এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ২০৮৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ১২ এপ্রিল ২০১৮ ০১:১২374175
  • কমিশনারের বাড়িতে গিয়ে থ্রেট দিয়ে আসছে মন্ত্রীরা!!
  • amit | ১২ এপ্রিল ২০১৮ ০৪:০০374176
  • যে দেশে রেপ accused MLA SP-এর বাড়িতে ঢুকে চা খেয়ে যায় আর্রেস্ট হবার বদলে, যেখানে অনুব্রত হুমকি দেয় উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে বিরোধীদের ঠ্যাঙাবে, যেখানে পুলিশ টেবিল এর তলায় লুকিয়ে থাকে গুন্ডাদের ভয়ে, সেখানে ইনস্টিটিউশনাল চেন্জ কে করবে বা কারা করবে ?

    যতই অন্তর্জালে গলাবাজি করি, আসল কথা এটাই যে আমাদের মতো দিন ানী দিন খাই ম্যাংগো আদমি দের পক্ষে সংগঠিত গুন্ডাবাজ দের বিরুদ্ধে দাঁড়ানো কোনোভাবে সম্ভব নয়। নিজের প্রাণের মায়ার থেকেও বাড়ির লোকজন, ছেলে মেয়ের মায়া বেশি, তাই আমাদের ভরসা ওই একবার পাঁচ বছরের ভোট, যেখানে সাপ আর নেউলের মধ্যে চয়েস করতে হয়। তাই এক গুন্ডার দলকে সরাতে আরো বড়ো গুন্ডার দলকে ডেকে আনতে হয়। সেই সাইকেল রিপিট হয় প্রতিবার।

    আর আমাদের দেশে বেশির ভাগ লোকের ধারণা যে এক সুপারহিরো এসে সব রাতারাতি ঠিক করে দেবে। সম্ভবত এই কারণেই মোদী প্রধানমন্ত্রী হয়, মব্যা মুখ্যমন্ত্রী হয় বা বাহুবলীর মতো খাজা সিনেমা সুপারহিট হয়ে যায়।
  • S | ১২ এপ্রিল ২০১৮ ০৪:২০374177
  • রাগ হওয়াই স্বাভাবিক এই পরিস্থিতিতে। কিন্তু ৩৫৬ তো এদের হাতে আরেকটা অস্ত্র তুলে দেওয়া। ভাবতে পারছেন দিদি যদি তালে গোলে প্রধান মন্ত্রী হন, তাহলে রাজ্যে রাজ্যে কথায় কথায় ৩৫৬ লাগিয়ে দেবেন। ভোটের প্রক্রিয়াটা কেউই ভালো করে করাতে চায়্না। কমিশনকে ডাইরেক্ট প্রেসিডেন্টের হাতে (রাজ্যে রাজ্যপাল) তুলে দিলে হয়। কিন্তু তারাও তো এখন প্রায় পলিটিকাল ক্লাউনে পরিণত হয়েছেন। মোদির পছন্দ না হলেই তাড়িয়ে দিচ্ছে।

    আর সে তো আম্রিগায়ও ট্রাম্প প্রেসিডেন্ট হয় আর অ্যাভাটর, ডেডপুল সিনেমাও হিট করে। ওরা ইংরাজীতে কথা বলে আর রাস্তাঘাট পরিষ্কার বলে আমরা মেনে নিই।
  • dd | ১২ এপ্রিল ২০১৮ ০৭:৫৪374178
  • সেই পরিবর্তনপন্থী বিদ্বজন, মানে বিভাস চক্র, শাঁওলি, পল্লব কীর্ত্তনীয়া,প্রতুল মুখো ইঃ ইঃ সভা করে পঞ্চায়েতে হাংগামার নিন্দে করলেন। সব কাগজেই ফলাও করেই দিয়েছে।

    মমতা বলেছেন, সাজানো খবরে বিভ্রান্তি,মিডিয়ার ষড়যন্ত্র।

    বেশ বেশ।
  • Du | ১২ এপ্রিল ২০১৮ ০৮:৩৭374179
  • আরো বললেন তরুন নস্করের গাড়ি করে ওরা গেছিলেন। আপনি কিন্তু কিছু দেখেননি - বাস্তবে।
  • PT | ১২ এপ্রিল ২০১৮ ০৮:৪১374180
  • শাঁওলী ছিলেন?
  • T | ১২ এপ্রিল ২০১৮ ০৮:৪৩374181
  • উফফ, শেষ বুজী। ইনি নিন্দে কল্লেই পিটিদা আর প্রশ্ন করবেন না।
  • dd | ১২ এপ্রিল ২০১৮ ০৮:৪৪374182
  • নাঃ। শাঁওলির খবরটা একেবারে ১০০% ঠিক জানি না।

    এই সময়ের প্রতিবেদনে ওকে কোট করা হয়েছে। সেটা পড়ে আমার মনে হোলো সভায় উপস্থিত ছিলেন, যেমন সুজাত ভদ্রও ছিলেন। কিন্তু মঞ্চে ছিলেন না।
  • dd | ১২ এপ্রিল ২০১৮ ০৮:৪৭374183
  • এখন মমতার হাতে রইলো লয়াল বলতে জয় গোঁসাই,কবীর সুমন.....। আর কেউ?

    না, বাত্য আর অরিতা প্রেক্ষিত ঘোষকে ধরছি না। ওরা তো মন্ত্রী এমেলে এম্পি।
  • T | ১২ এপ্রিল ২০১৮ ০৮:৫৪374185
  • না, না। কবীর সুমনকে ধরা ঠিক হবে না। উনি হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র মেনে চলেন। লয়াল ধত্তে গেলে পক্ষ মাপা যায় না। আবার পক্ষে ধরতে গেলে লয়ালিটি থাকে না।
  • b | ১২ এপ্রিল ২০১৮ ০৮:৫৭374186
  • "আর আমাদের দেশে বেশির ভাগ লোকের ধারণা যে এক সুপারহিরো এসে সব রাতারাতি ঠিক করে দেবে"
    কর্তার ইচ্ছায় কর্ম। দেবেনের ছোট ছেলে লিখেছিলো কোথায় যেন। এখন মনে নেই।
  • cm | ১২ এপ্রিল ২০১৮ ০৯:০২374187
  • অ্যাঁ তিনিও, তিনিও কি পরোক্ষে ছাগল কইলেন?
  • PT | ১২ এপ্রিল ২০১৮ ০৯:৩১374188
  • ও ডিডিদা, সুজাত ছিলেন মঞ্চে, শাঁওলী না। আর অপর্ণা নাকি চিঠি দিয়ে সমর্থন জানিয়েছিলেন। শাঁওলী আর অপর্ণার সমস্যা হচ্ছে যে একজন হাজার লাশের স্তুপ আর অন্যজন শ`পাঁচেক কর্তিত স্তনবৃন্ত কোথায় লুকোবেন পাবলিক প্লেসে আসার আগে? কিন্তু কীর্তনীয়ার কীর্তন কি কম পড়িয়াছে? পরিবর্তনের আগে ও পরে কিংবা এখন আবার তিনি খুব চেষ্টা চালাচ্ছেন ভেসে ওঠার-কেউ নোটিস করছে না।

    ওদিকে আবুল বাশার যিনি কিনা একদা কাকবাবুর সঙ্গে সম্মুখ সমর করতেন হঠাৎ এই বেলাশেষে কাকবাবুর মঞ্চে। এরমধ্যে কোথা থেকে হোসেনুর রহমানও হাজির কাকবাবুর মঞ্চে। তিনি জানালেনঃ "আমরা সবাই বামপন্থী"!! সেখানে নিও কম্যুনিজিমের প্রবক্তা সুবিধে কবি ছিলেন বলেই এমন রাজনৈতিক উচ্চারণ কিনা কে জানে!! তাপ্পরে অবিশ্যি সেই মজাদার ঘটনাটি ঘটলঃ সুমন-বাশার তরজা। কিন্তু এই ঘটনার্ঘনঘটায় রোলের দোকানের মালিক কবি কোথায়?

    বুজীরা প্রায় সকলেই আপাততঃ অনিশ্চয়তার বেড়াল হয়েছেন বলেই মনে হচ্ছে। কে কখন কোথায় থাকবে ২০১৮-তে সেটা বুঝতে যে সমস্যা হবে সেটা উপেন্দ্রকিশোর জানতেন। তাইত নস্ত্রাদামুসের মত বর্তমান অবস্থা নিয়ে "দুষ্ট বাঘ" গল্পে ভবিষ্যতবাণী করে গিয়েছিলেনঃ

    "অমনি শিয়াল তাঁকে থামিয়ে দিয়ে বলল, "দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন, আগে ঐটুকু বেশ করে বুঝে নিই, কি বললেন? বাঘ আপনার বামুন ছিল, আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল?".....ইত্যাদি, ইত্যাদি। বাকিটা পাবেন এইখানে, ৩৫৮ পাতায়ঃ
    https://www.fussilatbd.com/Story%20Books/Upendrakishore-Ray/TunTunir_Boi_by_Upendrokishore_Roychowdhury.pdf
  • h | ১২ এপ্রিল ২০১৮ ১০:১৬374189
  • পিটি যা ঘ্যান ঘ্যান করছে মাইরি, এবার হয়তো কল্লোল দা আর ডিডি দা প্রেস কনফারেন্স করে ঘন্টা পাঁচেক বিবৃতি দিয়ে বলবে, তমু তো পিটি আসে নাই ঃ-)))))))))))))))))
  • PT | ১২ এপ্রিল ২০১৮ ১০:৪৯374190
  • সত্যি তো! এই ঘোর দুর্দিনে পিটি ছাড়া আর কাকেই বা গাল দেওয়া যায়!!
  • amit | ১২ এপ্রিল ২০১৮ ১১:৪৫374191
  • "বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করছে তৃণমূল "

    "http://abpananda.abplive.in/state/tmc-won-uncontested-in-birbhum-zilla-parishad-460912"

    সাবাস। এই তো চাই। আশা করি অনুব্রতই ভবিষ্যতের মুখ্যমন্ত্রী। এক সময় মব্যা কে যেতেই হবে, আর যোগ্য লোক কোথায় আছে ?
  • h | ১২ এপ্রিল ২০১৮ ১৩:৫০374194
  • গাল দি নি রে বাবা ঃ-)))) সমস্যা টা বুঝতে পারছি না। মমতা পন্থী বুদ্ধিজীবি রা মমতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, তাতে তো পিটির খুশি হওয়ার কথা। আমি তো খুশি ঃ-))
  • Hmm | ১২ এপ্রিল ২০১৮ ২০:২৭374196
  • "বাহুবলীর মতো খাজা সিনেমা সুপারহিট হয়ে যায়।"

    ব্ল্যাক প্যান্থারের মত খাজা গল্পের সিনেমাও কিন্তু আন্তর্জাতিক ভাবে সুপার ডুপার হিট! তো সারা পৃথিবীর লোকেরই সুপারম্যান পছন্দ, তাই না??
  • আচ্ছা | ১২ এপ্রিল ২০১৮ ২১:৩৯374197
  • মমতা-বিজেপি গটাপ তত্ত্ববাগীশরা এসবকে কিভাবে ব্যাখ্যা করছেন?
  • PM | ১৩ এপ্রিল ২০১৮ ০১:৪৮374198
  • হেড পড়লে আমি জিতবো, টেল পড়লে তুমি হারবে

    টস টা কিন্তু পুরোপুরি ফেয়ার-- কোনো কথা হবে না।

    সরকার ও আমার, বিরোধীতাও আমার-- বাকিরা সব যাও নিজ নিজ কাজে-- :D
  • sm | ১৩ এপ্রিল ২০১৮ ০৮:৪১374199
  • শিলিগুড়ি মডেল ফলো করুন, অঙ্ক মিলে যাবে।
    আমি তো একটা জিনিষ বুইতে পারছি না;বামেদের মনোনয়ন দিতে বাঁধা দিয়ে, শাসক দলের কি লাভ?
    বরঞ্চ বামেদের বেশি বেশি করে মনোনয়ন দিতে দিলে, কাটা কুটি খেলায় শাসক দলের সুবিধে বেশি।এর মধ্যে আবার কোর্ট কেন ফাইন করলো বিজপি কে জানে?
  • PT | ১৩ এপ্রিল ২০১৮ ০৮:৫১374200
  • @h
    বুজিরা কাকে গাল দিলেন তা নিয়ে আমি খুব একটা উদ্বেলিত নই। তাঁদের বিচার-বোধ নিয়ে এখনো আমার প্রশ্ন আছে। ঐ "দুষ্ট বাঘ" গল্পেই বলা আছে সে কথাঃ
    "তারপর শিয়াল ঠাকুরমশাইকে বলল, 'ঠাকুরমশাই .....আমার সাক্ষী যদি শুনতে চান, তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই।....'
    এই সব নির্বোধ ঠাকুরমশাইরা দুষ্ট লোক চিনতে না পেরে খাঁচা খুলে তাদের রাস্তায় ছেড়ে দিয়েছেন। সেই নির্বুদ্ধিতা স্বীকার না করা পর্যন্ত তাঁদের বিশ্বাসযোগ্যতা শূন্য।

    @আচ্ছা
    তিনোরা বিজেপিকে নানাভাবেই সাহায্য করে যাচ্ছে। প্রত্যক্ষে বা পরোক্ষে। খুব কম মানুষই সেটা বুঝছেন আর বেশীর ভাগই বুঝতে চাইছেন না। আমার মতে দিলীপ ঘোষকে জিততে সাহায্য করাটা তিনোদের বিজেপির সাথে গটাপের প্রত্যক্ষ প্রমাণ। বাকিটা ঢালু জমিতে বল গড়িয়ে যাওয়ার মত ব্যাপার আর বল ক্রমশঃই তিনোদের হাতের বাইরে চলে যাচ্ছে।

    "পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্ব অর্থাৎ মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে অশান্তি ও নৈরাজ্য ঘটতে দেখা গেল, তা এক কথায় অভূতপূর্ব। ......সবচেয়ে লাভ হল বিজেপির। বাংলার গ্ৰামাঞ্চলে তাদের পায়ের তলার মাটি আরও শক্ত হল। বাম ও কংগ্রেসের অত্যাচারিত কর্মীরাও এ বার আশ্রয় পেতে বিজেপিতে যোগ দেবেন। অনেক আগে থেকেই বামপন্থীদের একটা অংশ বিজেপিতে ঢুকছিলেন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যেতে যাঁদের খুব আপত্তি, তাঁরাও বিজেপিতে যাচ্ছিলেন। যাঁরা তৃণমূল ত্যাগ করার সাহস দেখাচ্ছিলেন, রাজনীতিতে তাঁদের নতুন ঠিকানা নিশ্চিতরূপে ছিল বিজেপি। কাজেই বিজেপি এ রাজ্যে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে একটা জায়গা তৈরি করছিলই। সাম্প্রতিক মনোনয়ন-কাণ্ড বিজেপিকে সেই লক্ষ্যে আরও কয়েক ধাপ এগিয়ে যেতে সাহায্য করল। কোনও সন্দেহ নেই এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোট ও আসন দুই-ই বাড়বে। পশ্চিমবঙ্গের মাটি সাম্প্রদায়িক রাজনীতির জন্য এখন অনেকটাই প্রস্তুত!"
    #মজিবুর রহমান প্রধান শিক্ষক, কাবিলপুর হাইস্কুল, মুর্শিদাবাদ
    http://www.anandabazar.com/editorial/letters-to-the-editor/story-of-ruling-people-suffering-from-insecurity-1.785906?ref=letters-to-the-edito-new-stry
  • a | ১৩ এপ্রিল ২০১৮ ১২:১৬374201
  • "বাম ও কংগ্রেসের অত্যাচারিত কর্মীরাও এ বার আশ্রয় পেতে বিজেপিতে যোগ দেবেন। অনেক আগে থেকেই বামপন্থীদের একটা অংশ বিজেপিতে ঢুকছিলেন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যেতে যাঁদের খুব আপত্তি, তাঁরাও বিজেপিতে যাচ্ছিলেন।"-এসবই কি মুখ্যমন্ত্রির অনুপ্রেরণায়? বাম ও কংগ্রেস কর্মীরা তাঁর কথাতেই বিজেপিতে চলেছেন?
  • sm | ১৩ এপ্রিল ২০১৮ ১২:৪৬374202
  • বাম হতাশা যাকে পরিভাষায় 'বামাশা' বলা হয় থাকে।
    ঠিক যেমনটা, আম আদমির হতাশা কে 'আমাশা' বলা হয়ে থাকে।
    বামাশার, দাওয়াই হচ্ছে দলে দলে বিজেপি তে জয়েণ করা।
  • S | ১৩ এপ্রিল ২০১৮ ১৩:০০374203
  • মলাশা কেমন শুনতে লাগছে?
  • dc | ১৩ এপ্রিল ২০১৮ ১৩:৫৪374204
  • মলাশাঃ মলে যারা যায় তাদের হতাশা।

    বাতাশাঃ বাত কর্ম করতে না পেরে হতাশা।
  • sm | ১৩ এপ্রিল ২০১৮ ১৪:৩১374205
  • বাতাশা টা ব্যাপক।
  • de | ১৩ এপ্রিল ২০১৮ ১৭:৫৯374207
  • সামোশা - এসেমের হতাশা -

    http://www.anandabazar.com/state/bengal-panchayat-elections-2018-how-hooligans-do-their-duty-1.786046?ref=hm-editorschoice
    ব্যাপার কী, দাদা? ডোমকল বাজারের এক দোকানি ফিসফিস করেন, ‘‘এখানে শীতের শুরুতে ব্যাট-বল-উইকেট বিক্রি হয়। কিন্তু সপ্তাহ দুই হল, ব্যাট-বল কেউ আর কিনছে না, শুধু উইকেট।’’ ব্লক অফিসের কাছে দাঁড়িয়ে মিষ্টি হাসেন এক যুবক, তাঁরও হাতে উইকেট, ‘‘এখন এটা ডান্ডা। ওরা ঠান্ডা হলে ক্লাবের ছেলেদের দিয়ে দেব। ওরা খেলবে।’’

    কালু-মালু-জালুরা জানে, উইকেট নিয়ে ঘুরে বেড়ানোর মস্ত সুবিধে হল, পুলিশে ধরবে না। উইকেট তো আর লোহার রড নয়, বাঁশের খেটো লাঠিও নয়, নেহাতই নির্বিষ জিনিস। শুধু যার পিঠে পড়বে, সেই হাড়ে-হাড়ে জানবে উইকেট পড়া কাকে বলে! বিরোধী দলের এক নেতা বলেন, ‘‘আমাদের কেউ কেউ জেনেছেন উইকেটের তেজ। যত ভোটের দিকে দিন গড়াবে, ততই স্পষ্ট হবে তিন-কাঠির মহিমা।’’

    উইকেটের সঙ্গী হয়েছে কোদালের ডাঁটও। দলে-দলে ‘চাষি’রা আসছেন। কিন্তু কোদাল নয়, শুধু তার হাতলটা (ডাঁট) কিনে ফিরে যাচ্ছেন। ৩০-৪০ থেকে ৫০ টাকায় উঠেছে এক-একটা ডাঁটের দাম। ডোমকল বাজারের এক দোকানির কথায়, ‘‘দিনে দু’তিনটের বেশি ডাঁট কোনও কালেই বিক্রি হয় না। অথচ এখন যা আনছি, দুপুরের আগেই শেষ। বাড়তি অর্ডার দিয়েও সামাল দিতে পারছি না।’’

    রানিনগর ১ ব্লক কংগ্রেসের সভাপতি আবু হানিফ মিঞার দাবি, ‘‘ভোটের ময়দান বিরোধীশূন্য করতে উইকেট আর ডাঁট নিয়ে দাপাদাপি এই প্রথম দেখছি!’’ যুব তৃণমূল নেতা সৌমিক হোসেনের পাল্টা, ‘‘অনেক নোংরা জমেছে। কোদাল লাগছে। আর, ছেলেরা একটু উইকেট নিয়ে খেলবে, তাতেও ওদের গাত্রদাহ?’’
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন