ভুল না জেনে থাকি, নয়টি গ্রহ এবং বিভিন্ন রাশিতে তাদের চলন ও অবস্থানের ওপরে। নয়টি গ্রহ কী কী? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। এর মধ্যে রবি একটি নক্ষত্র, সোম একটি উপগ্রহ। রাহু আর কেতু নিয়ে কিছু না বলাই ভালো।

    রাশি কী? সারা বছরে সূর্যের উত্তরায়ণ থেকে দক্ষিণায়ণ পর্যন্ত চলার পথে পূব থেকে পশ্চিমে টানা বারোটি অঞ্চল। এক এক মাসে সূর্য এক এক রাশিতে অবস্থান করে। এবং সেই সময়ে বাকি গ্রহগুলোর পজিশন ক্যালকুলেট করে মানুষের ভাগ্যে তার প্রভাব গণনা করা হয় জ্যোতিষে, তাই দেখে ছক কাটা হয়, কোষ্ঠী বিচার হয়।

    এই দুনিয়ায় প্রতি সেকেন্ডে হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে, একেবারে পল অনুপল মিলিয়ে এক সময়ে। তাদের ভাগ্য কিন্তু এক হয় না, কেউ জন্মায় ভিখারির কোলে, কেউ জন্মায় রাজপ্রাসাদে। কেউ বড় হয়ে বিল গেটস হয়, কেউ হয় হরিপদ কেরানি। এটা কেন? দুজনকারই তো জন্মমুহূর্তে রাশি গ্রহ ইত্যাদি একই পজিশনে ছিল। তা হলে আলাদা ভাগ্য হয় কেন?

    কুকুর বেড়াল গরু গাধার ভাগ্য বলে কিছু হয় না কেন? তাদেরও তো জন্ম হয়, মৃত্যু হয়, ন্যাচারাল বা অপঘাত, প্রেম হয়, বাৎসল্য হয়, কেবল মানুষের থেকে কম বুদ্ধিসম্পন্ন হয় তারা, শারীরবৃত্তীয় প্রণালী তাদের আলাদা হয়, মানুষের থেকে। তাই বলে গ্রহনক্ষত্র তাদের ওপর কোনও প্রভাব ফেলে না কেন?

    হনুমান বা বাঁদরেরও তো হাতের রেখা হয়। সেই রেখা বিচার করে কি বাঁদরের ভাগ্য জানা যায়?
  • nyara | ০১ ডিসেম্বর ২০১১ ১২:০৬631988
  • এটা আমার বাবার কাছে শোনা গপ্প -

    আমাদের পুরোন পাড়ায় নাকি একদম অব্যর্থ এক জ্যোতিষী ছিলেন। তবে স্পেশালাইজেশন শুধু জন্মের আগে জাতকের লিঙ্গ নির্ধারণে।

    যেই আসত তাকেই বলতেন ছেলে হবে। বলে ক্লায়েন্টকে লুকিয়ে একটা কাগজে 'মেয়ে হইবে' লিখে নাম-ধাম-তারিখ-সই করে কঠের বাক্সে ঢুকিয়ে রাখতেন।

    ক্লায়েন্টের ছেলে হলে তো আর চ্যালেঞ্জ করতে আসত না। মেয়ে হলে যদি চ্যালেঞ্জ করত, তবে বাক্স খুলে কাগজ দেখিয়ে দিতেন, 'এই তো, কন্যা হবে বলেছিলাম।'

    ১০০% সাক্সেক। কে বলে জ্যোতিষ মিছা?
  • kanti | ০১ ডিসেম্বর ২০১১ ১২:১০631990
  • এক কালে এই বিষয়টা নিয়ে কিছু নাড়াচাড়া করেছিলাম। তাই কিছু কই।মাদ্রাজ এখন চেন্নাই থেকে প্রকাশিতো এস্ট্রলজিকাল ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা বি ভি রমনের লেখা এ বিষয়ে বেশ কিছু বই আছে। সেখানে তিনি স্পষ্টই বলেছেন,জ্যোতিষের মূল তঙ্কÄ আমরা জানিনা।শুধু এক জন মেকানিক যেমন জানে কোন যন্ত্র বিগড়ে গেলে তাকে কি ভাবে ঠিক করা যেতে পারে কিন্তু যন্ত্রের মূল তঙ্কÄ জানেনা, আমাদের অবস্থা ঠিক তাই।
    আমার অবশ্য ব্যক্তি ভাবে এ বিদ্যায় কোন আস্থা নাই। পরে আরো দুকথা লেখার ইচ্ছা থাকল।
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ১২:১০631989
  • কিছুক্ষণের জন্য ফিরে এলাম, আবার যেতে হবে। দু:খিত। এই জন্য, যে আবার সার্চ মেরে দেখলাম, ইউজিসি গ্রান্ট এসেছিল ৩১৯০০ ইউএস ডলারের তবে ইউনিভার্সিটি পড়াতে রাজী হয়নি। গ্রান্ট ফেরত যায়। আমার 'পড়ানো হবে' খবরটাই মনে ছিল। এখন সার্চে যেটা দেখলাম, সেটাও ভূয়ো মনে হচ্ছে। ওটা বেনারস হিন্দু ইউনিভারসিটির কোলকাতার করেসপন্ডেন্স কোর্স। তবে ভবি ভুলছেনা। আমি আমার বক্তব্যে অনড়। যা স্বচক্ষে দেখেছি (গাঁজা না খেয়েই) তা তো জনমতে ফেলে দিতে পারিনা। ডাক্তার ভুল করলে তার দোষ, আর জ্যোতিষী ভুল করলে শাস্ত্রের দোষ কেন ? কারণ এক ডাক্তার ভুল করলেও কেউ না কেউ ঠিক চিকিৎসা করেন। আমিও এমন জ্যোতিষী দেখেছি, যিনি শর্ট থেকে লং টার্ম সবই মেলান, তবে সব কথা ত্তিনি বা সেই ধরণের লোকেরা বলেননা, কেন তা আগে বিশদে বলেছি। এখন অবশ্য দু একজনকে পাশে পাচ্ছি, তবে কিষেনজীর রেপ কেসে আরও বেশি প্রতিপক্ষ/স্বপক্ষ পাওয়া গেছিল। আবার পরে আসব।
  • dd | ০১ ডিসেম্বর ২০১১ ১২:১৬631991
  • সিকি যা কইলো সে তো সকলেই জিগায়। প্রত্যেক মুহুর্ত্তে দশটি শিশু জন্মায় তো তাদের ভাগ্য কেনো হুবহু এক নয়।

    এর দুটি প্রতিযুক্তি আছে - একটি ঢপের। তাতে বলা হয় প্রত্যেক মুহুর্ত্তেই গ্রহরা ছকে পসিশন বদলাচ্ছে তাই ফ্র্যাকশন অব অ সেকেন্ডও ইম্পর্ট্যান্ট। এটা অবোধদের জন্য যুক্তি। সত্যি সত্যি ছকে ক্ষণে ক্ষণে গ্রহেরা ঘর বদলায় না। শণি বৃহষ্পতি বদলায় অত্যন্ত ধীরে। চাঁদ বদলায় ফাস্ট। কিন্তু প্রত্যেক মুহুর্ত্তে নয়।

    দ্বিতীয়টি এক প্রফেশনাল জ্যোতিষীর কাছে শুনেছিলাম, তিনি কয়েছিলেন মানুষের ভাগ্যের অনেকগুলি উপাদান আছে - যেমতি মা/বাবা/ স্থান ও কাল,আর তার সাথে যাকে বলে কপাল ও। কোনটা কতো পার্সেন্ট বলা যায় না। কিন্তু জন্মসময় তাই একটা ফ্যাক্টর। মানে অন্যতম ফ্যাক্টর।

    আর জানেন তো, ছক কিছু ইউনিভার্সাল নয়? একি জন্মস্থান ও সময়ের ছক বিলেতে এক রকম, দক্ষিন ভারতে একরকম আর উত্তর ভারতে অন্যরকম। তান্ত্রিক ছক আবার ভূমিষ্ঠ হবার সময় গননা করে না, একটা থিওরেটিকাল সময় - যেটা গর্ভ সঞ্চারের সময় সেটাকে ধরে।
  • lcm | ০১ ডিসেম্বর ২০১১ ১২:২১631992
  • জ্যোতিষ বিদ্যা মহা বিদ্যা
    যদি না মেলে ছক।
  • lcm | ০১ ডিসেম্বর ২০১১ ১২:২২631994
  • ভুল হল...

    জ্যোতিষ বিদ্যা মহা বিদ্যা
    যদি সদাই মেলে ছক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন