এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ২৬৭১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ জুলাই ২০১৫ ২২:১১682859
  • Where angels fear to tread ইত্যাদি ইত্যাদি
    :-D
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ২২:১১682858
  • না না, আমার অ্যাম্বি নিয়ে কোনো ইসে নেই। সহজ কথাটা হল নিজেদের মডার্নাইজ করেনি/করতে চায়নি - হোয়াটেভার, তাই টিঁকতে পারেনি। পাওয়ার স্টিয়ারিং এনেছে মনে হয় গত দশকে, যেখানে ৯৮ সালে আমি কলোরাডোতে গাড়ি চালাতে শিখেছিলাম লেট সেভেন্টীজের টয়োটাতে - তাতেও পাওয়ার স্টীয়ারিং ছিলো।

    নোকিয়ার উদাহরণটা একেবারে খাপে খাপ। একসময় ফিনল্যান্ড শাসন করতো নোকিয়া।
  • 4z | ২৯ জুলাই ২০১৫ ২২:১২682860
  • সামনে ভালুক পিছনে বাঘ…
  • potke | ২৯ জুলাই ২০১৫ ২২:১৩682861
  • রাইটো, যেটা এখন স্যামসাং কোরিয়ায় করে, নোকিয়া ফিনল্যান্ডে করত এককালে।
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ২২:১৪682862
  • দমু - তোমার কি ক্লোন হইসে?
  • | ২৯ জুলাই ২০১৫ ২২:১৫682863
  • কাশ হত একটা ....
    কেন গা?
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ২২:১৬682864
  • সকাল থেকে দেখছি ডবল ডবল পোস্ট
  • | ২৯ জুলাই ২০১৫ ২২:১৮682866
  • অ্যাম্বির প্রতি আমার সফট কন্নার আছে। বারবার অ্যাম্বিরে হ্যাটা দিয়েন না তো- মনে কষ্ট পাইঃ(
  • | ২৯ জুলাই ২০১৫ ২২:১৮682865
  • আহা আমার আঙুলগুলো মোটা মোটা তো, মোবলি থেকে করতে গেলে দুবার করে হয়ে যায়। আর আপিস থেকে মোবলি থেকেই করি।

    তবে এইবারে বুনাম্ভুল করেছি দেখে আবার ঠিক করলাম।
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ২২:২০682868
  • হ্যাটা দেই নাই। আমি এখনো নোকিয়া ৫১০০-র ভক্ত।
  • Arpan | ২৯ জুলাই ২০১৫ ২২:৩৪682869
  • সে তো সিপিয়েম নিয়েও অনেকের সফট কন্নার আছে। তাই বলে কি আর ...

    (টইটা "বেপথু" হয়ে যাচ্ছিল, আবার ব্যাক টু তৃপবুভূ করার একটা চত্ব প্রচেষ্টা)
  • | ২৯ জুলাই ২০১৫ ২২:৪০682870
  • কিসের সঙ্গে কিসে! অ্যাম্বি অবলা জীব।তুলনা দিলেই হলোঃ(
  • Arpan | ২৯ জুলাই ২০১৫ ২২:৪৯682872
  • সেই। স্টেগোসরাসের মত।
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ২২:৪৯682871
  • ১৮০০ সিসির ইঞ্জিন আবার অবলা কিসে?
  • sm | ২৯ জুলাই ২০১৫ ২২:৫৩682873
  • একইভাবে অ্যাম্বি শহরে হয় ৭, আর হাইওয়েতে ১০ঃ-)

    জেএলআর হাতবদল হয়েছে মানে লোকে কিনতে চেয়েছে, কিন্তু এই দুরন্ত গাড়িটা...লোকগুলো বড়ই পচা। কিস্যু বোঝে না, কথা শোনে না।
    --
    ok, একেবারেই ভুল বলছেন। বহুদিন ধরে এমবী (ডিসেল) ব্যবহার করে বলছি শহরে ১০-১১, হাই ওয়ে তে ১৪-১৫।
  • ranjan roy | ২৯ জুলাই ২০১৫ ২২:৫৫682874
  • আমারও আমার মায়ের প্রতি বিশেষ সফট কর্নার আছে। কিন্তু আজকে জীবনসাথী ডট্‌ কমে কি মায়ের ক্লোন খুঁজবো?

    কতা হচ্ছিল বিধান রায়ের থেকে দাদা দিদি সবাই বিড়লার গুষ্ঠিকে তোয়াজ করেছে, খোলা মাঠে খেলতে দিয়েছে। দিদিকে টাটাকে হ্যাটা করেছে, বিড়লাকে করে নি।
    এখন কি হিন্দ মোটর স্টেশন থেকে কোতরং এর দিকে যেতে বাবা বেকারেশ্বর শিবের মন্দিরে হত্যে দিয়ে পড়ে থাকাই শেষ ভরসা?

    এ নিয়ে দু'পয়সা হোক না!
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ২৩:০২682875
  • "অপরের লিংক টা দেখুন,কোম্পানির ওয়েব সাইটে, দেখাচ্ছে ইন্নোভা ১১ কিমি যায়। তাহলে বাস্তবে দেখা যাবে ৮-৯ এর বেশি দেবে না। "

    অ। এটা ইনোভার জন্যে সত্যি, অ্যাম্বির জন্যে নয়।

    নাঃ আর থাক। তবে জিসি, টার্নিং রেডিয়াস, অ্যাকসিলারেশন এইগুলো নিয়ে আপনার মূল্যবান বিশ্লেষণ দিতে ভুলবেন না। পঞ্জাব মেলের কলিশনে সত্য মরিয়া গিয়াছে, কাজেই আর ভয় নাই
  • PM | ২৯ জুলাই ২০১৫ ২৩:০৩682876
  • কোথায় পড়েছিলাম মনে নেই অ্যাম্বি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার জার্মান মডেল যাতে স্বয়ং হিটলার চড়তেন (লিং চাইবেন না প্লিজ)। এটা সত্যি হলে অ্যাম্বি সমসাময়িক সব জারমান গাড়ীর থেকে অ্যাম্বি সের ছিলো।

    মিত্রশক্তি জেতার পরে ওর প্রোডাকসন বন্ধ হয়। অনেক পরে তার প্রযুক্তি হিন্দুস্থানকে বেচা হয়।

    কিন্তু ১৯৪৫ সালের একটা মডেল /প্রযুক্তিকে ২০১৫ সালে কিভাবে সেরা বলে দাবী করা হয়? গত ৭০-৭৫ বছরের গাড়ী সংক্রান্ত প্রযুক্তিতে কোনই উন্নতি হয় নি সেটা ধরে নিতে হবে? নকি দ্রষ্টার রেফারেন্স ফ্রেম ৭০ বছর আগেই আটকে আছে ঃ)
  • | ২৯ জুলাই ২০১৫ ২৩:০৫682877
  • সফট কন্নার মানে সফট কন্নার। নাথিং মোর অর লেস।
    মাকে মার মতই ভাল্লাগে। চলতে চলতে হেব্বি ক্লান্ত হয়ে পল্লে মার কথাই মনে পড়ে। কোলকাতার রাস্তায় তেমনি (রেস্ত থাকলে) ট্যাক্সি মনে পড়ে এই যাঃ)
  • | ২৯ জুলাই ২০১৫ ২৩:০৬682880
  • অ্যাম্বির সেন্টিমেন্টাল ভ্যালুটাকে কেউ পাত্তা দিচ্ছে নাঃ(
  • Arpan | ২৯ জুলাই ২০১৫ ২৩:০৬682879
  • না, এটা ব্রিটিশ মরিস অক্সফোর্ডের থেকে ঝাড়া।
  • lcm | ২৯ জুলাই ২০১৫ ২৩:০৭682881
  • ওহ, অ্যাম্বি=অ্যাম্বাসাডার গাড়ি।
    আজকের মতন এই জ্ঞানার্জন।
  • 4z | ২৯ জুলাই ২০১৫ ২৩:০৯682883
  • পকেটে শুধু রেস্ত থাকলেই হবে না ট্যাক্সি গন্তব্যে যেতে রাজি হওয়া চাই।
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ২৩:০৯682882
  • আহা সে তো উনিও দিচ্ছেন না। অবশ্য কী যে দিচ্ছেন তা হয়তো...
  • Arpan | ২৯ জুলাই ২০১৫ ২৩:১৪682884
  • অ্যাম্বি = হিন্দু গ্রোথ রেট

    সেন্টি হবার কোন সুযোগই নেই।
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ২৩:১৫682886
  • দাঁড়ান রঞ্জনদা। অ্যাম্বির মৃত্যুর জন্যে ডারউইনের কিছু দায় আছে নাকি নেই সেটা আগে ঠিক হোক।

    এত এত ফুলটস। আঃকঃবাঃ।
  • | ২৯ জুলাই ২০১৫ ২৩:১৫682885
  • উনি আরো বেশি স্বপ্নবিলাসী। উনি অ্যাম্বির নতুন জন্ম অবধি ভেবেছেন।
    এদিকে জানেন কি ফোর্ড এই কোয়ার্টারে ৪৪% লাভ করেছে? ফোর্ড যদি পারে....
  • | ২৯ জুলাই ২০১৫ ২৩:২১682887
  • আজ একদিনের পক্ষে প্রচুর খোরাক পাওয়া গেল যাহোক। ওদিকে সিকির দেওয়াল আর এদিকে হিন্দমোটরের সুতো।
  • | ২৯ জুলাই ২০১৫ ২৩:২৪682888
  • অ্যাম্বি দেখতে ভালো না, কিন্তু সুইফটই বা কোথাকার সুন্দুরি!!
    ;)
  • sm | ২৯ জুলাই ২০১৫ ২৩:২৬682891
  • তবে জিসি, টার্নিং রেডিয়াস, অ্যাকসিলারেশন এইগুলো নিয়ে আপনার মূল্যবান বিশ্লেষণ দিতে ভুলবেন না।
    ---
    এবার ঝট করে আপনার মূল্যবান মতামত দিয়ে ফেলুন, মবিলীয়, ইন্নোভা আর অর্তিগার মধ্যে কে সেরা ? মানে আপনার মতে। যদি ইন্নোভা হয়, তাহলে মাইলেজ, জিসি,টার্নিং রেডিয়াস, এক্সিলারেশন; এই সবকটি দিয়ে তুলনা মূলক বিচার করে দেখিয়ে দিন, ইন্নোভা কেমনে এগিয়ে আছে।
    দেখবেন আবার পাশ কাটিয়ে যাবেন না( একটা সম্ভাব্য উত্তর, আমি ইন্নোভা পছন্দ করিনা বা সেরা মনে করি না )।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন