এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ১২৫৭২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২১ মে ২০১৫ ২০:৫২675198
  • আহা, তাপসবাবু হয়ত ত্যামন মনের খোরাক পাচ্ছেন না, তাই লিখেছেন। কিন্তু কেউ তো আর লিখতে মানা কচ্চে না, আর লিখলে তাতে মতামতও দেবে নিশ্চয়ই। নীপা দেরও ধরতে হবে। এবং ক্লোজড গ্রুপ জাতীয় কিছু বলে মনে করি না। সেরকম কিছুর আভাসও পাইনি কখনো।
  • শ্রী সদা | ২১ মে ২০১৫ ২১:০৮675199
  • উপগার হয় বা হয়না সেই সংক্রান্ত কোনো দাবীদাওয়া নাই। অবজারভেশনটা জানালাম শুধু। আমি ফেবুগুরু এবং সাইটগুরু দুটোতেই দিব্য আছি, খুব বৈপ্লবিক কিছু পরিবর্তন দরকার মনে হয়না/হয়নি কখনো।
  • Abhyu | ২১ মে ২০১৫ ২১:১৬675200
  • তাপসবাবু তো মনের কথাই লিখেছেন - আর তাতে ব্যাঙদি হীরের দুল পরিয়েছে (আর লোকে বলে আমি কিনা টই হাইজ্যাক করি)। ওদিকে কাল কুমুদিকে যে জুতো প্রেজেন্ট করলাম সেই নিয়ে কোনো উচ্চবাচ্য নেই কারো। মহর্ষিরও অমন জুতো ছিল না।
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ২১:১৮675201
  • একটু ডাক্তারের কাছে গিয়েছিলুম, তাই দেরি হল।

    বুইলে সিকি, তুমি যা বলতে শুরু করেছিলে, যে এই 'অপেক্ষাকৃত নবাগত' আর যেখানে গেলে, 'এ হ্যাক হয়ে গেছে, তাপস আর ফিরলে হয়', এইটা নিয়ে যদি এরকম ভাবে ভাবি, যে এই অপেক্ষাকৃত নবাগতটাকে এরা র‍্যাগিং করে একদম সেশ করে দিয়েছে, হে হে --- তাহলে সত্য থেকে কতটা দূরে দাঁড়িয়ে থাকব জানি না। কিন্তু এখানেও ভাবার আছে। আমার ভাবার আছে।

    মেধাদের সঙ্গে কাজ করার সময় দিল্লিতে ভিমল বলে একটি ছেলের সঙ্গে আলাপ হয়েছিল, সে বেশি তত্ত্ব করত না, আর বেশি এসব নিয়ে খোঁচাখুঁচি করলে বলত, আপ সব পহুছে হুয়ে লোগ। এইটা মনে পড়ে গেল। ঠিক কোন রেফারেন্সে পড়ল জানি না। একদম রেফারেন্সের হিসেবে কারোর সঙ্গে ঝগড়া করার জন্যে এই টই উন্মোচন নয়। ফলে ঠিক একটি রেফারেন্স, যা রঞ্জন্দা, আকা এবং আরও কেউ কেউ বলেছেন, তেমন দেয়ার দরকার বলেই মনে করছি না।

    আমাদের ইশকুলে পারথবাবু ইতিহাস পড়াতেন। ভালো মানুষ। একদিন বাংলার ক্লাসে এলেন। এসে রিডিং পড়তে শুরু করলেন। "বিহারীর ধোন আছে, দৌলত আছে"। পেছনের বেঞ্চ থেকে রাজীব ব্যাগ দিয়ে মুখ আড়াল করে বলল, "স্যার মাঝিদেরও আছে।" তারপর সমবেত হাসি ও সমবেত নিল দাউন, ক্লাস বন্ধ। উনি ধোন উচ্চারণ করেছিলেন, ধন না।
    আমি কিন্তু ঠিক বানান লিখেছিলাম।

    শাক্য যা বলছিল, ভাটিয়ালি নিয়ে, আমার একটা অভিজ্ঞতা আছে। আমি ভাটে লিটল ম্যাগাজিন নিয়ে লিখতে শুরু করেছিলাম। একক ও আমি মূলত কথা বলছিলাম। সেখানে কেউ কেউ বলেছিলেন, টইয়ের বিষয় নিয়ে কেন ভাট হচ্ছে! ওনারা ভুল কিছু বলেননি। ভাট কীরকম হবে তার মেজাজ আসলে সেট করে দেওয়া। সেই সেট থেকে ওনাদের বিস্ময় জেগেছিল। সোসেন যা বলল, শাক্য কেন ভাটে সিরিয়াস আলোচনা করতে যাবে, সেটাও ওই সেট থেকেই।

    (আবার আসব)
  • I | ২১ মে ২০১৫ ২১:১৯675202
  • কেমন জুতা? প্যালাডিয়ামের নথ পরা?
  • Abhyu | ২১ মে ২০১৫ ২১:৩১675204
  • তাপসবাবু, "ভাট কীরকম হবে তার মেজাজ আসলে সেট করে দেওয়া" - আমার ধারণা, শুধু ভাট না, টইও। মডারেটেড লেখা ছাড়া বাকি সব কিছুই। মানুষের বিবেচনার উপর বাকিটা ছেড়ে দেওয়া, সেটাই গুরুর ইউ এস পি। সেইজন্যেই টই হাইজ্যাক কথাটা এসেছে। সেইজন্যেই ** বই কোথায় পাবো গোছের টই হারিয়ে যায়। সেই জন্যেই যখন সাহায্য দরকার হয় টইতে কেউ রবীন্দ্রসঙ্গীতের লিংক দেয় না ইত্যাদি।
  • kk | ২১ মে ২০১৫ ২১:৩২675205
  • পরিচিত লোকদের লেখা খারাপ হলেও ভালো বলা নিয়ে অভিযোগ বেশ কয়েকবারই শুনেছি,বিভিন্ন টইয়ে বা ভাটে। যাঁদের এই ধরণের কথা মনে হয়েছে তাঁদের জিজ্ঞেস করি আপনারা নিজেরা কেন লেখায় মন্তব্য করা নিয়ে বিরত থাকছেন? কোনো লেখা পড়ে আপনার মনে হলো 'এটা অতি খাজা,কিন্তু দেখো চেনা লোকগুলোর থেকে কেমন প্রশংসা পেয়ে গেলো!".... এখানে আপনি এগিয়ে এসে বলুন না আপনার ভালো লাগেনি,কেন লাগেনি। এই জিনিষটা অবশ্য ইন জেনের‌্যালই বলার।লেখায় মন্তব্য করা, বিশ্লেষন করা,এগুলো একটু কমই দেখি (একসেপশন ছোটাই দিদি)। বিশেষ করে নেগেটিভ কমেন্ট্স তো বেশই কম। ক্রিটিসিজম ছাড়া এগোনোর রাস্তা বন্ধ হয়ে যায় বলে আমার মনে হয়। কাজেই পরিচিত মানুষের লেখা হলে খারাপ লাগলে কিছু না বলা এইটার থেকে একটু বেরোতে পারলে ভালোই হয়।
  • sosen | ২১ মে ২০১৫ ২১:৩৭675206
  • ভাটে সিরিয়াস আলোচনা হয় না সেটা ঠিক নয়। খুব সিরিয়াস ডকুমেন্ট করে রাখার মতো হলে টই খুলে রাখতে বলা হয় নইলে খুঁজে পাওয়া যায় না।
    সিরিয়াস আলোচনা খুঁজতে গেলেও ঐ পাতা জেনে যেতে হবে।
    সিরিয়াস বলতে কি বোঝায় আমি আদৌ বুঝিনি। মানে শাক্য মাঝে মাঝে কিছু মিনি প্রবন্ধ টাইপ জিনিস লেখে, সে যে একান্ত সিরিয়াস তা আমার একেবারেই মনে হয়না। সিরিয়াসটা লোকের কাছে সাবজেক্টিভ।
    কেউ যদি নিজের পছন্দের বিষয়ের আলোচনায় লোককে এনগেজ না করতে পারে, এবং তাতে অন্যের দোষ ছাড়া আর কিছু না দেখতে পায় তা হলে প্রাচীন প্রবাদের সাহায্য নেওয়া ছাড়া গতি নেই।
    লাইক মাইন্ডেড পিপল এখানে ডেকে আনাও কষ্টকর কিছু নয়, শাক্য কি যে কেউ সে দায়িত্ব নিতে পারে। কিন্তু তা বলে বাচ্চার এক্জাম নিয়ে ভাটানো চলবেনা এরকম দাবী করা অসঙ্গত। দুটো-ই আরামসে চলতে পারে।
  • Abhyu | ২১ মে ২০১৫ ২১:৪৩675208
  • হ্যাঁ ঐ সিরিয়াস আলোচনা ব্যাপারটা আমার কাছেও ক্লিয়ার না। এই শাক্যরই কিছু সিরিয়াস আলোচনা আমার এতই ভাটের লাগে যে আমি পার্টিসিপেট করি না, তেমনি ভাইসি ভার্সা ধরে নিচ্ছি। তো, এই ব্যাপারে আমি সাধারণভাবে পছন্দ না হলে এনগেজ না করাতে বিশ্বাসী। কোনটা সিরিয়াস, কোনটা নয় এটা কে ঠিক করবে? দিদিমার জন্যে হঠাৎ শাড়ি কিনতে হবে, সেটা কোথায় ভালো পাওয়া যাবে সেই আলোচনাটা আমার কাছে সিরিয়াস আর আপনার কাছে ভাটের হতেই পারে, কিন্তু সেই নিয়ে কোনো লাইন টানা যুক্তি আমি খুঁজে পাই না।
  • শাক্য | ২১ মে ২০১৫ ২১:৪৪675210
  • একটা ছোট উদাহরণ দিই। ওপেন টি সিনেমাটার নিয়ে টই তে জনতা হাবিজাবি লিখছিল, কার কি নস্টালজিয়া মনে পড়ে যাচ্ছে এইসব। সেসব খারাপ না, লেখাই উচিত। তাতে লোকজন কিছুই বিরক্ত হচ্ছিলেন না। কিন্তু যেই দুখানা সিরিয়াস লেখা আসল, অনিন্দ্য সেনগুপ্ত আর অনির্বাণ মুখোপাধ্যায়ের, লোকজন রে রে করে উঠলেন। ভাবখানা এমন যে বাইরের লোকে বলে দিচ্ছে সিনেমা কেমন হয়েছে, এত বড় সাহস? তার ওপর আঁতলামী মারাচ্ছে? অনিন্দ্য-র লেখা নিয়ে মেইনলি। লেখাটা ভাটের ছিল কারণ উনি না দেখেই লিখেছিলেন। কিন্তু কয়েকটা গুরূত্বপূর্ণ পয়েন্ট ছিল, নস্টালজিয়ার রাজনীতি, ডিহিস্টরিসাইজ করার কথা, এবং তারপর উনি একবার গদার প্রসংগ আনলেন। ব্যাস, কমিউনিটি ফেটে গেল, যে কেন গদারের নাম নেওয়া হয়েছে, এ নিশ্চয় বিশুদ্ধ আঁতেল ! মুশকিলটা হল, অনিন্দ্য ঠিক সাধারণ জনতার মতন ফালতু ফুচকা খাওয়ার স্মৃতি রোমন্থন করছিলেন না। উনি ফিল্ম স্টাডিজের জায়গাআ থেকে একটা ফিল্মের রাজনীতি কাটাছেঁড়া করছিলেন। আর যে কোনো ফিল্মের ব্যাকরণ আসলেই কিছু নাম এসে যাওয়া স্বাভাবিক, যেমন গদার কি বার্গম্যান। কিন্তু কেন গদারের নাম আনলেন, সেটা দেখে মনে হল, হয় এখানকার মানুষজন একটা ফিল্ম কেমনভাবে দেখতে হয় সেটাই বোঝেন না, অথবা সিরিয়াস আলোচনায় এনগেজ করতে চান না, অথবা, এই কারণতা আরো সাঙ্ঘাতিক, একটা রিভার্স স্নবারিতে ভোগেন, যে "আমরা বাপু সাধারণ মানুষ, বচ্চনে আছি কাফকায় নেই। আমাদের কাছে ওসব সিরিয়াস কথা বললে পাতি শুনব না"। প্রথম কারণতা হলে কিছু বলার নেই কারণ সবাইকে সব কিছু জানতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। পরের দুখানার ক্ষেত্রেও প্রবলেম নেই, তবে তাহলে সেই ক্রাউড দিয়ে সিরিয়াস ওয়েবজিন বা ম্যাগ চালানোর কথা না ভাবাই ভাল। কোনো সিনেমাকে কাটাছেঁড়া করতে যাদের এতই গায়ে লাগে, সিরিয়াস এনগেজমেন্টে ঢুকে যাবার ভয়, তাদের দিয়ে পুজোর স্যুভেনির হয়, লিটল ম্যাগ না।
  • ঈশান | ২১ মে ২০১৫ ২১:৪৪675209
  • হ্যাঁ হ্যাঁ, ল্যাখা পছন্দ না হলে তেড়ে সমালোচনা করুন। গুরুরও কিছু পছন্দ না হলে তেড়ে লিখুন না। সেই জন্যই তো খোলা পাতা করা। চাপ নাই কিছুতে।

    আর আরেকটা কাজ করা যাক। এই টইটা ফেবু গুরুতে শেয়ার করা হোক। যাঁদের সমস্যা হচ্ছে সোজা এসে লিখুন। তাতেও চাপের কিছু নাই।
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২১:৪৮675211
  • শাক্যর ঐ সিরিয়াস ম্যাগ কেমন হবে বা সাহিত্য/গল্প কেমন হলে ভালো - সেও সেট করা ছাড়া আর কী? এগুলোর কোনো টেমপ্লেট আছে নাকি যে সিরিয়াস ম্যাগ হতে গেলে এই এই বাক্সে চেক হতে হবে, গল্প ভালো হতে গেলে এই ঐ তাই হতে হবে...সবই তো সাবজেক্টিভ।
  • dc | ২১ মে ২০১৫ ২১:৪৯675212
  • মেরেছে আমি তো সত্যি সত্যিই বচ্চনে আছি কাফকায় নেই! এই গদার আর কাফকা এসব নাম দেখেই তো আমার মাথা ঘুরছে! তাহলে তো আমার মতো অসিরিয়াস পাব্লিকদের ভারি মুশকিল!
  • sosen | ২১ মে ২০১৫ ২১:৫০675213
  • "হয় এখানকার মানুষজন একটা ফিল্ম কেমনভাবে দেখতে হয় সেটাই বোঝেন না, অথবা সিরিয়াস আলোচনায় এনগেজ করতে চান না, অথবা, এই কারণতা আরো সাঙ্ঘাতিক, একটা রিভার্স স্নবারিতে ভোগেন, যে "আমরা বাপু সাধারণ মানুষ, বচ্চনে আছি কাফকায় নেই। আমাদের কাছে ওসব সিরিয়াস কথা বললে পাতি শুনব না"। প্রথম কারণতা হলে কিছু বলার নেই কারণ সবাইকে সব কিছু জানতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। পরের দুখানার ক্ষেত্রেও প্রবলেম নেই, তবে তাহলে সেই ক্রাউড দিয়ে সিরিয়াস ওয়েবজিন বা ম্যাগ চালানোর কথা না ভাবাই ভাল। "

    এটা বোধায় ঈশানকে অ্যাডভাইস ;-)

    টোটাল লিলম্যাগ লাইনজ।আমি ভেবে দেখলুম আমি তিন্টেই প্লাস আরো একটা, আমার প্রায় কারোর পাকামিই ভাল্লাগে না।

    ঈশান একটা পরীক্ষা নিতে পারে গুরুতে আসার জন্য। মেধা অন্বেষন টাইপ্স
  • dc | ২১ মে ২০১৫ ২১:৫১675214
  • আচ্ছা এই সাইটে যারাই লেখেন তাদেরই কি ধরে ধরে লিটিল ম্যাগে লেখার জন্য বসিয়ে দেওয়া হয়? তাহলে এইবেলা পালাতে হবে।
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২১:৫২675217
  • অভ্যুর পোস্টে ক। খুব সামান্য কিছু বিষয় নিয়ে আগ্রহ অবশিষ্ট আছে, শুধুমাত্র সেগুলো নিয়ে কথাতেই পার্টিসিপেট করতে ইচ্ছে করে। বা সেগুলো নিয়েই কথা বলি। এবার সেই টপিকে কেউ এলিয়েন ফীল করলে কারোরই কিছু করার নেই। সেই জন্যেই জেনেরিক কমিউনিটির প্রসঙ্গ ভ্যালিড।
  • Abhyu | ২১ মে ২০১৫ ২১:৫২675216
  • মজার ব্যাপারটা হল এই, যে এই করেই গুরু এতোদিন ধরে চলছে, এবং বলতে নেই, কিছুটা পরিচিতিও পেয়েছে। (তার প্রমাণ হচ্ছে লোকের গা-জ্বালা করা।) তো, লোকচরিত্র বদলানো তো সহজ না, বা ফিল্ম কেমনভাবে দেখতে হয় সেটাই বোঝেন না বললেই যে কেউ সিনেমা দেখা ছেড়ে দেবেন বা সেইজন্যে পড়াশুনো করতে বসবেন এমনও না - সুতরাং "তাদের দিয়ে পুজোর স্যুভেনির হয়, লিটল ম্যাগ না" গোছের নিদান হাঁকা ছাড়া উপায় কি? আর আমার কথা শুনে কেউ চলল না বলে তাকে কোল্জড কমিউনিটি আখ্যা দেওয়াটাও কিছু কাজের কথা নয়।
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ২১:৫২675215
  • কোনটা পাকামি, সেটা কি সাব্জেক্তিভ? নাকি নয়?
  • dc | ২১ মে ২০১৫ ২১:৫৩675222
  • নাকি আমাদের মতো পাতি বচ্চন মার্কা পাব্লিক এই সাইটে লিখছে বলে গুরুচন্ডালির ব্র্যান্ড ভ্যালু কমে যাচ্ছে? তাহলেও পালানো যায়।
  • sosen | ২১ মে ২০১৫ ২১:৫৩675221
  • সাবজেক্টিভ তো। ঐ দেখুন "আমার" লেখা আছে।
  • T | ২১ মে ২০১৫ ২১:৫৩675220
  • নাহ্‌, হোলো না। আমার মনে পড়ছে যে সোসেনদি টই খুলে চমতকার বৈজ্ঞানিক প্রবন্ধ লিখেছিল। সেসময় দিব্যি সিরিয়াস আলোচনা হয়েছে। কেউ 'আমরা সাধারণ মানুষ, এসব আবার কেন' এমন বলেছে বলে মনে পড়ছে না। ক্রাউডের সিরিয়াসনেস মাপার মেজার কি কেবলমাত্র ফিল্প সমালোচনা বা আর্ট ফিল্ম বোঝা বা না বোঝার এবং সেই সংক্রান্ত মন্তব্য সমূহের নিরিখে ধরতে হবে ?
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ২১:৫৪675223
  • আমার কথা শুনল না বলে ক্লোজড বলতে চাইনি, এটা স্পষ্ট ভাষাতেই বলা দরকার মনে হল। ক্লোজড কেন মনে হয়েছে, সেটা মূল লেখায় বলার চেষ্টা করেছি।
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২১:৫৫675224
  • উফ, মাঝে দুমদাম একগাদা পোস্ট ফেলে দিলো। এটা আগের পোস্টের ক।
  • sosen | ২১ মে ২০১৫ ২১:৫৬675225
  • নির্বোধ+ফাজিল+রিভার্স স্নব+ ডাইরেক্ট স্নব। এইতো হল ফর্মুলা। এক্কেবারে আমি। তিনটে শাক্য বলল, একটা আমি জুড়ে দিলাম।
  • শাক্য | ২১ মে ২০১৫ ২১:৫৭675226
  • হ্যাঁ সে তো সাবজেক্টিভ বইকি ! তবে কিছু চরিত্র থাকে যেটা সানন্দার থেকে এক্ষণকে আলাদা করে দেয়।
    আমি তো চাইবই গুরু একটা ভাল পত্রিকা হোক, এক্ষণ বা অনুষ্টুপের মতন। আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিংটাও সেটাই ছিল শুরুতে।

    যাই হোক, আমি নিকে বেশ কিছু সিরিয়াস লেখাপত্তর লিখেছি এককালে :) সবেতে যে খুব ভাল সাড়া মিলেছে এমনটি নয়
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২১:৫৮675228
  • অ। মানে শাক্যর পছন্দসই সাবজেক্ট নিয়ে আলোচনা না করলে রিভার্স স্নবারি। তা ভাই আমার পছন্দের টপিকে টই খুলছি, তুমি সেখানে সিরিয়াস আলোচনা করে দেখাও - দেখি তোমার দৌড় কতটা।
  • dc | ২১ মে ২০১৫ ২১:৫৮675227
  • আর ইয়ে আমাকে কেউ লিটিল ম্যাগজিন তো দুরের কথা, পুজোর স্যুভেনিরে লিখতে বল্লেও ভয়ে বুক ধড়ফড় করবে। আমি বচ্চনও না, একেবারে গোবিন্দা মার্কা পাব্লিক। এই সিরিয়াস সাইটের সিরিয়াস আলোচনায় কিভাবে ঢুকে পড়েছি কে জানে ঃ-(
  • T | ২১ মে ২০১৫ ২২:০১675233
  • রিয়েলি! এক্ষণ বা অনুষ্টুপের মতো গুরুকে হতে হবে! কেন? অনুষ্টুপ মার্কা প্রচুর তো অলরেডী রয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন