এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২৮ মে ২০১৫ ১২:২৫679655
  • এগ্রিড। আমি তোর বক্তব্য বুঝতে পেরেছি। আমি কয়েকজন লোকের নাম করব, যাদের বই নেড়ে চেড়ে এবং কোনো কোন ক্ষেত্রে মন দিয়ে পড়ে, আমার গেনেরাল উপকার হয়েছে, এই বিষয়ে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার এবং মতাদর্শ বিষয়ক। কতই তো পড়িস, এগুলো নেড়ে দেখতে পারিশ।

    ক - এ জি নূরানি - তথ্যে ঠাশা, মূলতঃ লিগাল ইসু দিয়ে শুরু করে, আইডিওলোজিকাল জায়্গা।
    খ - সুরজিত দাশগুপ্ত - রাজনইতিক কর্মীদের জন্য লেখা।
    গ - রিতা কোঠারি - সিন্ধ এর আর এস এস সংগঠন এবং সিন্ধী ইমিগ্রেশন ইত্যাদি, বম্বে এবং গুজরাট কোস্টাল এরিয়ার ইতিহাসে, ইনি আমাদের দেশে অথরিটি।
    ঘ - ক্রিস্টোফার জাফ্রেলট

    অমর্ত্য সেন এর বই এর এম্ফাসিস ছিল, সিন্ক্রেটিক ট্র্যাডিশন। ভারতীয় মাত্রেই হিন্দু এই দাবী র সংগে সেটা মৌলিক ভাবে বিরোধী। হিন্দু শব্দের উৎপত্তি ইত্যাদি। অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা প্যামফ্লেটের উল্লেখ কম সত্যি।

    আমার কোশ্চেন টা ছিল, কাউন্টার করতে গেলে বুঝতে হবে এই দাবীটা, সেটা তো অনস্বীকার্য, কিন্তু এই দাবীতে পোলিটিকাল দায়িত্ত্ব থেকে মুক্তি দিতে হচ্ছে না তো?
  • h | ২৮ মে ২০১৫ ১২:২৮679657
  • অ্যানোটেট করতে ভুলে গেলাম, ক্রিস্টোফার জাফ্রেলট এর মত কম্প্রিহেন্সিভ এক জায়্গায় করা অতি এম্পেরিক ও অবজেকটিভ বক্তব্য আর বেশি নেই। লাস্টলি ... মানে ঠিকাছে, তাই বলে তো আর অরুন শৌরী কে ঐতিহাসিক বলে পড়তে পারি না, অরুন শৌরী বলে পড়তে পারি ঃ-)
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ১২:২৮679656
  • আর এস এস কে শুধুই অ্যান্টি কাস্টিস্ট-ও বলিনি। নিজের সুবিধেমত "শুধুই" কথাটা বসিয়ে নিয়ে ব্রাউনি পয়েন্ট স্কোর করতে চান কেন?
    বলেছি আর এস এস-এর একটা সেকশন কাস্টিজমকে প্রবল সমালোচনা করে। সেটা তো অর্গানাইজার নিয়মিত ফলো করলেই দেখা যাবে।

    আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বেশ বাজে লেগেছিল, শুধু আর এস এস-এর কারণে না। অন্য ব্যাপারেও। তবে সে অন্য প্রসংগ
  • মহায়ণ | ২৮ মে ২০১৫ ১২:৩৩679660
  • শাক্য, এর আগে গুরু গ্রুপেও লিখেছি, আবার লিখছি। অর্ধেক কথা নয়, আপনি মূলতঃ একটা ফ্রেমওয়ার্ক তৈরী করেছেন দেখলাম যে নাস্তিক্যবাদ নিয়ে আরএসএস'এর অসুবিধা নেই। কিন্তু সেটা ভুল। আরএসএস'এর একটা টুইস্টেড বৈশিষ্ট্য আছে। আরএসএস মনে করে শুধু নাস্তিক নয়, এমনকি "মুসলিম" হয়ে্‌ও হিন্দু থাকা যায়। তার মানে ইসলাম নিয়ে আরএসএস'এর অসুবিধা নেই তা নয়, একই ভাবে নাস্তিক্যবাদ নিয়ে আরএসএস'এর অসুবিধা নেই তা নয়। আরএসএস ভারতীয় সংস্কৃতির ইনক্লুসিভনেসটাকে আই ওয়াশ হিসেবে গ্রহণ করেছে, আবার একই সাথে এদের অন্তিম লক্ষ্য এই ইনক্লুসিভনেসের মাধ্যমে সারা ভারতে নাস্তিক্য,ইসলাম,ব্লা-ব্লা-ব্লা ইত্যাদির বিনাশ ঘটিয়ে হিন্দু ধর্মের ধর্মীয় চরিত্রেরই চরম আধিপত্য প্রতিষ্ঠা। এই লক্ষ্যে যারা বাধা হবে তাদের ক্ষেত্রে ইনক্লুসিভ হবে না অবশ্য। তাদের জন্য শেষ দিনে থাকবে কল্লা কাটা যাওয়ার পরিণতি। দেব যেটা একটু আগে বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। আরেসেসের (বা অন্য যে কেউই) মূল্যায়ন করার জন্য এদের লেখাপত্র পড়ার চাইতে এদের বাস্তব কীর্তিকলাপগুলোর দেখাটা বেশী জরুরি। কাজে যায় চেনা। বইয়ের সাথে বাস্তবের মেলবন্ধন না ঘটাতে পারলে সব থিয়োরী রয়ে যাবে
  • মহায়ণ | ২৮ মে ২০১৫ ১২:৩৩679659
  • শাক্য, এর আগে গুরু গ্রুপেও লিখেছি, আবার লিখছি। অর্ধেক কথা নয়, আপনি মূলতঃ একটা ফ্রেমওয়ার্ক তৈরী করেছেন দেখলাম যে নাস্তিক্যবাদ নিয়ে আরএসএস'এর অসুবিধা নেই। কিন্তু সেটা ভুল। আরএসএস'এর একটা টুইস্টেড বৈশিষ্ট্য আছে। আরএসএস মনে করে শুধু নাস্তিক নয়, এমনকি "মুসলিম" হয়ে্‌ও হিন্দু থাকা যায়। তার মানে ইসলাম নিয়ে আরএসএস'এর অসুবিধা নেই তা নয়, একই ভাবে নাস্তিক্যবাদ নিয়ে আরএসএস'এর অসুবিধা নেই তা নয়। আরএসএস ভারতীয় সংস্কৃতির ইনক্লুসিভনেসটাকে আই ওয়াশ হিসেবে গ্রহণ করেছে, আবার একই সাথে এদের অন্তিম লক্ষ্য এই ইনক্লুসিভনেসের মাধ্যমে সারা ভারতে নাস্তিক্য,ইসলাম,ব্লা-ব্লা-ব্লা ইত্যাদির বিনাশ ঘটিয়ে হিন্দু ধর্মের ধর্মীয় চরিত্রেরই চরম আধিপত্য প্রতিষ্ঠা। এই লক্ষ্যে যারা বাধা হবে তাদের ক্ষেত্রে ইনক্লুসিভ হবে না অবশ্য। তাদের জন্য শেষ দিনে থাকবে কল্লা কাটা যাওয়ার পরিণতি। দেব যেটা একটু আগে বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। আরেসেসের (বা অন্য যে কেউই) মূল্যায়ন করার জন্য এদের লেখাপত্র পড়ার চাইতে এদের বাস্তব কীর্তিকলাপগুলোর দেখাটা বেশী জরুরি। কাজে যায় চেনা। বইয়ের সাথে বাস্তবের মেলবন্ধন না ঘটাতে পারলে সব থিয়োরী রয়ে যাবে
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ১২:৩৩679658
  • আর রিসেন্টলি একটা বই আমায় বৌ উপহার দিল। জোয়া হাসান এডিটেড "পার্টি এন্ড পার্টি পলিটিক্স ইন ইন্ডিয়া"। সেখানে বেশ কয়েকটা ভাল আর্টিকল দেখলাম হিন্দুতবাদী পলিটিক্স নিয়ে
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ১২:৩৫679661
  • জ্যাফ্রেলটের সোসাল ইঞ্জিনিয়ারিং দলিত পলিটিক্স নিয়ে বইটাও চমৎকার। কেন যে মরতে সায়েন্স নিয়ে পড়তে গেলাম :( নাহলে জ্যাফ্রেলটের আন্ডারে গুছিয়ে পিএইচডি করতাম। জীবনের অপূর্ন ইচ্ছে :(
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ১২:৩৮679662
  • হিন্দু ধর্মের ধর্মীয় চরিত্রের না, রাজনৈতিক চরিত্রের। বাকিটুকু নিয়ে দ্বিমত নেই। তবে আর এস এস মিলিট্যান্ট হিন্দুইজমের যে ভাষ্যটুকু তৈরী করতে চায় সেটা চরিত্রে ইউরোপীয়ান ফ্যাসিজমের থেকে স্বাদে গন্ধে বর্ণে এতই আলাদা যে একে অনেকে ফ্যাসিজম বলে বা বিপদ বলে স্বীকার ক্করতে চান না, মুওলিম মৌলবাদকে বড় বিপদ মনে করেন। দ্যাটস আ পলিটিকাল ব্লান্ডার ইন মাই ওপিনিয়ন। হিন্দু মৌলবাদের তুলনায় ভারতে ইসলাম কোনো ফ্যাক্টর-ই না
  • dc | ২৮ মে ২০১৫ ১২:৪৪679663
  • শাক্য লিখেছেন "আমি কোথায় বললাম নাস্তিক্য মানেই আর এস এস বা ভাইসি ভার্সা?"

    ঠিক কথা, এটা আপনি লেখেন নি। আপনি লিখেছেন "আর এস এস-এর একটা বড় অংশ নাস্তিক"। এটার কোন রেফারেন্স পাওয়া যাবে? দুয়েকটা নাম না, আরেসেস ক্যাডারের কোন হিসেব যা দিয়ে বোঝা যায় ওদের একটা বড়ো অংশ নাস্তিক?

    "মুসলিম মৌলবাদের থেকে আর এস এস অনেক অনেক বড় বিপদ এই মুহূর্তে এই দেশে।"

    খুব ঠিক কথা, আরেসেস ভারতবর্ষে খুব বড়ো বিপদ। আবার মুসলিম মৌলবাদ অন্য অনেক দেশে অনেক অনেক বড়ো বিপদ। আর আরেসের বিরুদ্ধে যারা কথা বলছে, যাদের মধ্যে অনেক নাস্তিকও আছেন, তাদেরকেই নিও-এথেইস্ট ইত্যাদি ট্যাগ করে দিয়ে তাদেরকেই হিন্দু মৌলবাদের জন্য দায়ী করে দিলেও একইরকম অবাস্তব শোনাবে যেরেকম শোনাচ্ছে মুসলিম মৌলবাদের বিরুদ্ধে বলা লোকেদের নিও-এথেইস্ট ট্যাগ লাগিয়ে তাদেরকেই দায়ী করে দিলে। কিম্বা আরেসেস আসলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে এরকম দাবী করলে একই রকম অবাস্তব মনে হবে, আইসিস আসলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে এরকম দাবী করলে যেরকম মনে হয়।
  • মহায়ণ | ২৮ মে ২০১৫ ১২:৪৬679665
  • ১) কোন মৌলবাদ বড় বিপদ আমার মন্তব্য সে সম্পর্ক ছিল না। আমি আরএসএস'কে কম বিপদ বলে মনেও করিনা। তবে এগুলো অন্য আলোচনা।
    ২) ধর্মীয় চরিত্রের আধিপত্য প্রতিষ্ঠা করতে হলে তার সাথে রাজনৈতিক চরিত্র তো জুড়তেই হবে। নইলে হবে কি করে ?
    ৩) আমি মূলতঃ আপনার আরএসএস এবং নাস্তিক্যবাদের ফ্রেমওয়ার্কটা সম্পর্কে বলেছিলাম, যেটা একদমই লজিক্যাল ঠেকেনি। তবে আপনি আমার আগের কমেন্টের সাথে সহমত হয়েছেন যখন, তখন আর বিতর্ককে অগ্রসর করার প্রয়োজন বোধ করছি না।
  • dc | ২৮ মে ২০১৫ ১২:৪৯679666
  • "হিন্দু মৌলবাদের তুলনায় ভারতে ইসলাম কোনো ফ্যাক্টর-ই না"

    ঠিক কথা, কারন ভারতে মেজরিটি হিন্দু। আবার যেসব দেশে মেজরিটি মুসলমান, সেসব দেশের মধ্যে যদি কোন দেশে মুসলিম মৌলবাদ আগ্রাসী রূপ নেওয়ার চেষ্টা করে, তাহলে সেইসব দেশে মুসলিম মৌলবাদ বড়ো বিপদ হয়ে ওঠে। ঠিক যেমন আমাদের দেশে হিন্দু মৌলবাদ সমস্যা হয়ে উঠছে আর বাংলাদেশে মুসলিম মৌলবাদ সমস্যা হয়ে উঠছে।
  • মহায়ণ | ২৮ মে ২০১৫ ১২:৫০679667
  • আমার শেষ কমেন্টটা শাক্যর উদ্দেশ্যে ছিল। মাঝখানে আর একটা কমেন্ট পড়ে গেছে দেখলাম।
  • মহায়ণ | ২৮ মে ২০১৫ ১২:৫৩679668
  • ভারতে ইসলাম কম ফ্যাক্টর সেই কারণেই যে কারণে বাংলাদেশে হিন্দুত্ব কম ফ্যাক্টর। তাই বলে বাংলাদেশী বামেরা কখনো কি হিন্দু মৌলবাদকে প্রশ্রয় দেয় ? না। তেমনি ভারতীয় বামরা কি ইসলামী মৌলবাদকে প্রশ্রয় দেবে ? না। আবার একই সাথে নিজ নিজ দেশে নিজ নিজ প্রধান মৌলবাদের বিরুদ্ধে লড়াইটাও চালিয়ে যাবে। অনেক বইপত্র ইত্যাদির চেয়ে এই বাস্তবটা উপলব্ধি করা প্রয়োজন মনে করি।
  • h | ২৮ মে ২০১৫ ১২:৫৮679671
  • দুটো রেফারেন্স দিতে ভুলে গেছি।

    বসুধা ডালমিয়া র ন্যাশনালাইজেশন অফ হিন্দু ট্র্যাডিশন্স, এটা আমায় নাড়া চাড়া করতে হয়েছিল, পরিবারের এর বইটি প্রুফ রিড করার সময়ে।

    টমাস হ্যানসেন ব্লম - এটা 90s এর স্যাফ্রন ওয়েভ নিয়ে, এটা সকলে নাম করে, আমি পড়ি নি।

    আর আমাদের অনেকের ই বন্ধু, প্রেসি র ছাত্রী আত্রেয়ী সেন এর বই অছে শিব সেনার মহিলা দের সংগঠন নিয়ে, কাউন্টার ভিক্টিমোলোজি ইত্যাদি।
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ১২:৫৮679670
  • The Call of the Homeland: Diaspora Nationalisms, Past and প্রেসেন্ট

    এডিটেড বাই অ্যালান গল। এখানে আর এস এসস-এর এথিস্ট সেকশন নিয়ে আলোচনা দেখেছিলাম কয়েকটা আর্টিকলে। জন জাভসের লেখাটা মেইনলি

    পাব্লিশারের নাম ভুলে গেছি সরি। ডিসি, নেট এ বইটার নাম দিয়ে সার্চ করলে গুগল বুকসে কিছু অংশ পেতে পারেন হয়ত।
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ১৩:০২679672
  • রাইট। ভায়োলেন্স এন্ন্দ কমিউনালিজম ইন বম্বে স্লাম। চমৎকার বই
  • dc | ২৮ মে ২০১৫ ১৩:০৪679673
  • শাক্য, বেশ গুগল বুকে এরকম কিছু অংশ থাকলে পড়ে দেখব।

    "আবার একই সাথে নিজ নিজ দেশে নিজ নিজ প্রধান মৌলবাদের বিরুদ্ধে লড়াইটাও চালিয়ে যাবে। "

    এটা বেশ গুরুত্ত্বপূর্ণ কথা মনে হলো। যে দেশে যে ধর্মের মৌলবাদ মাথা চাড়া দেয় সেই দেশে সেই মৌলবাদেরই বিরোধ করা দরকার মনে করি। আর এটা করতে গিয়ে যদি সেই বিরোধীদেরই ওপর দায় চাপিয়ে দেওয়া হয়, যাদের মধ্যে অবধারিতভাবেই কিছু নাস্তিকও থাকেন, যে সেই নাস্তিকদের জন্যই আসলে সেই মৌলবাদ আরও মাথা চাড়া দিচ্ছে, তাহলে আর কিছু বলার থাকেনা। মানে ভারতবর্ষে যারা আরেসেসের বিরুদ্ধে লড়ছেন আসকে তারাই আরেসেসের মৌলবাদের জন্য দায়ী, এরকম একটা থিওরি খাড়া করলে আর কিছু বলার থাকেনা।
  • dc | ২৮ মে ২০১৫ ১৩:১৬679674
  • পুনেতে কিছুদিন আগে নরেন্দ্র দাভোলকার নামে একজন র‌্যাশনালিস্ট বা যুক্তিবাদীকে হত্যা করা হয়, তার আগে বিজেপি আর শিব শেনা ওনার কুসংস্কার বিরোধী বিলের অনেক বিরোধিতা করে।

    আশা কারব এরকম কোন থিওরি বানানো হবেনা যে এই দাভোলকারের মতো নিও-যুক্তিবাদী বা নিও-অ্যাথেইস্ট দের জন্যই আসলে আরেসেসের বা হিন্দু মৌলবাদীদের এতো বাড়বাড়ন্ত।
  • মহায়ণ | ২৮ মে ২০১৫ ১৩:৩৭679676
  • ডিসি'দার কথার সাথে সহমত। আরো একটি বিষয়ের উল্লেখ করি। বিজেপি'র রাষ্ট্রীয় মুসলিম মঞ্চে অনেক মুসলিম আছেন। গ্রামবাংলায় বিজেপিপ'র হয়ে যারা তৃণমূলের মার খাচ্ছেন তাদের অনেকেই মুসলিম। আমার পাড়ায় বিজেপি'র মিটিং হলে তাতে কিছু মুসলিমকেও উপস্থিত থাকতে দেখি। তা দিয়ে আরএসএস/বিজেপি'র ইসলাম সম্পর্কে চিন্তাধারা মূল্যায়ণ করা যায় না। তেমনি আরএসএস/বিজেপি'র মধ্যে কিছু নাস্তিক থাকলেও সেটা নাস্তিকতা সম্পর্কে তাদের চিন্তাধারা মূল্যায়ন করার জন্য উপযুক্ত প্যারামিটার নয়। কদিন আগেই রামজাদা এবং হারামজাদার বিতর্ক মনে করুন। রামকে ভগবান মেনে কোন মুসলিম যদি আরএসএস/বিজেপি'তে থাকে, তাকে কি বলবেন ? একই ভাবে রামকে ভগবান মেনে যদি কোন নাস্তিক আরএসএস/বিজেপি'তে থাকে তাদের কি বলবেন ? তাদের ভণ্ড ছাড়া আর কিছু বলা যায় কি ?
  • দেব | ২৮ মে ২০১৫ ১৩:৫৪679677
  • আইসিস আমেরিকার বিরুদ্ধে লড়ছে এতে কোন সন্দেহ আছে নাকি? তাদের কাজকর্ম লেজিটিমাইজ করা নয়, কিন্তু একটা দেশকে কার্পেট বম্বিং করে মাটিতে মিশিয়ে দিয়ে, জনসংখ্যার প্রায় ৩-৪% লোককে মেরে শেষ করে 'গণতন্ত্র' প্রতিষ্ঠা করলে সেখানে এই জাতীয় মনস্টার প্যায়্দা হবেই। এই কথাটা বললে "এরা সবকিছুতে আমেরিকার দোষ দেখে" বলে কাটিয়ে দেওয়া যায় কি?

    ব্যাপার হল কনটেক্স্ট। বাংলাদেশের জামাত বা ভারতে আরেসেস এক জিনিস আর আইসিস আরএক।

    টইএর মূল বক্তব্য ছিল নব্য নাস্তিকদের এরোগ্যান্ট পোলেমিকগুলো কাজের চেয়ে ক্ষতি করছে বেশী। ভুল নয় খুব একটা।
  • কল্লোল | ২৮ মে ২০১৫ ১৪:৩৫679678
  • অইসিস আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে।
    আমরা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস এভাবেও পড়তে পারি - হিটলার ব্রিটিশ-ফরাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছিলো।
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ১৪:৫৪679679
  • কাউকে ভন্ড বলে তো দিলাম। কিন্তু তারপর? তার ভয়েসটার কি হবে? ভন্ডামী বলে উড়িয়ে দেব? নিজের কোতারিতে এই সেলফ ডিনায়াল মোডে বসে থেকে এটা যদি ভাবি যে এভাবেই ক্রমমুক্তি হবে সেটার থেকে বড় ভুল আর কি আছে ! যে মুসলিম আর এস এস-এ গেল সে কেস স্টাডি হিসেবে আরো বেশি ইন্টারেস্টিং যে তাকে বাম পার্টিগুলো নিতে পারল না কেন। অথবা আর এস এস-এর আইডিওলজি /গঠনতন্ত্র কি এমন যার জন্য প্রায় এক-ই সময় তৈরী হয়ে সারা ভারতে দাবানলের মতন ছড়িয়ে পড়ল কিন্তু কমিরা তিন রাজ্যের বাইরে বেরতে পারল না। অরজ্ঞানাইজেশন কাকে বলে আর এস এস-এর কাছ থেকে শিখতে হয়। সে যাই হোক। কথাটা হল, নাস্তিকদের এই ইসলামের বিরুদ্ধে ক্রমাগত প্রচার একটা পর্যায়ে গিয়ে ব্যবহৃত হতে বাধ্য। আগমার্কা যুক্তিবাদী, বিজ্ঞানের প্রগতির প্রসার ঘটানোর জন্য নিবেদিতপ্রাণ, বর্বর অন্ধকারাচ্ছন্ন ইসলামী সমাজ দেখে শিউরে ওঠা এই নিও-এথিস্টরা লাভের থেকে ক্ষতি করছে বেশি।

    দাভোলকর সম্বন্ধে খুব কম জানি। অ্যান্টি-ইসলাম প্রচার করলে তাঁকেও খিস্তোতাম
  • dc | ২৮ মে ২০১৫ ১৫:১০679680
  • দাভোলকার অ্যান্টি-ইসলাম কিছু বলেছিলেন বলে শুনিনি, উনি বরং হিন্দুত্ববাদীদের অসুবিধের কারন হয়ে উঠেছিলেন। সন্দেহ করা হয় সেই জন্যই ওনাকে হত্যা করা হয়েছিল।

    খুবই খারাপ কাজ করেছিলেন, সন্দেহ নেই। ভারতবর্ষে নাস্তিকদের এই হিন্দুদের বিরুদ্ধে ক্রমাগত প্রচার একটা পর্যায়ে গিয়ে ব্যবহৃত হতে বাধ্য। আগমার্কা যুক্তিবাদী, বিজ্ঞানের প্রগতির প্রসার ঘটানোর জন্য নিবেদিতপ্রাণ, বর্বর অন্ধকারাচ্ছন্ন হিন্দু সমাজ দেখে শিউরে ওঠা এই নিও-এথিস্টরা লাভের থেকে ক্ষতি করছে বেশি।

    শাক্যর মতো লোকেরা এই যে ক্রমাগত হিন্দু মৌলবাদের বিরুদ্ধে বলে চলেছে, এটা একটা পর্যায়ে গিয়ে ব্যবহৃত হতে বাধ্য। এরা হিন্দু সমাজের লাভের থেকে ক্ষতি করছে বেশী।
  • সিকি | ২৮ মে ২০১৫ ১৫:২২679681
  • লাস্ট প্যারাতে ওটা বোধ হয় "দাভোলকরের মত লোকেরা এই যে ..." হবে।
  • dc | ২৮ মে ২০১৫ ১৫:২৮679682
  • উফ কি বিচ্ছিরি ভুল! হ্যাঁ লাস্ট লাইনে শাক্য না, দাভোলকার হবে। ভুলের জন্য ক্ষমাপ্রার্থী আর সিকিকে ধন্যবাদ।
  • সিকি | ২৮ মে ২০১৫ ১৫:৫৬679683
  • মুখ নিচু করেই থাকি। ধন্যবাদ নিয়ে আর কী করব ভাই। হোপফুলি কোনওদিন জানতেও পারব না ঘাড়ে আর রগে প্রথম চাপাতির কোপটা পড়লে ঠিক কেমন লাগে, বেশ আছি, এতকিছু থেকে নিরাপদ দূরত্বে বসে থেকে কী সুন্দর বাংলাদেশের ইসলামি মৌলবাদ ভার্সেস সিরিয়ার ইসলামী মৌলবাদ নিয়ে সিরিয়াস ডিসকোর্স চালিয়ে যাবো, কারণ আমি প্রচুর বেশি পড়েছি আর অন্যরা তো পড়ে নাই। অভিজিৎকে খিস্তি মারার আর দাভোলকরকে খিস্তি মারার লেজিটিমেসি প্রতিষ্ঠা করে ছাড়ব আর তার সাথে এমন তত্ত্ব প্রতিষ্ঠা করব যা না-তো অভিজিৎ বা দাভোলকরের প্রাণ ফিরিয়ে আনতে পারবে, না-তো আরও দশটা অভিজিৎ ওয়াশিকুর দাভোলকরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে। ডিসকোর্স চলিতেই থাকিবে এবং নাস্তিকরাই ইসলমবিরোধী হবার কারণে বেঁড়েব্যাটা বলিয়া পরিগণিত হইতে থাকিবে, এ অমৃতজ্ঞান লইয়া আমি আর কী বাল ছিঁড়িব। ধন্যবাদ টন্যবাদ দরকার নেই, এই অমৃতজ্ঞান পড়ি আর ঋদ্ধ হই।
  • 0 | ২৮ মে ২০১৫ ১৬:২২679684
  • সাম্প্রদায়িক মৌলবাদ রিলেটেড হেট্‌ক্রাইমগুলোর পেছনের রুট্‌ কজেস্‌, পার্পিট্রেটরদের মাইন্ড্‌সেট্‌ বোঝার চেষ্টা, কম্যুনিকেট করার উপায় বের করা, সেগুলোকে প্রশমিত করার জন্যে সঠিক প্রিএম্প্‌টিভ্‌/প্রিভেন্টিভ্‌ মেজার্‌স্‌ - এগুলো নিয়ে কোনো সম্প্রদায়ের ভেতরের এবং বাইরের ফ্রিথিংকার/এথিস্টদের নিশ্চ'ই একটা দায় থাকে। তাদের ব্যর্থতা ওগুলোকে উস্কে দেয়। সেটাই বলার ছিল। আবারও বলার যে, ওগুলোকে লেজিটিমাইজ্‌ করা হয়নি।
  • সিকি | ২৮ মে ২০১৫ ১৭:০৬679685
  • "দাভোলকর সম্বন্ধে খুব কম জানি। অ্যান্টি-ইসলাম প্রচার করলে তাঁকেও খিস্তোতাম"

    লেজিটিমাইজেশনের নতুন ডেফিনিশন লেখার সময় হয়েছে।
  • 0 | ২৮ মে ২০১৫ ১৭:৩২679687
  • কোনো ধর্মকে টার্গেট ক'রে তার বিরুদ্ধে প্রচার করার ব্যাপারে সহমত না হবার মানে তো এই নয় যে, মৌলবাদীদের হাতে খুনের ঘটনাকে বৈধতা দেওয়া হচ্ছে।
    মুক্তমনা/নিরীশ্বরবাদীদের কাজের পদ্ধতির মধ্যে নিশ্চ'ই কোথাও খামতি থেকে যাচ্ছে, নইলে মৌলবাদের এই বাড়বাড়ন্ত কেন? এই ইন্ট্রোস্পেক্‌শনের তো দরকার আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন