এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯৩০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০৩ ডিসেম্বর ২০০৬ ২৩:২৯696522
  • আমি দুই খানি, ছরি ছরি তিন খানি চ্যানেলে একই জিনিস দেখেছি। ওরা কি নিজেদের মধ্যে got up খেলে একই খপর দেখাচ্ছে?

    যে ছবি গুলো কাল ই টিভি দেখিয়েছে সেগুলো মিথ্যে কে বলেছে? তবে পরের বার থেকে বহিরাগত দের জানানো হবে আলাদা জার্সি পরে হামলা করতে, না হলে অ বঙ্গ বাসিরা তো কিছুতেই মানতে চান না যে ওরা বহিরা গত।

    কয়েক হাজার পুলিশ দিয়ে যদি সত্যি লোক জনের আশা যাওয়া বন্ধ করা যেত তবে কয়েক লাখ সেনা দিয়ে কবে আমরা কাশ্মীর সিল করে দিতুম। তবে চ্যানেল গুলোতে বলছিল (রীতিমতন নাম করে করে), কোন ব্যাক্তি কতদিন ধরে কোন গ্রামে লুকিয়ে ছিলেন ঝামেলা পাকাবার জন্য।

    ব্রেন ওয়াশ, হু তার জন্য at least বেরেন বস্তু টা চাই।

    (পুলিশ কাল অনেক কেই তুলে এনেছিল, গন্ড গোলের সময় যাদের সামনে পেয়েছিল তাদের সবাইকেই। আজ নির্দোষি দের ছেরে দিয়েছে। আজ আর কোনো গোল মাল হয় নি)।
  • Su | ০৩ ডিসেম্বর ২০০৬ ২৩:৩১696533
  • raatss, বিষয়টাকে অতো trivialise করা বোধ হয় ঠিক হবে না। লীলা মজুমদারের ভাষায় বলতে গেলে, ""ঠাট্টার সময়ে ইয়ার্কি ভালো লাগে না।'' এই মুহূর্তে আমরা অনেকেই খুবই confused চাষ ভালো না শিল্পায়ন ভলো তা নিয়ে। কিন্তু সেটাকে এখনই প্রোমোটারি ইত্যাদি বিষয়ে নামিয়ে আনা ঠিক হবে না। কেন আমি সিঙ্গুরে গাড়ি কারখানার পক্ষে তা নিয়ে সিঙ্গুর-১ থ্রেডে অনেক বলেছি, অনেক গালিও খেয়েছি, এ নিয়ে আর কিছু বলতে চাই না। কিন্তু সিঙ্গুরে অনেক কয়েকটি বিষয় খুব খারাপ হচ্ছে, যেটা মেনে নেওয়া যায় না।

    ১। প্রথমত বিষয়টি প্রথম থেকে রাজনৈতিক ভাবে হ্যান্ডল না করে করা হয়েছে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে। সেটা অত্যন্ত অন্যায় হয়েছে। একই রকম (কিছু ক্ষেত্রে এর থেকে বেশি) জমি অধিগ্রহণের ঘটনা ঘটেছে বক্রেশ্বরে প্রায় ১৪ বছর আগে, সাত বছর আগে ঘটেছে হলদিয়ায়, এখনও ঘটছে কাটোয়ায় (তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য) এবং মেদিনীপুরে (মিৎসুবিশি কারখানার জন্য)। কোথাও কোনও গন্ডোগোল হয়নি, কারণ বিষয়টি হ্যান্ডল করা হয়েছে রাজনৈতিকভাবে, পুলিশ দিয়ে নয়।

    ২। রাজনৈতিকভাবে আরেকটি ভুল খেলা হল : সরকার এমন একটা ভাব করছে যে টাটা এ রাজ্যে না এলে সৃষ্টি রসাতলে যাবে। রাজনৈতিকভাবে সেটি ভুয়োদর্শন। যেটা লাইন হওয়া উচিত ছিলো তা হল, গত ৫০ বছরে টাটা এই রাজ্যে ভারি শিল্প গড়তে কোনও উৎসাহ দেখায়নি, এখন দেখাচ্ছে কারণ এই রাজ্য শিল্পে বিনোয়েগের জন্য ক্ষেত্র প্রস্তুত করেছে। পায়ে ধরে টাটাদের ডেকে আনা হয়নি। যখন টাটারা বলল কোনও গণ্ডগোল হলে তারা অন্য রাজ্যে চলে যাবে তখন সরকারের বলা উচিত ছিল, গেলে যাবে। গত ৫০ বছরে টাটা না আসাতে রাজ্যের কোনও ক্ষতি হয়নি, আগামি ৫০ বছর না এলেও কিছু ক্ষতি-বৃদ্ধি হবে না।

    ৩। কোনও একটা অজ্ঞাত কারণে (অজ্ঞাত নয় সত্যি কথা বলতে কী) সি পি এমের রাজ্য লাইন আর হুগলি জেলা লাইনের সহমত হয়নি, সেটা রাজনৈতিকভাবে ঠিক করার চেষ্টা করা হয়নি।

    ৪। কোথাও একটা প্রশাসন আর সি পি এমের এক্সিকিউশন লাইনও মিলছে না, সে কারণে পার্টি একটু নিষ্ক্রিয়। পুরো ব্যাপারটা ছাড়া রয়েছে মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রীর উপর। এবং তারা ধ্যাড়াচ্ছেন।

    আরও চাড্ডি কথা আছে, পরে হবে।

    সু
  • Blank | ০৩ ডিসেম্বর ২০০৬ ২৩:৩৪696544
  • বিরোধি দের অকারনেই বড্ড বেশি গুরুঙ্কÄ দিয়ে দেয়া হচ্ছে। যার জন্যই এত সমস্যা।
  • S | ০৩ ডিসেম্বর ২০০৬ ২৩:৪২696555
  • পরের কথা পরে, আগে একটা ছোট তথ্য দিই, ঐ ইটিভি বাংলা নিউজ থেকে পাওয়া। আজ।

    পুলিশের কাছে আটক ৩৪৪ জন। মেধা পাটকর গেছিলেন তাদের ছাড়িয়ে আনতে, তাঁকে জানানো হয়েছে, খুঁটি পোঁতা শেষ না হওয়া পর্যন্ত তাদের ছাড়া হবে না।

    সব বহিরাগত গুন্ডা। মেধা পাটকর সেই গুন্ডাদলের রাণী।

    ব্রেন তো নেইই ভাই, তাই তো পরের মুখে ঝাল খেয়ে কথা কই।
  • bozo | ০৩ ডিসেম্বর ২০০৬ ২৩:৪৬696566
  • গতবছর বুদ্ধ বাবু বলেছিলেন এত রেকর্ড ভোটে আমরা জিতে এসেছি। বিরোধীদের অস্তিত্ব নেই। আমাদের দায়িত্ব তাই আরো বেড়ে গেল। আমাদের আরো ভদ্র হতে হবে, নম্র হতে হবে।

    'ভদ্র ও নম্র'।
    ভাবমূর্তি, দৃষ্টিভঙ্গী।
    ভদ্রলোক। সাংবিধানিক।
    মনন ও চিন্তনের জগতে যাদের বিরাজ।

    -সব-ই কি মুখোশ?
  • Blank | ০৩ ডিসেম্বর ২০০৬ ২৩:৪৭696577
  • সকাল, দুক্কুর, না রাত.. কখন কার e tv?
  • Su | ০৩ ডিসেম্বর ২০০৬ ২৩:৪৯696588
  • blank, আমি দিল্লিতে থাকি না, খোদ কলকাতাতেই থাকি। পেশাগত এবং রাজনৈতিক কারণে সিঙ্গুর খুব মন দিয়ে ফলো করতে হচ্ছে। বহিরাগত খুব বেশি ছিল না সিঙ্গুরে, যদি থেকে-ও থাকে তাদের কি পুলিশ ডেকে পেটাতে হবে নাকি? সিঙ্গুরের বাসিন্দা যারা, তারা যদি জমি অধিগ্রহণের সপক্ষে হয়, তাহলে তাদের দেখা যায়নি কেন? তুমি কি বলতে চাও, তোমার কলকাতার পাড়ায় চাড্ডি বাইরের লোক এসে ঝামেলা করবে, তুমি তাদের ক্যালাবে না? পুলিশ ডাকতে হবে নাকি? এখানে সিঙ্গুরের লোকেরা কোথায় ছিল? পুলিশ দিয়ে কেলাতে হল কেন হে?
    সু
  • S | ০৩ ডিসেম্বর ২০০৬ ২৩:৫১696599
  • সেই এক পবলেম। ছিপিএমের চাট্টি নিন্দে কল্লেই মনে করা হয় নিন্দুক তিনোমুলের হয়ে কথা বলছে।

    বিরোধী এক্সিস্টই করে না তো বিরোধীকে আবার গুরুত্ব দেওয়া কী? তিনোমুল বিরোধী দল হলে শিবসেনাও বিরোধী দল। আর, এটাও কম কথা নয়। ওয়াল-মার্টের যোগ্য উদাহরণ, ৩০ বছরের নিরঙ্কুশ রাজত্ব আমাদের একটা বড় উপহার দিয়েছে, এক বিরোধী শূন্য রাজ্য। সেটা গণতন্ত্রের পক্ষে ভালো না খারাপ, তারাই জানে।

    না ভাই ব্ল্যাঙ্ক, পরাজয় স্বীকার করতেই হল, তুমি তিন তিনটে চ্যানেল দেখেছো, আমি একটা। সেখানে আবার নাম করে তিনশো চুয়াল্লিশ বহিরাগতের হিসেব দেওয়া হয়েছে, অস্বীকার করা যায় না। পুলিশ তো আসলে নিষ্পাপ শিশু, ডুডু খায়, কেবল বহিরাগতদের সাথে কুমীর ড্যাঙা খেলতে গিয়েই গ্রামের মধ্যে একটু লাঠিপেটা হয়েছে, বহিরাগতরা আবার জার্সি পরে ছিল না, তাই ভুল করে কিছু নির্দোষ লোকও মার খেয়েছে, খড়ের গাদায় আগুনও লেগেছে ভুল করে। এগুলোই, ঐ, দশ বছর বাদে ঐতিহাসিক ভুল হয়ে যাবে। যাক।

    তবে একটা কাজের তথ্য পেলাম, সিঙ্গুর উপত্যকা কাশ্মীর উপত্যকার মতই দুর্গম।
  • Blank | ০৩ ডিসেম্বর ২০০৬ ২৩:৫৫696610
  • আজকের সব কটি বাংলা news চ্যানেল দেখলেই এর উত্তর গুলো পেয়ে যাবেন su। এখনো দেখতে পারেন, তবে এখন খালি হেড লাইন গুলো দেখাচ্ছে।

    বাইরের মস্তান ঝামেলা পাকাতে এলে কে কবে বাড়ি থেকে বেড়িয়েছে?
  • S | ০৩ ডিসেম্বর ২০০৬ ২৩:৫৯696622
  • ইটিভি দুপুর দুটোর শর্ট নিউজ আর রাত নটর ডিটেইল্‌ড নিউজ।

    (সিঙ্গুরবাসী বহিরাগতদের ঐভাবে মার খেতে এবং জেলে যেতে দেখে ব্যোমকে গেছে, তাই আজ আর কোনও ঝামেলা হয় নি)
  • Su | ০৪ ডিসেম্বর ২০০৬ ০০:০০696633
  • ব্ল্যাঙ্ক, বিরোধী থাকুক না থাকুক, নিজের কাছে নিজেকে তো justify করতে হবে। আবার জিগ্যেস করি, বক্রেশ্বরে তো এ রকম কিছু হয়নি, তখন তো আনন্দবাজার গণশক্তি হয়ে ওঠেনি। এখনও যে কাটোয়ায় জমি অধিগ্রহণ চলছে তাতে তো এরকম হচ্ছে না। তহলে সিঙ্গুরে পুলিশ নমাতে হচ্ছে কেন? টাটাদের বাঁচাতে? আজ বুদ্ধবাবু সিটু সম্মেলনে বলেছেন, ""টাটাকে নিয়ে আসা দরকার, নইলে তা সারা পৃথিবীকে ভুল বার্তা দেবে।'' কিসের ভুল বার্তা? গত ৫০ বছরে টাটারা এ রাজ্যে আসেনি, এখন না এসে যদি পরে আসী তাতে কী হবে? পশ্চিমবঙ্গ মরে যাবে নাকি? তাই যদি হত তাহলে গত ৫০ বছরে মরেনি কেন?

    সু
  • Su | ০৪ ডিসেম্বর ২০০৬ ০০:০৫696644
  • ব্ল্যাঙ্ক, কিছু মনে কোরো না, বাইরের মস্তান আমাদের পাড়ায় এলে (বা কলকাতার যে কোনও পাড়ায় এলে) পাড়ার লোকেরাই নেমে আসে। কিছু লোক থাকে অবশ্য যারা বাড়িতে বসে থাকে, বেরোয় না। বড়ো বড়ো কথা বলে। তুমি কি তাদের মতো কেউ? ""কে কবে বাড়ি থেকে বেরিয়েছে" বললে বলে জিগ্যেস করলাম। :-)
    সু
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৬ ০০:০৯696655
  • singur কেস টা তে শুরু থেকেই সরকার খুব ছড়িয়েছে। বুদ্ধ বাবুর 'ওখানে কারখানা হবেই' বলে চিল্লা মেল্লি করেছেন। বেশ একটা গ্রামের যাত্রা পালা হয়ে গেছে। ব্যস অনেক দিন পর দিদি ও কগজের পেত্থম পাতায়।

    শুরু থেকেই একদম কুল কাল থাকলে দিদি এদ্দিনে সিঙ্গুর ছেরে বেলাকোবায় চলে যেত।
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৬ ০০:১৩696666
  • আমি কস্মিন কালেও বেড় হই না ঘর ছেরে। পাগল নাকি? বাংল সিনেমা তে অবশ্য এমন দেখেছি, পাড়ার সব লোক জন কেমন "আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি' করে নেমে এসে গুন্ডা দের খুব ক্যালালো।
  • Su | ০৪ ডিসেম্বর ২০০৬ ০০:১৮696688
  • ইস্যু-টা দিদি নয়। এটাই বুঝতে ভুল হচ্ছে কমরেড এবং দিদির ভাইয়েরা। ইস্যুটা দিদি কী করল তা নয়, ইস্যুটা হল সি পি এম এবং এই রাজ্য আত্মসম্মান বিসর্জন দিয়েছে। টাটাদের জন্য সব দিতে রাজি আছি, দরকার হলে পায়ে পড়ব। এত আত্মস্‌ম্‌মানের অভাব এই রাজ্যের আগে কখনও ছিল না। এটাতেই আপত্তি।
    স্য
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৬ ০০:১৮696677
  • গোয়েন্দা বাবু,
    আপনার দিল্লী তেও শুনি অনেক অনেক পুলিশ টুলিশ এড়িয়ে জঙ্গিরা লোক সভায় ঢুকে যায়। সব পুলিশ রা তার মানে এক ই গোয়ালের ডুডু খায়। একটু খোজ নিন না কত টা ভেজাল মেশায় তাতে?
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৬ ০০:২২696710
  • ইস্যু টা এই কারনেই কিছু টা দিদি, কারন গত কালের ফালতু গন্ড গোল, বন্ধ, বিধান সভা এই গুলো এসেছে দিদির জন্যই।

    বুদ্ধ বাবু শিল্প বন্ধু হতে গিয়ে শিল্প পতি মার্কা আচরন করছেন, এটা একদম সত্যি। বলছি তো প্রথম থেকেই ভুল স্ট্র্যাটেজি নিয়েছে সরকার।
  • Su | ০৪ ডিসেম্বর ২০০৬ ০০:২২696699
  • হে হে ব্ল্যাঙ্কবাবু, আগেই বুঝেছিলাম, আপনি তা কনফার্মও করলেন। আপনি বাড়ি থেকে বেরোন না, তিনটে বাংলা চ্যানেল দেখেন আর বাংলা সিনেমা দেখে য শেখার শিখেছেন। তাই আপনার সঙ্গে কোথ কৈয়া লাভ নাই বিশেষ। :-)

    সু
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৬ ০০:২৪696721
  • ঠিক বলেছেন, এমনিতে আপনার মতন সুপার ম্যান দের সাথে তর্কাতে আম্মো ভয় পাচ্ছিলুম। আপনি তো বেশ গুন্ডা টুন্ডা ক্যালান।
  • k_x | ০৪ ডিসেম্বর ২০০৬ ০১:০৮696733
  • S,

    এটা আপনার প্রথম পোস্ট-এর reference-এ একটা comment। পুলিশ বাড়াবাড়ি করেছে শুনলে মনে হয়, করেছে ঠিক করেছে...কিন্তু এতটা করল কেন? মানে একটু আধ্‌টু মারলেই তো হতো, আবার বেশি কেন? আর মারার দরকার-ই বা কি...বন্দুক, গুলি, হুমকি, আর uniform-এর terror দেখিয়ে যখন কাজ করা যায়, তখন রক্তারক্তি করার কি দরকার? সাধারন মধ্যবিত্ব মানুষের রক্ত দেখলেই মন খারাপ লাগে, গা বমি পায়..., mediaextra তিন্‌চার দিন খবর দেখায়... এমন একটা PRbattle ঠিক করে খেলে কোথায় লুকিয়ে কাজ সারবে, তা না এতকিছু!

    আপনার post খুব ভাল লেগেছে বলেই লিখছি। আমি শুধু আমাদের নিজেদের ভাষার unintentional, hidden ideology-র কথা মনে করিয়ে দিচ্ছিলাম, যেই ideologystate terror-কে ধিরে ধিরে natural ভাবাতে শুরু করে...
  • Ishan | ০৪ ডিসেম্বর ২০০৬ ০১:৪০696744
  • এতো কথার তো কিছু নেই। বুদ্ধবাবু টাটার দালালি করছেন। টাটার কারখানা ওখানে হবে, তার জন্য যা যা করতে হয় করবেন।

    এবার এটাকে জাস্টিফাই করতে গেলে যা যা বলতে হয় বলা হচ্ছে।
    এক। বাইরের লোক এসেছিল। আগের দিনই বিমান বাবুরা নাকি এক লক্ষ বাইরের লোক নিয়ে ঐখানেই মিটিং করে এলেন। বিমানবাবু "বাইরের লোক' নন, কারণ উনি বামফ্রন্টের চেয়ারম্যান। শুধু মেধা পাটকর, আর যাদবপুরের চাট্টি ছাত্র হল বাইরের লোক।
    দুই। পুলিশকে নাকি মারা হয়েছে। প্রথমে শুনলাম ছুরি দিয়ে। এখন শুনছি অ্যাসিড বাল্ব আর নাকি ব্লেড দিয়ে। যদিও কে মারল, কখন মারল জানা যায়নি। কথাটা হল, যদি মেরেও থাকে, তার জবাবে পুলিশ তিনটে গ্রাম ঘিরে ফেলে বাড়ি বাড়ি ঢুকে মার দেবে, অ্যাঁ?

    বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা আছে। বুদ্ধবাবু এবার একুশে আইন জারি করতেই পারেন, যে,
    এক। সিপিএম্র লোক ছাড়া পশ্চিমবঙ্গের এক এলাকার লোক অন্য এলাকায় যেতে পারবেনা। গেলে স্পেশাল পারমিশন লাগবে।
    দুই। কোনো পুলিশের উপর যদি কেউ ব্লেড চালায়, তার জবাবে পুলিশ এলাকার সব বাড়ি বাড়ি ঢুকে মেয়ে মদ্দা শিশু সবাইকে ধরে ধরে কেলাতে পারবে।

    ষোলকলা পূর্ণ হয় তাহলে।
  • Ishan | ০৪ ডিসেম্বর ২০০৬ ০১:৪৭696755
  • k_x কে ডিটো দিলাম।
  • a x | ০৪ ডিসেম্বর ২০০৬ ০২:৪৪696766
  • এর পরেও কিছু লোক থেকে যায় যারা সি পি এম কে ডিফেন্ড করে যায়, যারা এমনকি নর্ম্যাল অ্যাপারেন্টলি যুক্তিযুক্ত কথা বলেন। আরো অবাক লাগে ভাবতে যে এই ঘটনা কি যথেষ্ট নয়, একটা ১৯৬২'র মত split ঘটানোর জন্য? পার্টি তে কি আর একটাও লোক নেই, যে জাস্ট আইডিওলোজিকাল কারণে ওয়াক আউট করার সাহস রাখে?
  • d | ০৪ ডিসেম্বর ২০০৬ ১০:০১696777
  • শমীক,

    তোমায় একটা কথা বলি শোন। যারা এই হঠাৎ করে এসে নাম নিয়ে টানাটানি করে, তাদের খবরদার ভালমানুষী দেখিয়ে নিজের নাম বলতে যেও না। সোজা বলে দেবে আর্কাইভ ঘেঁটে দেখে নিতে। আমাদের কার কি নাম এবং কবে থেকে কে কি নামে লিখছে তা সবই আর্কাইভে আছে। টিভির সব চ্যানেলেই হাজারবার করে রীপিট নিউজ দেখায়। কাজেই আর্কাইভ পড়তে গিয়ে টিভি মিস করলে সেটা এই জাতীয় প্রাণীরা পরে দেখে নিতে পারবে।

    এরা বেশ ঘাঘু লোক। লক্ষ্য করে দেখো তুমি নাম বলবার পরেও কিন্তু তোমার নাম ধরে লেখেনি। "বইমেলা"র থ্রেডেও ইশানকে এইভাবেই নাম নিয়ে প্রশ্ন করেছিল। এদের নিজের নামে তর্ক করারও মুরোদ নেই, আবার ছদ্মনামটাও ক্যারি করবার আত্মবিশ্বাস নেই। ফলে অন্যকে ছোবলাবার সুযোগ খোঁজে আর নাম জিজ্ঞেস করে ভাবে "আ: কি দিলাম"। সেই ভীড়ে লুকিয়ে গণপ্রহারের সময় দুটো ঘুঁষি মেরে আসার ছিঁচকেমী। টিপিক্যাল সি পি এমী ছিঁচকেমি হল, যুক্তিতর্ক থেকে দৃষ্টি সরাবার জন্য ব্যক্তি আক্রমণ করা। অর্কুটে যা করেছিল। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।

    লক্ষ্য করে দেখো যাঁরা তথ্যসমৃদ্ধ তর্ক করেন, যেমন দ্রি, ar, অক্ষ, সু ইত্যাদি, কেউ কিন্তু অন্যের নামধাম নিয়ে কোনদিন মাথা ঘামান নি। প্রথম থেকেই নিজেরা ছদ্মনামে লিখছেন এবং অন্যকেও খোঁচাচ্ছেন না। একটু খেয়াল করলেই এঁদের এবং আরো অনেকের ব্যবহারের সাথে এই ব্যবহারের তফাৎ দেখতে পাবে।

    ব্যপক রিপোর্টিং হচ্ছে, চালিয়ে যাও। মৌচাকে যে ঢিল পড়ছে, সে তো বোঝাই যাচ্ছে।
  • d | ০৪ ডিসেম্বর ২০০৬ ১০:৩২696788
  • ইশান,

    এই নারকীয় অত্যাচারের কোন ভিডিও পাওয়া যাবে? ভারতের বাইরের লোকজনও যাতে জানতে পারে কি জঘন্য নোংরামী সেদিন হয়েছে, তার জন্য যদি সম্ভব হয় একটা ভিডিওর লিঙ্ক দিও। রাষ্ট্রীয় সন্ত্রাসের এই চেহারাটা বাইরের পৃথিবীকে দেখানো দরকার।
  • Su | ০৪ ডিসেম্বর ২০০৬ ১০:৪৬696799
  • a_x, বিষয়টা নিয়ে সি পিএমের আইডিওলজিকাল লাইনে যে কথা উঠছে না, তা কিন্তু নয়। এই মুহূর্তে যদিও সিঙ্গুর-বিরোধীরা একটু চুপচাপ হয়ে আছেন। কিন্তু কোনও না কোনও সময়ে এ নিয়ে পার্টিতে আলোচনা হবে বলেই মনে হয়। লক্ষ করে দেখার মতো বিষয়, পার্টি কিন্তু এখনও সেই অর্থে মাঠে নামেনি -- সিঙ্গুরের পুরো বিষয়টা পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী আর তাঁর শিল্পমন্ত্রী। পার্টির জমায়েত করতে হয় বলে করা হয়েছে, তাতে পার্টিরই খুব বিশ্বাস নেই। আরও মজার, অনিল বসুর নেতৃত্বে হুগলি জেলা পার্টি কিন্তু সিঙ্গুর থেকে গা আলগা দিয়েছে। কৃষক সভাকে বাড়ি বাড়ি গিয়ে সিঙ্গুরের উপযোগিতা বোঝাতে দেখা যায়নি। টাটাদের প্রতি প্রশাসনের অহেতুক তৈলমর্দনেও অনেক বর্ষিয়ান নেতার চোখ টাটাচ্ছে। বিষয়টা নিয়ে যে পার্টির মধ্যেই একটা churning চলছে, তা বোঝা যায় পার্টির মধ্যের দ্বিমত (অশোক মিত্রর পরশু দিনের লেখা আনন্দবাজারে) বাইরে আসার পরে। পার্টি কিন্তু এখনও অশোক মিত্রকে কিছু বলেনি। বলবেও না, করণ অনেকেই অশোকবাবুর মত পোষণ করেন।
    সু
  • bozo | ০৪ ডিসেম্বর ২০০৬ ১০:৫২696810
  • সু,
    বিনয় কোঙার ও বিমান বসু?
  • S | ০৪ ডিসেম্বর ২০০৬ ১২:২৭696821
  • d, ধন্যবাদ। আমি কেন জানি না, দেখেছি, কট্টর সিপিএম সমর্থক বা ক্যাডারদের, নিজেদের দোষ ত্রুটি স্বীকার করার ব্যাপারে প্রবল অনীহা। যত রেপ খুন গুন্ডামিই করে থাকুক না কেন সিপিএমের পুলিশ / ক্যাডার / মন্ত্রীরা, ডিফেন্ড করে যাবেই, জাস্টিফাই করে যাবেই প্রমান করার জন্য যে, তারা, আসলে ধৌত তুলসীপাতা। যখন মানুষের স্মৃতি থেকে সে সব অন্যায় অবিচার পুরোপুরি মুছে যাবে, তখন বুড়ো দাদু কমরেড জানাবেন, সে সব ছিল ঐতিহাসিক ভুল, তখন স্বীকার করলেই বা কি, না করলেই বা কী। সেই পিসা-র চার্চ যেমন কয় বছর আগে গ্যালিলিওকে অত্যাচার করার জন্য দূ:খপ্রকাশ করেছিল, সেই রকম আর কি। সমকালে তাদের 'ভুল করেছি' বলতে কোনওদিনও শোনা যাবে না। নিজেদের বিরূপ সমালোচনা শুনতে এরা একেবারে অভ্যস্ত নয়।

    মমতা, যত ছিটিয়ালই হোক, যত বড় পাগল উন্মাদই হোক, সে কিন্তু স্বীকার করেছে, বিধানসভার ঘটনা 'দূ:খজনক', বলেছে দরকার হলে ভিক্ষে করেও বিধানসভায় চেয়ার টেবিল ফিরিয়ে দেবে। সে সব রাজনৈতিক স্টান্টবাজি, আমরা হেসেছি সে খবর পড়ে, কিন্তু অ্যাট লিস্ট সে দোষ স্বীকার করেছে। যা করেছে, সেটা যে ভুল করেছে, সেটা স্বীকার করার মত সৎসাহস রাখে সে, যেটা বিমান বসু অ্যান্ড কোং রাখে না।

    ঔদ্ধত্বের শেষ সীমায় পৌঁছলে বোধ হয় এমন হয়।
  • a x | ০৪ ডিসেম্বর ২০০৬ ১২:৩৭696832
  • সু, কেন বলুন তো এখনো চুপচাপ? কিসের জন্য? কতদিন চুপচাপ থাকে? কতটার পরেও চুপচাপ থাকে? সুবিধে হলে সময় বুঝে, আখের গুছিয়ে তারপর বিরুদ্ধ আলোচনার সময় হয়? আর এটাই বা মেনে নেয় কি করে, যে খালি মুখ্যমন্ত্রী আর শিল্পমন্ত্রীর উদ্যোগে এরকম ঘটনা ঘটে গেল? পার্টি পলিটব্যুরোই বা এখন চুপ কেন? ইয়েচুরি মেধা কে ক্রিটিসাইজ করার বেলা তো চুপ না?
  • sucheta | ০৪ ডিসেম্বর ২০০৬ ১৩:২৩696844
  • সিঙ্গুর নিয়ে সবার ভাবনাচিন্তা দেখে মনে হলো হয়তো কারও আগ্রহ থাকতেও পারে, সামান্য কিছু হলেও নিজের সামান্য দায়িত্ব পালন করার ভারতীয় নাগরিক হিসেবে আরেকজন নাগরিকের পাশে দাঁড়ানোর। অনেক সময় ইচ্ছে থাকলেও কিছু করা সম্ভব হয়না অবশ্য।

    যাইহোক, নীচের লেখাটি পড়লেই বোঝা যাবে কী বলতে চাই ---
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন