এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ০৮:২৮701134
  • তারপর ধরুন কিউবায় চাল পাঠান। সে চালের ভাত যারা খেয়েছে, তাদের নিশ্চয়ই উপকার হয়েছে।
    এই কাজটি ঠিক কী অর্থে খিল্লিযোগ্য? কিউবায় চাল গেলে বাংলার মানুষের খাদ্যে টান পড়বে,এমন তো ব্যাপার নয়। কিউবা-র মানুষের তখন চালের প্রয়োজন ছিল কি না, সেটাই একমাত্র বিচার্য হওয়া উচিত।

    বা, 'আমার নাম তোমার নাম, ভিয়েতনাম, ভিয়েতনাম'। ভিয়েতনামের ওপর অন্যায় আক্রমণ চ্লছিল কিন, তার প্রতিবাদ উচিত ছিল কিনা, এগুলো ই বিচার্য। একদেশের ঘটনার প্রেক্ষিতে অন্য দেশে কিছু করা যদি অর্থহীন হয়, তাহলে ৭১-এর মুক্তিযুদ্ধের সমর্থনে আম্রিগায় অনুষ্ঠান বা হালের JNU-এর ঘটনা নিয়ে অন্য দেশের ইউনি-তে সম্মেলন - সবই অর্থহীন হয়ে যায়
  • dc | ১৩ মার্চ ২০১৬ ০৯:০৬701145
  • PT, বুদ্ধিজীবিদের অসংখ্য মুখ ওয়ালা ফ্লেক্স আর আজকালের চিঠিপত্র বিভাগে বামফ্রন্টকে ভোট দিয়ে সাম্রাজ্যবাদী শক্তিকে পরাস্ত করার আহ্বান, কোনটাই অতিকথন না, উত্তর খুঁজবেন কিনা সেটা আপনার ব্যাপার। তবে তিনোরা ক্ষমতায় আসেনি, তাদের আনা হয়েছে, এতে একমত না, কারন ছাগল জনগন তত্ত্বে আমি বিশ্বাসী নই। আমি যদি ২০১১ তে পবতে ভোট দিতাম তাহলে আমি সিপিএমকেই দিতাম কারন খুব চেয়েছিলাম সেবার সিপিএম জিতুক, থমকে যাওয়া প্রোজেক্টগুলো আবার চালু হোক, তাও আমি বলবও না যে জনগনকে টুপি পরিয়ে একটা পার্টিকে জিতিয়ে দেওয়া যায়। মমতার পক্ষে প্রচুর মিথ্যে প্রচার হয়েছিল, সুমনএর হাজার হাজার ইন্টারভিউতেই তার অনেক প্রমান আছে, কিন্তু " তিনোরা ক্ষমতায় আসেনি, তাদের আনা হয়েছে" এটা বলা মানে জনগন ছাগল, সেটা আমি মনে করিনা। আর ফ্লেক্সের কথা কেন ভুলব, পরিবর্তনওয়ালা ফ্লেক্স আর সাম্রাজ্যবাদীওয়ালা চিঠি, দুটোই ভালো মনে আছে।

    "২০০৬ এর পর থেকেই সিপিএমের পবর এজেন্ডা পরিষ্কার। ওতে ঐ সব স্বপ্নিল আদর্শ মাখানো গল্প নাই। কর্মসংস্থান চাই, শিল্প চাই।"

    cm, একমত। বুদ্ধবাবু আগের জমানার ভুল বুঝতে পেরেছিলেন, পবকে শিল্পোন্নত করার জন্য আন্তরিক প্রচেষ্টা করেছিলেন, এটা আমার ভালো লেগেছিল। নীতীশ কুমার, বুদ্ধদেব, নবীন পটনায়েক, জয়ললিতা, এরা প্রত্যেকে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের উন্নয়ন চেয়েছে, বেশ কিছুটা এগোতেও পেরেছে, এদের সময়ে এই সব রাজ্যগুলোতে উল্লেখযোগ্য শিল্পায়ন হয়েছে। দুর্ভাগ্যক্রমে বুদ্ধবাবু মমতাকে সামলাতে পারেননি, যদি পারতেন আর সিঙ্গুর নন্দীগ্রামে বড়ো প্রোজেক্টগুলো সফল করতে পারতেন তো পব আজ অনেকটা এগিয়ে যেত তাতে কোন সন্দেহ নেই।

    অরন্য, আমাদের সময়ে কিউবায় চাল পাঠানো আর সেই "তোমার নাম আমার নাম..." এগুলো বড়ো খোরাক ছিল। তবে এনিওয়ে, সেই সময়ের অবস্থান থেকে সিপিএম পুরোটাই সরে এসেছে, এটা ভালো।
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ০৯:৩২701156
  • খোরাক ছিল বুঝলাম, শুধু কেন খোরাক ছিল, সেটা বুঝলাম না
  • dc | ১৩ মার্চ ২০১৬ ০৯:৩৪701167
  • ওসব অনেক দিনে আগেকার কথা, এখন সে রামও নাই, সে অযোধ্যাও নাই।
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ০৯:৪০701178
  • অনেক দিন আগের কথা তো বটেই।
    তবে কোন দেশে খাদ্যের অভাব থাকলে সেখানে খাবার পাঠান বা কোন দেশ/জনগোষ্ঠীর ওপর অন্যায় আক্রমণের প্রতিবাদ করা, এগুলো কাল-নিরপেক্ষভাবে ভাল কাজ বলেই মনে হয়, আমার ডিকশনারিতে।
  • T | ১৩ মার্চ ২০১৬ ০৯:৪৭701189
  • অরণ্যদা, আপনি কি আশা করেন, 'তোমার নাম, আমার নাম, ভিয়েতনাম...' এবং কিউবায় চাল পাঠানো এইসব কেন 'খোরাক' ছিল তার উত্তর পাবেন! ধুর।

    শাক্যর রাইট উইং সম্পর্কে অ্যানালিসিস একদম ঠিকঠাক মনে হয়।
  • dc | ১৩ মার্চ ২০১৬ ০৯:৪৮701200
  • অরন্য, আপনার ডিকশনারির সাথে সহমত না হয়েও সেলাম জানাই। আবছা মনে আছে সেই সময়ে স্টেটসম্যান বা টেলিগ্রাফে এগুলো নিয়ে নানান কার্টুন বা লেখা বেরোত, সেগুলো পড়তে মজা লাগতো। সেই সময়ে সিপিএম একাই সারা পৃথিবীর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতো, দেওয়াল লেখা হতো ইরাক থেকে আমেরিকার কালো হাত অবিলম্বে প্রত্যাহার করতে হবে, আর আমরা বন্ধুরা সেসব নিয়ে খোরাক করতাম। তখন আমরা ছাত্র ছিলাম, আর বলাই বাহুল্য সিপিএমকে অপোজ করতাম। কিন্তু অনেক পরে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হয়ে যখন সিঙ্গুর-নন্দীগ্রাম-শালবনী বা অন্যান্য জায়গায় হেভি ইন্ডাস্ট্রি বানানোর চেষ্টা শুরু করলেন তখন সিপিএমকে সাপোর্ট করতে শুরু করলাম। যাইহোক, আগেই লিখেছি এসব অনেক পুরনো দিনের কথা, এখন আর "কেন" খুঁজবার মানে হয়না।
  • dc | ১৩ মার্চ ২০১৬ ০৯:৫০701211
  • অরন্যদা বোধায় আমার থেকে বয়সে বড়ো, এবার থেকে অরন্যদা বলবো (যদি কিছু না মনে করেন)।
  • T | ১৩ মার্চ ২০১৬ ০৯:৫১701222
  • মাইরি। নির্মল আনন্দ।
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ০৯:৫৭701234
  • সিপিএম একা লড়াই করবে কেন!!
    আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ভিয়েতনামে হয়েছে। সোভিয়েত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে পোলান্ডে, হাঙ্গেরি-তে -লড়াই বলতে মানুষের প্রতিরোধ।
    বহুজাতিক-এর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বর্তমান কালে লড়াই হয় নিয়মগিরি-তে, কোদাইকানালে
    সাম্রাজ্যবাদের মুখ পাল্টায়, রূপ বদলায়। লড়াই চলে..
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ০৯:৫৮701245
  • ডিসি, অবশ্যই। যে নমে ইচ্ছে, ডাকতে পারেন
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৩ মার্চ ২০১৬ ১০:০০701256
  • কিউবায় সেই সময় ইকনমিক ব্লকেড চলছিলো। শুধু আফ্রিকার জন্যে ষাটের দশকে এবং তার পরেও কিউবা যা করেছে, তাতে ঐ ব্লকেডের সময় চাল পাঠানো একটা সামান্য জেসচার মাত্র। এবার কী করেছে সেটা জানতে হলে একটু বইপত্র ঘাঁটতে হবে। নিজেকেই।
  • dc | ১৩ মার্চ ২০১৬ ১০:০৮701278
  • অরন্যদা উফ আমার কথা বুঝতে পারলেন না। সিপিএম একা কেন লড়বে সেসব নিয়ে কিছু বলিনি, ওই সময়ে পবতে সিপিএমএর লোকজনের হাবভাব ছিল ওরা সারা পৃথিবীর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে, খোরাকটা সেটা নিয়ে হতো। সেই সময়ে ওরা যেসব কথা বলতো, পাড়ায় বা মোড়ের বক্তৃতায় বা খবরের কাগজে, সেগুলো নিয়ে খোরাক করা হতো। আবার বলি, আমরা সিপিএম আর তাদের লোকজনকে নিয়ে খোরাক করতাম।

    পোপো, তা হতে পারে। সেসব পুরনো দিনের কথা, এখন আর তেমন আগ্রহ নেই।
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ১০:০৮701267
  • এই সো কলড খোরাক-টার কারণ বোধ হয় - 'নিজের দেশে মানুষ খেতে পায় না, আবার বিদেশে খাবার পাঠানোর আদিখ্যেতা' - এই রকম কিছু হবে।

    দুটোর মধ্যে কোন বিরোধ কিন্তু নেই
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ১০:১১701289
  • 'দুর্ভাগ্যক্রমে বুদ্ধবাবু মমতাকে সামলাতে পারেননি, যদি পারতেন আর সিঙ্গুর নন্দীগ্রামে বড়ো প্রোজেক্টগুলো সফল করতে পারতেন তো পব আজ অনেকটা এগিয়ে যেত তাতে কোন সন্দেহ নেই'

    - বাই দ্য ওয়ে, ডিসি-র এই মন্তব্যে বঙ্গের উন্নয়নের যে আকাঙ্ক্ষা, তাকে আমি আদর্শ হিসাবেই দেখছি ;-)
    না হলে পব জিজি-তে গেলে আপনার কি ই বা যায় আসে বলুন
  • dc | ১৩ মার্চ ২০১৬ ১০:১৩701300
  • 'নিজের দেশে মানুষ খেতে পায় না, আবার বিদেশে খাবার পাঠানোর আদিখ্যেতা'

    এটার থেকেও বড়ো কারন ছিল নিজেদের গ্যাসবেলুন ভাবার প্রবনতা নিয়ে। এখন ইনটারনেটে পোস্ট করে করে আলোচনা চলছে, এই আলোচনায় বুঝতে পারবেন না সেই ছাত্র অবস্থায় বন্ধুদের সাথে পাড়ার মোড়ের আড্ডায় কে খোরাক হতো, কেন খোরাক হতো ইত্যাদি। বলাই বাহুল্য সিপিএম সাপোর্টাররা এসব খোরাক করতোনা (দুয়েকজন চুপি চুপি করতো), আমারা যারা সাপোর্টার ছিলাম না তারাই বেশী করতাম। পুরনো দিনের গণশক্তি বা আজকাল পড়লে বুঝতে পারতেন তখন কিভাবে গ্যাসবেলুন ফোলানো হতো।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৩ মার্চ ২০১৬ ১০:১৪701311
  • আগ্রহ না থাকাটাই তো সমস্যা - আমার কাছে। আর বেশ কিউট একটা কারণ - যাদের আগ্রহ নেই তাদের কাছে।
  • dc | ১৩ মার্চ ২০১৬ ১০:১৭701322
  • অরন্যদা, পব বোধায় জিজিতে চলেই গেছে :p আর ঠিকই, পবর কি হলো তাতে আমার কি আসে যায়। আমি এখন তামিল নাড়ুতে থাকি, পবতে আর ফিরব না, আর ভবিষ্যতে চেন্নাই নাতো লুরুতে সেটল করার ইচ্ছে আছে। এই জায়গাগুলো ইকনমিকালি ডেভেলপ করতে থাকলেই আমার পক্ষে যথেষ্ট।
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ১০:১৯701333
  • কোথাও একটা আসে যায় ঠিকই। নাহলে তুমি ওটা লিখতে না

    'তুমি' বললাম, ঠিক আছে আশা করি
  • T | ১৩ মার্চ ২০১৬ ১০:২১701345
  • সেই, আর কেউ সেসময়কার কথা কিছু জানত না, একমাত্র কিছু লোকই তখন ছাত্র ছিল। আল্টিমেটলি সবই ওই 'আমাদের সময়' নামক চাদরে ঢাকা পড়ে। আমাদের সময়, আমাদের কলেজ, আমাদের বন্ধুবান্ধব, আমাদের গ্রুপ এবং আমাদের পাড়ার মোড়। আমাদের সবই খোরাক।

    তা দেখা যাচ্ছে যে ইদানীং ইন্টারেনেটেও প্রভূত খোরাক হয়।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৩ মার্চ ২০১৬ ১০:২৫701356
  • ডিসি মনে হয় "চেস্ট বিটিং" এর কথা বলছেন। তা ওটা পার্সেপশনের প্রশ্ন। আম্রিকার অনেকেই যেমন ভাবে যে দুনিয়া জুড়ে আম্রিকা শান্তিপ্রতিষ্ঠা করে চলেছে, কারণ সেই চেস্ট বিটিংটা করা হয় - লোককে সাথে রাখতে হবে তো। চুপচাপ কাজ করে গেলে তো অবশ্যই সবচেয়ে ভালো হয়।
  • S | ১৩ মার্চ ২০১৬ ১০:২৬701378
  • খোরাক একটা ছিলো বটেঃ পব আর কেরলের অলি গলিতে নাকি কারা ষড়যন্ত্র করতো।
  • dc | ১৩ মার্চ ২০১৬ ১০:২৬701367
  • 'তুমি' তে নো প্রব্লেমো ঃ)

    না, অনেস্টলি বলি, সত্যিই সেরকম যায় আসে না। মানে পব এখন আমার কাছে দুরের একটা রাজ্য, সেখানে কি হলো না হলো সেনিয়ে সত্যিই সেরকম মাথাব্যথা নেই। এখানে যে আলোচনা করছি, সেও অনেকটাই টাইমপাস, রোববারের সকাল ইত্যাদি। আর মমতা যেদিন ভোটে জিতলেন সেদিনই বুঝে গেছিলাম পব সত্যিই জিজিতে গেল, কারন সিঙ্গুর প্রোজেক্ট বন্ধ করে দেবার পর বড়ো শিল্পপতিরা যে অন্তত পবতে ইনভেস্ট করবেনা সেটা বোঝাই গেছিল। আর তখনো তো মা সারদার কৃপা খবরে আসেইনি। এবার যদি বলেন ভবিষতে কি হবে, তো বলবো যে সিপিএম যদি আবার ক্ষমতায় আসে, বুদ্ধবাবু (বা নিরুপমবাবু) আবার মুখ্যমন্ত্রী হন, আবার আগের মতো শিল্পপতিদের ডাকার ব্যাপারে উৎসাহ দেখান তো ভালোই লাগবে।
  • dc | ১৩ মার্চ ২০১৬ ১০:৩০701389
  • পোকো, অ্যামেরিকার চেস্ট বিটিং নিয়ে তো খোরাক অবশ্যই হতো! আবার আজকালে বেরোন লেখাপত্র বা সিপিএম নেতাদের হাবভাব নিয়েও হতো। আরেকটা মনে পড়লো, আজকালে আজিজুল হকের সিরিজ। উরেব্বাবা! পশ্চিমবঙ্গের একশোটা (নাকি সত্তরটা? ঠিক মনে নেই) গ্রাম ঘুরে এসে লিখছি, দিল্লিতে সম্মেলন থেকে ঘুরে এসে লিখছি, শেষ লড়াইটা শুরু হয়ে গেল, ওদের বুকের ওপর বসেই ওদের দাড়ি ওপড়াতে হবে, এসব ক্লাসিক লেখা ছিল।
  • S | ১৩ মার্চ ২০১৬ ১০:৩২701400
  • ডেডিকেটেড ফর?
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ১০:৫১701411
  • খোরাক করা হলেও, কিছু ঘটনা তো সত্যি। যেমন কেরলের বাম সরকার-কে ফেলে দেবার ষড়যন্ত্রে সিয়া সামিল ছিল, এ নিয়ে ডকুমেন্টস পরবর্তী কলে প্রকাশ্যে এসেছে। কিউবার বিরুদ্ধে ইকোনমিক এমবার্গো, আফ্রিকাকে কিউবান সাহায্য, অনেক প্রতিকূলতা সত্ত্বেও কিউবাতে সবার জন্য শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা- এসব নিয়ে তো দ্বিমত নেই। আর আজিজুল সত্যিই নাক্শাল আমলে বহু গ্রাম ঘুরেছিলেন। পরবর্তী কালে কতটা গ্রামে যেতেন, তা অব্শ্য জানি না

    সিপিএম সমর্থকরা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই নিয়ে বেশি হামবড়াই করত কিন - এটা ব্যক্তিগত অভিজ্ঞতা, পারসেপশন
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ১০:৫৪701422
  • এইত্তো, স্থায়ী প্রবাসী উইথ পব-র প্রতি উথলানো দরদ পাওয়া গেছে। ;-)
  • dc | ১৩ মার্চ ২০১৬ ১০:৫৯701433
  • হুঁ, আর পবতে প্রতি ইলেকশানের আগে লেখা বেরোত, সাম্রাজ্যবাদীরা পবর সরকারকেও ফেলে দেবার জন্য ষড়যন্ত্র করছে। করেই চলেছে। আজিজুল কোথায় কখন ঘুরেছিলেন জানিনা, তবে ওনার লেখাগুলো একেকটা আস্ত খনি ছিল।

    আর তর্ক অবশ্যই ব্যক্তিগত অভিজ্ঞতা আর পারসেপশনএর ভিত্তিতে হয়, এটা ঠিক।
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ১১:০২701444
  • আজিজুলের অনেক লেখা আমারও হাস্যকর লাগত, বায়াসড-ও। btw, এখনও লেখেন কি? আজকাল পড়া হয় না অনেক দিন
  • dc | ১৩ মার্চ ২০১৬ ১১:০৮701456
  • না, আজিজুল অনেকদিন আজকালে লেখেন না ঃ( ওনার লেখা বড্ডো মিস করি, একটা সময় ছিল যখন আজকাল কিনে প্রথমেই সম্পাদকীয় পাতাটা খুলতাম উনি লিখেছেন এই আশায়। লেখা পেলে পুরো দিনটা ভালো যেত :d নেটেও অনেকদিন আজকাল পড়েছি, কিন্তু কয়েক মাস হলো নেটে আজকালের ফ্র্ম্যাট যাতা হয়ে গেছে বলে এখন আর তেমন পড়িনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন