এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৩ আগস্ট ২০১৪ ১৮:৩১645648
  • তুমি দেশ থেকে দেখছো? না নেটে?

    হতেই পারে খেলিয়ে যাচ্ছিলো। যা সব করাপশন চলছে।
    আজ হেরে গেলে বেশ হতো।
  • kc | ২৩ আগস্ট ২০১৪ ১৮:৩৯645659
  • আরে আমি দেশ থেকে একটা ডিশ টিভির সেট টপ বক্স অ্যাকটিভেট করে এখানে এনে একটা ছয় ফিট ডিশ অ্যান্টেনার সঙ্গে জুড়ে দিয়েছি। তুমিও ট্রাই করে দ্যাখো।
  • Tim | ২৩ আগস্ট ২০১৪ ১৮:৪২645670
  • আচ্ছা? হেবি তো! ঃ-)
  • robu | ২৩ আগস্ট ২০১৪ ২১:০৭645681
  • চেলসিকে এবার ওভারহোয়েল্মিঙ্গ ফেভারিট লাগছে।
  • Arpan | ২৩ আগস্ট ২০১৪ ২১:৪৭645692
  • খেলে তো দুজন। ইভানোভিচ আর হ্যাজার্ড। কোস্তা গোলটা ভালো চেনে। অ্যাওয়ে ম্যাচে বোঝা যাবে বাস পার্কিঙের দরকার হয় কিনা।

    শাখতার ইউক্রেনে না? স্টেডিয়ামে বোম ফেটেছে। দ্রিকে কেউ খবরটা দেবে?
  • + | ২৩ আগস্ট ২০১৪ ২২:৫৬645703
  • আর্সেনালের দুই সাইড ব্যাক গুচ্ছ ছড়াচ্ছে
  • দ্রি | ২৩ আগস্ট ২০১৪ ২৩:০৬645714
  • বোম? কোথায়? ডিটেল্‌স প্লীজ। রণাঙ্গণ থেকে ক্রীড়াঙ্গণ। একা আর কটা দিক সামলাবো?
  • robu | ২৩ আগস্ট ২০১৪ ২৩:৫১645736
  • অরণ্যদা!!
  • robu | ২৩ আগস্ট ২০১৪ ২৩:৫৬645748
  • মিডউইক ইস্তাম্বুলে কাটাবার পর গুডিসন পার্ক থেকে ২-০ হারতে হারতে এক পয়েন্ট নিয়ে ফেরা দারুণ ব্যাপার!
    মার্তিনেজ একটু ছড়ালেন!
  • Arpan | ২৩ আগস্ট ২০১৪ ২৩:৫৯645759
  • যা তা!! আমি বিরক্ত হয়ে হাফটাইমে টিভি বন্ধ করে দিয়েছিলাম!
  • robu | ২৪ আগস্ট ২০১৪ ০০:০০645770
  • আরেকটা ডিফেন্ডার লাগবে, মার্তেসাকার আরো স্লো হয়ে গ্যাছে। মনরিয়েল প্রিমিয়ার লিগ মেটেরিয়াল নয়। জেনকিন্সনকে কেন লোন আউট করা হল ব্যাক আপ রাইট ব্যাক ছাড়া, কে জানে। এ ছাড়া একটা ডিফেন্সিভ মিড।
    এরপরেও একটা স্ট্রাইকার হলে ভালো হয়।
  • robu | ২৪ আগস্ট ২০১৪ ০০:০৪645781
  • আর র‌্যামসি যেন ইনজিওর্ড না হয়ে যায়!
  • robu | ২৪ আগস্ট ২০১৪ ০০:০৬645792
  • তাও টফিজদের সেকেন্ড গোলটা ফাউল আর অফ্সাইড ছিল। তবে সে তো পার্ট অব দা গেম।
  • + | ২৪ আগস্ট ২০১৪ ০২:৫১645803
  • রোবুদা,

    এই সীজনে এতো টাকার কেনাকাটির পরও এতকিছু লাগবে? সানোগাকে না খেলিয়ে আগেরবছর থেকেই জো ক্যাম্ববেলকে রেখে দিলে স্ট্রাইকার সমস্যা হতনা। স্যান্চেজ একটু নিচ থেকে খেলে, সিঙ্গল স্ট্রাইকার নয়। আর্সেনালের এরকম স্ট্রাইকার কি দরকার ছিল? আর্সেনালের দরকার বেঞ্জিমা-মান্ডজুকিকের মত নম্বর ৯।

    দিবুচি- কোনো দরকার ছিল? চেম্বার্স আদতে রাইট ব্যাক, ওকে নেওয়ার পর জেনকিনসনকে রেখে একটা স্টপার নিতে পারত না? যদিও গ্রীসের কি একতা স্টপারকে সাইন করাচ্ছে শুনছি। চ্যাম্পিয়নস লীগ খেলে প্রিমিয়ার লীগে খেলার মত কন্ডিশনে মার্টাসেকার নেই।

    এভার্টন একটু ডিফেন্সিভ না হয়ে গেলে আজ পয়েন্ট পেতেনা।
  • Arpan | ২৪ আগস্ট ২০১৪ ০২:৫৪645814
  • খেদিরা কোথায় যাচ্ছে?
  • aranya | ২৪ আগস্ট ২০১৪ ০৬:০১645825
  • ইবে তো লজ্জায় ফেলে দিল, ইনজুরি টাইম সেশ হওয়ার পরেও রেফারি খেলিয়ে যাচ্ছে..
    এদিকে আর্সেনালের ম্যাচ-টা দেখা উচিত ছিল, দেখলেই জিতত -গিল্টি ফিলিং হচ্চে
  • + | ২৪ আগস্ট ২০১৪ ১০:৪৪645836
  • জিরৌড নামার পর ম্যাচ জিতিয়ে হ্যাট্রিকও করে ফেলতে পারতঃ)
  • robu | ২৪ আগস্ট ২০১৪ ১০:৫৫645847
  • আরে গান্ধী, সানচেজ বাদে বাকি সবই অন্য প্লেয়ার এর রিপ্লেসমেন্ট। ডেবুসিকে কিনতে হল সায়না চলে গেল বলে। এদিকে ভার্মেলিন গেল।
    স্যানোগো নাম্বার নাইন, ক্যাম্পবেল নয়। তাই ওকে রাখা হয়েছিল, ভাল খেলছিলও।
    সানচেজ এর মত প্লেয়ারদের ওয়েঙ্গার খুব পছন্দ করেন। তবে এবার মনে হয় পোদো আর থাকবে না, সামনের বার রসিকিও বেরিয়ে যাবে।
  • Arpan | ২৪ আগস্ট ২০১৪ ১৮:০২645859
  • মহামেডান সব কটা সুযোগ কাজে লাগাতে পারলে গোটা পাঁচেক গোল হত।

    আদিলেজার দুর্দান্ত স্পিড।
  • Arpan | ২৪ আগস্ট ২০১৪ ১৮:০৫645870
  • আর আজকেও ছ মিনিট এক্স্ট্রা টাইম দেখিয়ে সাড়ে সাত মিনিট খেলা হল।

    জাস্ট ফর দ্য রেকর্ড। ঃ)
  • + | ২৪ আগস্ট ২০১৪ ২১:৩৪645881
  • জাস্ট ফর দ্য রেকর্ড, ঠিক ৯৪ মিনিট থেকে ৯৬মিনিট অব্দি দুজন ঘুমিয়েছিল মাঠে, কিন্তু ৯৮ মিনিট খেলা হয়নি, হলে আমরা শোধ দিতাম। এর থেকে প্রমাণ হয় যে আমরা রেফারী ম্যানেজ করিনাঃ)
  • + | ২৪ আগস্ট ২০১৪ ২১:৩৭645892
  • মমেডান কিন্তু হেব্বি খেলল আজ। পিয়ের বোয়া বেশ ভালো প্লেয়ার, একটু স্লো, কিন্তু কদিন পর বোধহয় ঠিক হয়ে যাবে। ২ন্ড হাফে সৌভিককে তুলে নেওয়ার পর মহামেডান পুরো মাঝমাঠে খেলে গেল। কোল্কাতা লীগে মোবার ডিফেন্স, আর প্রিমিয়ার লীগে এই মূহুর্তে ম্যানুর ডিফেন্স একরকম।
  • Arpan | ২৪ আগস্ট ২০১৪ ২৩:২২645903
  • ৯৮ মিনিট খেলা হলে আরো একটা গোলও খেতে পারতি, যেটার সম্ভাবনাই বেশি। ঃ)

    কাল তো এরিয়ানের গোলি যখন তখন মাঠে শুয়ে পড়ছিল, এই সময়ে লিখেছে। সে যাক, আমি কাল খেলা দেখিনি। তবে আজ দেখেছি, বড় জোর তিরিশ সেকেন্ড ইঞ্জিওরড হয়ে মাঠে শুয়ে ছিল।

    সেসব যাক, অর্ণব দাশশর্মা বোধহয় এ মুহূর্তে কলকাতা লিগের সেরা গোলি। আজকে ঐ গোলটা বাজে না খেলে ২-০ স্কোরলাইন হয়।
  • Arpan | ২৪ আগস্ট ২০১৪ ২৩:২৩645914
  • পিয়ের বোয়া সেকন্ড হাফে যা একটু হেড আর শট নিল। কলকাতা লিগে চলবে, আই লিগে কি চলবে?

    আদিলেজাকে বোধহয় লোন নিয়ে ইবে/মোবা আইলিগে খেলাবে।
  • :-I & 8>)) | ২৫ আগস্ট ২০১৪ ০২:২২645925
  • Date:24 Aug 2014 -- 09:34 PM
    "জাস্ট ফর দ্য রেকর্ড, ঠিক ৯৪ মিনিট থেকে ৯৬মিনিট অব্দি দুজন ঘুমিয়েছিল মাঠে, কিন্তু ৯৮ মিনিট খেলা হয়নি, হলে আমরা শোধ দিতাম। এর থেকে প্রমাণ হয় যে আমরা রেফারী ম্যানেজ করিনাঃ)"
    * * * * * * * * * * * *
    জাস্ট ফর দ্য রেফারেন্স, নীচের রিপোর্টের এই অংশটুকু-
    "ম্যাচের শেষে ডেনসন দেবদাসের মতো র‌্যান্টি-দীপকরা গিয়ে মীনাংশুকে ‘চুমু’ খাননি, জিতিয়ে দেওয়ার জন্য। যা চার বছর আগে করেছিলেন তৎকালীন চিরাগ ইউনাইটেড মিডিও দেবদাস। তবে সেটা আসলে ছিল রাগ দেখানোর ‘চুমু’! মোহনবাগানকে পেনাল্টি দিয়ে রেফারি জিতিয়ে দেওয়ায়। মীনাংশুকে ‘আদরের’ জন্য সে বার দক্ষিণী ফুটবলারকে সাসপেন্ডও করেছিল আইএফএ।"
    http://www.anandabazar.com/khela/eastbengal-win-at-last-1.62263
    * * * * *
    কোন তুলনামূলক আলোচনা নয়, কিংবা, অন্য পাতার বিশিষ্ট কারুর মত "অমুকও তো করেছিল, বা অমুকরা তখন কি করছিল" সুলভ নিদর্শন দেখিয়ে বোঝানোর জন্যও নয়। এটা দুটি দলেরই প্রভুত্ব ও একচেটিয়া রাজত্ব করার জন্য কুৎসিত নোংরামির নমুনা বিশেষ।
    এতে কোন 'হোলিয়ার দ্যান দাউ' (কথাটা খুব খায় এ সাইট) প্রমাণ করার চেষ্টা করছি না।
    কারণ আমি দেখেছি, ১৯৬৭-র শীল্ড ফাইনালে কি হয়েছিল, এবং সেই খেলার রেফারী নৃসিংহ চ্যাটার্জীকে কাগজে কি বলেছিল। প্রসঙ্গতঃ সেই বছর প্রথম ভারতীয় দল হিসেবে ডুরাণ্ড, রোভার্স ও শিল্ড এককভাবে জিতে ইস্টবেঙ্গলের ত্রিমুকুট বিজয়ের সম্ভাবনাকে নষ্ট করা হয় শিল্ড ফাইনাল আর না হতে দিয়ে। এর পরে ১৯৭৬-এর সেই বিখ্যাত 'দ্রুততম গোল'-এর রেকর্ড সৃষ্টির খেলার রেফারী রত্নাঙ্কুর ঘোষকে তার পর আই এফ এ থেকে উবে গিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোশিয়েশনে যুক্ত হওয়ার ঘটনা। সেই গোল আর সেই খেলার রিপোর্ট পেলে দেখে নিতে পারেন।

    এগুলো যদি খুব পুরোনো হয়, তাহলে
    এই সেদিনের ওডাফা-করিম-সুনন্দ ধর-টুটু-প্রফুল্ল প্যাটেল কর্মকাণ্ড এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে যারা হৈ চৈ করেছিলেন, আজ তারা আর ওডাফা করিম নামগুলো কোন আলোচনাতেও আনেন না।

    আর একটা কথা, এটা দীর্ঘদিনের লেখা দেখে দেখে মনে হয়, এখানকার কিছু মন্তব্য অন্য পাতার ক্রমাগত বারপোস্ট সরানো ব্যক্তির মন্তব্যের সাথে গুণগত জায়গায় খুব মিলে যায়।
  • skm | ২৫ আগস্ট ২০১৪ ০৩:৩৭645936
  • মহ স্পোর্টিং এর কাছ্হে EBengal/ মহান বাগান হারছে। কলকাতা ফুটবল এর কি খারাপ somoy।
  • aranya | ২৫ আগস্ট ২০১৪ ০৫:২২645947
  • ভাল সময় হিসাবেও দেখা যায়। ছোট টিম (এ বছরের বাজেটের নিরিখে) বড় টিমকে হারাচ্ছে, এ তো ভাল ব্যাপার, লিগটা জমবে।
  • + | ২৫ আগস্ট ২০১৪ ০৯:২১645958
  • বোঝ! ঐ লাইনটা পুরো খিল্লি করে লেখা ছিল, কারণ আমি নিজেও অর্পণদার পরের কমেন্টটা মানি যে ৯৮মিনিট খেলা হলে আরো গোল খাওয়ার চান্স ছিল। যাই হোক।

    আর ওডাফা-করিম প্রসঙ্গে অনেক কথাই তো হয়েছে, এই মুহূর্তে ঐ নামগুলো কেন প্রাসঙ্গিক?

    মমেডানের কাছে হারছে ভালো, কিন্তু এই মমেডানই যখন ২ন্ড ডিভিশন আই লীগ বা আই লীগে খেলে, তখন এই খেলা খেলতে পারেনা।
  • Tim | ২৫ আগস্ট ২০১৪ ০৯:৪৮645970
  • মস্পোটা স্রেফ কর্তাদের জালিগিরিতে শেষ হয়ে গেল। এইরকম দুটো তিনটে ভালো ম্যাচ, তারপরেই আবার যে কে সেই। কেউ দেখার নেই।
    ইবে মোবার কর্তারাও একইরকম জালি, কিন্তু চাপটাপ খেয়ে মাঝেমাঝে নড়াচড়া করতে বাধ্য হয়। মস্পো সেদিক থেকে বিন্দাস। নইলে আগের্বার যা টিম ছিলো, অত খারাপ রেজাল্ট হয়না।
    আর হঠাৎ করে সবাই মস্পো ম্যাচকে ডার্বি বলতে আপত্তি করছে কেন বুঝছিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন