এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৮০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • DP | ২১ জানুয়ারি ২০১৯ ২০:৩৯378375
  • প্র্যাকটিক্যালি ভারতে একটাই জোট থাকে, শাসক জোট। বাকি ঐ থার্ড ফ্রন্ট, ফেডারেল ফ্রন্ট, মহাজোট ওসব জাস্ট ওপেন পজিশন। নির্বাচনের পর দরকার মত 'বৃহত্তর স্বার্থে' জোট হয়। এবার ২০১৪ তে কেউ ভাবেনি বিজেপি অ্যাবসেলিউট মেজরিটি পাবে, এমনকি বিজেপি কর্মী সমর্থকরাও না। ফলে মমতা, জয়া, নবীন, সবারই সব এফোর্ট বেকার হয়। চন্দ্রবাবুরাও যে সুবিধার আশায় ভিড় করেছিলেন তাও হয়না। অতএব এবার জোট বেঁধে বিজেপির আসন কমানোটাই লক্ষ্য। আর কংগ্রেসের কাছে এটা অস্তিত্ব রক্ষষার লড়াই, এ বারে বিজেপি যদি আগের ফল ধরে রাখে, এমনকি ২৫০ টাও পায়, তাহলেই কংগ্রেস দলটাই উঠে যাওয়ার পরিস্থিতী সৃষ্টি হবে। অপর দিকে সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলোর বার্গেনিং পাওয়ারও আর থাকবেনা। অতএব যে কোন মূল্যে বিজেপির আসন কমানো ছাড়া আর কোন অপশন তাদের নেই।
  • DP | ২১ জানুয়ারি ২০১৯ ২০:৩৯378364
  • প্র্যাকটিক্যালি ভারতে একটাই জোট থাকে, শাসক জোট। বাকি ঐ থার্ড ফ্রন্ট, ফেডারেল ফ্রন্ট, মহাজোট ওসব জাস্ট ওপেন পজিশন। নির্বাচনের পর দরকার মত 'বৃহত্তর স্বার্থে' জোট হয়। এবার ২০১৪ তে কেউ ভাবেনি বিজেপি অ্যাবসেলিউট মেজরিটি পাবে, এমনকি বিজেপি কর্মী সমর্থকরাও না। ফলে মমতা, জয়া, নবীন, সবারই সব এফোর্ট বেকার হয়। চন্দ্রবাবুরাও যে সুবিধার আশায় ভিড় করেছিলেন তাও হয়না। অতএব এবার জোট বেঁধে বিজেপির আসন কমানোটাই লক্ষ্য। আর কংগ্রেসের কাছে এটা অস্তিত্ব রক্ষষার লড়াই, এ বারে বিজেপি যদি আগের ফল ধরে রাখে, এমনকি ২৫০ টাও পায়, তাহলেই কংগ্রেস দলটাই উঠে যাওয়ার পরিস্থিতী সৃষ্টি হবে। অপর দিকে সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলোর বার্গেনিং পাওয়ারও আর থাকবেনা। অতএব যে কোন মূল্যে বিজেপির আসন কমানো ছাড়া আর কোন অপশন তাদের নেই।
  • DP | ২১ জানুয়ারি ২০১৯ ২০:৩৯378353
  • প্র্যাকটিক্যালি ভারতে একটাই জোট থাকে, শাসক জোট। বাকি ঐ থার্ড ফ্রন্ট, ফেডারেল ফ্রন্ট, মহাজোট ওসব জাস্ট ওপেন পজিশন। নির্বাচনের পর দরকার মত 'বৃহত্তর স্বার্থে' জোট হয়। এবার ২০১৪ তে কেউ ভাবেনি বিজেপি অ্যাবসেলিউট মেজরিটি পাবে, এমনকি বিজেপি কর্মী সমর্থকরাও না। ফলে মমতা, জয়া, নবীন, সবারই সব এফোর্ট বেকার হয়। চন্দ্রবাবুরাও যে সুবিধার আশায় ভিড় করেছিলেন তাও হয়না। অতএব এবার জোট বেঁধে বিজেপির আসন কমানোটাই লক্ষ্য। আর কংগ্রেসের কাছে এটা অস্তিত্ব রক্ষষার লড়াই, এ বারে বিজেপি যদি আগের ফল ধরে রাখে, এমনকি ২৫০ টাও পায়, তাহলেই কংগ্রেস দলটাই উঠে যাওয়ার পরিস্থিতী সৃষ্টি হবে। অপর দিকে সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলোর বার্গেনিং পাওয়ারও আর থাকবেনা। অতএব যে কোন মূল্যে বিজেপির আসন কমানো ছাড়া আর কোন অপশন তাদের নেই।
  • dc | ২১ জানুয়ারি ২০১৯ ২২:২৮378386
  • অনেকটা একমত। তবে বিজেপির এবার ২৫০ পাওয়ার সম্ভাবনা, যদ্দুর মনে হচ্ছে, খুব কম। রাজ্যে রাজ্যে যদি স্ট্র্যাটেজিক কোয়ালিশান বানানো যায়, যেটার চেষ্টা করা হচ্ছে, তাহলে দুশোর বেশী পাওয়ার চান্সও খুব কম। ইন ফ্যাক্ট এসপি-বিএসপি জুটি ঠিকমতো কাজ করলে শুধু ইউপিতেই বিজেপি বড়ো ধাক্কা খাবে।
  • কল্লোল | ২১ জানুয়ারি ২০১৯ ২৩:৩০378397
  • বিজেপি ব্ক জোট যেই অসুক ভলো কিসুই হ্বে ন। তার চেয়ে যেই আসুক দুর্বল সরকার হোক।
  • amit | ২২ জানুয়ারি ২০১৯ ০৩:১৫378408
  • হ্যা, দুর্বল সরকার হলেই ভালো। এই ডিফেন্স ডিল গুলোতে অন্তত পয়সা বাঁচবে। কোয়ালিশন হলে এতো লোকে খাওয়া খাই করবে সব ডিল থেকে পয়সা খাওয়ার জন্য যে কোনো ডিল এগোবে না।

    সারাক্ষন এই যুদ্ধের ভয় দেখিয়ে দেখিয়ে কোটি কোটি টাকার শ্রাদ্ধ হয়ে চলেছে বছরের পর বছর। হাতে নিউক্লিয়ার অপশন থাকতে কেন এতো হাজার হাজার ট্যাংক, প্লেন, জাহাজ কিনতে হয় ? আর এই আর্মিকে গ্লোরিফাই করা সারাক্ষন। নিশ্চয় যারা যাচ্ছে ওখানে, তাদের প্রাণের রিস্ক অনেক বেশি, তাদের প্রতি কোনো অভিযোগ নেই। কিন্তু এই সারাক্ষন আতঙ্ক জারি রেখে যাওয়াটা একটা বিসনেস অবজেক্টিভ, দেশভক্তি নয়। দেশভক্তির আফিম খাইয়ে খাইয়ে পুরো বুদ্ করে রাখা হচ্ছে, যাতে এই উসেলেস ব্যবসাটাকে লেজিট দেখানো যায়।
  • sm | ২২ জানুয়ারি ২০১৯ ০৯:৫৪378419
  • বোঝো,আর্মি,নৌবাহিনী,প্লেন,ট্যাংক,সব কিছু জলাঞ্জলি দিয়ে পাগলা জগাই, নিউক্লিয়ার অস্ত্র আছে আছে বলে, হুললা হুললা গান আর ট্যাংগো ট্যাংগো নাচ করবে।
  • amit | ২৪ জানুয়ারি ২০১৯ ০৮:১১378430
  • ওফফ। ফেকু তো এবার অবতার স্টেজ এ পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে। এবার মাথার পেছনে আলো না বেরোয়:

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=45931&boxid=37181
  • PT | ২৪ জানুয়ারি ২০১৯ ০৯:২৮378441
  • ২০১৯-এর নির্বাচনে এগুলো ইস্যু হবেনা?
    "‘ন্যাশনাল হেল্‌থ প্রোফাইল ২০১৮’-র রিপোর্ট জানাচ্ছে, রাজ্যের ৭১।৯ শতাংশ প্রসূতি আয়রন ও ফলিক অ্যাসিডের ট্যাবলেট পান না। সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা পান মাত্র ২১।৮ শতাংশ গর্ভবতী।"
    https://www.anandabazar.com/state/72-women-of-west-bengal-didn-t-get-the-iron-tablet-during-pregnancy-1.938679
  • PM | ২৪ জানুয়ারি ২০১৯ ০৯:৩৫378453
  • বাকি জীবনটাও বনেই কাটাতে হবে --- আম্বানি বা আদানি র বাড়ির বাগান পরিস্কার করার চাকরী টা না পেলে। তবে ওনাদের মন খুব নরম। হয়ত পোষ্যের প্রতি এতোটা অবিচার করবেন না ;)
  • sm | ২৪ জানুয়ারি ২০১৯ ১৭:০৩378475
  • পিটি,এবার ঝট পট একটু পড়াশোনা করে নিন তো।ওপরের লিংকটা পড়ুন। কেন্দ্রীয় সরকারী ডেটা। ম্যাটারনাল মর্টালিটি হিসাবে পব ভারতের জাতীয় গড়ের চেয়ে সংখ্যায় প্রচুর কম।অর্থাৎ খুব ভালো পজিশন।অন্যান্য অনেক স্টেট এর চাইতে ভালো।2004 সালের লেফট ফ্রন্ট গভ এর আন্ডারে পারফমেন্স ভালো ছিল। কিন্তু 2014 -16সালে অভূতপূর্ব উন্নতি হয়েছে।
    ধন্যবাদ।
  • মানিক | ২৪ জানুয়ারি ২০১৯ ১৯:২০378486
  • 2014-16 অনেক রাজ্যেই উন্নতি হয়েছে দেখছি। প্রশ্ন তাহলে, পশ্চিমবঙ্গে তুলনায় বেশী উন্নতি হয়েছে না কম।

    11-13 আর 14-16 র মধ্যে সারা ভারতে 167 থেকে 130 হয়েছে, মোটামুটি 22% উন্নতি। পবতে 113 থেকে 101 হয়েছে, মোটামুটি 11% উন্নতি। কিন্তু এটাও ঠিক ফেয়ার তুলনা নয়। কেন না বেশী খারাপ থেকে উন্নতি করা সোজা।

    কেউ র্যাংক করে দেখবেন কি, সেটা কতটা বদলেছে?
  • sm | ২৪ জানুয়ারি ২০১৯ ২০:৩৭378508
  • 2004 এ 141 থেকে 2014-16 মধ্যে 101।ভালোই উন্নতি। তিনো আমলেও উন্নতি হয়েছে,ধরা যাক আপনার কথা মত 11 পার্সেন্ট। কারেন্ট ডেটা আন এভেইলবল।পিটি, অবপ র একটা রিপোর্ট দেখিয়ে যেমন স্কেয়ার মঙ্গার করতে চাইছেন;সে রকম গ্রীম পিকচার নয়।কারেন্ট ডেটা পেলেও দেব।
  • S | ২৪ জানুয়ারি ২০১৯ ২০:৪৮378519
  • আমার আবার অন্য প্রশ্ন। ২০১৪র পরে ভারত সরকারের কোনো ডেটাকেই কি আর বিশ্বাস করা যায়?
  • dc | ২৪ জানুয়ারি ২০১৯ ২০:৫০378530
  • এই রে, S মোক্ষম প্রশ্ন করেছেন।
  • sm | ২৪ জানুয়ারি ২০১৯ ২০:৫৬378541
  • আমার ভারত সরকারের ডেটার ওপর অন্ধবিশ্বাস নেই,কোনকালেই।তবে রেফারেন্স হিসাবে মাঝে মধ্যে তো কাজে লাগে।
    হানুর আছে।
    সে আবার ন্যাশনাল ডেটা স্যাম্পল ছাড়া, এক পাও না বাড়াও বাপা!
  • PT | ২৪ জানুয়ারি ২০১৯ ২৩:৩৭378552
  • আমি শুধু ঢপের শতাংশ মাপতে চাইছিলাম। স্বাস্থ্য নিয়ে এত ঢপ দেয় আর সেরেফ আয়রন ট্যাব্লেট/ফোলিক অ্যাসিড দিতে পারে না!!
    এক axis-এ ঢপ আর অন্য axis-এ ঢক্কানিনাদ দিয়ে গ্রাফ আঁকলে তার চেহারা কেমন হত কে জানে!!
  • sm | ২৫ জানুয়ারি ২০১৯ ০০:০৫378564
  • আপনি ঢপের ওপর পি হেইচ ডি করুন, থিসিস লিখুন, কোন আপত্তি নেই।চাই কি কলকাতা ইউনি ঢপ লিট উপাধি ও দিয়ে দিতে পারে।
  • S | ২৫ জানুয়ারি ২০১৯ ০০:০৭378575
  • ঐ দিদি যেটা পেয়েছেন?
  • dd | ২৫ জানুয়ারি ২০১৯ ০৮:৪৮378586
  • India Today-Karvy'র Mood of the nation পোল তো সব কাগজেই লিখেছে অল্প বিস্তর। আজই বেরিয়েছে।

    মোদ্দা কথা, ঐ পোল অনুযায়ী,

    লরেন পার্টীরা ২৩৭, গান্ধীবাবুরা ১৬৬ আর বাকীরা ১৪০।

    খুব জমবে।
  • Amit | ২৫ জানুয়ারি ২০১৯ ০৯:২০378597
  • লরেন পার্টি ২৩৭? প্রচুর তো। তবে এই পোল গুলোর ক্রেডিবিলিটি খুবই কম।
  • মানিক | ২৫ জানুয়ারি ২০১৯ ১০:৪৬378608
  • প্রশ্ন হল পব সরকার কি স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ ভাল কিছু করছে, নাকি সারা দেশের উন্নতি হচ্ছে, পবও ভাগ পাচ্ছে।

    সেটা আপনার ওই ডাটা থেকে কি কায়দায় বোঝা যেতে পারে আপনিই বলুন।
  • dc | ২৫ জানুয়ারি ২০১৯ ১১:০৩378619
  • এদিকে আমাদের সবার প্রিয় প্রধান সেবক আমাদের সবাইকে চিঠি পাঠাতে শুরু করেছে। শুধু রেডিও ভাষণে আর কাজ হচ্ছে না, এবার চিঠি।
  • sm | ২৫ জানুয়ারি ২০১৯ ১১:১৫378630
  • মানিক কি বোঝাতে চাইছেন?কেন্দ্রের জন্য পব তে উন্নতি হচ্ছে?তাহলে তো কেঁচে গণ্ডূষ করাতে হয়।
  • PT | ২৫ জানুয়ারি ২০১৯ ১৪:২৪378641
  • ২০১১-র আগে পব-র এইসব ডাটা দিতে বিস্তর তক্ক করেছি। তখনো দেখা যেত যে অন্য রাজ্যের তুলনায় পব ভাল কাজ করেছে। তো সেসব তখনো কেউ মানেনি। তাই good luck to sm!!
  • pi | ০৩ মার্চ ২০১৯ ০০:৫৬378652
  • দিল্লির কেসটা কী হল ? আপ তো কং এর সঙ্গে জোট েয়েছিল, শীলা দীক্ষিত না বললেন, তারপর আপ নিজেদের প্রার্থী দিল, আবার শুনছি কং থেকে জোটের কথা বলেছে !
  • সিকি | ০৩ মার্চ ২০১৯ ০৭:৪২378663
  • জোট হচ্ছে না। আপ তাদের লিস্ট বের করে দিয়েছে।
  • pi | ০৩ মার্চ ২০১৯ ০৮:৪৬378675
  • লিস্ট বের করা দেখেই জিগেশ করলাম, জোটটা হলনা কেন? দুপক্ষই চেয়েছে, এমন বাইটও দেখেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন