এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৯০৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ২২:২৭658462
  • বস্তুত সেজ নিয়ে বৃহত্তর বিতর্ক আছে, থাকবেও। আমি স্পেসিফিকালি জানতে চাইছি সার্ভিস বা হাইটেক ইন্ডাস্ট্রিতে সেজের অনুমতি না দেওয়ার পেছনে কী মনোভাব রাজ্যের কাজ করেছে?
  • !! | ১৫ জানুয়ারি ২০১৫ ২২:৩৯658473
  • সেজের কোম্পানীগুলিকে লোক ছাঁটাই করলে পিএফ দিতে হবে না - এই রকমের তথ্যবিকৃতি রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া করা যায় না। এই রকম যুক্তি দিলে সমস্ত বিরুদ্ধ যুক্তিকে নসাৎ করা যায় কিন্তু তা সত্যের অপালাপ ছাড়া কিছু নয়।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:০৩658484
  • ক'টা কারখানা সত্যি সত্যি চাহিদার অভাবে বন্ধ হয়েছিল বা হয়েছে ? আর চাহিদা তৈরি করা বা আধুনিকীকরণ করা, এসব নিয়েও কবি নীরব ?

    এখানে কিছু কারখানার কথা আছে। সেগুলো নিয়ে কথা হোক ?

    http://www.guruchandali.com/default/2009/05/10/1241908500000.html#.VLf5P9KUczc

    http://www.guruchandali.com/default/2009/05/10/1241908500000.html#.VLf5P9KUczc

    আর কোন আন্দোলন নিয়ে এত অভিযোগ? কোন আন্দোলনগুলো waste beangal বানিয়ে দিলো ?
    এইগুলো ?

    'বেণী লিমিটেডের ১৩০০ র মধ্যে প্রায় ৪০০ জন মারা গেছেন আত্ম্যহত্যা করে, খেতে না পেয়ে, চিকিৎসার অভাবে, কিন্তু বারো বছর ধরে চলা আইনি লড়াই তিন কোটি টাকার বরাদ্দ পি এফ অন্তত আদায় করে দিতে পেরেছে। হয়তো সেজন্য ই হাল ছাড়েননা মোহিনী মিলের প্রাক্তন শ্রমিকরা, যাঁদের পাওনা বারো কোটি টাকার ও বেশি কি বাসন্তী কটন মিলের লোকজন, যেখানে বাকি পড়ে আছে তিন কোটির বেশি টাকা। অথবা মেটাল বক্স পাঁচশো শ্রমিক এখনো তাঁদের পি এফ এর পাঁচ কোটি টাকা পাবার লড়াই চালিয়ে যান, আরো পাঁচশো যখন অনাহারে বা আত্মহত্যায় মৃত।'
  • PT | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:০৪658495
  • যেসব জায়গায় সেজ নেই সেই সব সরকারি প্রতিষ্ঠানেও ৬০০০-৯০০০ টাকা মাসিক বেতনে ঠিকাদারের মাধ্যমে লোক ভাড়া করা হচ্ছে। আর এর বাইরে প্রচুর সরকারি প্রতিষ্ঠানে ১৮০-২০০ টাকা দিনমজুরিতে ঐ ঠিকাদারের মাধ্যমেই লোক ভাড়া করা হচ্ছে কায়িক পরিশ্রমের জন্য। এদের অনেককেই ৮৯ দিন কাজ করিয়ে এক দিন বসিয়ে দেওয়া হয় যাতে একটানা চাকরীর কোন রেকর্ড না থাকে।

    সেসব নিয়ে একটু লড়ালড়ি হবেনা।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:০৯658506
  • সেজ নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে যে সেটা এই লিং থেকে পরিষ্কার।

    http://timesofindia.indiatimes.com/business/india-business/Govt-to-debate-special-laws-for-SEZs/articleshow/38772293.cms

    যেটা জানতে চাই সেটা হল সেজের লেবার ল ঠিক কোন কোন জায়গায় ভারতের অ্যাক্সেপ্টেড লেবার ল-এর থেকে আলাদা। জানা থাকলে বিরোধিতার জায়গাগুলি সুস্পষ্ট হয়, আর কিছু না। ঃ)

    লেবার ল ভায়োলেশনের কথা যদি বলেন তালে বলব হরিয়ানার মারুতির প্ল্যান্ট সেজের আওতায় আসে না কিন্তু তা দিয়ে সেখানে শ্রমিক শোষণ হওয়া আটকায়নি। অন্যদিকে চটকলে ইচ্ছেমত লক আউট হয়ে গেলে শ্রমিকের ভিটেমাটি পিএফ গ্র্যাচুইটি সবই চাঁটি হয়ে যায়, সেটাও সেজ-পূর্ব রেফারেন্স ফ্রেমেই।

    বিরোধিতা করার আগে বিরোধিতার অবস্থানগুলি স্পষ্ট হওয়া জরুরি।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:১০658517
  • আরো কিছু কিছু থাক।

    '""রুগ্ন শিল্পগুলির পুনরুজ্জীবনের উদ্দেশ্যে তাদের দখলে থাকা খালি জমি বিক্রি করে অর্থ লগ্নি করার সম্ভাব্যতা খতিয়ে দেখার দায়িত্ব শিল্প পুনর্গঠন দপ্তরকে দেওয়া হয়েছে। '' - এমনই দাবী রাজ্য সরকারের ২০০১-২০০২ সালের আর্থিক সমীক্ষার। একই সমীক্ষায় আরও বলা হয়েছে ""জয় ইঞ্জিনিয়ারিং এবং ইএমসি, কোলকাতা সিল্ক ম্যানুফ্যাকচারিং এবং স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যাল্‌সের ক্ষেত্রে দপ্তর এই কার্যে সফল হয়েছে।'' অথচ "দপ্তরের' "সাফল্য' সত্ত্বেও জয় ইঞ্জিনিয়ারিংয়ের জমিতে শিল্প না হয়ে হল বহুতল আবাসন।
    ...

    রাজ্য জুড়ে যথেষ্ট চাহিদা থাকা সত্ত্বেও প্যাপিরাস পেপারের মিল বন্ধ হল কেন সেটা আজ ও প্রশ্ন। আশির দশকে দ্রুত বিস্তারিত হতে থাকা কল্যাণী শিল্পাঞ্চলের আড়াইশো তিনশো কারখানার প্রায় সবাই একে একে খাতা বন্ধ করার পিছনেও মালিকদের এরকম ই দায়িত্বজ্ঞানহীন আচরণ আর কারখানার ফাঁদ পেতে টাকা বানাবার ছক আছে কিনা, প্রশ্ন জাগে তা নিয়েও।...

    "যখন কোলকাতায় কাঁকুড়গাছির কাছে স্মল টুলস কারখানা তুলে দিয়ে শপিং মল নির্মাণ প্রায় শেষ হতে চলেছে, তখন সরকারী রিপোর্টে বলা হচ্ছে স্মল টুলস পুনরুজ্জীবনের কাজ চলছে।..

    এইসব কারখানা বন্ধ কেন? না, চাহিদা নাই, তদ্বজনিত কারণে রুগ্ন, অত: লক-আউট। লক-আউটের পিছনে মালিকপক্ষের এই চিরাচরিত সুবিধাবাদী যুক্তি যে কত অসার তার প্রমাণ লেখাটির বহু তথ্যে। একটি ছোটো উদাহরণ, রবীন্দ্রনাথের হাতে উদ্বোধন হওয়া স্বদেশী যুগের সেই বাসন্তী কটন মিল যে বছর চাহিদার অভাবে লক-আউট হয়, তার এক বছর পরের তারিখের একটি চিঠি পাওয়া যায়, পাওয়ার লুম আয়াসোসিয়েশন থেকে, যেখানে জানানো হয় ঐ মিলের কাপড়ের জনপ্রিয়তা ও চহিদার কথা।
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:১৪658528
  • না অভিজ্ঞতা দিয়ে যা জেনেছি সেটাই বলি। আর আপনাদের তো লিংক ছাড়া হজম হয়না তাই পারলে ফ্রেডরিখ হায়েক আর রথ্বার্দ পড়ে নেবেন। সেসব গাবদা বই পরে পড়েছি। আগে জেনেচ্ছি অভিজ্ঞতা দিয়ে। দিরেগুলেষণ আছে বলে সাধারণ ছেলে-মেয়ে রা করে খেতে পারে। কম পয়সায় কাজ করেছি। ভালো-খারাপ যাই করি কোনো অনুদানের পয়সায় তো চলিনা। কাজ করতে করতে পড়াশোনা করেছি। রেগুলেশন থাকলে এই প্লেইং ফিল্ড টাই পেতুম না। তারপর দেখি উরেস্সালা যাদের কোনদিন এইভাবে লড়ে উঠতে হয়নি তাদের মুখেই তো সাম্যের বুলি। তখন একটু পড়াশোনা করলুম আরকি :)) পয়সা নেই বলেই তো আমি ফার রাইট। ডিরেগুলেশনে বিশ্বাসী। এমার্পি -ট্যাক্স এগুলোকে ডাকাতি মনে করি। স্টেট কে ঘেন্না করি। নাআপনার লিংক লাগলে বলবেন দিয়ে দেব। ভদ্রলোক সোশালিস্ট দের সঙ্গে কথা বলার দরকারে ওটুকু পড়াশোনা করতে হয়েছে। তাদের অবশ্য অনেকের ক্যাপিটাল টুকুও খুঁটিয়ে পড়া নেই। আর ইকনমি তো বাম হলেই স্বতঃসিদ্ধের মত জানা যায়। পার্টি প্যামফ্লেট এই শুরু ও শেষ।

    নাথিং পার্সোনাল। সোশু দের এই যুক্তি দিতে না পেরে অন্যকে বিকৃত বলার এটিতিউদ টা হেব্বি কিউট লাগে মাইরি :)
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:১৭658539
  • পাই এর লিংক এখনো পড়ে উঠিনি। তবে চাহিদা নেই বলেই সর্বর্ত্র কারখানা বন্ধ হয়েছে এমন না। জঘন্য ম্যানেজমেন্ট এর কেস আছে। বিপুল টাকা চুরির কেস আছে।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:২০658550
  • হ্যাঁ, তো সেই নিয়ে আন্দোলন মানেও কি ব্যাগড়া দেওয়া নাকি ?

    আর যেখানে কোনোভাবেই আগের কারখানা চালু করা যাবে না, সেই জমিগুলোতে আবাসনশিল্প ছাড়া আর কোন কিছু করে উঠতে না পারাও সোনামুখ করে মেনে নেব, এদিকে বহুফসলী জমি শিল্পের জন্য না দিলে বলা হবে ব্যাগড়াবাবুদের জন্য কিচ্ছু হলনি।
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৩৩658562
  • পাইদি, বন্ধ কারখানার জমি নতুন কারখানা তৈরীর জন্যে ব্যবহারের পক্ষে তো। কিন্তু সাবান ফ্যাক্টরী বন্ধ হয়ে আইটি কোম্পানী চালু হলে শ্রমিকদের এমন কি লাভ হবে বোঝাও ঃ)
    আর পিনাকীদার যুক্তিগুলো আগে শুনেছি, কনভিন্সিং লাগেনি। এই গল্পগুলো পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলো শুনলে কী বলবে জানিনা, খিস্তিও করতে পারে :P মানুষ একটা বিকল্প সলিউশন চায়, তত্ব শুনিয়ে পেট ভরাতে বললে চাপ আছে ঃ) আর শিল্প বলতে ইনফোটেক কেন বলা হচ্ছে ঠিক জানিনা। ম্যানুফ্যাকচারিং, ছোটো কারখানা, আইটি কোং, তাদের উপরে ডিপেন্ডেন্ট লোকাল সার্ভিস গুলো, সবই তো চাই।
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৩৬658573
  • মানে কালকে বিপ্লব করে এবিবি বা অ্যালস্টমকে তাড়ালেও একই জিনিস বলবো।
  • Ekak | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৩৮658595
  • দেখ, আন্দোলন নিয়ে সমস্যা না। সমস্যা দাঁড়ায় আন্দোলন যখন অন্প্রদাক্তিভ ব্যাগরা হয়ে দাঁড়ায়। ধর তুই জানিস মালিক একটা অযোগ্য ছাগল যে একচুয়ালি চালাতে পারছেনা তাকে চাপ দিয়ে কারখানা খোলানো মানে তো আবার সেই একই পরিস্থিতি তে পরা। আগেও একবার স্পষ্টভাবে বলেছিলুম এখনকার একটিভিস্ট রা জনসমর্থন হারাচ্ছেন কেন। আগে সবাই কম বুঝতো। যে শ্রমিক সেও কোন আইডিয়া রাখেনা কীভাবে নিজেরা দায়ীত্ব বুঝে একটা প্রডাকশন ইউনিট চালানো যায়। যে আন্দোলনের নেতা সেও পার্টি প্যামফ্লেট এর বাইরে কিস্যু বোঝেনা। এখন দিন পাল্টেছে। লোকে প্রশ্ন করতে শিখছে। যতই নিশাল হাতে বোদ্ধা রা মাথা নাড়ুন লোকে শুনবেনা। নতুন যুগে যাঁরা আন্দোলনে আসবেন তাঁদের নিজেদের প্রজেক্ট ম্যানেজার এর জায়গায় বসাতে হবে। অল্টারনেটিভ মডেল ফেলে চাপ দিতে হবে ম্যানেজমেন্ট কে। দরকারে সিয়েও কে হটিয়ে চেয়ারম্যান কে এক্সেস করতে হবে। লিগাল এইড নিতে হবে। সেই কারখানার গেটে গান গাওয়ার দিন নেই রে ভাই :( ঠিক রাস্তায় যুদ্ধ করেও হারলে লোকে মোটেই ব্যাগরাবাবু বলবেনা। আমি অন্তত বলবনা।

    সেই গ্রামাঞ্চলে ভার্টিকাল একুমুলেষণ করে জমি বের করার সরকারী প্ল্যান টায় প্রচুর গোলমাল ছিল। কোনো স্ত্যান্দার্দ মেইন্তেইন করা হয়নি। অস্বাস্থ্যকর পরিবেশ হতে পারে। সেগুলো নিয়ে একশবার বলবি। সরকারের সামনে অল্টারনেটিভ মডেল ফ্যাল। এটা না করে হবে না, করতে দেব না বলা, ফিয়ার সাইকোসিস দিয়ে রাজনীতি করা এগুলো ব্যাগরা নয় ? একটিভিস্ম আরও একশ গুন বাড়লে আমার চাপ নেই। ডিরেকশন দেখাতে না পারলে আছে।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৩৮658584
  • আমি তো সাবান ফ্যাক্টরি বন্ধ হবারই বিপক্ষে। যেখানে কোনোভাবেই কিছু করা সম্ভব নয়, সেখানে অন্য কিছু হলে কিছু না হবার থেকে এবং অন্য কোথাও বহুফসলী জমি নিয়ে আইটি কোং হওয়ার থেকে সেটা অবশ্যই প্রেফার করব।

    মামুর লেখাটা পড়লি ?
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৪৫658606
  • অল্টারনেটিভ মডেল দেখিয়ে আন্দোলন হয়ইনা, এমনটাও কিন্তু ঠিক নয়।

    আর শ্রমজীবী স্বাস্থ্যের মত উদ্যোগ ও লোকজন নিচ্ছেন না, এমন নয়। জাস্ট কোথাও কিস্যুটি হচ্ছেনা, এরকমটা নয়।

    আর আরেকটা কথা মনে হয়, এই যাদের মনে হয় উদ্যোগ নেওয়া হচ্ছেনা ইত্যাদি, তারা নিজেরা কখনো উদ্যোগ নেবার চেষ্টা করে দেখেছে কি বা নেবার কথা ভাবে কি ?
  • a x | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৪৬658617
  • অর্পণ, SEZ-এ অনেক লেবার ল' অ্যাপ্লিকেবল না বা "রিল্যাক্সড" - এরমধ্যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, কন্ট্র্যাক্ট লেবার, মিনিমাম ওয়েজ, ট্রেড ইউনিয়ান এগুলো আছে।

    তফাত প্রচুর, কয়েকটা এখন মনে পড়ছে - শ্রমিক ও মালিকের কনফ্লিটে যে কোনো পক্ষ লেবার ডিপার্টমেন্টে সরাসরি যেতে পারত বা সেফটি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলেও যেতে পারত, সেজে সব কিছুই ডেভেলপমেন্ট কমিশনারের মারফৎ, তার ডিসক্রেশন। এই ডেভেলপমেন্ট কমিশনারের হাতে প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া অত্যাবশ্যক পরিষেবার অধীনে আনার জন্য স্ট্রাইক ইত্যাদি বেআইনী।
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৪৭658628
  • কেস ধরে ধরে কথা হোক। এনেইচ৩৪ দুদিকে বাড়ানো যায় নি কেন। পিনাকি অনেকক্ষণ ধরে একটা লাইন খাড়া করছেন যা কিনা থীয়রিতিকালি বাম। নো প্রবলেম। লেট আস সী বাম রাস্তাতেই আদৌ হেঁটেছে কিনা লোকজন। না সেটাও জাস্ট অজুহাত।

    যারা বড় গলায় বলে প্রাইভেট প্রপার্টি সাপোর্ট করিনা তারা কেন ৩৪ বছরে ভিলেজে ভার্টিকাল অর্বানায়সেষণ করে রাস্তার দুধারে জমি বের করতে পারেনি ? রাস্তা কেন চওড়া হয়নি ? যখন কমিউনে না গিয়ে বর্গা করেছিল তখন তো লিবার্টি নিয়েছিল। এক্ষেত্রে নিল না কেন ? তাহলে আসল উদ্দেশ্য কী ছিল প্রজেক্ট টা সাকসেসফুলি নাবানো নাকী জাস্ট দরকারমত ভোট পেয়ে ক্ষমতা আঁকড়ে থাকা ?

    রোডস এন্ড ট্রান্সপোর্ট হোক। এরপর আরো আসবে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৪৯658639
  • অক্ষদা, থ্যাংক্স। মেটেরিয়াল খুঁজে দেখছি।
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৫১658650
  • ইয়াপ অল্টারনেটিভ মডেল ইজ দ্য কী। আমি আইটি কোং এর মালিককে বহুফসলী জমি দেবনা তখনই বলতে পারি যখন আমার হাতে আরো দশটা আইটি কোং এর অফার আছে বা আমার রাজ্যে আইটি কোং এ চাগ্রী করার মতো শিক্ষিত বেকারের চাপ নেই। অল্টারনেটিভ মডেল না দিয়ে শুধু তত্ব আউড়ালে জনতা ব্যাগড়াবাবুই বলবে। (কুডোস ডিডিদা, একখানা জার্গন বানিয়েছিলে বটে !!)

    আর আবার বলি, বর্তমান শিল্পায়নের মডেলে ঘাপলা নেই আমি একবারও বলছিনা। কিন্তু বাকী মডেলগুলো (ইফ এনি) আমার মতে এর থেকেও কম নির্ভরযোগ্য এবং অনিশ্চিত। এবং এই একই উন্নয়নের মডেল ফলো করে আমার নিজে চাগ্রীবাগ্রী, নিরাপদ জীবন, উইকেন্ডের বীয়ার এইসব বাগিয়ে নিয়ে বেকার ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ বাজী রেখে এক্সপেরিমেন্ট করতে নীতিগত আপত্তি আছে। সরি।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৫৪658661
  • আর যাদের জমি যাচ্ছে তাদের ভবিষ্যত বাজি রাখা হলে অবশ্য অ্যান্টি-ব্যাগড়াবাবুদের অসুবিধের লেশ মাত্তর নাই ঃ)

    যাহোক, অল্টারনেটিভ মডেল গুলো কেন কী গ্রাউন্ডে মানতে পারছিস না, পয়েন্ট ধরে বললে বুঝতে সুবিধে হত। পিনাকীদার লেখা বা মামুর লেখাটা।
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৫৬658673
  • কেনো নেবেনা ? স্টার্ট আপে যারা আছে তারা বহুদিন এমনকি স্যালারিও ড্র না করে বা কম নিয়ে রেভেনিউ সাইকল অবধি টেনেছে তো ! আমার নিজের কথা খোলা পাতায় বলবনা কিন্তু একটা কথা জেনে রাখ যারা দাঁত এ দাঁত দিয়ে স্টার্ট আপ কে দাঁড় করায় তাদের কমিটমেন্ট দেশের ইকনমি তে কিছু কম না। ওই গুগল একোয়ার করলো এত টাকা দিয়ে এসব হওয়ার পর লোকে বাহবা দেয় তার আগে অবধি কেও পোঁছে না। আলটিমেটলি সাকসেস ম্যাটারস। আন্দোলন করে যেটা প্রাইমারি উদ্দেশ্য সেটা সলভ না হলে বা সেরকম ঘটনা আন্দোলনের তুলনায় কম হলে লোকে ফেলীয়র বলবেই। আধুনিক একটিভিস্ট মানে বেসিকালি একটা মাথাওয়ালা প্রজেক্ট ম্যানেজার যার দাও লেগে আছে। লেট দেম প্রুভ। প্রমান করতে না পারলে খিস্তিই জুটবে। এটা যে কোনো কাজে সত্যি। আমার কাজ-তোমার কাজ বলে কিছু নেই।
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৫৯658684
  • চাষীদের সর্বনাশ ব্যাগড়াবাবুরাই করেছেন, যেখানে নেগোশিয়েট করে বেশ কয়েকগুণ বেশী ক্ষতিপূরণ আদায় করা যেত, সেখানে ব্যাগড়াবাবুরা নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্যে জমি নিতেই দিলেননা। এখন সিঙ্গুরের ইচ্ছুক-অনিচ্ছুক নির্বিশেষে চাষীদের উচিত ব্যাগড়াবাবুদের দিয়ে ঐ কংক্রিট ঢালা জমিতে চাষ করানো ঃ)
  • a x | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:০০658695
  • এই নিরাপদ জীবন, বিদেশে বসে বিয়ার এদের তো গুরুতেই দেখা যাচ্ছে, আসল ব্যাগড়া বাবুরা তো জমিতে, তো তাদের ক্ষেত্রে তো এই কথাগুলোর কোনো অর্থই নেই! তাদের কে ডিলেজিটাইমাইজ করার চটজলদি চুটকি উপায় এবার ভাবা হোক!
  • শ্রী সদা | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:০২658706
  • অবশ্য আমার শেষ পোষ্টে বুদ্ধবাবুর কথাও উল্লেখ করা উচিত ছিল কিন্তু বুড়ো লোক বলে কাটিয়ে দিলাম। অপদার্থ অ্যাডমিনিস্ট্রেটর, অসম্ভব কানিং বিরোধী দল এবং সর্বঘটে কাঁঠালিকলা ব্যাগড়াবাবুরা এক সঙ্গে হলে কী হয় সিঙ্গুর তার নিদর্শন।
  • pi | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:০৩658717
  • লেখাটা কিন্তু সিঙ্গুর নিয়েই ছিল ঃ)
  • শ্রী সদা | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:০৫658728
  • দেখেছি, তাও বললাম ঃ)
  • pi | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:০৮658739
  • সেটাই তো বলছি। লেখায় তো অনেক অল্টারনেট মডেলই ছিল, তাই নিয়ে কোন কথা নেই, এদিকে কেবলি শুনে যাচ্ছু অল্টারনেটিভ মডেল নেই বলে আপত্তি। ঃ)
  • pi | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:১৮658750
  • এদিকে আমার একটা অন্য বক্তব্য আছে। অনেক দিন ধরেই। বা প্রশ্নও বলা যেতে পারে। এই আইটি বা অনেক ইন্ডাস্ট্রিতেই যে প্রোডাক্টগুলো হয় সেগুলো কতটা প্রোডাক্টিভ ? মানে হয়ে লোকের খুব কাজে লাগছে, উপকারে আসছে বা না হলে খুব অসুবিধে হত এরকম প্রোডাক্ট অবশ্যই আছে। কিন্তু কতগুলো ?
    অন্যদিকে এই যদি স্বাস্থ্য বা শিক্ষা খাতেই দেখি, প্রচুর প্রচুর ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী, শিক্ষক, এদের প্রচুর প্রচুর পদ ফাঁকা।নানা কারণে। বাজেটের কারণে স্যাংশন হয়নি বা হলেও ঠিকঠাক লোক যোগ দিচ্ছে না। বা যা আছে, তার চেয়ে অনেক অনেক বেশি লোক দরকার। দরকার মানে সত্যিই দরকার। এখানে লোক কাজ করলে সত্যি কিছু কাজের কাজ হয়।
    এই জব গুলো নিয়ে কী মতামত ?
  • :) | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:২১658761
  • পাই কি মেল দেখিলু?
  • একক | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:২৪658772
  • এই লেখা টা জুড়ে তো স্টেট-লেবার ইউনিয়ন আর মালিকপক্ষ মিলে কীভাবে লুটে পুটে খ্য়েছে তার কথা লেখা :))) এটা তো আগেও বলেছি। স্টেট জমি "অধিগ্রহণ" করে দেবে আবার সেই যুদিশিয়ারির মাথা যে "জমি বেচা টাকা ব্যবসায় ঢালা হবে কিনা " সেটা মালিকপক্ষ কে অধিকার দেবে। যা হওয়ার তাই হয়েছে' ! বেসিক জায়গাটা কী ? আমার যদি প্রপার্টি রাইট থাকে তবে চড়া দামে জমি বেচবো সম্পর্ক শেষ। যদি সোসালিস্ট স্টেট সিস্টেম বলে প্রপার্টি রাইটস নেই বদলে চাকরি পাব তাহলে কারখানা ফেইল করা জমি বেচে পাওয়া টাকার ভাগ আমি পাব বা স্টেট বাধ্য করবে আবার লগ্নি করে মালিক যেন আমাকে জব সিকীয়রিটি দেয়।

    কোনো একটা রাস্তায় তো চলবে রে বাবা :(( চুতিয়া তো প্রথমে স্টেট সিস্টেম। এটা দিয়ে প্রমান হয় শিল্প করার বিপদ ?? এরা ডান -বাম কোনো রাস্তাতেই হাঁটবে না। ইউনিওন লীডাররা পয়সা খাবে আর শেষে কমপ্লিট মাখিয়ে ফেলে শিল্পের বিপদ !!!!!!!!!

    http://www.guruchandali.com/default/2009/05/10/1241908500000.html#.VLgI5Sxvkd5

    মার্কেট এনার্কি কোনোদিন মালিক কে ভগবান ভাবেনা। আমরা জানি সবাই চুতিয়া। তাই মাঝখানের বড় চুতিয়া ওই স্টেট টা কে ভাঙ্গার কথা বলি। এবার যে বেনেভলেন্ট স্টেট গড এ বিশ্বাসী, নো প্রন্লেম গো উঈথ ইওর বিলিফ। সেটাও তো ঠিক করে করবে। তাতে এত দ্বিচারিতা কেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন