এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১৫ জুন ২০১৪ ১১:৫৮643447
  • মোদ্দা কথাটা হল, ওয়েন বলেছে, পির্লোর নাম গেরার্ড এর সাথেই উচ্চারিত হওয়া উচিত।
    ঃ-)
  • নেতাই | ১৫ জুন ২০১৪ ১২:০১643449
  • এই ইংল্যান্ড টিম অন্যান্য বারের থেকে বেটার। কিন্তু আরো এগোনোর জন্য ওদের চাই ভাগ্যের সহায়তা।
    বালাতেলিকেও কাল ব্যাপক লাগলো।
  • robu | ১৫ জুন ২০১৪ ১২:০৩643450
  • রুনি জঘন্য খেললেও গোলের ক্রসটা ভালো। কিন্তু রুনিকে স্টার্লিঙ্গ এর থ্রুটা আরো ভালো।
    ইঙ্গরা প্রত্যাশার চেয়ে অনেক ভালো খেলেছে।
  • কল্লোল | ১৬ জুন ২০১৪ ০৫:৪৮643451
  • মারাদোনার কয়ক লক্ষ আলোকবর্ষের ধারে কাছে মেসি নেই। এমনকি ২০০২এর রোনাল্ডিনিহোও অনেক দূরের গ্রহ। মেসি ক্লাবেই সুন্দর।
  • SKM | ১৬ জুন ২০১৪ ০৮:২৮643452
  • GOOD TEAM SO FAR
    HOLLAND, ITALY, BRAZIL, ENGLAND-- GRMANY?
    MESI CAN NOT BE COMPARED WITH OTHER GREATS.
    BETTER PLYER SO FAR
    RVF, ROBEN, JANG (Holland)NEYMER, OSCAR, BALATULI, PIRLO, STARLING, STURRIGE ETC
  • ঈশান | ১৬ জুন ২০১৪ ০৮:৪৩643453
  • আজকের সংক্ষিপ্ত সমাচার।

    আজ অভাবনীয় জয়ের দিন। বিশ্বকাপের ইতিহাস রচনার দিন। গত পরশুই সব হিসেব রাতারাতি উল্টে দিয়ে নেদারল্যান্ডস বিশ্বচ্যাম্পিয়ন ষাঁড়দের অকস্মাৎ পাঁচ গোল দেবার পর কলকাতার পথে-পথে কমলা জার্সির চাহিদা ক্রমবর্ধমান। স্পেনের লাল জার্সি ফেলে দিয়ে সমর্থকরা অভূতপূর্বভাবে তুলে নিচ্ছেন কমলা পতাকা। আজই পথে নামল আর্জেন্তিনা। প্রথম ম্যাচেই জয়। কমলা ঠেকাতে মহানগরের পুরসভা ঘোষণা করেছেন নীল-সাদা জার্সি ব্যবহার করলে বিক্রয় কর মকুব।

    নেদারল্যান্ডস ও ক্ষয়িষ্ণু কিছু স্পেনপন্থী যথারীতি এই সিদ্ধান্তে ভ্রূকুটি উত্তোলন করেছেন। কিন্তু তাতে কিছু যায় আসেনা। ব্রাজিল নয়, স্পেন নয়, ইতালি নয়, হন্ডুরাস নয়, এবারে শহরের রঙ সাদা-নীল। হীরকরানী দিচ্ছে ডাক, নেদারল্যান্ডস নিপাত যাক।
  • | ১৬ জুন ২০১৪ ০৮:৪৬643454
  • হার্জেন্টিনাকে নিয়ে অত্ত ভরসা কোরো নি বাqপু। আফটার অল হারতে হারতে হার্জেন্টিনা
  • নেতাই | ১৬ জুন ২০১৪ ০৯:৪১643455
  • ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর। চোটের জন্য অনিশ্চিত হাল্ক।
  • khilli | ১৬ জুন ২০১৪ ১০:১৭643456
  • যাক দুটো প্রিয় টিম ব্রাজিল, নেদারল্যান্ড্স দুটি জিতেছে, বিশেষ করে হল্যান্ড এর খেলা দারুন লেগেছে - ক্রুয়েফের গুলিতের দেশ হল্যান্ডের একবার তো কাপ জেতা উচিত।
  • quark | ১৬ জুন ২০১৪ ১৩:০১643458
  • কিন্তু ওদিকে যে বন্যা হচ্ছে, তার কী হবে?
  • ঊমেশ | ১৬ জুন ২০১৪ ১৩:৩৯643459
  • যাক অবশেষে মেসি বিশ্বকাপে আট বছর বাদে গোলে ফিরেছে। এবার কে আটকায়?

    একটা অসম্ভব গোল যে পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে, সেটা ভ্যান-পার্সি'র গোল দেখে বোঝা গেলো, গোলটার আগে স্পেন ম্যাচটা দখলে রেখেছিল। কিন্তু গোলটা খেয়ে এমন ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো, বাকি ৪৫ মিনিট আর খেলতে পারলো না।

    রুনি'র জায়্গা তে সেকেন্ড হাফ শুরু থেকে বার্কলে কে নামাতে পারতো। ২০১০ এর থেকে এবারের ইংল্যান্ড অনেক ভালো খেললো, এখন-ই বিদায় বাজনা ঠিক হবে না।
    উরুগুয়ে যা ছ্ড়াচ্ছে যা কিছুই হতে পারে। গ্রুপে যাদের নিয়ে কথা হচ্ছিল না, সেই কোস্টারিকা চমক দিলো।
  • ঊমেশ | ১৬ জুন ২০১৪ ১৩:৪৩643460
  • ব্রাজিলিয়ানরা এখন মনে মনে ভাবছে, ভ্যাগ্গিস কোস্তা আমাদের টিমে খেলবে না বলেছিল।
  • cb | ১৬ জুন ২০১৪ ১৩:৪৫643461
  • ইটালি দেখব এবার, শুধু পির্লোর জন্য। পায়ে বল পড়লেই একটা ম্যাজিকাল রিয়েলিটি তৈরি হচ্ছিল, যেটা লাস্ট দেখেছিলাম ২০০৬ এ জিদানকে
  • + | ১৬ জুন ২০১৪ ১৩:৫৬643462
  • মেসির গোলটা নিয়ে সবাই বলছে। আর বাকি ৮৯মিনিট যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল নষ্ট করে গেল সেটা? একদম শেষে যে গোলতা মিস করল সেটা? মেসির খেলা তো আজ প্রথম দেখছিনা? এখনকার মেসিকে আগের মেসির মত লাগছেনা। জেকো যদি অ্যাটাকে আর একজন কাউকে পেত, হার্জেন্টিনার কপালে দুঃক্ষ ছিল। ম্যাক্সি রড্রিগেজ যে এখনো খেলে সেটাই জানতাম না। ল্যাভেজ্জিকে বসিয়ে রডরিগেজকে নামানোর কি মানে হয় বুঝিনা।

    দেখি আজ সিআর7 কি করে।
  • ঊমেশ | ১৬ জুন ২০১৪ ১৬:০৪643463
  • মেসি যে নিজেকে বাঁচিয়ে খেলেছিলো, সেটা সবাই বলছে।
    ভালো তো, পরের দিকের ম্যাচের জন্যে নিজেকে ধরে রাখছে।

    আজ টুর্নামেন্টের আর এক ফেভারিট, জার্মানী কি করে দেখা যাক।
  • quark | ১৬ জুন ২০১৪ ১৬:৪৪643464
  • মাইরি! একটা গোল দিয়ে যে কী ম্যাজিক হয়েছে বুইতে পারিনি!
  • + | ১৬ জুন ২০১৪ ১৭:৩৯643465
  • পরেরদিকের ম্যাচের জন্য ওদের ডিফেন্সও নিজেকে বাঁচিয়ে রাখছেঃ)

    দুটো খবরঃ

    ১। শ্যুমাখার কোমা থেকে বেরিয়েছে (কোথায় খবরটা দেব বুঝতে পারলাম না)
    ২। এই ভিডিওটা https://www.facebook.com/photo.php?v=10154218793165652&set=vb.219735380651&type=2&theater বাচ্ছা ছেলেটার মুখটা দেখলেই মেসির উপর মাথা গরমটা বেড়ে যাচ্ছে। তুমি এই মূহুর্তের সেরা প্লেয়ার হতে পারো, সবার পছন্দের হতে পারবেনা, রোনাল্ডিনহো হতে পারবেনা
  • T | ১৬ জুন ২০১৪ ১৭:৪৯643466
  • গান্ধীর পছন্দের নয় সেটা বোঝাই যাচ্ছে। এই ভিডিও দিয়ে কি প্রমাণ করা হ'ল? মেসি বাচ্চাদের ভালোবাসে না? অদ্ভুত খোরাক। মেসি যাস্ট খেয়াল করে নি হয়তো। ভিডিওটাতো পেছন দিক থেকে তোলা, ঘটনাটার সময় মেসি কোনদিকে তাকিয়ে ছিল দেখা যাচ্ছে? এলএম টেনের সাপোর্টারদের এত কিসের ব্যাথা মাইরি বুঝি না।
  • T | ১৬ জুন ২০১৪ ১৯:২৪643467
  • * মানে সি আর সেভেনের সাপোর্টারদের
  • ঊমেশ | ১৬ জুন ২০১৪ ২০:০৫643469
  • গান্ধী যে সি-আর-সেভেন এর বিশাল ফ্যান, আর তাই এল-এম-টেন কে গালি দিচ্ছে তা নয়।

    আসলে গান্ধী হলো রিয়েল এর ফ্যান, তাই অ্যান্টি-বার্সা, তাই অ্যান্টি-মেসি

    আবার ব্রাজিলের ফ্যান, তাই অ্যান্টি-আর্জেন্টিনা, তাই অ্যান্টি-মেসি।
  • b | ১৬ জুন ২০১৪ ২০:৪৫643470
  • বাবা গো। এ তো হেগেলিয়ান ডায়ালেক্টিক্স। (হেগেলিয়ান শুনে যদি কারুর মনে কিছু কু-কথা জাগে তার জন্যে কোম্পানী দায়ী নহে)
  • Arpan | ১৬ জুন ২০১৪ ২১:৩৮643471
  • আজকে আমার ধর্মসংকট। কাকে যে সাপোর্ট করি!
  • | ১৬ জুন ২০১৪ ২১:৪৫643472
  • জার্মানি ১!

    এইসব ক্ষেত্রে আমি যে হারে তাকে সাপোর্ট দিয়ে থাকি।

    ছেলে জার্মানি আর আমি পর্তুগালঃ)
  • | ১৬ জুন ২০১৪ ২২:২৮643473
  • মাথায় ঢুঁসো দিয়ে পাগলা জগাইএর পেপে র বিদায়। বিরতির আগেই জার্মানি ৩ -০ তে এগিয়ে। এখন পর্তুগাল দশজনে খেলে আরো গোলের মালা নিয়ে বাড়ি যাবে!
  • + | ১৬ জুন ২০১৪ ২৩:৪৪643474
  • জার্মানী বেশ বাজে খেলেছে। ৪র্থ গোলটা ওদের গোলি আর লেফ্ট ব্যাকের সৌজন্যে। ওটা ধরছিনা। ১০জনের পর্তুগাল, আবার কোয়েন্ট্রা উঠে গেছে, তাদেরও আর গোল দিতে পারল না।
  • + | ১৬ জুন ২০১৪ ২৩:৪৭643475
  • পেপের আরেকটু রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, টিমের এক নম্বর ডিফেন্ডার এভাবে রেড কার্ড? আর ফ্রেডের পেনাল্টী নিয়ে এত কথা হল, গোৎজের পেনাল্টী নিয়ে কোনো কথা নেই?
  • Abhyu | ১৭ জুন ২০১৪ ০৩:৫৮643476
  • ইউ এস এ ভালোই খেলছে। আমার প্রেডিকশন ৩-১এ জিতবে :)
  • | ১৭ জুন ২০১৪ ০৪:২৫643477
  • জিতবে হয়তো, তবে অর্ধেক প্লেয়ারকে আর্জেণ্ট কেয়ারে যেতে হলে অবাক হবো না।
  • aranya | ১৭ জুন ২০১৪ ০৫:২৩643478
  • একটা প্রেডিকশন করে যাই, আর্জেন্টিনা-র ফার্স্ট ম্যাচ দেখে যা মনেহল - যত ম্যাচ যাবে, মেসি আরও ভাল খেলবে। এই ম্যাচে গোল-টা ছাড়া কিছুই করে নি, তাও ওকে দেখে মনে হল ফর্মে আছে, আরও বিপজ্জনক হবে, টুর্নামেন্ট যত গড়াবে।
    দেখা যাক, নিজের কথা গিলতে হয় কিনা :-)
  • | ১৭ জুন ২০১৪ ০৫:২৬643480
  • আমি দল বেছে নিলাম।
    আই লাভ ঘানাঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন