এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অ্যাগনি-ত্রাস হনুমেসো

    h
    অন্যান্য | ২২ আগস্ট ২০১৬ | ৮১১৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৩ আগস্ট ২০১৬ ১১:৩৫719833
  • ম্যানে প্যার কিয়া?
  • lcm | ২৩ আগস্ট ২০১৬ ১১:৩৬719834
  • সালকিয়া
  • Bhagidaar | ২৩ আগস্ট ২০১৬ ১১:৪৬719835
  • আপনকীয়া হোলো IKEA
  • pi | ২৩ আগস্ট ২০১৬ ১১:৪৮719836
  • ঃ))
  • lcm | ২৩ আগস্ট ২০১৬ ১১:৪৯719837
  • হা হা, ভাগী
  • | ২৩ আগস্ট ২০১৬ ১২:০২719838
  • ঃ)))
  • Rit | ২৩ আগস্ট ২০১৬ ১২:১০719839
  • শুধু কিয়া ও হয়। মানে KIA।
  • sch | ২৩ আগস্ট ২০১৬ ১২:১৬719840
  • প্রঃ বিপ আদিম পুরুষ হতে চান - এ বিষয়ে আমরা কি ভাবে বিপকে সহায়তা করতে পারি

    ১) চাঁদা তুলে বিপকে বোল্টের কাছে পাঠিয়ে
    ২) শেন ওয়ার্ঙ্কে বিপের কাছে পাঠিয়ে
    ৩) বিপের বাড়িতে খ্যাংড়া ঝাঁটার সাপ্লাই দিয়ে
  • h | ২৩ আগস্ট ২০১৬ ১২:১৮719841
  • প্রশ্ন - অভি - গোটা পঞ্চাশেক কাবাব খাওয়ার পর পেটের ওপর ল্যাপটপ রেখে শুয়ে গুরু দেখলে কি পেট ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে?

    উত্তর - কোথাকার কি কাবাব খেয়েছেন তার উপরে নির্ভর করছে। যদি খোয়াব এর সিকমপুরী খেয়ে থাকেন তাহলে যার উপরে শুয়ে আছেন, সেটি বা তিনি উড়ে যাওয়ার সম্ভাবনা আপনার পেট ফাটার সম্ভাবনার থেকে বেশি। যদি সোফিয়ার সুতি কাবাব খেয়ে থাকেন, আরো পঞ্চাশ টা খেতে পারবেন। যদি আর্সালান এর মটন বটি খেয়ে থাকেন, তাহলে যেটি বা যার উপরে শুয়ে আছেন, সেটি বা তিনি ভেঙ্গে যেতে পারে বা পারেন।
  • h | ২৩ আগস্ট ২০১৬ ১২:২১719843
  • প্রশ্নঃ লোকের কথায় ভরসা নাই, পরকীয়া সাকসেসফুল হলে বুঝবো কেং কোয়ে?

    উত্তর - সরিলে যে জায়্গায় যে ব্যাথা র আশায় পরকিয়া র দিকে এগিয়েছিলেন, সেটা তো হবেই, আরো দু থেকে তিনটি জায়্গায় চরম ব্যাথা পাবেন। এবং সেটার জন্য ট্যাকটাইল ইনটারনেট এর বহুল ব্যবহার অব্দি অপেক্ষা করতে হবে না।

    ইনশিয়োরেন্স ফাইন প্রিন্ট পড়ে নিন।
  • h | ২৩ আগস্ট ২০১৬ ১২:২৮719844
  • ভাগী - প্রঃ পৃথিবী ব্যারালমুক্ত হলেও বেড়ালরা বহাল তবিয়তে থেকে যেতে পারে কি?
    প্রঃ শোভনের কি খবর?

    উত্তর - কোনো অবস্থাতেই বেড়াল নির্বংশ হবে না। এবং তার জন্য দায়ী ভারতীয় নারীর আদেকলামো। ভারতীয় নারীর ধ্বংস প্রার্থনা করা যায় না, কারণ তাতে পুরুষের নেত্যকালী দর্শন দশা ঘুচবে এমন কোন এভিডেন্স নাই প্লাস নিজেরা প্রার্থনাকারী নির্বংশ হওয়ার চান্স।

    উত্তর- শোভনের ওজন ১২০ কেজি পেরিয়ে যাওয়ায় হোন্ডা ওয়ারান্টি রিফুজ করেছেন, কনজিউমার মামলা সহ। এটিকে এনফিল্ড এর দিকে প্রগতির অপর্চুনিটি হিসেবে ধরা হচ্ছে। কারণ পৃথিবী কাশ্মীরের ন্যায়, এখানে পেলেট, বুলেট ও প্রধান মন্ত্রীর আকুল বেদনা একই দিকে ধাবমান।
  • h | ২৩ আগস্ট ২০১৬ ১২:৪২719845
  • রোবু/পাই/পুপে - প্রশ্নঃ মাছ-ঝিঙে-কুমড়ো-বেগুন-চিঙড়ি-বড়ি বাদে পুঁইয়ের সদ্গতি হয় কি ?

    উত্তর- দেখুন পুঁই এর প্রকৃত সদগতি শ্মশানে অগ্নিদেবতার প্রতি অঞ্জলি নিক্ষেপে, বা মিউনিসিপালিটির ভ্যাটে, ম্লেচ্ছ বা যবন মতে কবর দেবেন না, কারণ তাতে সে দ্বিগুন উৎসাহে ফিরে আসবে।

    তবে যৌবনে পশ্চিমে নিরীক্ষামূলক স্খলনকালে আবিষ্R্কিত হয়েছিল যে, হালুমি কিংবা অজদুগ্ধজাত চীজ, ছোটো পোমোদরে ও দু চারিটি সালেমি ও ফোঁটা সাতেক অলিভয়েলের সঙ্গতি থাকলে কোনমতে নাক চেপে অল্প বিলিতি পুঁই খাওয়া যেতে পারে। পোশাকী নাম নাই। মুখ চেপে খাওয়া অসম্ভব।
  • d | ২৩ আগস্ট ২০১৬ ১৩:০১719846
  • আরে আম,আর প্রশ্নগুলোর উত্তর নাইইইই
    আবার কপি মেরে দিই

    ১) এঃ অ্যাগনি মেসো গেল কুতায়?
    ২) আমি বাংলাভাষায় লিখেই বেদম বিখ্যাত হতে চাই। ম্যানবুকার, নোবেল ইঃ ইঃ আর দুচাট্টে আকাদেমি ফাকাদেমি, বঙ্কিম ফঙ্কিমও হলেই হয়। কী করব?
    ৩) একক কি সত্যিই বট?
    ৪) পৃথিবীকে ব্যারালমুক্ত করার উপায় কী?
    ৫) ভারতের শহরগুলো থেকে বাইক নির্মূল করার উপায় কী?
  • Ranjan Roy | ২৩ আগস্ট ২০১৬ ১৩:২৯719847
  • আপনকীয়া রাষ্ট্রভাষায় হলেও হতে পারেঃ
    আপন যো কিয়া= আপনকিয়া।
    আপন কো কিয়া (বরবাদ)= আপনকিয়া।
  • h | ২৩ আগস্ট ২০১৬ ১৩:৪২719848
  • দমু প্রশ্নসমূহ

    ১) এঃ অ্যাগনি মেসো গেল কুতায়?
    ??
    ২) আমি বাংলাভাষায় লিখেই বেদম বিখ্যাত হতে চাই। ম্যানবুকার, নোবেল ইঃ ইঃ আর দুচাট্টে আকাদেমি ফাকাদেমি, বঙ্কিম ফঙ্কিমও হলেই হয়। কী করব?

    খ্যাতি ও যশ হনু মেসোর পক্ষে যাকে বলে মোটী ভীষন। হনুমেসো র এ ব্যাপারে কোন বক্তব্য নাই। বিখ্যাত বা সফল বাংলা লেখক দের জিজ্ঞাসা করুন। পসন্দ অপসন্দের হ্যাপা নিজে পোসান।

    ৩) একক কি সত্যিই বট?
    না, একক অসম্ভব সুন্দর একজন চিন্তাবিদ। তাকে চিন্তা র স্বচ্ছত বজায় রাখার জন্য আউটাল্যান্ডিশ হওয়ার প্রলোভন পরিত্যাগ করতে হবে। আমরা একশো বছর পরে তার মূল্য বুঝবো। অথবা নিজেদের মুর্খামির জন্য বুঝবো না। আমরা অনেকেই কেনো মুর্খামি করছি, বা তাকে বুঝতে অপারগ হচ্ছি, তার ঐতিহাসিক কারণ ও প্রেক্ষিত সেও বুঝে উঠবে আশা করা যায়। সে ব্যাপারে তাকে সচেষ্ট হতে হবে। পাঠক বা চিন্তার কনজিউমার কে অশ্রদ্ধা করা চলবে না।

    এবং হনু মেসো জে হনু জ্যাঠামশাই বলার প্রলোভন ও ত্যাগ করতে হবে ;-)

    ৪) পৃথিবীকে ব্যারালমুক্ত করার উপায় কী?
    কেন করা যাবে না আগে লেখা হয়েছে।
    ৫) ভারতের শহরগুলো থেকে বাইক নির্মূল করার উপায় কী?
    স্বল্পমেয়াদে - অরুন জেটলির সঙ্গে পরকিয়া করুন বা সিকি কে সে কাজে পাঠান। তাকে বোঝান প্রতিটি বাইক একটি বিশাল ট্যাক্স সম্ভাবনা।

    দীর্ঘমেয়াদে - পরিবেশ বাদী সমাজতন্ত্র আনুন, সাইকেল বা সোলার ব্যাটারি ব্যতীত ব্যক্তিগত ফ্লিট নির্মানে জনগণ কে অনুৎসাহিত করুন, সস্তা পাবলিক ট্রান্সপোর্টে ট্রানসিশন করুন।
  • শিবাংশু | ২৩ আগস্ট ২০১৬ ১৪:০৫719849
  • এই টইটা কিছু হচ্ছে।

    ছোটোবেলায় রবিবাসরীয় আবাপে শিব্রামের 'অল্পবিস্তর' কলমকে মনে পড়িয়ে দেয়। অশোক সরকার নাকি প্রতি সপ্তাহে এই জন্য শিব্রামকে এক হাঁড়ি রসগোল্লা পাঠাতেন।

    হনুমেসো তার থেকে বেটার কিছু ডিজার্ভ করেন..... :-)
  • h | ২৩ আগস্ট ২০১৬ ১৪:১৭719850
  • প্রঃ স্চ - বিপ আদিম পুরুষ হতে চান - এ বিষয়ে আমরা কি ভাবে বিপকে সহায়তা করতে পারি

    উত্তর - বিপ কোন যৌন অর্থে আদিম পুরুষ হতে চান নি। আবার পড়ুন। কৃতৃমতার বিরুদ্ধে কথা বলেছেন। সেটা যে বর্ণ বা লিংগর সংগে সম্পর্কযুক্ত নয় এটা বোঝেন নি। এমনকি কৃষ্ঙ্গ বর্ণবৈষম্য বিরোধী রাজনীতিতে দুটিকে য বৈজ্ঞানিক ভাবে অ্যাদ্রেস অনেক আগেই করা হয়েছে, তার খবর রাখেন নি। যে কটি উপায় আপনি বাতলেছেন হনুমেসোর কাছে গ্রহণযোগ্য না।

    তবে তাঁর লেখার মূল সমালোচনা হতে পারে, কৃষ্ণাংগ পুরুষ সম্পর্কে আলোচনায় তিনি ফরাসী ঊনবিংশ শতকীয় আন্থ্রোপোলোজিস্ট দের মত একটি রেসিস্ট ভুল করেছেন। কৃষ্ঙ্গ পুরুষ কে তিনি 'সভ্য/শ্বেতাংগ' সামাজিক নিগড়ে মানুষের সমকক্ষ তুলনীয় ধরেন নি। যেমন অনেক সমাজেই বিবাহ বহির্ভূত শরীরী প্রেম কোন ঘটনা নয়, তার সংগে বর্ণের সম্পর্ক থাকার কোন এভিডেন্স নাই। ফ্রান ফ্যানন কিংবা সি এল আর জেমস বা প্রোফেসর মবেম্বে র রচনা বা ওলে সোয়িংকার নাটক বা চিনুয়া আচেবের প্রকাশিত রচনাবলী র খবর তিনি রাখেন নি। তবে এই ভুল উচ্চবর্ণ ভারতীয় হিন্দু লিবেরেল রা করে থাকেন, আমরা অনেকেই বর্ণ রাজনীতি সম্পর্কে অসচেতন, কারণ নিজেদের দেশে থাকার সময় অন্তত আমরা রাজনতিক ভাবে রাষ্ট্রের প্রেক্ষিতে স্বল্পসংখক হলেও ক্ষমতাশালী।
  • Ranjan Roy | ২৩ আগস্ট ২০১৬ ১৪:১৮719851
  • প্রশ্নঃ সারাক্ষণ মাথার ভেতরে একটা গানের লাইন ঘুরছেঃ "ক্ষণে ক্ষণে মনে মনে শুনি অতল জলের আহ্বান"।
    কোন কাজে মন লাগাতে পারছি না। এটা কি আমার জলে ডুবে আত্মহননের সুপ্ত ইচ্ছা?
    কারণ ও নিদান বাতলে দিন, প্রভো!
  • h | ২৩ আগস্ট ২০১৬ ১৪:২৬719852
  • রঞ্জন দা - প্রশ্ন - "ক্ষণে ক্ষণে মনে মনে শুনি অতল জলের আহ্বান"

    কোন কাজে মন লাগাতে পারছি না। এটা কি আমার জলে ডুবে আত্মহননের সুপ্ত ইচ্ছা?
    কারণ ও নিদান বাতলে দিন, প্রভো!

    উত্তর -
    দ্বিতেয় লাইন দিয়ে উত্তর শুরু করা যায়। 'মন রয় না ঘরে মন রয় না, চঞ্চল প্রাণ'
    আপনার প্রেম ভাব অথবা পরকীয় তথা সঙ্গমেচ্ছা অথবা বা বেড়াতে যাওয়ার প্রবল ইচ্ছা বা কোন বই পড়ার ইচ্ছা বা একলা হওয়ার ইচ্ছা - কোন ভাবে অকৃতৃম হওয়ার ইচ্ছা প্রবল হয়েছে।

    সুমিত সরকার মতে, ঠাকুর রামকৃষ্ণের চাকুরীজীবি গৃহীর প্রতি পরামর্শ অনুযায়ী শুয়ে পড়ুন ও ঘুমোন। হার্টের উপরে চাপ বাড়াবেন না। ভাল আছেন কিনা কনফার্ম করবেন বৌদি, কারণ নাক ডাকায় অতিষ্ট হয়ে তিনি আপনাকে দু কতা শোনাবেন, ও পদ্ম কে চা করতে বলবেন। তখন বিকেল চার ঘটিকা। গল্পর শুরুতে না শেষে সময় দেখা অব্যেস করুন ;-)
  • Ranjan Roy | ২৩ আগস্ট ২০১৬ ১৪:৩২719854
  • ঃ))
    প্রভু আপনি ত্রিকালদর্শী!
  • নেতাই | ২৩ আগস্ট ২০১৬ ১৪:৩৬719855
  • একঘর হচ্ছে
  • hanumeso | ২৩ আগস্ট ২০১৬ ১৪:৪৯719856
  • আচ্ছা আমি এই ইয়ার্কি টা এবার বন্ধ করছি। কথা ছিল খোরাক প্রশ্নের খোরাক উত্তর হবে। অনেক ক্ষেত্রেই দেখা যাছে ন্যাকা প্রশ্নের বোকা উত্তর বা বোকা প্রশ্নের ন্যাকা উত্তর বা বোকা প্রশ্নের বোকা উত্তর এবং অবশেষে ন্যাকা প্রশ্নের ন্যাকা উত্তর হচ্ছে। ;-) এ অসহনীয়।

    দুটি বিষয়ে ক্লোজিং নোট দরকার। অরণ্যদা/পাই/সিকি যা প্রশ্ন করেছেন তাকে আমরা যুবাকালে বলতাম আলুভাতে এখন বলি সেন্সিটিভ। বোঝা যাছে অরণ্যদার রাজনইতিক ব্যান্টার রোচে না। সিকি বা পাই কেন আইসা নিয়ে এম্ব্যারাস্ড প্রাক্তন রাজনইতিক কর্মী হওয়ার সুবাদে কিছুটা বুঝি। তবে কথা হল, বামপন্থী হিসেবে বলতে পারি, পরিচারিকার গর্ভে মার্ক্স এর ঔরস জাত সন্তানের জন্ম থেকে আরম্ভ করে রোজা-লেনিন সম্ভাব্য টুনটুনি মূলক, জিডি আর পার্টির ১৯৩৩ এর নির্বাচনে অংশ না নেওয়া, চে র বিচিত্র হোমোফ্বিয়া, চসেস্কুর সোনা মোড়ানো বাংকার, স্তালিন এর বিরোধী হত্যা, গুলাগ পরিচালনা, ৩৭ এর পার্জ সমূহ, গ্যাং অফ ফোর এর ক্ষমতার উল্লাস, বিপ্লবের নামে বিচিত্র ব্যক্তি হত্যা, দীঘ ভ্রাতৃঘাতী অবিশ্বাস ও মারামারি, অসংখ্য ধুতিখোলা ঐতিহাসিক ভুল ও নন্দীগ্রামের ঘটনা ইত্যাদি আমাদের অনেকের ই ঐতিহাসিক ভাবে কালেকটিভ এমব্যারাসমেন্ট থেকে মুক্তি নাই, তাতে ইকুয়ালিটির দাবী কমে না। সম্মানের, বাঁচার মত রোজগারের, স্বাধীনতার দাবী কমে না।

    আনমোল রতন যে ঘটনা ঘটিয়েছেন, তার জন্য কানহাইয়া / উমর/ শৈলা/ ব্যান/নাগা দের বহুদিন মানুষের কাছে জবাব দিহি করতে হবে, এবং তাতে ভারতের রাষ্ট্র গঠনের অ্যানোমালি গুলি সম্পর্কে তোলা প্রশ্ন কৃত্রিম হয়ে যাবে না। জে এন ইউ এর ঘটনার পারম্পর্য্য ও নৈকট্য এমব্যারাসমেন্ট এর আরেকটা কারণ।

    আমি যা বলেছি, কোনোটাই ফেরত নেব না, তবে বাড়াবো ও না। আইসা না হয়ে যে কোনো দলের নেতা এই কাজ করলে একই ভাবে ব্যান্টার করতাম।

    মানুষ কে সত্যি সত্যি রাগানো বা দুঃখ দেওয়া এ টই এর উদ্দেশ্য না। সময় ও নাই। তবে রাজনীতি করতে নেমে চারটি ব্যান্টার শুনতে হবে না, কমঃ গণ ছড়ালে বা অপরাধ করলে, এ আশা দুরাশা।
  • Ranjan Roy | ২৩ আগস্ট ২০১৬ ১৪:৫৫719857
  • হানুকে একশোটা ক।
  • hanumeso | ২৩ আগস্ট ২০১৬ ১৪:৫৮719858
  • সবশেষে কথায় কথায় সর্বত্র বিনা নোটিশে মতইক্যে পৌচানো থেকে নিজেকে ও হনুমেসো কে মুক্তি দিন। ইতি সমস্ত পর্ব সমাপ্ত ;-)
  • sinfaut | ২৩ আগস্ট ২০১৬ ১৪:৫৯719859
  • এইভাবে একদিনের মধ্যে ধুতি খুলে পালিয়ে যাওয়া চলবে না। জনগনের দাবীতে যেকোনো জলপ্রপাত থেকে হাল্কা চান করে আবার অ্যাগনাইজ করতে হবে। কন্জিউমার ও মার্কেট এর দাবী মানতে হবে। একার পক্ষে সামলাতে না পরলে অ্যাপ বানিয়ে দেওয়া হবে।
  • h | ২৩ আগস্ট ২০১৬ ১৫:০১719860
  • *আইসা বিষয়ে যে প্রশ্ন করেছেন।
  • h | ২৩ আগস্ট ২০১৬ ১৫:০২719861
  • টই না চালানো টা - এটি একটি ঐতিহাসিক ঠিক ;-) তুই চালা শয়তান। বুড়ো মানুষের গাঁড়ে লাগা?
  • d | ২৩ আগস্ট ২০১৬ ১৫:১৪719862
  • হ্যাঁ সামলাতে না পারলে উদ্যোগী ব্যবসায়ীগণ একটা মডেল তৈরী করে দেবেখনে। পালিয়ে যাওয়া চলবে না।
  • pi | ২৩ আগস্ট ২০১৬ ১৫:৩৫719863
  • হানুদা, আইসা নিয়ে আমার এম্ব্যারাসমেন্টের কোন কারণ নেই। এটা সিপিএম হলেও বলতাম। রাজনৈতিক দল না হয়ে অন্য কিছু, অন্য কেউ হলেও বলতাম। অভিযোগটা ধর্ষণের। তার সাথে পরকীয়া কেন আনা হল, সেই যুক্তিতে। ধর্ষণ নিয়ে বললে আমি অন্ততঃ এই টইতে কিছুই বলতাম না।
  • pi | ২৩ আগস্ট ২০১৬ ১৫:৩৬719865
  • প্রঃ পরের পর্ব কখন চালু হবে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন